মানবতার সেবায় আমরা " তারুণ্যক "

মানবতার সেবায় আমরা " তারুণ্যক "

Share

একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সব ধরনের সমাজ সেবামুলক কাজ করার জন্য আসছি আপনাদের সাথে। সামাজিক উন্নয়ন, ইতিবাচক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির মান উন্নয়ন সহ জনকল্যানমূলক কাজে আত্মনিয়োগ করা।


উদ্দেশ্যঃ

মানুষ মানুষের জন্য। আমরা মানুষ হিসেবে নিঃস্বার্থ ভাবে অসহায়, এতিম, দুঃস্থ, নির্যাতিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। মানুষ হিসেবে সবারই সুন্দর ভাবে বাঁচার অধিকার আছে। আমরা তাদের অধ

Photos from মানবতার সেবায় আমরা " তারুণ্যক "'s post 29/08/2024

আলহামদুলিল্লাহ, খুলনার পাইকগাছার উদ্দেশ্যে বানভাসী এলাকায় তিন পিক-আপ ভালবাসা নিয়ে আমাদের KDS ও আগুয়ান ৭১ টিম।
সাথে আছে মেডিকেল ক্যাম্পের ডাক্তার টিম। সকলের সহযোগিতায় এগিয়ে যাক বাংলাদেশ। একে অপরের কাধে কাধ রেখে ভাল কাজ নিজেরা করব এবং অন্যদের উৎসাহিত করব।

Photos from মানবতার সেবায় আমরা " তারুণ্যক "'s post 28/08/2024

"ত্রাণ নয় অধিকার " নিয়ে ২০১৭ সালের এই দিনে খুলনা ব্লাড ব্যাংক গিয়েছিল দিনাজপুর বন্যার্তদের পাশে । খুলনা ব্লাড ব্যাংকের ১ম প্রোগ্রাম ছিল এটা। আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিল মানবতার সেবায় আমরা " তারুণ্যক " ।

24/01/2024

সবাই কেমন আছেন?

01/12/2022

সবাই কেমন আছেন?

Photos from মানবতার সেবায় আমরা " তারুণ্যক "'s post 31/03/2020

আলহামদুলিল্লাহ্‌। "আমরা আমরাই তো" এস এস সি ০৫ এইস এস সি ০৭ - কুষ্টিয়া এবং মানবতার সেবায় আমরা " তারুণ্যক "এর উদ্দ্যোগে ১০০ জন অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চলছে।

বি:দ্র: যাদের মাঝে বিতরণ করা হবে তাদের কোন ছবি পোষ্ট করা হবে না।

ইনশাআল্লাহ্‌ দুই সংগঠনের ফান্ডে যা আছে আর যারা আরো সাহায্য দিতে চেয়েছিলেন তাদের সাহায্য পেলে আরো ২০০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

যারা তারুণ্যক কে সাহায্য করেছেন এবং করে থাকেন সবাই জানাই আন্তরিক ধন্যবাদ।

খুলনায় ব্যাংক কর্মকর্তা সুলতানাকে ধর্ষণ ও জোড়া হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড 17/07/2019

এভাবে সব খুন আর ধর্ষণের মৃত্যুদণ্ড চাই আর দ্রুত রায় কার্যকর চাই ।

খুলনায় ব্যাংক কর্মকর্তা সুলতানাকে ধর্ষণ ও জোড়া হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড খুলনা প্রতিনিধিঃ খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও হত্যা এবং তার বাবা ইলিয়াছ চৌধুরীকে .....

Photos from মানবতার সেবায় আমরা " তারুণ্যক "'s post 04/06/2019

আলাহামদুল্লাহ।

আল্লাহর অশেষ রহমতে হেসে উঠেছে অসহায়, এতিম পথশিশুরা।
তারুণ্যক টিমের আয়োজনে এবং ড: মাহমুদ এণ্ড আব্দুল কারীম আল সাবনান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া জেলার পদ্মা উপকুলের ১০০ জন অসহায় এতিম ও পথশিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ এবং আর্থিকভাবে সাহায্য দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তারুণ্যক টিম অসহায় মানুষের মুখে হাসি এনে দেবার মত মহৎ কাজে এলাকার তরুণদের নিয়ে কাজ করেছেন।

তারুণ্যক টিমের প্রতিষ্ঠাতা রাইসুল আলম রবিন বলেন, "আমাদের দেখাদেখি সারা বাংলাদেশের তরুণরা অসহায়দের পাশে এগিয়ে আসুক এবং সমাজের সকল ভালকাজে অংশগ্রহণ করুক। ভালকাজে এগিয়ে আসলেই তরুণরা মাদক মুক্ত থাকবে। সুন্দর সমাজ গড়ে উঠবে। "

পরিশেষে তারুণ্যক টিম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যারা সকল সময় বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই অসহায় মানুষের মুখে হাসি যেন সেই সব মানুষের মনে ছড়িয়ে পড়ে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Dhaka
1212