22/05/2026
বিশেষ সরকারি নির্দেশনা মোতাবেক আগামীকাল শনিবার ব্যাংক খোলা থাকবে।
🕙 সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদ।
18/05/2026
জেনে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হবে!
আবগারি শুল্ক(Excise Duty) এর হার পরিবর্তন হতে যাচ্ছে!
অ্যাকাউন্টে টাকা রাখলেই একটা নির্দিষ্ট সময়ে সরকার সেখান থেকে শুল্ক কেটে নেয়, যা আমরা "Excise Duty" বা আবগারি শুল্ক নামে চিনি। সম্প্রতি এই শুল্কের স্ল্যাবে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।
সহজে বোঝার জন্য নিচে বিস্তারিত দেওয়া হলো:
আবগারি শুল্ক (Excise Duty) কী?
এটি কোনো ব্যাংকের সার্ভিস চার্জ বা ফি নয়। এটি মূলত বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত একটি পরোক্ষ কর, যা ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে সরাসরি সরকারি কোষাগারে জমা করে।
কখন এবং কীভাবে কাটা হয়?
বছরে সাধারণত একবারই এই শুল্ক কাটা হয় (বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষে)।
পুরো বছরের মধ্যে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আপনার অ্যাকাউন্টের স্থিতি (Balance) সর্বোচ্চ যে অঙ্কে পৌঁছাবে, সেই সর্বোচ্চ অঙ্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হিসাব করা হয়।
নতুন সম্ভাব্য স্ল্যাব রেট:
০ থেকে ৫ লক্ষ টাকা: কোনো শুল্ক নেই (Nil)
৫,০০,০০১ থেকে ১০ লক্ষ টাকা: ৫০০ টাকা
১০,০০,০০১ থেকে ৫০ লক্ষ টাকা: ৩,০০০ টাকা
৫০,০০,০০১ থেকে ১ কোটি টাকা: ৫,০০০ টাকা
১,০০,০০,০০১ থেকে ২ কোটি টাকা: ১০,০০,০০০ টাকা
২,০০,০০,০০১ থেকে ৫ কোটি টাকা: ২০,০০,০০০ টাকা
৫ কোটি টাকার ওপরে: ৫০,০০,০০০ টাকা
⚠️ জরুরি তথ্য: আপনার অ্যাকাউন্টে বছরের শেষ দিন কত টাকা আছে সেটা বড় কথা নয়; পুরো বছরের যেকোনো একটি দিনেও যদি ব্যালেন্স ওপরের কোনো স্ল্যাব স্পর্শ করে, তবে সেই স্ল্যাব অনুযায়ীই শুল্ক কাটা হবে। এটি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, লোন একাউন্ট, এফডি সবকিছুর জন্যই প্রযোজ্য।
ব্যাংকিং ও ফাইন্যান্স সংক্রান্ত এমন আরও দরকারি তথ্য সহজ বাংলায় পেতে ফলো করুন- Banking Bangla
11/05/2026
হঠাৎ টাকার দরকার?- কারো কাছে হাত না পেতে নিজেই নিন 'ই-ঋণ' (E-Loan)!
এখন থেকে ব্যাংকে না গিয়েও লোন পাবেন!
বাংলাদেশ ব্যাংক Bangladesh Bank-The Central Bank of Bangladesh আজ (১১ মে ২০২৬) একটি যুগান্তকারী সার্কুলার জারি করেছে।
নাম: "ই-ঋণ" (e-loan)
কী পাবেন?
✅ সর্বোচ্চ ৳৫০,০০০ টাকা লোন
✅ সুদের হার বাজারভিত্তিক, তবে বিশেষ ক্ষেত্রে মাত্র ৯%!
✅ মেয়াদ ১২ মাস পর্যন্ত
✅ কোনো কাগজপত্র নেই- শুধু বায়োমেট্রিক
✅ মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং থেকেই আবেদন।
কীভাবে কাজ করবে?
আবেদন থেকে লোন অনুমোদন- সব কিছু ডিজিটাল। ব্যাংকে না গিয়ে আপনার হাতের মোবাইল দিয়ে- ঘরে বসেই।
Wet signature (কলমে সই) বাদ- এখন বায়োমেট্রিক দিয়েই সব।
কখন পাবেন?
সকল তফসিলি ব্যাংক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই সেবা চালু করতে পারে।
এটা কাদের জন্য?
→ ছোট ব্যবসায়ী
→ চাকরিজীবী যাদের জরুরি টাকা দরকার
→ যারা ব্যাংকে যাওয়ার সময় পান না
শেয়ার করে অন্যদেরও জানান, কারণ জরুরি প্রয়োজনে এই লোন অনেকেরই কাজে আসবে!
এমন সব ব্যাংকিং আপডেট পেতে Follow দিয়ে রাখুন এই পেইজ- Banking Bangla
📌 Banking Bangla- সহজ ভাষায় জটিল ব্যাংকিং।
08/05/2026
উত্তরা ব্যাংকের নতুন নিয়োগ: আবেদন করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখুন!
ব্যাংকিং সেক্টরে যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য নতুন সুযোগ এসেছে। Uttara Bank PLC সম্প্রতি Assistant Officer (General) এবং Assistant Officer (Cash) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১. শিক্ষাগত যোগ্যতা
Assistant Officer (General):
মাস্টার্স অথবা ৪ বছরের অনার্স থাকতে হবে। পাশাপাশি পুরো শিক্ষাজীবনে ৩য় বিভাগ থাকা যাবে না।
Assistant Officer (Cash):
এখানে শর্ত তুলনামূলক কিছুটা flexible। অন্তত একটি ২য় বিভাগ থাকলেও আবেদন করা যাবে।
২. বয়সসীমা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর (৩১ মে ২০২৬ অনুযায়ী)।
যারা বর্তমানে ব্যাংকে contractual basis-এ কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে বয়সসীমা কিছুটা শিথিল হতে পারে।
৩. বেতন
প্রবেশন পিরিয়ডে—
General পদে: ২৮,০০০ টাকা
Cash পদে: ২৬,০০০ টাকা
পরবর্তীতে চাকরি স্থায়ী হলে ব্যাংকের নিয়ম অনুযায়ী salary scale ও অন্যান্য সুবিধা যুক্ত হবে।
৪. আবেদনের শেষ সময়
আবেদনের শেষ তারিখ ১৭ মে, ২০২৬। শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো—শেষ সময়ে technical issue হওয়া নতুন কিছু না।
একটা ব্যক্তিগত observation—অনেক candidate written exam-এর প্রস্তুতি নেয়, কিন্তু basic computer skill-এ পিছিয়ে থাকে। অথচ এখন প্রায় সব ব্যাংকই computer literacy-কে গুরুত্ব দেয়। তাই preparation নিলে এই অংশটাও ignore করোনা!
তোমার target কোনটা—General নাকি Cash?
05/05/2026
🎓 বিদেশে পড়তে যেতে চাচ্ছেন? ফান্ড সমস্যা?
রূপালী ব্যাংক দিচ্ছে Student Loan!
রূপালী ব্যাংক পিএলসি এখন বিদেশগামী ছাত্র-ছাত্রীদের জন্য Student Loan প্রদান করছে।
📌 মূল সুবিধাসমূহ:
✅ সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ
✅ সুদের হার মাত্র ১২% (পরিবর্তনশীল)
✅ ঋণের মেয়াদ ১২ মাস
✅ অনুমোদনের ৩০ দিনের মধ্যে ৩ কিস্তিতে বিতরণ
📋 যোগ্যতা:
▪️ বাংলাদেশি নাগরিক হতে হবে
▪️ বিদেশের কলেজ/বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক বা অধ্যয়নরত
▪️ Embassy/High Commission ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে
▪️ আবেদনকারী ছাত্র/ছাত্রী অথবা অভিভাবক/Sponsor হতে পারবেন
📎 বিস্তারিত জানতে নিকটস্থ রূপালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
#রূপালীব্যাংক #বিদেশেপড়াশোনা
04/05/2026
📅 গত পোস্টে মাসিক DPS-এর হিসাব দেখিয়েছিলাম— অনেকের "মাস শেষে টাকা থাকে না, তাহলে?"
এবার সেই উত্তর।
মাসে একবার বড় টাকা রাখতে না পারলে— bKash-এ আছে সাপ্তাহিক সেভিংসের সুযোগ।
সপ্তাহে মাত্র ২৫০ টাকা থেকে শুরু কর, সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রাখা যায়। IDLC দিচ্ছে ৯.২৫% মুনাফা।
📊 একটু বড় করে ভাবলে হিসাবটা কেমন দাঁড়ায়?
সপ্তাহে ৫,০০০ টাকা × ১২ মাস (~৫২ সপ্তাহ)
👉 মোট জমা: ~২,৬০,০০০ টাকা
👉 ৯.২৫% মুনাফায় মেয়াদ শেষে পাবেন উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি আয়
সবার পক্ষে ৫,০০০ সম্ভব না — কিন্তু ২৫০ টাকা? সেটা দিনে মাত্র ৩৫ টাকা। একটা চায়ের দোকানের বাজেট।
💬 মনস্তত্ত্বটা বুঝুন:
মাসে বড় অংক রাখতে বললে মনে হয় "পারব না।"
সপ্তাহে অল্প করে রাখতে বললে মনে হয় "এটা তো পারবো।"
ফলাফল কিন্তু একই — পার্থক্য শুধু মানসিকতায়।
📌 শুরু করতে:
bKash App → Savings → সাপ্তাহিক স্কিম সিলেক্ট করুন → নমিনি দিন → কনফার্ম
Banking Bangla-তে Follow করুন — DPS, FDR, Loan, Savings নিয়ে সহজ বাংলায় আপডেট পেতে।
02/05/2026
📱 bKash দিয়ে DPS?? :O হ্যাঁ— এবং হিসাবটা আপনাকে চমকে দেবে।
অনেকেই bKash ব্যবহার করেন শুধু টাকা পাঠাতে। কিন্তু এই অ্যাপেই এখন আপনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের Savings স্কিম compare করে সরাসরি DPS শুরু করতে পারছেন— ঘর থেকে বের না হয়েই।
📊 আপনার সাধ্য অনুযায়ী শুরু করুন — হিসাব দেখুন:
৪৮ মাস, IDLC ৯.৭৫% মুনাফায়:
৳৫০০/মাস → মোট জমা ২৪,০০০ → পাবেন ~২৮,৮৪২ টাকা
৳১,০০০/মাস → মোট জমা ৪৮,০০০ → পাবেন ~৫৭,৬৮৩ টাকা
৳২,০০০/মাস → মোট জমা ৯৬,০০০ → পাবেন ~১,১৫,৩৬৬ টাকা
৳৩,০০০/মাস → মোট জমা ১,৪৪,০০০ → পাবেন ~১,৭৩,০৪৯ টাকা
বড় স্বপ্নের জন্য বড় শুরুর দরকার নেই। ৫০০ টাকা থেকেও শুরু হয়।
✅ কেন bKash Savings কাজে আসে:
— একাধিক ব্যাংকের মুনাফার হার এক জায়গায় compare করা যায়
— Auto-debit — মাস শেষে মনে না থাকলেও সেভিংস হয়
— টাকা সরাসরি ব্যাংকে জমা— bKash শুধু মাধ্যম
— ৫০০ টাকা থেকে শুরু করা যায়
💬 সোজো প্রশ্ন:
প্রতি মাসে বাইরে খাওয়া, অনলাইন শপিং, অযথা recharge— এসবে ৫০০-১০০০ টাকা কোথায় যায় আপনি জানেনও না।
অথচ এই একই টাকা ৪ বছর ধরে রাখলে হাজার হাজার টাকা বাড়তি দেয়।
টাকা idle রেখে দেওয়া মানে ক্ষতি না— সুযোগ মিস করা।
📌 শুরু করতে:
bKash App → Savings → স্কিম বেছে নিন → নমিনি দিন → কনফার্ম
Banking Bangla-তে Follow করুন — DPS, FDR, Loan, Savings নিয়ে সহজ বাংলায় আপডেট পেতে।
10/04/2025
স্বাগতম Dipology-তে!
এখানে হাসি থামে না, আর চিন্তাও আটকে থাকে না।
Dipology হলো সেই জায়গা, যেখানে রসিকতার আড়ালে লুকিয়ে থাকে জীবনের গভীর বার্তা।
আমরা মজা করি, ঠাট্টা করি, আবার মাঝে মাঝে এমন কিছু বলে ফেলি, যা তোমার মনকে ছুঁয়ে যাবে, হয়তো ভাবিয়েও তুলবে।
এক কথায় — আমরা হাসির ভিতর দিয়ে ভাবার রাস্তা দেখাই।
তুমি যদি এমন কিছু খুঁজো, যেখানে মজা আছে, মানে আছে, আর মাঝে মাঝে কিছু ‘হাঁপ ছেড়ে ভাবা’র মতো কথা থাকে — তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো।
Dipology-তে ঢুকে যাও, হারিয়ে যাও, আর কখনো হাসো, কখনো চুপচাপ চিন্তা করো।
আমাদের সঙ্গে থাকো—হাসতে হাসতে ডুবে যাও Dip-এ!
#মজারমধ্যেগভীরতা #হাসি_আর_হৃদয়