ভেষজ মার্কেটিং

ভেষজ  মার্কেটিং প্রাথমিক সেবা নিন সুস্থ থাকুন

08/04/2026

যৌন সমস্যায় ভুগছেন? একটি হালুয়া সেবন করুন। নিজেকে শক্তিশালি করুন

মাস্টার্স পাস করা একটা ছেলে মাত্র ১৫ হাজার টাকা সেলারিতে চাকুরী করে । সকাল ৮ টায় অফিসে আসে ।সন্ধ্যা ৬ টায় বের হয় ।বিভিন্...
23/02/2025

মাস্টার্স পাস করা একটা ছেলে মাত্র ১৫ হাজার টাকা সেলারিতে চাকুরী করে । সকাল ৮ টায় অফিসে আসে ।সন্ধ্যা ৬ টায় বের হয় ।

বিভিন্ন গ্রুপে জব ভ্যাকেন্সির পোস্ট গুলো নিয়মিতই দেখা হয় । আট ঘন্টা ডিউটি । ১৬ হাজার টাকা বেতন । তাও আবার ঢাকা শহরের মতো জায়গায় ।

কোয়ালিফিকেশন লাগবে ।
এক্সপেরিয়েন্স থাকলে প্রায়োরিটি পাবে ।
আর লবিং থাকলে তো কথাই নাই । কোয়ালিফিকেশন , এক্সপেরিয়েন্স আর যোগ্যতার মাথায় গুলি মেরে চাকুরী চলে যাবে কোন অযোগ্য লোকের হাতে ।

ছেলেগুলোর স্বপ্ন এতেও দমে যায় না ।.. স্যার ...দুই হাজার টাকা কম দিয়েন । তবুও পজিশনটাতে আমাকেই নেন । এরকম অসংখ্য অনুরোধ শোনা যায় ।

চাকুরীদাতারাও বসে নাই । সুযোগ পাইলে কে ছাড়ে ?
হ্যা... মাত্র ১৪ হাজার টাকার বিনিময়েই মাস্টার্স পাস একটা ছেলেকে হায়ার করা হয় ।

ভাইরে ,দুনিয়ার সবাই বিড়ি খেয়ে ধোঁয়া উড়ানোর জন্য রাতে জাগে না । সবাই মোবাইলের বিল তোলার জন্যও নির্ঘুম রাত কাটায় না ।

সবার জীবনে রাতটা এক হয়ে নামে না ।
কেউ ওভার টাইম করার জন্য টানা ১৬ ঘন্টা ডিউটি করে । অতিরিক্ত টাকাটা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যয় করে ।

পৃথিবীর সকল ছেলেরা রাতে তাস খেলে আর বাংলা খেয়ে সময় নষ্ট করে না । অন্য রকম একটা গল্পও কিন্তু আছে ।

বোনটা বড় হয়েছে । বিয়ে দিতে হবে । ভাইটা ভালো চাকুরী না করলে ভালো ঘর থেকে প্রস্তাব আসে না । না চাইলেও তাই ১৬ হাজার চাকুরীকে ২৬ হাজার টাকার চাকুরী বলে চালাতে হয় ।

ছোট ভাইটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে । তার একটা খরচ আছে না ? ভাইয়ের টাকায় মজা মাস্তি করার একটু স্বাদ আহলাদ হয় না ?

দিন শেষে ১৬ হাজার টাকা কেটে কুটে হাতে থাকে হয়তো জমা থাকে হাজার দুয়েক অথবা এর থেকেও কম ।

এই টাকায় আয়েস করে আর যাই হোক মধ্যবিত্ত একটা প্রেম করাও সম্ভব না । তাই নিজের দিকটা না হয় বাদই থাকলো ।

এই ছেলেগুলোর জীবনে তাই প্রেম নাই । প্রিয়াও নাই । তবে হাহাকার আছে । প্রেম আর প্রিয়া - দুটোর জন্যই ।

ও হ্যা ... আরেকটা জিনিস আছে । সেটা হলো স্বপ্ন ।
সাধারন জ্ঞান পড়ে বিসিএস টেকার স্বপ্ন । দিন রাত বীজগনিত ,পাটিগনিত মিলিয়ে রিটেনে পাশ করার স্বপ্ন ।

ভাই , ২৫ হাজার টাকা বেতন পেলেই খুশি আমি । এক টাকাও বেশি লাগবে না । বিশ্বাস করেন ভাই একটা টাকা বেশি লাগবে না । পরিবার নিয়ে শান্তিমতো চলতে পারলেই খুশি ।

ছেলেগুলো হাহাকার নিয়ে স্বপ্নপূরনে লেগে থাকে ।
বিসিএস না হোক ব্যাংকে তো হবে ।
ব্যাংকের জেনারেল অফিসার না হোক , ক্যাশ অফিসার তো হবে ?
ক্যাশ অফিসার না হোক অন্তত সেকেন্ড গ্রেডের একটা সরকারী চাকুরী ?

আচ্ছা সরকারী চাকুরীও না হোক , অন্তত বেতনটা বাড়ুক হাজার পাঁচেক টাকা ?

ছেলেগুলোর স্বপ্ন দৌড়াতে থাকে এভাবেই ।
সার্টিফিকেটের সিজিপি এর সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর গল্প ।
প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে ইগনোরের গল্প ।
একটু ভালো থাকার জন্য ,সবাইকে নিয়ে ভালো থাকার জন্য একা একা চলার জন্য ।

গল্পটা মোটিভেশনের না ।
গল্পটা ভালো থাকার এবং ভালো রাখার ।

✅আপনার জীবন, আপনার সিদ্ধান্ত ‼️আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”? • “আগামীকাল থেকে সকালে উঠে দ...
20/02/2025

✅আপনার জীবন, আপনার সিদ্ধান্ত ‼️

আপনি কি এমন একজন, যিনি ভাবেন, “একদিন আমি সব ঠিকঠাক করে নেব”?
• “আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো।”
• “পরের মাস থেকে নতুন কিছু শিখব।”
• “একটা ভালো কাজ শুরু করবো।”
• “পরের বার নিশ্চিতভাবে পরীক্ষা ভালো দেব।”

কিন্তু ‘একদিন’ কখনো আসে না। আর এই অপেক্ষা, এই ‘আগামীকাল’ আপনার জীবনের সবচেয়ে বড় প্রতারক।

আপনার সমস্যার আসল কারণ কী?

১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন:
পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবিক কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা।

২. সঠিক মুহূর্তের অপেক্ষা:
“সবকিছু ঠিকঠাক হলে শুরু করবো”—এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন।

৩. ছোট পদক্ষেপে অগ্রগতি:
বড় কিছু করার জন্য ছোট শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, তাও অগ্রগতির প্রথম ধাপ।

৪. ব্যর্থতার ভয়:
ব্যর্থতা জীবনের অংশ। আপনার ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না।

আপনার জন্য আজকের বার্তা:

জীবন আপনাকে কখনোই ‘পরে’ বা ‘কাল’ বলে অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন।

আজ থেকেই ছোট কিছু করুন।
• যদি পড়াশোনা হয়, একটা পৃষ্ঠা পড়ুন।
• যদি ফিটনেস হয়, ৫ মিনিট ব্যায়াম করুন।
• যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন।

যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অসম্ভব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব।

আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি।

তাই, “আগামীকাল” নয়, “আজ” শুরু করুন। কারণ, জীবন অপেক্ষা করবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভেষজ মার্কেটিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share