24/08/2026
***বেসিক ফটোগ্রাফি কোর্স***
বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই)–এর ফটোগ্রাফি বেসিক কোর্সের ৯২ তম ব্যাচে সীমিত আসনে নিবন্ধন চলছে!
ক্লাস শুরু হবে আগামী ০৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে।
বিপিআই হলো বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)–এর একটি শিক্ষা উইং। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিপিএস স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের প্রথম ফটোগ্রাফি সংগঠন, যা দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি শিল্পের বিকাশ ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
ফটোগ্রাফির মৌলিক জ্ঞান অর্জনের এই কোর্স পরিচালনা করবেন দেশের খ্যাতনামা ও অভিজ্ঞ আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত প্রশিক্ষক প্যানেল।
🕒 ক্লাসের সময়
শুক্রবার ও শনিবার, সন্ধ্যা ৬টা – ৮টা
💵 কোর্স নিবন্ধন ফি: ৫,০০০ টাকা
BPS-এর গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সকলের জন্য থাকছে ১০% বিশেষ ছাড়।
অফিস খোলা থাকবে: সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার দুপুর ২.০০-রাত ৮টা. ২১৮ এ্যালিফেন্ট রোড (বাটা সিগন্যাল মোড়), রুম নং - ১০০৬(লেভেল -৯), ঢাকা-১২০৫
📞 যোগাযোগ
ইমেইল: [email protected]
মোবাইল: 01711357143, 01619861201
বিকাশ 01711667490