Just & Juris

Just & Juris

Share

Learn, Knowledge and Do

05/04/2025

বাংলা ভাষায় ইংরেজী Jurisprudence শব্দটির বিভিন্ন প্রতিশব্দ রয়েছে। সকলের গ্রহণযোগ্য কোন প্রতিশব্দ না থাকায় এর বিভিন্ন প্রতিশব্দ বাংলা ভাষায় পরিলক্ষিত হয়। ইংরেজি Jurisprudence শব্দটি ল্যাটিন Jurisprudentia শব্দ থেকে এসেছে। Juris শব্দের অর্থ হলো ’আইন’ (Law) এবং Prudentia শব্দের অর্থ হলো ‘বিজ্ঞান’ (Science) বা ‘জ্ঞান’ (Knowledge)। সুতরাং। Jurisprudence শব্দের অর্থ দাঁড়ালো ‘আইনের জ্ঞান’ (Knowledge of law) বা ’আইনবিজ্ঞান’ (Science of law)। অতএব, উৎপত্তিগত অর্থে, আইন সম্পর্কে বিশেষ জ্ঞান কে জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞান বলে।

আইন বিশারদগণ বিভিন্ন আঙ্গিকে আইন বিজ্ঞান'কে উপস্থাপন করেছেন। আইন বিজ্ঞানের জনক নামে পরিচিত "স্যার জন অস্টিন" আইন বিজ্ঞান কে মানুষ্য কর্তৃক নির্ধারিত আইনের দর্শন হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আইন হলো অনুমোদন দ্বারা সমর্থিত সার্বভৌমের আদেশ। তাঁর সাথে মিল রেখে ব্রিটিশ আইনবিদ "স্যামন্ড (Salmond)" আইন বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, দেশের আইনের প্রাথমিক মূল নীতিগুলির বিজ্ঞান হচ্ছে আইন বিজ্ঞান। তাঁর মতে আইন হলো,আদালত কর্তৃক স্বীকৃত এবং প্রয়োগযোগ্য নিয়মের সমষ্টি।
টুলিয়াস সিসারো আবার দর্শনের সাথে আইনের মিল খোঁজার চেষ্টা করেছেন; তিনি আইন বিজ্ঞানকে দর্শন শাস্ত্রের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন। এই রোমান আইনজ্ঞের মতে, দর্শন শাস্ত্রের নিরিখেই আইনকে অধ্যায়ন করতে হবে।
ব্রিটিশ আইনজ্ঞ জেরেমি বেনথাম মনে করেন, প্রচলিত আইনের বিস্তৃত আলোচনা ও আদর্শ আইনভিত্তিক সম্পর্কিত ধ্যানধারনাই হচ্ছে আইন বিজ্ঞান।

সর্বোপরি বলা যায়, আইন হলো নিয়মের এক পদ্ধতি যা রাজনীতি, অর্থনীতি এবং সমাজের ভিত্তি নির্মান ও প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যকরী করতে প্রয়োগ করা হয়। আর এর বিজ্ঞানসম্মত প্রক্রিয়াকেই আইন বিজ্ঞান বলে। আইন মূলত জনগণ এবং রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক স্থাপনের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে।

04/04/2025

Just and Juris; they have significant value in legal terminology.
"just" signifies something that is fair, lawful, and morally right, adhering to the principles of justice and equity. A "just" law is one that is fair and equitable for all members of society.Basically, "just" is something which is always be good not evil.
On the other hand, Juris (joor-is) is a Latin word that means "of law" or "of right." It can be divine or positive juris or law.
In a general sense, "juris or law" refers to a set of rules and regulations that are created and enforced by social or governmental institutions or other authority to regulate human behavior and maintain order within a society.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhanmondi
Dhaka