মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল

মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল Matabbor Mozibor Rahman Model School. Est: 2014
Address: Kurgao,
Nabinagor, Savar,Dhaka-1344

Savar National mausoleum.

28/02/2021

স্কুল খোলার বিষয়ে গতকাল ২৭ ফেব্রুয়ারি তারিখ ৬টি মন্ত্রণালয় একত্রিত হয়ে নিম্নোক্ত সিদ্ধান্তবলী গ্রহণ করে।
👉 স্কুল, কলেজ খুলবে আগামী ৩০ মার্চ, ২০২১ খ্রিঃ।
👉 দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস সপ্তাহে ৬ দিন।
👉 পঞ্চম শ্রেণির ক্লাস সপ্তাহে ৬ দিন।
👉 প্রাক-প্রাথমিক শ্রেণি এখন খুলছে না।
👉 সকল শিক্ষককে করোনা ভাইরাসের টিকার
রেজিস্ট্রেশন করতে হবে।
👉 অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে ১ দিন।
👉 পবিত্র রমজান মাসেও ক্লাস চলবে
‌‌‌‌👉 বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে

05/12/2020

আবিশ্বাস্য!!! 😱😱😱
আমাদের দেহে যে DNA আছে তার মোট দৈর্ঘ্য ২০০০০০০০০০০ কি.মি।
পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৫০ বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব অতিক্রান্ত হবে, তার সমান।
আর DNA তে যে ইনফরমেশন আছে তা যদি লিপিবদ্ধ করা হয়, তবে তা হবে ৯০০ খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান।
যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্টা সংখ্যা হবে ৫০০।
আমাদের দেহে মোট কোষের সংখ্যা হলো ৩৭.২ ট্রিলিয়ন।
সেন্সরি রিসেপ্টর আছে ১১০ মিলিয়ন।
লৌহিত রক্ত কণিকা (RBC) আছে ৩০ ট্রিলিয়ন।
শুধুমাত্র মস্তিষ্কেই নিউরন সংখ্যা ১০০ বিলিয়ন।
দেহে মোট ব্লাড ভেসেল আছে ৪২ বিলিয়ন,
যা ৯৭০০০ কি.মি লম্বা।
একটু চিন্তা করুন তো!
এক হাত লম্বা একটা হেডফোন অতি যত্ন করে রেখে দিলেও জট পাকিয়ে যায়।
কিন্তু আপনার দেহের ৯৭০০০ কি.মি ব্লাড ভেসেল কখনোই জট পাকিয়ে যায় নি।
"এভাবে আমি আমার নিদর্শনগুলোকে বিশদভাবে বর্ণনা করি ঐ সম্প্রদায়ের জন্যে, যারা চিন্তাভাবনা করে।"
(সূরা ইউনুস, আয়াত : ২৪)
#সংগৃহীত

মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল
01/12/2020

মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল

মহান বিজয় দিবস সফল হোক ২০২০,

মহান বিজয় দিবস সফল হোক ২০২০,
01/12/2020

মহান বিজয় দিবস সফল হোক ২০২০,

30/11/2020
16/11/2020

যে শিশুটি সারা দিন কথা বলে আর প্রশ্ন করে সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে, মিনিটে মিনিটে মা-বাবা-দাদু-নানুকে ডাকে মধুর .....

04/11/2020

আদা পাউডার করার পদ্ধতি ও সংরক্ষণ।

কথা আছে-বইয়ের বাইরের আবরণ দেখে তার ভেতরটা যাচাই করতে নেই। রান্নার উপকরণের ক্ষেত্রে এ কথাটা প্রযোজ্য আদার ক্ষেত্রে। বাইরের আবরণ দেখে আদার গুণাগুণ বিচার করা সম্ভব নয়। কিন্তু এর স্বাস্থ্যকর উপকারিতার শেষ নেই। গোটা বিশ্বেই তাই রান্নার অন্যতম মসলা বা উপকরণ হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে আদা। বাংলাদেশে এটি মসলা হিসেবে খুবই প্রয়োজনীয়।

শুধু মসলা হিসেবে নয়, অসুস্থায়ও অনেক বেশি উপকারি মসলা জাতীয় খাদ্যটি। ঠাণ্ডা-সর্দিতে সবচেয়ে কাজে দেয় এই আদা। শীতে উষ্ণতা দেয়। মাছ, মাংস বা যেকোনো তরকারিতে প্রধান উপকরণের একটি হিসাবে বহুকাল ধরে জনপ্রিয় আদা।

কাজেই খাদ্যপণ্য হিসেবে আদা টাটকা হওয়াই ভালো। সর্বোচ্চ ফ্লেভার পাওয়া যাবে। এখানে আদা কেনা থেকে শুরু করে সংরক্ষণ করা পর্যন্ত পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

পচনশীল মসলা জাতীয় ফসল আদায় প্রচুর পানি থাকার কারণে দীর্ঘদিন তা সংরক্ষণ করা সম্ভব হয় না। সাধারণত আদা সংগ্রহের পর কৃষকরা মাটির গর্তে তা সংরক্ষণ করে থাকেন।

কিন্তু এই পদ্ধতিতে অল্পদিনের মধ্যেই তাতে গাছ ও শিকড় গজায়। তখন গাছ ও শিকড় ভেঙে আদা বাজারজাত করতে হয়। কোনো কোনো সময় মাটির গর্তের আর্দ্রতার আধিক্যের কারণে আদা পচে যায়। তা ছাড়া গর্ত থেকে আদা বের করার পর অল্পদিনের মধ্যেই তা শুকিয়ে কুঁচকে যায়।

ফলে কৃষকরা বাজারে এর কাঙ্ক্ষিত দাম পান না। তবে এবার দীর্ঘদিন আদা সংরক্ষণের নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।

দীর্ঘ গবেষণার পর আদা সংরক্ষণে `পাউডার` পদ্ধতি উদ্ভাবন করেছেন এই গবেষক দল।

গবেষকরা বলছেন, কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল ছাড়াই আদার পাউডার তৈরির মাধ্যমে পচন শতভাগ রোধ করা সম্ভব। এতে কৃষক তাদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পাবেন। ফলে কৃষক পরবর্তীতে উৎপাদন ও ফলন বাড়াতে আগ্রহী হবেন।

গবেষক দলের প্রধান ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম জানান, আদা সংরক্ষণে পাউডার তৈরির জন্য উপকরণ হিসেবে প্রয়োজন আদা ও লবণ।

প্রথমে ত্রুটি ও রোগমুক্ত আদা সংগ্রহ করে ছাল ছড়াতে হবে। তারপর পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ৩-৫ মি. মি. পুরুত্বে আদা আড়াআড়িভাবে কেটে পানির বাষ্পে ৫-১০ মিনিট সেদ্ধ করতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় লবণ দ্রবণে (১ লিটার পানিতে ১০-১৫ গ্রাম লবণ) কমপক্ষে ৬ ঘণ্টা ডুবিয়ে রাখার পর অভিস্রবণকৃত আদা দ্রবণ থেকে তুলে নিতে হবে।

পরে আদার টুকরোগুলোকে মেকানিক্যাল ড্রায়ারের ট্রের ওপর রেখে ৫০-৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা সোলার ড্রায়ারে ভালোভাবে শুকাতে হবে। ড্রায়ারের সুবিধা না থাকলে সূর্যের তাপে শুকানো যেতে পারে। শুকানোর পর গ্রাইন্ডিং মেশিনে গুঁড়া করে নিতে হবে।

তিনি বলেন, আদার পাউডার বিভিন্ন ধরনের বায়ু নিরোধকপাত্রে রেখে ২-৩ বছর পর্যন্ত সংরক্ষণ করে রান্নায় ব্যবহার করা যাবে।

বিজ্ঞানীরা জানান, ইতিমধ্যে মাঠ পর্যায়ে আদা সংরক্ষণের নতুন এই পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অল্প সময়ে এর ব্যাপকতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।

31/10/2020
29/10/2020

লক ডাউন: একজন শিক্ষকের ভাবনা।
আমি একজন শিক্ষক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, করোনাভাইরাস এর কারনে লক ডাউন আমাকে যতটা না অবসর দিয়েছে, তার চাইতে বেশি দিয়েছে যাতনা। ক্লাসে ছাত্রদের পড়ানো,পরীক্ষা নেওয়া,খাতা কাটা, সময় মত ক্যাম্পাসে যাওয়া আসা,রুটিন মত ক্লাস করা,ছকে বাঁধা সব কাজ তবেই তো আমি শিক্ষক। লক ডাউনে আমার সব হয়েছে পর। যখন সব স্বাভাবিক ছিলো, ভাবতাম যদি বন্ধ পেতাম টানা দু ' দিন কত ভাল হতো। আজ দীর্ঘ দিন টানা বন্ধ পেয়ে বুঝে গেছি, শিক্ষক এর জন্য বন্ধ প্রতিষ্ঠান যাতনা। একজন শিক্ষক ক্লাসেই মানানসই। একজন শিক্ষক ছাত্র আবেশেই মানানসই।
প্রিয় সহকর্মী, ছাত্র ছাত্রী, মুখরিত ক্যাম্পাস সব কিছু ভিষন মিস করি। আর অপেক্ষার প্রহর গুনি বিশুদ্ধ ঝলমলে একটি আলোক উজ্জ্বল সকালের।

28/10/2020

তুমি খুব নরম মনের মানুষ।খুব ছোট ছোট কথাতেই তুমি অনেক বড় কষ্ট পাও।
খুব ছোট্ট আঘাতেই চোখে জল আসে তোমার।
মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করে ফেলো।মানুষের দু-একটা মধুর মধুর কথাতেই তাকে আপন ভেবে বসো।কাউকে ভালোবাসলে মন উজাড় করে ভালোবাসো।
ট্রাস্ট মি অর নট; তুমি সত্যিই খুব ভালো মনের একজন মানুষ।কিন্তু তোমার জীবনে ঠকে যাওয়ার এবং আঘাত পাওয়ার সম্ভাবনাটাও খুব বেশি।
তোমার অতিরিক্ত সহজলভ্যতার জন্য তোমাকে অনেকে অনেক কথা বলবে।
কেউ তোমাকে বোকা বলবে,কেউ তোমাকে দূর্বল মনের মানুষ বলবে।কেউ বা আবার তোমার নিজেকে বদলাতে বলবে।
নাহ,তোমার নিজেকে বদলানোর প্রয়োজন নেই।ঠিক যেমন আছো ঠিক তেমন'ই থাকো।
শুধু নিজের কষ্টগুলোকে একটু মানিয়ে নেবার চেষ্টা করো।যেনো তুমি চাইলেই সরিয়ে ফেলতে পারো এক পৃথিবীর আঘাত।
দেখো,একদিন তুমি ঠকতে ঠকতে জিতে যাবে।আঘাত পেতে পেতে একদিন সুখী হয়ে উঠবে।
তোমার মতো একজন আলাদা,সহজ-সরল,সুন্দর মনের মানুষকে অনেকেই হয়তো খোঁজছে।
এ পৃথিবীতে তোমার মতো আরো অনেক তুমির প্রয়োজন আছে!তোমাদের মতো সহজ-সরল সুন্দর মনের মানুষের জন্যই পৃথিবীটা আজ এতো সুন্দর!

Address

Kurgao, Nabinagor Savar
Dhaka
1344

Opening Hours

Monday 07:00 - 17:00
18:00 - 19:00
Tuesday 07:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 07:00 - 17:00
18:00 - 19:00
Thursday 07:00 - 17:00
18:00 - 19:00
Saturday 07:00 - 17:00
18:00 - 19:00
Sunday 07:00 - 17:00
18:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মাতব্বর মজিবর রহমান মডেল স্কুল:

Shortcuts

Share

Category