28/09/2026
জাহেলরা যখন আলেমদের ওপর কর্তৃত্ব চালানোর চেষ্টা করে, ফতোয়াবাজি করে—এটা কেয়ামতের সবচেয়ে বড় আলামত। রেজভীয়া দরবার শরীফ মসলকে আলা হযরতের ওপর প্রতিষ্ঠিত, কোনো লালন-বাউলের ব্রাহ্মণ্যদের মতের ওপর নয়। রেজভীয়া দরবার শরীফের মাঠ কোনো ফকির তৈরি করে নাই, কোনো বাউলশিল্পী তৈরি করে নাই। বাঁদরামি সব জায়গায় করবা না; কোনো আলেমের লেখার ওপর কোনো মূর্খ-জাহেল কোনো ফতোয়া দিতে পারবা না। তোমরা কে? হারামজাদার দল! দরবারের আলেমদের সম্মান করতে শেখো নাই? রেজভীয়া দরবারের কোনো আলেমের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা যাবে না। কোনো সাধারণ মানুষ ফতোয়া দিতে পারবে না। পীর সাহেবরা যদি আপনাদের ভক্তদের লাগাম টানতে না পারেন, তাহলে পরবর্তীতে যা কিছু হবে তার সমস্ত দায় দরবারের পীর সাহেবদের নিতে হবে। কোনো আলেম ভুল করলে দরবারের আলেম ও পীর এক হয়ে তা সমাধান করবেন। দুদিন আগে জন্ম হওয়া বাচ্চাগুলো দরবারের সমস্ত প্রবীণ আলেমের বিরুদ্ধে আঙুল তুলছে! এত বড় বেয়াদবি কোত্থেকে পেল ওরা?
আমি একটা কথাই বলব—আমাদের আকিদা মসলকে আলা হযরতের আকিদা। আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা।❞
— শাইখ সাইয়্যেদ কাইয়্যুম আল হুসাইনি রেজভী (দামাত বারাকাতুহু) ❤️