Adverb Legacy

Adverb Legacy This platform serves as a valuable resource for aspiring students aiming to pursue higher education abroad.

Scholarship for master’s degree in USA: Myth Vs Reality মিথ:"ম্যাক্সিমাম আমেরিকান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়, তাই মাস...
06/05/2025

Scholarship for master’s degree in USA: Myth Vs Reality

মিথ:
"ম্যাক্সিমাম আমেরিকান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়, তাই মাস্টার্স করতে গেলে নিশ্চিন্তে স্কলারশিপ পাব।"

রিয়েলিটি:
এটা আংশিক সত্য। অধিকাংশ আমেরিকান বিশ্ববিদ্যালয় তাদের আন্ডারগ্র্যাজুয়েট (Bachelor's) স্টুডেন্টদের বেশি স্কলারশিপ অফার করে। কিন্তু মাস্টার্স লেভেলে স্কলারশিপ পাওয়া তুলনামূলকভাবে কোমন নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই merit-based বা research assistantship ভিত্তিক হয়।
তবে যদি আপনি যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে চান এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়াতে চান, তাহলে নিচের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি:

১. CGPA
অনেক স্কলারশিপপ্রাপ্ত মাস্টার্স স্টুডেন্টের প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের অধিকাংশের CGPA ছিল ৩.৫ বা তার বেশি (৪.০ স্কেলে)।
এটা স্পষ্ট করে দেয় যে, ভালো CGPA থাকলে স্কলারশিপ বা অ্যাসিস্ট্যানশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

২. Subject Selection:
সব বিষয়ে সমানভাবে স্কলারশিপ পাওয়া যায় না।
স্কলারশিপ পাওয়া কঠিন এমন কিছু সাবজেক্টের উদাহরণ:
• Business Analytics
• Data Analytics
• Supply Chain Management
• Cyber Security
• Masters in Public Health (MPH)
এই বিষয়গুলো সাধারণত পেশাগত ডিগ্রি (Professional Degree) হিসেবে অফার করা হয় এবং এসব ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ খুবই সীমিত।
স্কলারশিপ পাওয়া তুলনামূলকভাবে সহজ যেসব বিষয়ের ক্ষেত্রে:
• Pure Sciences (যেমন: Physics, Chemistry)
• Environmental Studies
• Education-related Subjects
এই ধরনের বিষয়ে গবেষণা তহবিল (research funding) বেশি থাকে বলে স্কলারশিপের সুযোগও বেশি।

৩. Research Experience, Teaching Experience and Job Experience:
অনেক বিশ্ববিদ্যালয় মাস্টার্স শিক্ষার্থীদের Research Assistant (RA) বা Teaching Assistant (TA) হিসেবে নিয়োগ দিয়ে থাকে। এতে পুরো টিউশন ফি মাফ হয়ে যায় এবং মাসিক ভাতা বা স্টাইপেন্ড পাওয়া যায়। সাধারণত এর বিনিময়ে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে হয়।
এই সুযোগ পাওয়ার জন্য যেসব দিক গুরুত্বপূর্ণ:
• IELTS Writing স্কোর ৬.৫ বা তার বেশি
• IELTS Speaking স্কোর ৭.০ বা তার বেশি
• গবেষণা অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা বা প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যায়

৪. University Selection:
শুধু নামকরা বা উচ্চ র‍্যাঙ্কের বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়া কঠিন হতে পারে। এই ধরনের বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা অনেক বেশি এবং ফান্ডেড পজিশনও সীমিত।
অন্যদিকে, অনেক ছোট বা মধ্যম মানের পাবলিক বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে বেশি সংখ্যক অ্যাসিস্ট্যানশিপ বা আংশিক স্কলারশিপ দিয়ে থাকে।

তাই বিশ্ববিদ্যালয় বাছাই করার সময় শুধু র‍্যাঙ্ক নয়, স্কলারশিপ ও ফান্ডিং সুযোগ বিবেচনা করা জরুরি।স্কলারশিপ বা অ্যাসিস্ট্যানশিপ পাওয়া কেবল CGPA নির্ভর নয়। বিষয় নির্বাচন, অভিজ্ঞতা, ইংরেজি দক্ষতা এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন—সব মিলিয়ে সঠিক পরিকল্পনা করলে যুক্তরাষ্ট্রে মাস্টার্সে স্কলারশিপ পাওয়াটা সম্ভব।

U.S. visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!U.S. (F1) স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর সফলতার পেছনে ছয়টি গুরুত্বপ...
03/05/2025

U.S. visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!

U.S. (F1) স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর সফলতার পেছনে ছয়টি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া কাজ করে।ইন্টারভিউর আগে নিজেকেই প্রশ্ন করুন—আপনি কি এই ছয়টির সবগুলোতেই নিজেকে প্রস্তুত মনে করছেন?

আজ আলোচনা করবো ৪, ৫ এবং ৬ নম্বর ক্রাইটেরিয়া নিয়ে। আগের তিনটি ছিল ভিত্তি, এই তিনটি আরও বাস্তবমুখী ও প্রাসঙ্গিক

৪. Best-fit Concept:
এটি হলো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল এক্সপেরিয়েন্স, এবং ভবিষ্যতের এডুকেশন প্ল্যান — এই তিনটির মধ্যে কতটা এলাইনমেন্ট আছে, সেটি যাচাই করার বিষয়।
উদাহরণস্বরূপ, আপনি ব্যাচেলর লেভেলে পড়েছেন বিবিএ ইন এইচআরএম, কিন্তু ব্যাচেলর শেষ করেই সরাসরি ডিজিটাল মার্কেটিং-এ মাস্টার্স-এ আবেদন করেছেন — এটি বেস্ট ফিট নয়। তবে যদি ব্যাচেলর শেষ করার পরে আপনার ডিজিটাল মার্কেটিং-এ ভালো জব এক্সপেরিয়েন্স থাকত, তাহলে সেটি লজিক্যাল হতো।
আবার, আপনি পড়তে চান ইংলিশ লিটারেচার, কিন্তু আবেদন করেছেন নিউ ইয়র্ক-এর একটি ইউনিভার্সিটিতে — এটাও খুব একটা ফিট করে না, কারণ নিউ ইয়র্ক-এ সাধারণত বিজনেস বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনার আবেদন বেশি জাস্টিফায়েড বলে ধরা হয়।
আরও একটি উদাহরণ — আপনি এমন একটি ইউনিভার্সিটিতে আবেদন করেছেন, যার খরচ অনেক কম, অথচ সেটা একটি প্রাইভেট ইউনিভার্সিটি, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট-এ দেখাচ্ছেন ২ কোটি টাকা — এই মিলটাও বেস্ট ফিট কনসেপ্ট অনুযায়ী ঠিক আসে না।
বেস্ট ফিট ব্যাপারটা ভিসা অফিসারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দেখতে চান — আপনার শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার মধ্যে সত্যিকারের কোহেরেন্স ও রিয়ালিস্টিক ম্যাচিং আছে কিনা।
৫. Desperateness Vs Excitement:
ভিসা আবেদনকারী যদি তার বডি ল্যাংগুয়েজ-এ অতিরিক্ত ডেস্পারেটনেস (হতাশ বা আকুল আগ্রহ) দেখান, তাহলে সেটি সাধারণত ভালোভাবে গ্রহণ করা হয় না।
ভিসা অফিসাররা বেশি পছন্দ করেন সেই শিক্ষার্থীদের যারা এক্সাইটেড, মানে যারা উৎসাহী এবং আনন্দিত যে তারা আমেরিকায় পড়তে যেতে পারছেন। তবে এক্সাইটমেন্ট একটি আনকন্ট্রোল্ড ইমোশন, এবং এটা সাধারণত তাদের মধ্যেই আসে যারা সত্যিকারের জেনুইন স্টুডেন্ট এবং সত্যিই আমেরিকায় পড়তে যেতে চান।
৬. Natural Conversation:
আমি এই পর্যন্ত প্রায় হাজারেরও বেশি স্টুডেন্টের ভিসা ইন্টারভিউ প্রস্তুতিতে সাহায্য করেছি, এবং তাদের মধ্যে ৮০% স্টুডেন্টকে দেখেছি—তারা তাদের উত্তরগুলো লিখে রাখে এবং পরে সেগুলো মুখস্থ করে ফেলে। এমনকি কেউ কেউ মুখস্থ করতে না চাইলেও, বেশি বেশি প্র্যাকটিস করার কারণে শেষমেশ তা মেমোরাইজড হয়ে যায়।
এইভাবে একটি কনভারসেশন কখনোই ন্যাচারাল হয় না।
ভিসা অফিসাররা তাদের ইন্টারভিউর শুরুতেই বুঝে ফেলতে পারেন কে কে মুখস্থ উত্তর দিচ্ছেন।
এটি ফার্স্ট ইমপ্রেশনে খুবই খারাপ প্রভাব ফেলে এবং অনেক সময় তারা আর কিছু না জিজ্ঞেস করেই ভিসা রিজেক্ট করে দেন।

U.S. visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!U.S. ভিসা ( F1 Student Visa) ইন্টারভিউর সফলতার পেছনে কিছু গুরুত...
02/05/2025

U.S. visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!

U.S. ভিসা ( F1 Student Visa) ইন্টারভিউর সফলতার পেছনে কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর কাজ করে। এই ছয়টি মূল দিক নিয়েই সাধারণত যাচাই করা হয়।তাই ইন্টারভিউর আগে নিজেকেই প্রশ্ন করুন—আপনি কি এসব ক্রাইটেরিয়ার সবগুলোতেই ফিট করেন?

আজকের পোস্টে আমরা প্রথম তিনটি ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো—যেগুলো অনেকটাই নির্ধারণ করে দিতে পারে আপনার ভিসা পাবার সম্ভাবনা।

১. Educational Quality:
আমেরিকান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার সময় একটা বিষয় অনেকেরই চমকে দেয় — কোথাও আপনার CGPA, IELTS স্কোর, এমনকি SAT বা GRE এর নম্বরও সরাসরি দেওয়ার সুযোগ নেই! তাহলে প্রশ্ন আসেই, ভিসা অফিসাররা কীভাবে বুঝবেন আপনি একাডেমিকভাবে কতটা যোগ্য?

উত্তরটা বেশ ইন্টারেস্টিং — তারা দেখে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং কেমন, আপনি কতটুকু স্কলারশিপ পেয়েছেন। এসব তথ্য থেকেই তারা আন্দাজ করে নেন আপনার একাডেমিক ক্যালিবার। শুধু তাই নয়, আপনার কথাবার্তা, আত্মবিশ্বাস, এবং প্রেজেন্টেশন স্কিল দেখেই অনেক সময় তারা মনে মনে একটা আইডিয়া তৈরি করে নেন — আপনার IELTS স্কোর কত হতে পারে!

তারা প্রায়ই জানতে চান, আপনার ফার্স্ট সেমিস্টারে কোন কোন কোর্স আছে, আর এর মধ্যে আপনার ফেভারিট কোর্স কোনটা। আর আপনি যদি PhD বা রিসার্চ মাস্টার্স এর স্টুডেন্ট হন, তাহলে তাদের আগ্রহ থাকে আপনার রিসার্চ ফিল্ড কী, এবং এখন পর্যন্ত আপনি কোন কোন টপিক নিয়ে কাজ করেছেন।

আরও মজার বিষয় হলো, অনেক সময় লোকাল ইউনিভার্সিটি-র রেপুটেশন থেকেও তারা আপনার সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন পেয়ে যান — যেটা আপনার ভিসা ইন্টারভিউতে একটা বাড়তি প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে।

২. Funding Ability:
আপনি যদি ফুল ফান্ডিং পান, তাহলে ভিসা অফিসার আপনার I-20 দেখেই তা বুঝতে পারেন। কিন্তু আপনি যদি পার্শিয়াল ফান্ডিং পান বা আপনি নিজে খরচ বহন করছেন, তাহলে তারা মোটামুটি ভাবে জানতে চান — আপনি বা আপনার স্পনসর কি বাকি খরচ বহন করতে পারবেন?
এখন এই খরচ আপনি বহন করতে পারবেন কি না, সেটি যুক্তিসহ বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করে বলা অত্যন্ত জরুরি। এ নিয়ে ভিসা অফিসাররা যেসব প্রশ্ন করে থাকেন তা হলো:
– আপনার স্পনসর কে?
– তিনি কী কাজ করেন?
– চাকরি বা ব্যবসা হলে কতদিন ধরে করছেন?
– বছরে আয় কত?
– ব্যবসা হলে তার অধীনে কতজন কর্মচারী কাজ করে?
– তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে কি না?
এইভাবে তারা আপনার দেওয়া উত্তরগুলো বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মিলিয়ে দেখে বিষয়টি কতটা যুক্তিযুক্ত এবং বিশ্বাসযোগ্য।
আমরা অনেক সময় যুক্তিসম্মতভাবে আমাদের অর্থায়নের সক্ষমতা প্রমাণ করতে পারি, কিন্তু সেটা বিশ্বাসযোগ্যভাবে বলতে পারা আরেকটি বিষয়। আমার মতে, অর্ধেকের বেশি ভিসা আবেদনকারীই তাদের ফান্ডিং অ্যাবিলিটি বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেন না।

৩. Intention:
Intention একটি অত্যন্ত ট্রিকি বা জটিল ক্রাইটেরিয়া। এখানে মূলত ভিসা অফিসাররা বোঝার চেষ্টা করেন, একজন শিক্ষার্থী সত্যিই আমেরিকায় পড়াশোনা করতে যেতে চান কিনা, নাকি সম্ভাব্য অভিবাসী হওয়ার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসাকে সহজ রাস্তা হিসেবে বেছে নিয়েছেন।
তারা দেখতে চান—এই শিক্ষার্থী আদৌ আমেরিকায় পড়বে কি না। এজন্য তারা আবেদনকারীর বডি ল্যাংগুয়েজ, উৎসাহ-উদ্দীপনা (excitement) পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীর চোখে-মুখে, কথাবার্তায়, আচরণে যদি পড়াশোনার প্রতি আগ্রহ ও স্পষ্ট লক্ষ্য না থাকে, তাহলে তার অভিপ্রায় নিয়ে সন্দেহ তৈরি হয়।
বিশেষ করে গ্র্যাজুয়েট লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিষয়টি আরও ভালোভাবে যাচাই করা হয়, কারণ তাদের বয়স, অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেশি ধরে নেওয়া হয়।

U.S. Visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!আমেরিকান ভিসা নিয়ে আমাদের মধ্যে এখনও অনেক ভুল ধারণা ও অবিশ্বাস...
01/05/2025

U.S. Visa রিজেকশনের কারণ: ভাগ্য বনাম অসম্পূর্ণ প্রস্তুতি!

আমেরিকান ভিসা নিয়ে আমাদের মধ্যে এখনও অনেক ভুল ধারণা ও অবিশ্বাস কাজ করে। অনেকেই মনে করেন, আমেরিকান ভিসা পাওয়া শুধুই ভাগ্যের ব্যাপার। কিন্তু বাস্তবে, ৫০০-এর বেশি F1 Student Visa হোল্ডারের ইন্টারভিউ অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা গেছে—ভিসা অফিসাররা কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
আজকের আলোচনায় থাকছে এমন ৬টি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, যেগুলো দেখে একজন ভিসা অফিসারের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করে।

এই ৬টি ক্রাইটেরিয়া হলো:
১. Educational Quality
২. Funding Ability
৩. Intention
৪. Best Fit Concept
৫. Desperation over Excitement
৬. Natural Conversation

এই ৬টি বিষয়ে সঠিক প্রস্তুতি থাকলে U.S. F1 ভিসা পাওয়া অনেক সহজ হয়। সামনে প্রতিটি ক্রাইটেরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা আসছে — সঙ্গেই থাকুন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adverb Legacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category