City ABCD International

City ABCD International

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from City ABCD International, Educational consultant, Shatarkul Road (Near DIU and UIU), Badda Branch, Dhaka.

City ABCD International একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে জাপানিজ ভাষা শিখতে পারবেন। পাশাপাশি, জাপানে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা, ভিসা প্রসেসিং, এবং ইউনিভার্সিটি সিলেকশন সম্পর্কেও আমরা পূর্ণ সহযোগিতা করে থাকি।

14/10/2025

Colorful Japan

05/10/2025

জাপানে নতুন গিয়েছেন বা যাবেন তাহলে এই তথ্যগুলো আপনার জানা খুব জরুরি!!!
জাপানে বিদেশি শ্রমিকদের জন্য দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় (জব, ভাষা, ভাড়া, ইন্টারনেট, গ্রোসারি ইত্যাদি) আসলেই বড় চ্যালেঞ্জ। নিচে পয়েন্ট আকারে সহজভাবে সাজিয়ে দিলাম, যাতে বোঝা যায় কিভাবে এসব সুবিধা ঘরে বসে বা অনলাইনে করা যায়:

---

🏢 জব (কাজ পাওয়া)

অনলাইনে জব সার্চ সাইট

GaijinPot Jobs, Daijob, Jobs in Japan, Indeed Japan, MyNavi, Rikunabi

জাপান সরকারের হ্যালোওয়ার্ক (Hello Work) অফিসে নিবন্ধন করলে কাজ পাওয়া সহজ হয়।

লাইন/ফেসবুক গ্রুপ– বাংলাদেশি বা বিদেশি শ্রমিকরা অনেক জব লিঙ্ক শেয়ার করে।

---

🗣️ ভাষা (জাপানি শেখা ও যোগাযোগ)

অনলাইন কোর্স: Duolingo, LingoDeer, NHK World Easy Japanese

কমিউনিটি ক্লাস: স্থানীয় সিটি অফিসে বিনামূল্যে বা কম খরচে "Nihongo Kyōsh*tsu" থাকে।

লাইভ অনুবাদ: Google Translate / Papago অ্যাপ কাজে দেয়।

---

🚔 ক্রাইম / নিরাপত্তা

জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির একটি।

জরুরি ফোন নম্বর:

পুলিশ – 110

অ্যাম্বুলেন্স/ফায়ার – 119

বিদেশিদের জন্য কিছু সাপোর্ট সেন্টার আছে (Tokyo, Osaka, Nagoya ইত্যাদিতে)।

---

🚕 ট্যাক্সি

অ্যাপ ব্যবহার করে ঘরে বসে বুক করা যায়:

JapanTaxi, DiDi, Uber Japan

ভাড়া একটু বেশি, তাই অনেকেই ট্রেন/বাস ব্যবহার করে।

---

🏠 বাড়ি ভাড়া

Real Estate সাইট/অ্যাপ: Suumo, Homes, GaijinPot Housing

বিদেশিদের জন্য বিশেষ “ফার্নিশড এপার্টমেন্ট” বা “শেয়ার হাউজ” পাওয়া যায় (LeoPalace, Sakura House)।

অনেক জায়গায় জাপানি গ্যারান্টর লাগে, তাই এজেন্সির মাধ্যমে নিলে সুবিধা হয়।

---

🌐 ইন্টারনেট / ডিস লাইন

ফাইবার ইন্টারনেট: NTT Flets, AU Hikari, Softbank Hikari

পকেট ওয়াই-ফাই বা সিম কার্ড: Sakura Mobile, Mobal, Rakuten Mobile

সবকিছু অনলাইনে অর্ডার করা যায়, হোম ডেলিভারি দেয়।

ডিস (টিভি)– NHK লাইসেন্স ফি দিতে হয় যদি টিভি থাকে।

---

🛒 গ্রোসারি / কেনাকাটা

সুপারশপ ডেলিভারি: Aeon, Seiyu, Life, Ito-Yokado (অ্যাপ/ওয়েবসাইটে অর্ডার → বাসায় ডেলিভারি)।

অনলাইন শপিং: Rakuten, Amazon Japan, Yahoo Shopping

বাংলাদেশি/হালাল খাবার: Tokyo, Osaka-তে হালাল মার্কেট আছে। এছাড়া Amazon Japan-এ হালাল জিনিস পাওয়া যায়।

---

📱 অ্যাপ/ওয়েবসাইট যা সবচেয়ে কাজে লাগবে

1. Line → কমিউনিকেশন

2. Google Maps / HyperDia / Japan Travel (Navitime) → ট্রেন/বাস

3. PayPay, Rakuten Pay → পেমেন্ট

4. Amazon / Rakuten → অনলাইন শপিং

5. JapanTaxi, Uber → ট্যাক্সি

---

👉 মোট কথা, জাপানে প্রায় সবকিছু অনলাইনে বা অ্যাপ দিয়ে করা যায়—চাকরি খোঁজা, ভাড়া নেয়া, ইন্টারনেট নেওয়া, এমনকি গ্রোসারি অর্ডারও।

...

আমি আপনার জন্য জাপানে নতুন বিদেশি শ্রমিকদের জন্য একটি PDF বুকলেটের মতো স্টেপ-বাই-স্টেপ গাইড তৈরি করেছি।

---

🇯🇵 জাপানে নতুন বিদেশি শ্রমিকদের জন্য স্টেপ-বাই-স্টেপ গাইড

1️⃣ প্রথম ধাপ: আগমনের পর

Residence Card (在留カード) পাবেন → এটি আপনার আইডি কার্ড।

সিটি অফিসে রেজিস্টার করুন:

হেলথ ইন্স্যুরেন্স

মাই নম্বর কার্ড (My Number Card)

বিদেশিদের জন্য ভাষা সাপোর্ট

2️⃣ চাকরি খোঁজা

অনলাইন জব সাইট: GaijinPot Jobs, Daijob, Jobs in Japan, Indeed Japan

সরকারি অফিস: Hello Work

কমিউনিটি: ফেসবুক/Line গ্রুপ

দক্ষতা না থাকলে: কারখানা, কৃষি, নির্মাণ, কেয়ারগিভার জব

3️⃣ ভাষা শেখা

অনলাইন কোর্স: Duolingo, LingoDeer, NHK World Easy Japanese

সিটি অফিস ক্লাস: Nihongo Kyosh*tsu

অনুবাদ অ্যাপ: Google Translate, Papago

4️⃣ বাসা ভাড়া

সাইট: Suumo, Homes, GaijinPot Housing

বিদেশিদের জন্য সহজ: LeoPalace, Sakura House, Share House

খরচ: Shikikin, Reikin, এজেন্সি ফি

5️⃣ ইন্টারনেট / সিম কার্ড

সিম/পকেট ওয়াইফাই: Sakura Mobile, Rakuten Mobile, Mobal

ফাইবার ইন্টারনেট: NTT Flets, AU Hikari, Softbank Hikari

অনলাইন অর্ডার → হোম ডেলিভারি

6️⃣ ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংক: Japan Post Bank, Shinsei Bank, Rakuten Bank

প্রয়োজন: Residence Card + Address Proof

বেতন ব্যাংকে যাবে → আগে অ্যাকাউন্ট খুলুন

7️⃣ ট্রান্সপোর্ট / ট্যাক্সি

পাবলিক ট্রান্সপোর্ট সবচেয়ে সস্তা

IC কার্ড: Suica, Pasmo, ICOCA

ট্যাক্সি অ্যাপ: JapanTaxi, DiDi, Uber Japan

8️⃣ গ্রোসারি / শপিং

সুপারশপ ডেলিভারি: Aeon, Seiyu, Life, Ito-Yokado

অনলাইন: Amazon Japan, Rakuten, Yahoo Shopping

হালাল খাবার: Tokyo, Osaka বা অনলাইনে (Halal Japan, Amazon)

9️⃣ বিল পেমেন্ট / ফাইন্যান্স

বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট → কনভিনিয়েন্স স্টোরে পরিশোধ

মোবাইল পেমেন্ট: PayPay, Rakuten Pay, Line Pay

🔟 নিরাপত্তা / জরুরি নম্বর

পুলিশ: 110

অ্যাম্বুলেন্স/ফায়ার: 119

বিদেশি সাপোর্ট সেন্টার → ইংরেজি/বাংলায় হেল্প

---

সারসংক্ষেপ:

আগমনের পর → রেজিস্ট্রেশন → সিম/ইন্টারনেট → ব্যাংক → চাকরি খোঁজা → বাসা → গ্রোসারি → ভাষা শেখা।

শামিম খান ✒️

✅শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন, অনেক কাজে লাগবে 🔰

04/10/2025

লিডারশীপ ব্যাপারটা........
নেকড়ের পালের চলার নির্দিষ্ট ধরন আছে। প্রথমের লাল বৃত্তের তিনটা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ, দুর্বল। তাদের সামনে দেয়া হয়েছে কারন তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে। তাদের অভিজ্ঞতাও বেশী।তাদের নির্দেশিত চেনা পথেই বাকি দল হাটবে।
তাদের ঠিক পিছনের দাগের পাঁচজন দলের সবচেয়ে শক্তিশালী এবং যো’দ্ধা ধরনের। তাদের কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোন এটাক এলে সামাল দেয়া তাদের ঠিক পিছনে, মাঝের দলটা সবচাইতে প্রোটেক্টেড। কারণ, তাদের পিছনে চিহ্নিত দলটাও খুব শক্তি শালী এবং যো’দ্ধা ধরনের। তাদের কাজ পিছন থেকে কোন এটাক এলে প্রটেকশান দেয়া। তাদের পিছনে এ্যারো চিহ্নিত একাকী নেকড়েটাই দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দ্বায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা খেয়াল রাখা। সেই লীডার। লীডারশীপ ব্যাপারটাই এমন।

নেকড়ে সম্পর্কে আপনি যতই জানবেন ততই বিস্মিত হবেন। তুরস্কের সেনাবাহিনীতে নেকড়ের প্রতীক ব্যবহার করা হয়।

21/09/2025

🔴 জাপানি ভাষা শিখুন, আপনার ক্যারিয়ারে নতুন দরজা খুলুন! বেকারত্ব দূর করতে SSW!! জব ভিসায় জাপানে
ক্যারিয়ার গড়ে তুলতে পারেন!!!

🎌 জাপান যেতে না পারলেও, জাপানি ভাষা শেখা এখন সবার জন্য! আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় ও র‍্যাংকিং বৃদ্ধি করার লক্ষ্য জাপানিজ ভাষা কোর্স করতে আবেদন করুন!

📢 শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিতে (বেসিক জাপানিজ ভাষা, রেজিস্ট্রেশন ফি মাত্র ১,০০০/- টাকা) অন্য কোন খরচ ছাড়াই শিখুন Japanese ভাষা!

🔹 সীমিত সিট — আগেই রেজিস্ট্রেশন করুন!
🔹 পরবর্তী পর্যায়ে JLPT N5 পরীক্ষার প্রস্তুতি
🔹 অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শেখার সুযোগ

✅ Only registration fee 1,000/=
✅ জাপানে উচ্চশিক্ষার প্রথম ধাপ!
✅ এর পরে JLPT N5 কোর্স সহজ হবে।

🎯 Japanese Language & Skill Development
🎯 জাপানিজ কোম্পানির জন্য পেশাগত দক্ষতার উন্নয়ন
🎯 কর্মজীবনে সফল হতে, এই সুযোগ হাতছাড়া করবেন না

⭕ সর্বোচ্চ এফোর্ড-এ সর্বোচ্চ কোয়ালিটি
⭕ সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়!
⭕ বিশ্বাস রাখুন, আপনার সাফল্যই আমাদের সাফল্য!

🔊অফার সীমিত সময়ের জন্য! এখনই যোগাযোগ করুন:

☎️বিস্তারিতঃ 01733663277
☎️বিস্তারিতঃ 01824481199
☎️বিস্তারিতঃ 01976369049
01824-481199

👉 শর্ত প্রযোজ্য | রেজিস্ট্রেশন এখনই করুন!
🌐 Visit: cityabcd.com.bd

📅 শনিবার থেকে বৃহস্পতিবার
🕘 অফিস সময়: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা
⏰ দেরি না করে এখনই Registration নিশ্চিত করুন!

অফিসের ঠিকানাঃ
🏠 ফার্মগেট শাখা: বাড়ি # ২৬/এ, ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫।
🏠 সাতরকুল শাখা: Protiva Model School, DIU কাছে, ঢাকা-১২১২।
🏠 মিরপুর অফিস: ৭৯, রোড # ০২, কালশী, মিরপুর ১২, ঢাকা-১২১৬।

16/09/2025

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!❤

14/09/2025

🇯🇵 জাপানের জাতীয় পতাকা – হিনোমারু’ (日の丸)

জাপানের জাতীয় পতাকাটি বিশ্বের অন্যতম সহজ ও তাৎপর্যপূর্ণ ডিজাইনগুলোর একটি। এটি শুধু একটি লাল সূর্যচিহ্ন নিয়ে তৈরি, যার পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড।

🔴 মূল উপাদান:
সাদা ব্যাকগ্রাউন্ড: সততা ও পবিত্রতার প্রতীক।
লাল বৃত্ত: উদীয়মান সূর্যের প্রতীক, যা জাপানের ঐতিহ্য ও পরিচয় বহন করে।

📜 নাম:Hinomaru (日の丸) – অর্থ "সূর্যের বৃত্ত"

🗓️ সরকারিভাবে গ্রহণ:
পতাকাটি ১৯৯৯ সালের ১৩ আগস্ট “Law Regarding the National Flag and Anthem” আইনের মাধ্যমে সরকারিভাবে গৃহীত হয়।

🌅 ষজাপানের ডাকনাম:“Nihon” বা “Nippon” – যার অর্থ “সূর্যের উৎস”। এই নাম থেকেই পতাকার সূর্য প্রতীকের ধারণা এসেছে।

🎌 অন্যান্য তথ্য:
- এটি বিশ্বের অন্যতম প্রাচীন পতাকাগুলোর একটি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পতাকাটি সামরিকভাবে ব্যবহৃত হতো বলে অনেকেই ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও এর প্রতি আগ্রহী। (Copy)

04/09/2025

আলো এক সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কি:মি পথ পাড়ি দেয়। এক ঘন্টায় ১০৮০ লক্ষ কি:মি এবং এক বছরে ৩৬৫×২৪×১০৮০ লক্ষ কি:মি= ৯.৪৬×১০০০০০০০০০০০০০ কি:মি। অর্থাৎ ৯.৪৭ ট্রিলিয়ন কিমি। এটাকে লাইট ইয়ার বলা হয় যা মহাকাশের দুরত্বের একক হিসাবে ধরা হয়।
পৃথিবী থেকে সূর্যের দুরত্ব মাত্র ২৪ লক্ষ কিঃমি ‌। তাই লাইট ইয়ার দ্বারা প্রকাশ করা যায় না। আমাদের সৌরজগতের বাহিরের নক্ষত্রের দুরত্বকে লাইট ইয়ার দ্বারা প্রকাশ করা হয়।

৪০০ বিলিয়ন নক্ষত্রের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের পৃথিবীর অস্তিত্ব খুজে বের করা খুবই জটিল। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ডায়ামিটার
প্রায় ১.২ লক্ষ লাইট ইয়ার। কত বিশাল এই একটি গ্যালাক্সি।
এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির একটি হচ্ছে মিল্কি ওয়ে, যেটা আমাদের নিজেদের,সেখানে ই আমাদের সৌরজগতকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর।

ভাবুনতো আপনার আমার কথা, কত ক্ষুদ্র কত নৈসি। আকাশের দিকে তাকিয়ে নিজের অস্বিত্বকে কল্পনা করি, কত অসহায় মনে হয় এক অসীমের কাছে।

03/09/2025

৬৫ হাজার ৫০০+ সরকারি প্রাথমিক স্কুলে ৩.৫ লক্ষ শিক্ষক। প্রতিস্কুলে প্রায় ৫ জন শিক্ষক। গানের শিক্ষকের কোটা ১৫%
৯০% মুসলমান কি গান শেখানোর জন্য ট্যাক্স দেয়? ১০০ জনে কত জন বাবা-মা তাদের সন্তানকে গান শেখাতে ইচ্ছুক?

মুসলমানের বাচ্চা-কে কেন বাপমা আলাদা করে হুজুর রেখে কুরআন শেখাতে হচ্ছে? রাষ্ট্রের কাজটা কি তাহলে? গান শেখানো নাকি কুরআন শেখানো? কেন রাষ্ট্র আমার সন্তানকে কুরআন শেখানোর দায়িত্ব নেবে না? কেন আমার সন্তানকে গান শিখতে বাধ্য করবে? প্রশ্ন করুন, রাগুন, চোখে চোখ রেখে চিৎকার করুন।

এই নাচ-গানের নট-নটী আর টিকটকার তৈরির কারিকুলাম ও প্রতিষ্ঠান বয়কট করুন। সন্তানকে কমপক্ষে প্রথম ৫ বছর মাদরাসায় পড়ান। মাদরাসায় পড়াশোনার মান এখন অনেক ভালো।

(Copy)

28/08/2025

মন খারাপ? অসহায় লাগছে?

তাহলে শুনুন,

আপনার মাথার উপর ছাদ, শরিরে কাপড়, দু-বেলার খাবার আছে তো? আর রাতে ঘুমানোর জায়গা থাকলে বুঝতে হবে আপনি গোটা পৃথিবীর ৭৫% মানুষের চেয়ে আপনি ভালো আছেন ।

পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি যদি আপনার পছন্দের মত কিছু কিনতে পারেন, যেখানে খুসি যেতে পারেন, তাহলে বুঝতে হবে গোটা পৃথিবীর ২০% বীত্ত সালীদের মধ্যে আপনি একজন ।

সুষ্থ এবং নিরব শরীর নিয়ে যদি মনে করেন আপনি বেঁচে আছেন, তাহলে ভাবতে হবে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি ভাগ্যবান ।

জীবন পাওয়া আর না পাওয়ার হিসেব মেলানোর স্থান নয় ।

আসুন আজ থেকে অভিযোগ না করে, উপভোগ করি জীবন-টা কে ।
Visit us: cityabcd.com.bd

(Copy)

23/08/2025

চীনের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন ছাত্র-শিক্ষকরা দিন-রাত কাজ করছে। রাজনীতি তো দূরের কথা, ফালতু কথা বলে সময় নষ্ট করার সুযোগ ওদের নেই।

জাপানের বিশ্ববিদ‍্যালয়ে যাবেন, দেখবেন শিক্ষকদের রুমের লাইট বন্ধ হয় না। সকাল সাতটা থেকে শুরু হয়। অনেকের লাইট জ্বলে রাত দশটা পর্যন্ত।

কোন পোস্টার নাই। নেতা নাই। হলে রাজনীতি নাই। ছাত্রদের সংগঠণের নামে, ব‍্যানার টানিয়ে কোন কার্যক্রম নাই। ঐ ধর-ঐ মার এসব নাই। যে যার মতো স্বাধীনভাবে চলছে। পড়ছে। কাজ করছে। আবিষ্কার-উদ্ভাবন করে যাচ্ছে। কারণ একটা প্রতিষ্ঠান, প্রতিটা শিক্ষার্থীর। কোন দলের কাছে নত হওয়ার জন‍্য না। কোন দলের ছায়ায় চলার জন‍্য না।

ইউরোপে যাবেন, তাই দেখবেন। জার্মানী, সুইডেন, ফিনল‍্যান্ড, ইংল‍্যান্ড, ফ্রান্সের বিশ্ববিদ‍্যালয়গুলো পৃথিবী নাড়া দেয়া আবিষ্কার-উদ্ভাবন নিয়ে আছে। তাদের ছাত্ররা ২২-২৩ বছর বয়সে পিএইচডি শুরু করে। অসংখ‍্য তরুণের চোখ ভরা স্বপ্ন।

আর সে বয়সী বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ‍্যালয়ের ছাত্ররা দলীয় রাজনীতি নিয়ে আছে। এক দল আরেক দলকে খেদায়। দিনভর হাউকাউ! কিসের পড়াশুনা! কিসের গবেষণা! ছাত্র-শিক্ষকরা মিলে দলাদলি, রাজনীতি নিয়ে ব‍্যস্ত। এমন নোংরা সংস্কৃতি পৃথিবীর কোথাও নাই। আফ্রিকার ক্ষুধাপীড়িত দেশেও না। —এতোই দুর্ভাগা আমরা! —এতোই দুর্ভাগা আমার দেশ!

আমেরিকার ছেলে-মেয়েরা আছে রোবট নিয়ে। নতুন নতুন ড্রাগ আবিষ্কার নিয়ে। মেশিন লার্নিং নিয়ে। মহাকাশ গবেষণা নিয়ে। ২৫-২৬ বছর বয়সী তরুণরা উদ‍্যোক্তা হচ্ছে। লক্ষাধিক স্টার্টআপ প্রতিবছর চালু হয় আমেরিকায়। —এমন কোন বিষয় নেই যেটা নিয়ে আমেরিকার তরুণরা পড়ে না। গবেষণা করে না। ভাবে না।

আমরা কি কখনো এসব শিখবো না? শিখতে চাইবো না? নাকি জীবনভর নিজেদের ব‍্যার্থতাকে, অন‍্যের ষড়যন্ত্র আর চক্রান্ত বলেই মানুষকে বিভ্রান্ত করবো?

সারা দুনিয়া তার তরুণদের কাজে লাগায় বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন‍্য। আর আমরা আমাদের তরুণদেরকে দলীয় দাস বানিয়ে রাখি—চিন্তায়, মগজে, কার্যক্রমে!
…………………….
Visit us: cityabcd.com.bd
Follow us.
সংগৃহীত

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Shatarkul Road (Near DIU And UIU), Badda Branch
Dhaka