19/09/2026
শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে দৃঢ়তা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক কাজে নিষ্ঠা—এই গুণগুলোর সমন্বয়েই গড়ে উঠেছে তামান্না ইয়াসমিন ম্যামের শিক্ষকসত্তা।
ফেনী জেলার কৃতি সন্তান তামান্না ইয়াসমিন ম্যাম ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা সিটি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে বি.বি.এ (অনার্স) এবং ২০১৪ সালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। ১১তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৯ সালে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রভাষক হিসেবে রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ এ যোগদান করেন।
পাঠদানের পাশাপাশি তিনি কলেজের বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কলেজের সোশাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন, প্রমোশন ও পাবলিকেশন কমিটির সদস্য এবং অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলের সদস্য হিসেবে কলেজের শিক্ষা কার্যক্রম, অর্জন ও গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থী-অভিভাবকদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন।
তামান্না ইয়াসমিন ম্যামের শিক্ষকতার অন্যতম বৈশিষ্ট্য হলো—আন্তরিকতা ও প্রয়োজনীয় দৃঢ়তার ভারসাম্য।
তাঁর শিক্ষকতার অন্যতম বৈশিষ্ট্য হলো—আন্তরিকতা ও প্রয়োজনীয় দৃঢ়তার সুন্দর ভারসাম্য। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়ে তিনি সচেতন ও দৃঢ়। তাঁর বিশ্বাস, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস ও মূল্যবোধের বিকাশেও ভূমিকা রাখা।
তাঁর শিক্ষকতা হোক জ্ঞান, মূল্যবোধ ও সম্ভাবনা বিকাশের এক নিরন্তর যাত্রা।