06/07/2025
স্বাগত—কিন্তু সরাসরি বলে রাখি, এটা আপনার A+ পাওয়ার গাইডলাইন না। বাংলাদেশ পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট কোনো কোচিং না, তথাকথিত এডটেক না, আর প্রশ্নব্যাংক সলভ করানোর মেশিন তো মোটেই না।
এটা সেই জায়গা, যেখানে কেউ মুখস্থ না করে বুঝে শিখতে চায়।
যেখানে “Physics মানে ভয়ের নাম” — এই ভুল ধারণাটা আমরা দুমড়ে-মুচড়ে ফেলে দিতে চাই।
আপনি যদি এখনো ভাবেন—
“ভাইয়া সিলেবাস শেষ হবে না, +A মিস যাবে”
তাহলে Sorry, এই প্ল্যাটফর্ম আপনার জন্য না।
আমরা সেই ছেলেমেয়েদের জন্য কাজ করছি, যারা রাত জেগে H.C. Verma, Resnick-Halliday, I.E. Irodov, D.C. Pandey এর বই খুলে ভাবে —“Physics কি শুধু একটা বিষয়ের নাম, নাকি এক ধরনের ভাষা — যা দিয়ে এই পৃথিবীকে বুঝে ফেলা যায়?”
Enough is enough.
গোঁজামিল দিয়ে গাইড মুখস্থ করানো বন্ধ করুন।
কনসেপ্ট শেখানোর নামে ভুল শেখানো বন্ধ করুন।
সিলেবাস নামক ভয় দিয়ে শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নেওয়া বন্ধ করুন।
আমরা চাই—
Physics হোক প্রেমের বিষয়।
A+ নয়, সত্যিকার জানার আনন্দ হোক লক্ষ্য।
নকল শেখা নয়, নিজে চিন্তা করার ক্ষমতা গড়ে উঠুক।
এটা শুরু মাত্র
এখনও যদি মনে হয়, এই দেশ থেকে আন্তর্জাতিক মানের পদার্থবিজ্ঞান বই উঠে আসবে না,
তাহলে দেখে যান— কে আসে, কারা আসে।
আমরা শিক্ষক না, ব্যবসায়ী না, এডটেকের ভাইয়াও না —আমরা বিদ্রোহী।
একটা অসুস্থ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ানো, নিজের ভাষায়, নিজের মাটিতে বিজ্ঞান গড়ে তোলার স্বপ্ন দেখা বিদ্রোহী।
আপনিও যদি চান শিক্ষার্থীরা "Physics মুখস্থ না করে বুঝে শিখুক"—তাহলে এই যাত্রায় আপনি একা নন।
বাংলাদেশ পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট
–বাংলাদেশে পদার্থবিজ্ঞানের বিপ্লব শুরু এখান থেকে।
🔖
🔖
🔖
🔖
🔖