20/05/2025
প্রতিটি সাবজেক্টের জন্য একটি বই ই আপনাকে সাফল্যে পৌছে দিতে যথেষ্ট 👍
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কিভাবে শুরু করবেন?
তাদের সকলের জন্য এই লেখা।
[শুরুতে বিসিএস প্রিলির সিলেবাস টা ভালো করে দেখা এবং বুজতে চেষ্টা করা।
প্রফেসরস এর বিসিএস প্রশ্নব্যাংক কিনে ব্যাখ্যা সহ পড়া।]
বইয়ের লিস্ট:( আমি যা পড়েছি)
১. বাংলা: জর্জ mp3 বাংলা
নবম-দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই।
২. ইংরেজি: English for Competitive exam,
Miracle ( for literature).
৩. ম্যাথ: শাহীন'স ম্যাথ।
৪. মানসিক দক্ষতা: খাইরুল'স মানসিক দক্ষতা বই।
৫. বাংলাদেশ বিষয়াবলী: জর্জ এর mp3
৬. আন্তর্জাতিক বিষয়াবলী: জর্জ এর mp3
৭. কম্পিউটার: ইজি কম্পিউটার
৮. বিজ্ঞান: জর্জ mp3
৯. ভূগোল+ নৈতিকতা: এসিউরেন্স
সমুদ্রের মতো বিশাল সিলেবাস কে আয়ত্তে আনতে গেলে পরিশ্রমের পাশাপাশি সঠিক কৌশল অবলম্বন করতে হবে। এতো বড় সিলেবাস থেকে কি কি পড়বো তার চেয়ে গুরুত্বপূর্ণ কি কি বাদ দিবো। বিগত প্রশ্ন Analysis করলে বুঝতে সুবিধা হবে।
এই এক সেট বই আপনার জন্য যথেষ্ট। এর পর শুধু প্রশ্ন সলভ ও মডেল টেস্ট।
বিসিএস এর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন
#পরিশ্রম মেধাকে হার মানায়।
মনিরুল ইসলাম সৌরভ
লেকচার (ইংরেজি)
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার
৪৩ বিসিএস
Ex- SAS SUPERINTENDENT (41 BCS),
Auditor and Banker