27/09/2026
আজ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,ফেনী। ইন্টার্ন DMF ডিসেম্বর ব্যাচের বিদায় অনুষ্ঠান আনন্দঘন ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
📍 স্থান: দ্য রয়েল স্যালমন রেস্টুরেন্ট, ফেনী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ২৫০ শয্যা ফেনী সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন (দুলাল) স্যার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব ফেনী জেলা শাখার সভাপতি ডা. এস. এম. আবদুল্লাহ আল মামুন স্যার।
এছাড়াও উপস্থিত ছিলেন—
🔹 ড্যাব ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক ও ২৫০ শয্যা ফেনী সদর হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট ডা. কামরুজ্জামান জিকু স্যার।
🔹 ২৫০ শয্যা ফেনী সদর হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আব্বাসী স্যার।
🔹 সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহমুদ টিপু স্যার।
🔹 শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. ইকবাল হোসেন সিরাজী স্যার।
🔹 শিশু বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন স্যার।
🔹 ২৫০ শয্যা ফেনী সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান স্যার।
এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের সম্মানিত চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল ইন্টার্ন DMF এবং ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইন্টার্নদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও ভালোবাসাপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ইন্টার্নশিপ জীবনের নানা স্মৃতি, সহকর্মীদের সঙ্গে কাটানো সময় এবং হাসপাতাল জীবনের অভিজ্ঞতাগুলোকে স্মরণ করে বিদায়ী ব্যাচের সদস্যদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন কামনা করা হয়।
সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
বিদায়ী ডিসেম্বর ব্যাচের সকলের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও ভালোবাসা।
নতুন পথচলা হোক সাফল্য, মানবসেবা ও গৌরবে পরিপূর্ণ।