চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর।

চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর। চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। (CSHS)

নিলাম বিজ্ঞপ্তিএত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপু...
15/07/2026

নিলাম বিজ্ঞপ্তি

এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর এর সামনের মাঠে পশ্চিমভিত্তিক টিনের ঘর ০২ টি ও পাকা ভবনের ০১ টি পরিত্যক্ত টিনের ঘর দীর্ঘদিন যাবৎ অব্যবহৃত হয়ে আছে।

এমতাবস্থায় সরকারি বিধি মোতাবেক টিনের ঘর ০২ টি ও পাকা ভবনের ০১ টি নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। নিলাম প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান/ক্রেতাগণকে আগামী ২৮/০৭/২০২৫ খ্রি. তারিখ বেলা ১২:০০ ঘটিকায় প্রধান শিক্ষক, চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর মহোদয়ের অফিস কক্ষে নিলাম বিক্রয় কমিটির সামনে উপস্থিত হয়ে নিলাম কার্যক্রমে অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

শর্তাবলী
১। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের পূর্বে ৫০০/- (পাঁচশত) টাকা নগদ জমা দিয়ে নাম তালিকাভুক্ত করে অংশগ্রহণ করতে হবে (যাহা অফেরতযোগ্য)। নিলামে সর্বোচ্চ ডাকদাতাকে তাৎক্ষণিকভাবে ১০,০০০/- (দশ হাজার) টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে।
২। অফিস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক, চিতলিয়া সমিতির হাট উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর-এর সাথে যোগাযোগ সাপেক্ষে টিনের ঘর ০২ টি ও ০১ টি পাকা ভবন পরিদর্শন করা যাবে। মোবাইল: ০১৭১৫৮৯৮২৯২ / ০১৮১১০১৩৩২৮
৩। সর্বোচ্চ ডাকদাতাকে নিলাম মূল্যের টাকা পরিশোধ সাপেক্ষে মালামাল গ্রহণ করতে হবে।
৪। সর্বোচ্চ মূল্যের উপর সরকারি বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর প্রযোজ্য হবে।
৫। কর্তৃপক্ষ/নিলাম কমিটি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় নিলাম কার্যক্রম বাতিল, সংশোধন, পরিবর্তন ও পরিমার্জনের ক্ষমতা সংরক্ষণ করেন।

আনন্দ ময় ভৌমিক
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
শরীয়তপুর সদর, শরীয়তপুর।

চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর।  এর সহকারী শিক্ষক (ইংরেজি), জনাব Md. Suzon Miah এর বড় সন্তান মেহেরাব হোস...
12/07/2026

চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর। এর সহকারী শিক্ষক (ইংরেজি), জনাব Md. Suzon Miah এর বড় সন্তান মেহেরাব হোসেন ৭১ নং কাশাভোগ প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ায় চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

উল্লেখ্য যে, মেহেরাব হোসেন ইতিপূর্বে Fatema Medical ও Tulip Hospital এর মেধা বৃত্তি ২০২৫ এ বৃত্তি পেয়েছেন।

আমরা তার সার্বিক সাফল্য কামনা করছি।

পাবলিক পরীক্ষা যেমন এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম ইত্যাদি পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা অবলম্বনে সহায়তা করা কঠোরভাবে শাস্তি...
04/07/2026

পাবলিক পরীক্ষা যেমন এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম ইত্যাদি পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা অবলম্বনে সহায়তা করা কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ।

11/06/2026
শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনা অনুযায়ী পাবলিক পরীক্ষা ব্যতীত বিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ পরীক্ষা (অর্ধ-বার্ষিক, ...
04/06/2026

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের নির্দেশনা অনুযায়ী পাবলিক পরীক্ষা ব্যতীত বিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ পরীক্ষা (অর্ধ-বার্ষিক, বার্ষিক, প্রাক-নির্বাচনী, নির্বাচনী ইত্যাদি) বিদ্যালয়ের নিজস্ব শিক্ষকগণ কর্তৃক প্রণীত প্রশ্নপত্রে নিতে হবে।

গাইড বই, নোট বই বা অন্য কোনো বাহ্যিক উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না।

কোনো বিদ্যালয়ের বিরুদ্ধে বাহ্যিক উৎস থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বর্তমানে অনুষ্ঠিতব্য অভ্যন্তরীণ পরীক্ষাগুলোর প্রশ্নপত্রও বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই তৈরি করবেন।

এ নির্দেশনা সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের অবহিত করা হয়েছে।

22/05/2026

শিক্ষা প্রতিষ্ঠান কোনো টর্চার সেল নয়।

একটি স্কুল, কলেজ কিংবা মাদরাসা হওয়ার কথা জ্ঞান, মানবিকতা ও নিরাপদ পরিবেশ গড়ার কেন্দ্র। কিন্তু দুঃখজনকভাবে আজ অনেক শিক্ষার্থী শিক্ষাঙ্গনে মারধর, অপমান, কড়া শাসনের নামে মানসিক নির্যাতন, ভয়ভীতি, এমনকি যৌন নিপীড়ন ও ধর্ষণের মতো জঘন্য ঘটনার শিকার হচ্ছে।

একজন শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে, তখন তার পরিবার বিশ্বাস করে, সেখানে সে নিরাপদ থাকবে।

কিন্তু যদি সেই স্থানই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটি শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়, এটি পুরো সমাজের জন্য লজ্জার।

শাসন থাকতে পারে, কিন্তু তা কখনো নির্যাতন হতে পারে না। শিক্ষা থাকতে পারে, কিন্তু তা কখনো ভয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না।

একজন শিক্ষক সম্মানের প্রতীক, কিন্তু আতঙ্কের নয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, সবার দায়িত্ব।

প্রতিটি নির্যাতন, প্রতিটি যৌন নিপীড়ন এবং প্রতিটি অমানবিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া চলবে না।

আমরা এমন শিক্ষাঙ্গন চাই
যেখানে থাকবে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা, থাকবে না ভয়, নির্যাতন আর নিপীড়নের কালো ছায়া।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)ক. এই নীতিমালাটি ‘বেসরকার...
08/05/2026

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)

ক. এই নীতিমালাটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ নামে অভিহিত হবে।

খ. শিক্ষক বলতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টরসহ সকল এমপিওভুক্ত শিক্ষককে বোঝাবে।

গ. প্রথম যোগদানের পর চাকরির বয়স অন্তত ০২ (দুই) বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন।

ঘ. বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলির আবেদন করতে হলে সেখানে ন্যূনতম ০২ (দুই) বছর কর্মরত থাকতে হবে।

ঙ. একজন শিক্ষক তাঁর সমগ্র কর্মজীবনে সর্বোচ্চ ০৩ (তিন) বার বদলি হওয়ার সুযোগ পাবেন।

চ. শিক্ষকগণ নিজ জেলায় বদলির আবেদন করবেন; নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় আবেদন করা যাবে।

ছ. স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থলের জেলায় বদলির আবেদন করার সুযোগ থাকবে।

জ. একটি পদ বা শূন্য পদের জন্য একাধিক আবেদনকারী থাকলে নারী, দূরত্ব, স্বামী/স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতাকে অগ্রাধিকার প্রদান করা হবে।

ঝ. একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক বছরে সর্বোচ্চ ০২ (দুই) জন শিক্ষক বদলির সুযোগ পাবেন।

ঞ. একজন শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ ০৩ (তিন) টি কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম পছন্দক্রম হিসেবে দিতে পারবেন।

ট. বদলি হওয়া শিক্ষকদের ইনডেক্স নম্বর এবং এমপিওসহ অন্যান্য আর্থিক সুবিধাদি ও জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে।

ঠ. বদলির আদেশ জারির ১০ (দশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান শিক্ষককে অবমুক্ত করবেন।

ড. অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে শিক্ষককে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

ঢ. কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির যোগ্য হবেন না।

ণ. বদলি কোনো অধিকার হিসেবে দাবি করা যাবে না এবং বদলির জন্য কোনো ধরণের টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।

#বদলি_নীতিমালা২০২৬

চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর।  এর প্রাক্তন ছাত্র এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জনাব Sirajul Haque...
05/05/2026

চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর। এর প্রাক্তন ছাত্র এবং অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, জনাব Sirajul Haque এর সন্তান PM Sayed Mahmud রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাজ্যের University of Oxford এ বৃত্তি পেয়ে অধ্যয়নের সুযোগ পাওয়ায় অভিনন্দন। তোমার এই অবিশ্বাস্য অর্জনে চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত!

তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ❤️

আসন্ন ২০২৬ খ্রি এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ বিশ...
29/03/2026

আসন্ন ২০২৬ খ্রি এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা, গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্টদের এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি। চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্তের অনুযায়ী এ সব সিদ্ধান্ত নেয়া হয়।

চিঠিতে আরো বলা হয়, আগামী ২১ এপ্রিল রোজ মঙ্গলবার থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত নির্দেশনাগুলো আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হলো।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষার-২০২৬ লক্ষে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। যে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল, অকেজো অবস্থায় রয়েছে, সে সব পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিয়ো যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করতে হবে। সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক, পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দিয়ে দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ...
03/03/2026

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

প্রেস রিলিজ
ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬: এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় মাননীয় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, “মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাশের আর কোনো সুযোগ দেওয়া হবে না।” তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি বলেন, এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে বলেও তিনি জানান।

সভায় মন্ত্রী যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন, এই জিলা স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অর্থাৎ উচ্চমাধ্যমিক স্কুলের আদলে হবে যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

স্বাক্ষরিত
খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

Address

Shariatpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়, সদর, শরীয়তপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category