Dhaka University Update

Dhaka University Update This is an unofficial page for all university students. Especially for DU students.

Breaking News ||| DU online application for Undergraduate Admission begins tomorrow.ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর...
17/12/2023

Breaking News ||| DU online application for Undergraduate Admission begins tomorrow.

ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির
আবেদন শুরু আগামীকাল ১৮ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার দুপুর ১২টায় শুরু হবে এবং আগামী ০৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন কার্যক্রম শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’। আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ০১ মার্চ ২০২৪ শুক্রবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ০৯ মার্চ ২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেয়া হবে। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত।
16/02/2022

ভর্তি পরীক্ষার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত।

11/02/2022
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ হবে আগামীকাল।
23/11/2021

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ হবে আগামীকাল।

ঢাবির ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটের ফল প্রকাশঅংশগ্রহণকারীর সংখ্যা ২৩৩৪৭পাশের সংখ্যা (এমসিকিউ ও লিখিত)  ৫০৭৯পাশের হার ২১.৭...
23/11/2021

ঢাবির ব্যবসায় অনুষদভুক্ত
গ ইউনিটের ফল প্রকাশ

অংশগ্রহণকারীর সংখ্যা ২৩৩৪৭
পাশের সংখ্যা (এমসিকিউ ও লিখিত) ৫০৭৯
পাশের হার ২১.৭৫ শতাংশ
আসন সংখ্যা ১২৫০

গ ইউনিট ভর্তি পরীক্ষয় উত্তীর্ণ প্রতিটি শিক্ষা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নামৃবর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়াও, আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহ

(ক) মেধাক্রম ১ থেকে ১২৫০ পর্যন্ত শিক্ষার্থীদেরকে আগামী ২৮ নভেম্বর, ২০২১ বিকাল ৩:০০ টা হতে ০৫ ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০০ টা পর্যন্ত ভর্তিপরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২৪ নভেম্বর, ২০২১ হতে ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

(গ) ফলাফল নিরীক্ষণের জন্য ১০০০ (এক হাজার) টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ২৪ নভেম্বর, ২০২১ হতে ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

চ ইউনিটের ফল প্রকাশ হবে আগামীকাল।
13/11/2021

চ ইউনিটের ফল প্রকাশ হবে আগামীকাল।

Address

Registrar Building, 1st Floor, University Of Dhaka. Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dhaka University Update:

Shortcuts

Share

Category