02/10/2024
সম্মানিত দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ-
দেশব্যাপী বিভিন্ন মসজিদ মাদরাসা দখলের খবর শোনা যাচ্ছে। এ ধরনের ঘটনা দু:খজনক। সারাদেশেই এমন বেশ কিছু ঘটনা ঘটছে। মুফতি সালাহ উদ্দিন আইয়ুবী ভাইয়ের মাদ্রাসায়ও একই ঘটনা। সম্মানিত দায়িত্বশীল ভাইদের প্রতি অনুরোধ,এ ধরনের ঘটনাগুলোর দিকে একটু মনোযোগ দিন। আমাদের কাছাকছি আসা ও একতাবদ্ধ হওয়ার পথে এগুলো বড় বাধা। তাই দ্রুত সমাধান জরুরী।
22/08/2024
পানি বন্দীদের উদ্ধারে প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করুন -
মাত্রই কথা বললাম উস্তাদে মুহতারাম মুফতী মিজানুর রহমান সাঈদ হাফি.'র সাথে। হুজুরের গ্রামের বাড়ি পরশুরামে। বন্যার্তদের সহযোগিতায় হুজুর যেতে চাইলে পানির কারণে যেতে পারছেন না।
হুজুর জানালেন লাখো মানুষ পানিবন্দী। যোগাযোগ বিচ্ছিন্ন! হুজুরের প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাদ্রাসায় এসে বহু মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু অধিকাংশ মানুষই নিজ নিজ বাড়িতে আটক। তাদের উদ্ধারে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ না করা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা।
বিশ্বের বিভিন্ন জায়গায় বন্যা হলে হেলিকপ্টারে মানুষকে উদ্ধার করতে দেখি। কিন্তু আমাদের দেশে এটা দেখা যাচ্ছেনা!
আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গু*লি ও গ্রেনে*ড নিক্ষেপ করতে! RAB'র লোগো সম্বলিত এসব হেলিকপ্টার দেখলে এখনো মানুষ ভয় পায়।
আমরা চাই মানুষের ভয় কেটে যাক। দেশের মানুষের সুরক্ষায় ব্যবহার হোম দেশের সম্পদ। পানিবন্দী মানুষকে উদ্ধারে হেলিকপ্টারগুলো ব্যবহার করা হোক।
21/08/2024
বিস্তারিত ভিডিও লিংক কমেন্টে-
20/08/2024
”বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়”। এ দাবী কোন দল বা গোষ্ঠীর নয় বরং এ দাবী জনতার।
ভিডিও লিংক কমেন্টে-
08/06/2024
একটি সময়োপযোগী সুন্দর আয়োজন।
কাছাকাছি থাকা পরিচিত ও প্রিয়দের দাওয়াত।
05/05/2024
আলহামদুলিল্লাহ,আজ আমাদের দাওয়াহ সেন্টারে উচ্চতর ইসলামী আইন ও গবেষণা (ফাতওয়া) বিভাগের ছাত্রদেরকে দরস দিয়েছেন বিশিষ্ট আলেমেদ্বীন,মুনাজির প্রিয় মুফতী রেজাউল করীম আবরার হাফি.। এবছর তিনি উলুমুল হাদিস ও উসুলুল ইফতার উপর বেশ কিছু দরস দিবেন,ইনশা আল্লাহ।
আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন ভ্রান্ত মতবাদ ও বাতিল ধর্মাবলম্বীদের খন্ডনে পারদর্শী উলামায়ে কেরাম নিয়মিত দরস দিবেন,ইনশাআল্লাহ।
দোয়া চাই আল্লাহ তায়ালা যেন প্রতিষ্ঠানের যাবতীয় জরুরতকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। এ বছর ইফতা বিভাগের পাশাপাশি হিফজ বিভাগও খোলা হয়েছে।
আগামী বছর দাওয়াহ বিভাগ খোলার ইচ্ছা আছে। এ বিভাগের জন্য কয়েক লাখ টাকার বিভিন্ন গ্রন্থ ক্রয় করা প্রয়োজন। পরিচিত ও প্রিয়দের দোয়া ও সহযোগিতা কামনা করি।