ICT কেয়ার

ICT কেয়ার "ICT কেয়ার" provides video to BCS & HSC Examinee.

আজকের বিষয় : ১-What is Computer Science? কম্পিউটার সায়েন্স কি? বিষয়টা যাদের জন্য হেল্পফুল :  BCS প্রার্থী ও HSC পরীক্ষা ...
02/07/2023

আজকের বিষয় : ১-

What is Computer Science?
কম্পিউটার সায়েন্স কি?

বিষয়টা যাদের জন্য হেল্পফুল : BCS প্রার্থী ও HSC পরীক্ষা প্রার্থী।

আমাদের অনেকের সাধারণ ধারণা হচ্ছে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে তারা মনে হয় নষ্ট কম্পিউটার ঠিক করে😐 বিষয়টা মোটেও তেমন না। এ বিষয়ে বিশেষ আলোচনা করা হলো।

কম্পিউটার বিজ্ঞানের প্রধান ক্ষেত্রগুলো হলো:

১. Artificial ntelligence (AI) - কৃত্তিম বুদ্ধিমত্তা।
কৃত্তিম বুদ্ধিমত্তা হলো কোনো ইলেক্ট্রনিক ডিভাইসের মধ্যে প্রোগ্রাম সেট করে সেটাকে অটোমেশন করা।
অর্থাৎ মেশিন কে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে কাজ করানোর জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়।

যেমন: টিভি, ফ্রিজ, এসি, ওভেন প্রভৃতি যন্ত্র ব্যবহারকারীর চাহিদা বুঝে নিজে নিজে অন অফ হবে অথবা হ্রাস বৃদ্ধি হবে।

২. Computer system & Network - ( কম্পিউটার সিস্টেমের ও যোগাযোগের মাধ্যম)
যোগাযোগের জন্য যে পদ্ধতি সেটাকেই কম্পিউটার নেটওয়ার্কিং বলে।

যেমন :
এস এম এস করার জন্য মেসেঞ্জার, কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ, কিংবা মোবাইল অপারেটরের মাধমে যোগাযোগ এগুলো সবই নেটওয়ার্কিং এর মধ্যে পড়ে।

3. Security ( নিরাপত্তা )
অনেকসময় শোনা যায় বাংলাদেশ ব্যাংকের টাকা সিস্টেম হ্যাক করে চুরি হয়ে গেছে। অমুকের ফেসবুক আইডি হ্যাক হয়ে অপ্রিতিকর ঘটনা ছড়ানো হয়েছে। এগুলো কেনো ঘটে? এগুলো ঘটে নিরাপত্তাজনিত ত্রুটির কারনে। কোনো সাইটের দুর্বল জায়গাগুলোতে আক্রমণ করে সেই সাইটে প্রবেশ করে সেখান থেকে তথ্য আদান প্রদানের সময় তথ্য ও উপাত্ত চুরি করে থাকে৷ এগুলো থেকে সতর্ক থাকতে হবে।

4. Database Management Syaytem (তথ্য ও উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ)
কোনো তথ্য খুজতে গেলে আমরা গুগলে সার্চ করি। সেখান থেকে প্রাপ্ত তথ্য আমাদের কাজে লাগাই। কখনও কি ভেবে দেখেছেন এই তথ্যগুলো আসে কোথা থেকে? এগুলো কোনো না কোনো ওয়েবসাইটে আপ্লোড কথা থাকে তারপর সেগুলে আমাদের সামনে আসে৷ এগুলো যেখানে জমা থাকে সেটাকেই ডেটাবেজ বলে।

5. Human Computer Interaction(HCI)--
মানুষ কিভাবে কম্পিউটারের সাথে মিথস্ক্রিয়া করে সেটা বোঝায়।
যেমন :
UX, UI. কোনো সফটওয়্যার দেখতে কেমন হবে সেটার ডেমো রুপ দেয়া হলো ইউজার ইন্টারফেস বা UI . আবার সেই সফটওয়্যারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটার ডেমো হলো UX.

6. Vision & Graphics
7. Numerical Analysis
8. Programming Language
9. Software Engineering
10. Bioinformatics
11. Theory of Computation

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কম্পিউটার বিজ্ঞানের একটি অংশ।
কম্পিউটার প্রকৌশলিরা এলগরিদম ডেভেলপ করে প্রব্লেম সলভ করার জন্য।

১ম পর্বে ১-৫ পর্যন্ত আলোচনা করা হলো। বাকিগুলো নেক্সট পর্বে বিস্তারিত আলোচনা করা হবে।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 😊

06/04/2016

Address

Dhanmondi
Dhaka
1207

Telephone

+8801796987468

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ICT কেয়ার:

Shortcuts

Share