17/12/2018
কায়েৎটুলিস্থ খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াতে "পবিত্র ফাতেহা-ই-ইয়াযদাহাম ও গেয়ারভী শরীফ মাহফিল" আগামীকাল ১৮/১২/১৮ইং তারিখ রোজ মঙ্গলবার বাদ মাগরীব থেকে অনুষ্ঠিত হবে ইন্-শা-আল্লাহ!
উক্ত মাহফিলে গাউসে পাক মুহিউদ্দীন আবদুল কাদের জীলানী (রাঃ)'র জীবনী ও ফাতেহা ইয়াযদাহাম এর গুরুত্ব সম্বন্ধে আলোচনা করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হযরত মাওলানা M***i Jashim Uddin Azhari সাহেব মুহাদ্দিস, কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর,ঢাকা।
বিঃদ্রঃ বরাবরের মত উক্ত মাহফিল ফেইসবুকে লাইভ সম্প্রচার করা হবে ইন্-শা-আল্লাহ!
03/08/2017
আগামী ০৪/০৮/২০১৭ইং, রোজ শুক্রবার বা'দ মাগরিব কায়েৎটুলী কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া খানকাহ্ শরীফে কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহঃ) এর পবিত্র সালানা ওরশ মোবারক ও পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত বরকতময় মাহ্ফিলে শরীক হয়ে গাউসে পাক ও সিরিকোটি হুজুরের রূহানী ফয়েজ ও বরকত হাসিল করুন।
30/07/2017
::::: শাহেনশাহে সিরিকোট (রাদিআল্লাহু আনহু) :::::
১৮৫৭ইং সাল থেকে ১৯৬১ইং সাল
সংক্ষিপ্ত পয়েন্ট আকারে পবিত্র জীবনী :
পৃথিবীতে শুভাগমণ ১৮৫৭ ইং সাল। প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা লাভ ১৮৮০ সালে এবং দক্ষিণ আফ্রিকা গমণ - সেখানে ধর্ম প্রচার প্রথম মসজিদ নির্মাণ ও ব্যবসায় সফলতা অর্জন। স্বদেশ প্রত্যাবর্তন এবং খলিফায়ে শাহে জীলান খাজা আব্দুর রহমান চৌহরবী (রা.) এর নিকট নিজেকে সমর্পন (বায়াত) ১৯১২ সালে। তারপর আপন মুনিবের সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর পরিশ্রম। মুর্শিদের নির্দেশে বার্মার রেঙ্গুনে গমণ ১৯২০ সালে। খিলাফত লাভ করেন ১৯২৩ সালে। আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া গঠন করেন ১৯২৫ সালে রেঙ্গুনে। আপন মুর্শিদের লিখিত ত্রিশপারা দুরুদশরীফের গ্রন্থ 'মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (ﷺ)' প্রথমবারের মত প্রকাশ ও প্রচার করেন ১৯৩৩ সালে। বাংলাদেশের জন্য আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া গঠন ১৯৩৭ সালে। রেঙ্গুন থেকে স্বদেশ প্রত্যাবর্তন কালে প্রথমবারের মত বাংলাদেশে শুভাগমণ করেন ১৯৪১ সালে। কিশতিয়ে নূহ- 'জামেয়া আহমদিয়া সুন্নীয়া' প্রতিষ্ঠা ১৯৫৪ সালে। আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া কে নতুন নাম দেন- আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ১৯৫৬/৫৭ সালে। অন্তরাল হন ১৯৬১ সাল মোতাবেক ১৩৮০ হিজরী ১১ ই জিলক্বদ রোজ বৃহস্পতিবার দিবাগত রাত।
(অতি সংক্ষেপিত)