Study Help Online

Study Help Online পড়াশোনা,চাকুরি,ভর্তি তথ্য সহ,শিক্ষনীয় পোস্ট পেতে " Help Online "পেজের সাথে থাকুন। ধন্যবাদ..

—?

মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না কিন্তু এই বন্য প্রাণীটিকে (হাতি) বিপদ থেকে উদ্ধার করার পর এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করল....উল্...
22/09/2026

মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না কিন্তু এই বন্য প্রাণীটিকে (হাতি) বিপদ থেকে উদ্ধার করার পর এভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করল....

উল্লেখ্য, তিস্তার প্রচন্ড জলের স্রোতে এই বাচ্চা হাতিটি ভেসে যাচ্ছিল। তখন উদ্ধারকারী দলের এই দুই সদস্য জীবনের ঝুঁকি নিয়ে এই হাতি শাবকটিকে উদ্ধার করেছে। নৌকায় উঠানোর পর হাতিশাবকটি বুঝতে পেরেছিল সে এখন নিরাপদ। আর এভাবেই উদ্ধারকারী দলের একজনকে সুর দিয়ে জড়িয়ে ধরে!

আসলে এই আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত! কারণ মানুষের মত অকৃতজ্ঞ প্রাণী আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। মানুষ তো কৃতজ্ঞতা প্রকাশ করেই না, উল্টো সুযোগ পেলে উপকারীর অপকার করে।

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে কিশোরী রেবেকা শাফির বুদ্ধিদীপ্ত বক্তব্য ও সাবলীল ...
22/09/2026

নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনের একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে কিশোরী রেবেকা শাফির বুদ্ধিদীপ্ত বক্তব্য ও সাবলীল বাচনভঙ্গি নজর কেড়েছিল। সেই সময়ের একটি বিতর্কের ভিডিও বহু বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি। ছোটবেলার সেই বিতার্কিকই পরবর্তী সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের জায়গা করে নেন।

বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা রেবেকার শিক্ষাজীবনও ছিল ব্যতিক্রমী। নিজের পরিচিতিতে তিনি জানিয়েছেন, একই সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার SSC ও HSC এবং University of London-এর O/A Levels সম্পন্ন করেছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

ক্যালিফোর্নিয়ার বিখ্যাত California Institute of Technology—Caltech-এ Physics নিয়ে পড়াশোনা করেন রেবেকা। সেখান থেকে তিনি ৪.০০-এর মধ্যে ৪.০০ CGPA অর্জন করে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ছোটবেলার বিতর্কের মঞ্চ থেকে বিশ্বের অন্যতম কঠিন একাডেমিক পরিবেশে এমন ফল তাঁর মেধা ও অধ্যবসায়েরই পরিচয় বহন করে।

Caltech-এর পর তাঁর গন্তব্য হয় Boston। তাঁর নিজের ভাষায়, Pasadena-এর পর তিনি যান ‘snowy Boston’-এ। সেখানে Harvard University-তে Physics-এ পিএইচডি করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ব্ল্যাক হোল—বিশেষ করে ব্ল্যাক হোলের spin বা ঘূর্ণন নিয়ে।

পদার্থবিদ্যা ও অ্যাস্ট্রোফিজিক্সে এই দীর্ঘ পথ পেরিয়ে রেবেকা পরে গবেষণার ক্ষেত্র বদলে ফেলেন। এবার তাঁর আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে মানুষের মস্তিষ্ক ও জেনেটিক্স। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের National Institute of Mental Health (NIMH)-এ Research Fellow হিসেবে কাজ করছেন। তাঁর গবেষণা মূলত neuroscience ও human genetics-এর সংযোগস্থলে, যেখানে মানুষের মস্তিষ্কের গঠন ও জিনগত বৈশিষ্ট্যের সম্পর্ক নিয়ে কাজ করছেন।

অর্থাৎ রেবেকা শাফির পথচলায় একের পর এক এসেছে ভিন্ন ভিন্ন জগত—বাংলাদেশের বিতর্কের মঞ্চ, Physics-এ অসাধারণ একাডেমিক ফল, Caltech, Harvard-এ ব্ল্যাক হোল নিয়ে পিএইচডি, আর এখন মানুষের মস্তিষ্ক ও জিন নিয়ে গবেষণা।

তাঁর গল্পের সবচেয়ে অনুপ্রেরণার জায়গাটি সম্ভবত এখানেই—একটি ক্ষেত্রের গণ্ডিতে নিজেকে আটকে না রেখে তিনি বারবার নতুন জ্ঞানের জগতে প্রবেশ করেছেন। ছোটবেলার সেই বিতার্কিক রেবেকা শাফি আজ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে মানবমস্তিষ্কের জটিলতা বোঝার কাজে যুক্ত। বিজ্ঞানের বিষয় বদলেছে, কিন্তু অজানাকে জানার কৌতূহলটি রয়ে গেছে একই।
আপনার আছে কি এখনো?

22/09/2026

শহরের কোলাহল ছেড়ে গ্রামের এই নির্জন প্রকৃতির মাঝেই জীবনের আসল শান্তি 🥰

জালিয়াতির শান্তি নেই 💥চাকুরি গেল, টাকাও ফেরত দিতে হচ্ছে। এই ধরনের জাল সনদে চাকুরী করা লোক এমপিওভুক্ত হাইস্কুল/কলেজে সবচ...
20/09/2026

জালিয়াতির শান্তি নেই 💥
চাকুরি গেল, টাকাও ফেরত দিতে হচ্ছে।
এই ধরনের জাল সনদে চাকুরী করা লোক এমপিওভুক্ত হাইস্কুল/কলেজে সবচেয়ে বেশি।
আরো বেশি তদন্ত করা উচিত

19/09/2026

শিশুরাও যদি খুন-ধর্ষণের শিকার হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়—নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার রাষ্ট্রীয় দায়িত্ব কোথায়?

সরকারের কাছে আমাদের দাবি শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ। অপরাধ প্রতিরোধ, আইনের কঠোর প্রয়োগ এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করুন।

আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে কোনো শিশুর নিরাপত্তা নিয়ে পরিবারকে আতঙ্কে থাকতে হবে না।

👉বিচার নিশ্চিত করতে না পারলে জনগণ এই সরকার এর প্রতি আস্থা হারাবে খুব দ্রুত।

একটি স্বদেশে অনিরাপদ বাংলাদেশ, জননিরাপত্তাহীন বাংলাদেশ।
19/09/2026

একটি স্বদেশে অনিরাপদ বাংলাদেশ, জননিরাপত্তাহীন বাংলাদেশ।

মায়ের চুরির অপবাদে গরম খুনতির ছ্যাঁকা! ভয়ে ৩৫ হাজার টাকায় কিডনি বিক্রি করতে ক্লিনিকে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির অবুঝ শিশু।🥹ব...
07/09/2026

মায়ের চুরির অপবাদে গরম খুনতির ছ্যাঁকা! ভয়ে ৩৫ হাজার টাকায় কিডনি বিক্রি করতে ক্লিনিকে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির অবুঝ শিশু।🥹

বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠার মতো এক নির্মম বাস্তবতার মুখোমুখি এই শিশুটি। নলছিটিতে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওপর চলা অমানবিক নির্যাতনের যে চিত্র সামনে এসেছে, তা আমাদের সমাজ ব্যবস্থার নিষ্ঠুর রূপকেই উন্মোচন করে। মায়ের আলমারি থেকে ৩১ হাজার টাকা চুরির মিথ্যা সন্দেহে অবুঝ এই শিশুটির হাতে গরম খুনতি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আজকের মধ্যে টাকা ফেরত না দিলে আরও ভয়ংকর নির্যাতনের হুমকি দেওয়া হয়।

​ঘরের ভীতি ও নির্যাতনের হাত থেকে বাঁচতে এবং সেই টাকার জোযোগাড় করতে নিরুপায় হয়ে ছোট্ট এই মেয়েটি মাত্র ৩৫ হাজার টাকায় নিজের কিডনি বিক্রি করতে চলে যায় ক্লিনিকে! ভাবা যায়? একটি শিশুর খেলার মাঠে থাকার কথা, কলম ধরার কথা—সে আজ নিজের শরীরের অঙ্গ বিক্রির পণ নিয়ে দাঁড়িয়ে আছে কেবল কিছু টাকার ভয়ে। এই নিষ্ঠুরতা আমাদের কোন অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে? শিশু সুরক্ষা ও আমাদের এই সমাজ আজ কোথায় দাঁড়িয়ে?

১১–২০তম গ্রেড (৩য় ও ৪র্থ শ্রেণির) নিয়োগ পরীক্ষায় ভাইভা নাম্বার ২০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। 👉 লিখিত - ৫০ নম্বর ।👉 ভাইভা/...
07/09/2026

১১–২০তম গ্রেড (৩য় ও ৪র্থ শ্রেণির) নিয়োগ পরীক্ষায় ভাইভা নাম্বার ২০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে।
👉 লিখিত - ৫০ নম্বর ।
👉 ভাইভা/ মৌখিক - ৫০ নম্বর

=====================================
এইভাবে মেধাবীদের বাশ দেয়ার ব্যবস্থা করছে।

এইটা নিয়ে সারাদেশে তুমুল ঝড় না উঠলে, জবের প্রস্তুতি নিয়ে লাভ হবে না। কারণ ৯ম -১০ম গ্রেডের জবের থেকে ১১-২০ গ্রেডের জবের সংখ্যা প্রায় ১০গুণ + । সাধারণ প্রার্থীরা যাবেন কোথায়?

07/09/2026

🇧🇩 পরিবর্তনশীল কিছু সাম্প্রতিক প্রশ্নোত্তর:

১. বর্তমানে দেশে থানার সংখ্যা কত?
উত্তর: ৬৪০টি।
২. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
উত্তর: ৫০৩টি।
🔹 ব্যাখ্যা: সর্বশেষ দক্ষিণ গফরগাঁও, ময়মনসিংহ—দেশের ৫০৩তম উপজেলা।
৩. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর: ৫৮টি।
৪. বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর: ১১৬টি।
৫. বর্তমানে দেশে চা-বাগান কয়টি?
উত্তর: ১৭২টি।
৬. বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কয়টি?
উত্তর: ১৩টি।
🔹 ব্যাখ্যা: সর্বশেষ ১৩তম সিটি কর্পোরেশন—বগুড়া।
৭. বর্তমানে দেশে পৌরসভা কয়টি?
উত্তর: ৩৩০টি।
৮. বর্তমানে দেশে নদীবন্দর কয়টি?
উত্তর: ৫৭টি।
৯. বর্তমানে দেশে স্থলবন্দর কয়টি?
উত্তর: ২৪টি।
১০. বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদ কয়টি?
উত্তর: ৪,৫৯৯টি।
১১. বর্তমানে দেশে নদ-নদীর সংখ্যা কত?
উত্তর: ১,৪১৫টি।
১২. বর্তমানে দেশের জিআই পণ্য কয়টি?
উত্তর: ৬৪টি।
🔹 ব্যাখ্যা: সর্বশেষ সংযোজন মানিকগঞ্জের হাজারী গুড়।
১৩. বর্তমানে দেশে মেডিকেল কলেজ কয়টি?
উত্তর: ৩৭টি।
১৪. দেশে সরকারি EPZ কয়টি?
উত্তর: ৮টি।
১৫. দেশে মোট EPZ কয়টি?
উত্তর: ১০টি।
🔹 ব্যাখ্যা: ৮টি সরকারি ও ২টি বেসরকারি।
বেসরকারি EPZ: কর্ণফুলী EPZ (Youngone) ও উত্তরা EPZ (Enam Properties)।
১৬. বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে কোন দেশ থেকে?
উত্তর: যুক্তরাষ্ট্র থেকে।
১৭. বর্তমানে দেশে মোট গ্যাসক্ষেত্র কয়টি?
উত্তর: ২৯টি।
১৮. বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা কোনটি?
উত্তর: শিবচর, মাদারীপুর।

।

এমন সন্তান যেন কোনো বাবা-মায়ের ঘরে জন্ম না নেয়!💔
03/09/2026

এমন সন্তান যেন কোনো বাবা-মায়ের ঘরে জন্ম না নেয়!💔

Address

Faridpur
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Study Help Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Study Help Online:

Shortcuts

Share

Category