01/03/2026
*পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির জন্য নোটিশ*
#*ষষ্ঠ শ্রেণির উপবৃত্তির আবেদন ও ব্যাংক একাউন্ট খোলার জন্য তথ্য* #
নিম্নোক্ত তথ্য দুই সেট: ১ সেট ব্যাংকে রাখবেন, আর ১ সেট স্কুল অফিসে জমা দিবেন।
*সময়সীমা: ০৮ মার্চ, ২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত।
*নিম্নোক্ত তথ্য প্রথমে ব্যাংকে জমা দিবেন-
(১) শিক্ষার্থীর পাসপোর্ট ২ কপি ছবি।
(২) শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ১ কপি ফটোকপি।
(৩) পিতা-মাতার ছবি ১ কপি ফটোকপি করে মোট ২ কপি।
(৪) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ১ কপি করে মোট ২ কপি ফটোকপি।
(৫) সচল মোবাইল নাম্বার (অবশ্যই পিতার/মাতার/অভিভাবকের হতে হবে)।
(৬) প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীর প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে।
বিঃদ্রঃ ব্যাংক থেকে যে ডকুমেন্ট দিবেন, সেটি অফিস কক্ষে দেখাবেন।
*তারপর, নিম্নোক্ত তথ্য স্কুল অফিস কক্ষে জমা দিবেন-
(১) শিক্ষার্থীর পাসপোর্ট ২ কপি ছবি।
(২) শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ১ কপি ফটোকপি।
(৩) পিতা-মাতার ছবি ১ কপি ফটোকপি করে মোট ২ কপি।
(৪) পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ১ কপি করে মোট ৪ কপি ফটোকপি।
(৫) সচল মোবাইল নাম্বার (অবশ্যই পিতার/মাতার/অভিভাবকের হতে হবে)।
(৬) বাকি তথ্য শিক্ষার্থীর নিকট হতে মৌখিক আকারে জেনে ফরম পূরণ করে আবেদন করা হবে।