Ishrah Academy

Ishrah Academy ওহীর আলোয় উম্মাহর পুনর্জাগরণ

আমরা আর কত রামিসা কে হারালে আমাদের বিবেক জাগবে? আমরা আর কত অন্যায় করলে আমাদের হৃদয় কাঁপবে? আমরা আর কত করে বললে প্রতিবা...
20/05/2026

আমরা আর কত রামিসা কে হারালে আমাদের বিবেক জাগবে? আমরা আর কত অন্যায় করলে আমাদের হৃদয় কাঁপবে? আমরা আর কত করে বললে প্রতিবাদ করলে এ দেশের প্রশাসন শাসন, ব্যবস্থায় পরিবর্তন আসবে? আর কত চাই? আর কত রক্ত দিলে এ দেশের মানুষের জীবনের পরিবর্তন সাধিত হবে....??😡😡

আপনার ও আপনার সন্তানের দ্বীন শেখার অনন্য আয়োজনে পাশে আছে ইশরাহ একাডেমি। দ্বীন শিখতে আজই যুক্ত হতে যোগাযোগ করুন - 01724-...
19/05/2026

আপনার ও আপনার সন্তানের দ্বীন শেখার অনন্য আয়োজনে পাশে আছে ইশরাহ একাডেমি। দ্বীন শিখতে আজই যুক্ত হতে যোগাযোগ করুন - 01724-699386 WhatsApp নাম্বারে। আপনার পথচলা হেদায়েতের অনন্য আলোয় উদ্ভাসিত হোক ❤️❤️





🕋 জিলহজ্জের প্রথম দশকের আমল:জিলহজ মাস অতি সন্নিকটে। এ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজান মাসকে ইবাদতের বসন্তকা...
18/05/2026

🕋 জিলহজ্জের প্রথম দশকের আমল:

জিলহজ মাস অতি সন্নিকটে। এ মাসের প্রথম ১০ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজান মাসকে ইবাদতের বসন্তকাল হিসেবে আমরা সবাই জানি। কিন্তু রমজানের বাইরে আরও একটি ইবাদতের বসন্তকাল আছে, সেটা আমরা খুব কম মানুষই জানি। সেই বসন্তকাল হলো জিলহজের প্রথম ১০ দিন। এই দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয় যে এই সময়ের আমলের মাধ্যমে একজন বান্দা সহজেই আল্লাহর প্রিয়পাত্র হয়ে উঠতে পারে।

জিলহজের প্রথম দশকের গুরুত্ব ও ফজিলত মহান আল্লাহ সুরা ফজরের ২ নম্বর আয়াতে ১০ রাতের শপথ করেছেন। অধিকাংশ মুফাসসিরের মতে, এখানে ১০ রাত বলতে জিলহজের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। আর স্বয়ং আল্লাহ যখন কোনো ব্যাপারে শপথ করেন, সেটার গুরুত্ব যে কতখানি, তার ব্যাখ্যা নিষ্প্রয়োজন। এ ছাড়া সুরা হজের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে নির্দিষ্ট দিনসমূহে। ইবনে আব্বাস (রা.) এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নির্দিষ্ট দিন বলে এখানে জিলহজের প্রথম দশককে বোঝানো হয়েছে।
- (তাফসিরে ইবনে কাসির)

রসুল (সা.) এই দিনগুলোর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে বলেছেন, ‘জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে যত প্রিয়, আর কোনো দিনের আমল তত প্রিয় নয়। সাহাবিগণ আল্লাহর পথে জিহাদের সঙ্গে এর তুলনা জানতে চাইলে তিনি বলেন, ‘জিহাদও এর সমতুল্য নয়; তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে নিজের প্রাণ ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং কোনো কিছুই আর নিয়ে ফিরে এলো না।’ (বুখারি)

হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, এই দশকের বিশেষত্বের কারণ হলো এখানে ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের (ইমান, সালাত, জাকাত, সিয়াম ও হজ) এক অনন্য সমন্বয় ঘটে, যা বছরের অন্য কোনো সময়ে সম্ভব হয় না।

🕋 জিলহজের প্রথম দশকের বিশেষ আমলসমূূহ :

১. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা (সুরা হজ, ২৮)।

২. নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। কেননা, মহান আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল অধিক প্রিয় (বুখারি, ৯৬৯)।

৩. অন্য সময়ের তুলনায় এই দিনগুলোতে পাপকাজ পরিহারে অধিক সচেষ্ট থাকা (সুরা তাওবা, ৩৬)।

৪. সামর্থ্যবান হলে হজ করা। হজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাদের সামর্থ্য আছে তাদের ওপর হজ ফরজ। আবার কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছ্ নয় মর্মে নবীজি (সা.)-এর সুসংবাদ রয়েছে (সুরা আলে ইমরান, ৯৭; তিরমিজি, ৮১০)।

৫. সামর্থ্য থাকলে কোরবানি করা। মহান আল্লাহ বলেন, তুমি নিজ প্রতিপালকের জন্য সালাত আদায় করো ও কোরবানি করো (সুরা কাউসার, ২)।

৬. কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির কোরবানি করার আগপর্যন্ত নখ, চুল, ও অবাঞ্ছিত লোম পরিষ্কার করা থেকে বিরত থাকা (মুসলিম, ১৯৭৭)।

এ হাদিসে যদিও কোরবানিদাতাকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে, তবে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তারাও ফজিলতপূর্ণ এ আমলটি করতে পারেন। এমনকি শিশুদেরও চুল-নখ কাটা থেকে বিরত রাখা উত্তম। (আবু দাউদ, ২৭৮৯; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, ৭৫২০)

৭. অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করা। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ পড়া। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, আল্লাহর কাছে জিলহজের ১০ দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ ও প্রিয় আমল নেই। অতএব এ দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ করো (আল-মুজামুল কাবির, ১১১১৬)।

৮. তাশরিকের দিনগুলোতে প্রত্যেক সালাতের শেষে বিশেষভাবে তাকাবিরে তাশরিক পাঠ করা। অর্থাৎ ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর একবার ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ পাঠ করা (মুসান্নাফে ইবনে আবি শাইবা, ৫৬৩১)।

৯. প্রথম ৯ দিন সিয়াম পালন করা। কোনো কোনো বর্ণনায় জিলহজের প্রথম ৯ দিনই সিয়াম পালনের নির্দেশনা পাওয়া যায়।

১০. আরাফার দিন বিশেষভাবে রোজা রাখা। কেননা, আরাফার দিনের রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তার পেছনের এবং সামনের এক বছরের (সগিরা) গুনাহ ক্ষমা করে দেবেন (মুসলিম, ১১৬২)।

১১. ঈদের দিনের সুন্নাহসমূূহ পালন করা।

১৬ মে, ২০২৬, দুপুর ১১:০৪
লেখক: শায়খ আহমাদুল্লাহ

#জিলহজ্জ
#রবেরতরেকুরবানি
#ইশরাহএকাডেমি
#কুরআনশিখি
#ইসলামিকজীবন
#ইশরাহইন্টারন্যাশনাল

ঐ ব্যক্তি বীর নয় যে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় বরং প্রকৃত বীর হলো সে যে ক্রোধর সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।  #ইশ...
14/05/2026

ঐ ব্যক্তি বীর নয় যে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় বরং প্রকৃত বীর হলো সে যে ক্রোধর সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।

#ইশরাহএকাডেমি




🌿✨ হিকমাহ—আল্লাহর বিশেষ দান ✨🌿জীবনের পথে আমরা অনেক কিছু চাই…ধন-সম্পদ, সাফল্য, সম্মান—কিন্তু আল্লাহ যাকে দেন হিকমাহ,সে পে...
11/05/2026

🌿✨ হিকমাহ—আল্লাহর বিশেষ দান ✨🌿

জীবনের পথে আমরা অনেক কিছু চাই…
ধন-সম্পদ, সাফল্য, সম্মান—
কিন্তু আল্লাহ যাকে দেন হিকমাহ,
সে পেয়ে যায় এমন এক আলো—
যা তার দুনিয়া ও আখিরাত দুটোই আলোকিত করে।

📖 “তিনি যাকে ইচ্ছা হিকমাহ দান করেন। আর যাকে হিকমাহ দেওয়া হয়েছে, তাকে তো দেওয়া হয়েছে অপরিসীম কল্যাণ।”
— সূরা আল-বাকারা: ২৬৯

💡 হিকমাহ মানে শুধু জ্ঞান নয়,
এটা হলো—
✔️ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
✔️ দুনিয়ার মাঝে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া
✔️ আল্লাহর পথে স্থির থাকা

🎓 আপনিও কি চান এই হিকমাহর আলোয় নিজেকে গড়তে?
তাহলে শুরু হোক আপনার দ্বীনের যাত্রা—
একটি সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ জীবনের পথে।

📚 আমাদের চলমান কোর্সসমূহঃ
🔹 কিডস মাকতাব প্রোগ্রাম
🔹 সকলের জন্য দ্বীন শিক্ষা প্রোগ্রাম

📞 যোগাযোগ: 01724-699386
📩 Email: [email protected]

🌙 আজই শুরু করুন—
কারণ হিকমাহর পথে এক কদম মানেই
আল্লাহর রহমতের দিকে এক বিশাল অগ্রযাত্রা… 🤍


#ইশরাহএকাডেমি



Welcome to the Sacred Courtyard of the Quran. ❤️Come, let us return once more to this timeless sanctuary of divine knowl...
09/05/2026

Welcome to the Sacred Courtyard of the Quran. ❤️
Come, let us return once more to this timeless sanctuary of divine knowledge —
where the merciful grace of the Lord descends like gentle rain upon a weary heart, bringing it tranquility and peace."

📚 Ishrah Academy live Courses:

◆ Kids Preparatory Maktab
◆ Quran Hifz for Kids and
◆ Deen learning for Adults

01724-699386 (WhatsApp)
📧 [email protected]




Welcome to the Sacred Courtyard of the Quran. ❤️Come, let us return once more to this timeless sanctuary of divine knowl...
09/05/2026

Welcome to the Sacred Courtyard of the Quran. ❤️
Come, let us return once more to this timeless sanctuary of divine knowledge —
where the merciful grace of the Lord descends like gentle rain upon a weary heart, bringing it tranquility and peace."

📚 Ishrah Academy live Courses:

◆ Kids Preparatory Maktab
◆ Quran Hifz for Kids and
◆ Deen learning for Adults

📞 01724-699386 (WhatsApp)
📧 [email protected]




🕌  জুম'আর দিন — সূরা কাহাফ পাঠের ফজিলত---📍জুম'আর দিনের বিশেষ আমল:জুম'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত —শুধু একটি সুন্নাহ নয়,...
08/05/2026

🕌 জুম'আর দিন — সূরা কাহাফ পাঠের ফজিলত

---

📍জুম'আর দিনের বিশেষ আমল:

জুম'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত —
শুধু একটি সুন্নাহ নয়, এটি নূরের এক অলৌকিক উপহার।

---

📖 ফজিলতের মূল পয়েন্ট:

১. দুই জুম'আর মধ্যবর্তী গুনাহ মাফ;
রাসূল ﷺ বলেছেন — যে ব্যক্তি জুম'আর দিন সূরা কাহাফ পাঠ করবে, এক জুম'আ থেকে আরেক জুম'আ পর্যন্ত তার জন্য নূর প্রজ্বলিত থাকবে। - হাকিম, বায়হাকী

২. দাজ্জালের ফিতনা থেকে হেফাজত:
সূরার প্রথম বা শেষ দশ আয়াত মুখস্থ করলে দাজ্জালের সর্বনাশা ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। -মুসলিম

৩. কিয়ামত পর্যন্ত নূরের ধারা:
পাঠকারীর পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত নূর ছড়িয়ে পড়ে। -আবু দাউদ

---

⏰ কখন পড়বেন?
বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে জুম'আর সূর্যাস্তের মধ্যে যেকোনো সময়।

---

🤲 আজই নিয়্যাত করুন —
এই জুম'আ থেকে সূরা কাহাফ আমাদের সাপ্তাহিক আমল হোক।

---

📚 ইশরাহ একাডেমির চলমান কোর্স:
◆ কিডস মাকতাব প্রোগ্রাম
◆ সকলের দীন শিখি প্রোগ্রাম

📞 01724-699386
📧 [email protected]

---

#সূরাকাহাফ
#জুমআ
#ইশরাহএকাডেমি

#দীনশিক্ষা

কুরআনের আঙিনায় স্বাগতম।আসুন, ফিরে যাই আবার কুরআনের কাছে, স্রষ্টার প্রেমময় বারি বর্ষণে তপ্ত হৃদয় হোক প্রশান্ত। ❤️     ...
07/05/2026

কুরআনের আঙিনায় স্বাগতম।
আসুন, ফিরে যাই আবার কুরআনের কাছে, স্রষ্টার প্রেমময় বারি বর্ষণে তপ্ত হৃদয় হোক প্রশান্ত। ❤️






Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishrah Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category