📢 আমাদের অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম 🎓
এখানে পাবেন—
📚 ক্লাস আপডেট
📝 ভর্তি তথ্য
🏫 সকল গুরুত্বপূর্ণ নোটিশ
এবং সকল গাইড লাইন পাবেন আমাদের Shad Sir - সাদ স্যার পেইজ থেকে.
আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষা প্রদান 💖
👉 পেইজটি Follow করে আমাদের সাথে থাকুন 🤝
Shad Sir - সাদ স্যার
shad accounting zone (একাউন্টিং, ফিনান্স , পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ের প্রাইভেট প্রোগ্রাম)
✅SSC ✅HSC ✅BBA. ✅MBA. ✅BBS
30/04/2026
Admission Going On.
🔜 অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় বন্টন ও গুরুত্বপূর্ন কিছু কথাঃ
➡️ পরীক্ষার সময়কালঃ ৪ ঘন্টা = ২৪০ মিনিট
➡️ পরীক্ষার পূর্ণমানঃ ৮০ মার্ক = প্রতি মার্কের জন্য ৩ মিনিট
🔹ক-বিভাগ: ১০ মার্ক = ৩০ মিনিট
🔹গ-বিভাগ: ৫০ মার্ক = ১৫০ মিনিট
🔹খ-বিভাগ: ২০ মার্ক = ৬০ মিনিট
✅ ১০ মার্কের একটি প্রশ্ন লেখার জন্য সময় ব্যয় করবেন ৩০ মিনিট। কেউই ৩০ মিনিটের বেশি একটা প্রশ্ন লিখবেন না। পারলে ২/৩ মিনিট সেভ করবেন যাতে যেটা ভাল পারেন সেটাতে সেই সময়টা কাজে লাগানো যায়। ১০ মার্কের জন্য নূন্যতম ৫ পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন। তাহলে গড়ে এক পৃষ্ঠা লিখতে ৫/৬ মিনিট পাবেন। কারো হাতের লিখা স্পিড ভাল তারা অবশ্যই বেশি লিখবেন।
✅ ৪ মার্কের একটি প্রশ্ন লেখার সময় ব্যয় করবেন ১২ মিনিট করে। এখানে ২ থেকে ৩ পৃষ্টা লিখবেন।
✅ প্রশ্নের সাথে পয়েন্টের মিল রাখার চেষ্টা করবেন।
✅ আ'ব'ল তা'ব'ল লিখে পৃষ্টা বাড়িয়ে কোন লাভ নেই। খাতার পেজেন্টেশন ও হাতের লিখা এবং প্রশ্নের মুল উত্তরটা অল্প কথায় বুঝাতে পারলেও ভাল মার্ক পাবেন। এমন রেকর্ড আছে অতিরিক্ত কাগজ না নিয়েও থিউরিটিকেল একাধিক বিষয়ে A+ পাবার। মূলত স্যাররা প্রথম ১/২ টা প্রশ্ন পড়লেই বুঝতে পারে স্টুডেন্ট কেমন।
✅ কোন লিখা ভুল হলে তা এক টানে কেটে দিবেন বেশি ঘষামাজার দরকার নেই।
✅ দ্রুত লিখতে গিয়ে এমন ভাবে লিখা যাবে না যাতে কিছুই বুঝা যায় না। লিখা বুঝা না গেলে স্যার খাতা দেখে বিরক্ত হবে, নম্বরও কম দিবে।
✅ খাতার বামে ও উপরে ১ ইঞ্চি মার্জিন করবেন, ডানে ও নিচে ½ ইঞ্চি জায়গা রাখবেন তাহলে দেখতে ভাল লাগবে।
✅ একটা প্রশ্ন শেষ করে ওই পৃষ্ঠাতেই কখনই নতুন প্রশ্ন শুরু করবেন না। আর প্রশ্নের নম্বর এমন ভাবে মার্ক করে দিবেন যাতে টিচারের চোখে দ্রুত পরে।
✅ প্রতিটি প্রশ্নের উত্তরের সাইজ একই রাখার ট্রাই করবেন যাতে একটা বেশি বড় আবার একটা বেশি ছোট না হয়৷
✅ সংজ্ঞামূলক প্রশ্নে প্রথমেই সূচনা দিবেন তারপর বইয়ের সংজ্ঞা দেন মনীষীদের দুইটা সংজ্ঞা দিবেন দেন সংজ্ঞাগুলো থেকে কি কি মূল বিষয় পেলেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিবেন।
✅ এক মার্কও ছাড়া যাবে না, ৫ মার্ক পরপর জিপিএ গ্রেড চেঞ্জ হয় সুতরাং এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
✅ পয়েন্ট চিহ্নিত করার জন্য কালার পেন ব্যবহার করতে পারেন।
✅ যারা সময় মেইন্টেন করে ঠিকমত সব দিতে পারবেন তারাই ভাল করবেন। ২/৩ টা পরীক্ষা টাইম মেইন্টেন করে দিতে পারলে পরের গুলাও টাইম মেইন্টেন করতে পারবেন সহজেই।
📢 প্রথমে ক এরপর গ আর সবশেষে খ বিভাগ দিলে দেখবেন পরীক্ষায় ভাল মতই সবগুলা প্রশ্ন দিতে পেরেছেন। অনেকেই খ আগে দিতে গিয়ে ভাল করে লিখে সময় নষ্ট করে ফেলে পরে গ বিভাগে সময়ের অভাবে শেষের প্রশ্ন গুলা এতটাই ছোট দিয়ে ফেলে যা খ বিভাগের চেয়েও ছোট হয়ে যায়। তাই টাইম মেইন্টেন করা মেইন কাজ, ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে।
আশা করি এগুলো ফলো করতে পারলে অনেক ভালো কাজে দিবে।.
16/07/2025
Exam Routine For BBA First Year.
HSC একাউন্টিং প্রথম পত্র সাজেশন
অধ্যায় : ১
1. হিসাব সমীকরণ ***
2. সমাপনী মালিকানা স্বত্ব
3. হিসাবের শ্রেনী - আধুনিক পদ্ধতি
4. লেনদেন নয় এমন ঘটনা + প্রারম্ভিক মূলধন নিট ক্রয়/নিট বিক্রয়+ ডেবিট ক্রেডিট কারণ নির্ণয় (*)
অধ্যায় : ২
1. জাবেদা + নগদান বই ( 3 ঘরা , 4 ঘরা- অগ্রদত্ত পদ্বতি) **
2. নগদ প্রাপ্তি + প্রদান বহি(***) +খতিয়ান (সহকারী)(*)
3. ডেবিট ভাউচার + ক্রেডিট ভাউচার + ক্যাশ মেমো + চালান +সেবা আয় নির্ণয় সারণি
4. বিক্রয় বাট্টা/ক্রয় বাট্টা + বিক্রয় জাবেদা + ক্রয় জাবেদা (***)
5. আয় বিবরণী
অধ্যায় : ৩
শুধুমাত্র সকল বোর্ড ২০২৪
অধ্যায় : ৪
1. নীতিগত ও পরিপূরক ভুলের পরিমাণ করো বা রেওয়ামিল অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবের নাম গুলো লিখো ।
2. সমন্বিত ক্রয় + রেওয়ামিল নির্ণয় করো (*)
3. মোট সম্পদ + মোট দায়ের পরিমান নির্ণয় করো (*)
4. মুনাফা জাতীয় আয় ও ব্যয় (*)
5. অনিশ্চিত হিসাব তৈরী করো ও খতিয়ান করো
6. সংশোধিত রেওয়ামিল (*)
অধ্যায় : ৭
শুধুমাত্র ২০২৪ সাল (*)
অধ্যায় : ৮
1. ক্রমহ্রাসমান জের **
2. সরলরৈখিক + বর্ষ সংখ্যার সমষ্টি*
3. মেশিনের ক্রয় মূল্য/পুস্তক মূল্য
4. লাভ ক্ষতি জনিত math
5. সকল বোর্ড ২৪**
অধ্যায় : ৯
মডেল টেস্ট প্রশ্ন + সকল বোর্ড ২৩,২৪
স্যার এর কোচিং এর মডেল প্রশ্ন গুলো গুরুত্ব সহকারে পড়তে হবে
27/06/2025
🔥অনার্স ভর্তিতে ১ম মেধা তালিকায় চান্সপ্রাপ্তরা, অনলাইন এডমিশন ফর্ম পূরন করে কলেজ ভর্তি কনফার্ম করবেন।
1️⃣ আগামীকাল ২৮ জুন থেকে শুরু হয়ে ১৫ জুলাই রাত ১২ টার মধ্যে এডমিশন ফর্ম পূরন করতে হবে।
2️⃣ কলেজে কাগজপত্র ও ফি দিয়ে ভর্তি শুরু হবে ২৯ জুন থেকে। চলবে ১৬ জুলাই পর্যন্ত।
3️⃣নোটিশে উল্লেখিত ৩,৪ নং কাজগুলো কলেজের দায়িত্ব। শিক্ষার্থীদের কিছু করতে হবে না।
4️⃣ রেজিষ্ট্রেশন ফি ৫৬৫/- শিক্ষার্থীদের আলাদা করে পে করতে হবে না। কলেজ ভর্তি ফি যা নিবে, ওখানে এই টাকাসহ সংযুক্ত করে ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হবে।
27/06/2025
🔥অনার্সে ১ম মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের কলেজে ভর্তিতে যেসব কাগজপত্র লাগবেঃ(২৯জুন—১৫ জুলাই)
প্রিয় ২৫,
কাল থেকে তোমাদের গেইম শুরু হয়ে যাচ্ছে! 🌟
সুন্দরভাবে খেলে দেবে, প্রতিটা পরীক্ষায় নিজেদের পারফরম্যান্সে আলো ছড়াবে। 🔥🔥
আজকের সকালে দুটি কাজ ঠিকভাবে করে এক্সাম দিতে যাবে:
১। ফজরের নামায পড়ো। আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে।
২। মার্জিত কলেজ ড্রেস আর সুন্দর গেটআপে প্রস্তুত হও। পুরো মাঞ্জা মেরে এক্সাম দিতে যাও, এতে কনফিডেন্ট লেভেল আপ থাকবে এবং তোমার মনোভাব থাকবে পজিটিভ। 🤩🤩
এভাবে এগিয়ে চলো, ইনশাআল্লাহ সব পরীক্ষায় সফল হবে।
শুভ কামনা! ✨
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
৪৮/৪, সিদ্ধেশ্বরী লেন, রওশনারা গলি, শান্তিনগর Dhaka
Dhaka
1000