17/07/2025
"আপনার ছাত্র বা সন্তান আপনার কথা শুনছে না?"
“বাচ্চাকে নির্দেশনা দেওয়ার ধরনটা একটু বদলান—দেখবেন, ও আপনাকে শুনছে…”
আমরা বলি—
👉 "চুপ করে থাকো!"
👉 "জলদি পড়তে বসো!"
👉 "এতবার বলছি, শোনো না কেন?"
কিন্তু আপনি কি কখনও ভেবেছেন—
আমরা যদি বলার ধরনটা বদলাই?
"তুমি চুপ থাকো" না বলে বলুন,
👉 “তুমি একটু শান্ত হয়ে বসো তো, আমি এখন পড়াব, এরপর তোমার পড়া শুনব।”
"জলদি পড়তে বসো" না বলে বলুন,
👉 “চলো, আমরা দুজন দশ মিনিট মনোযোগ দিয়ে পড়ি, তারপর আমরা অন্য কাজ করব।”
ইনশাআল্লাহ,
আপনার সন্তান শুধু আপনার কথায় নয়, আপনার ব্যবহারে মানুষ হবে।