Fardin Shaikh

Fardin Shaikh Professional learner|Personal Growth|Real talk|Engineer..

↪️ Do follow for more!

05/08/2026

Social media আমি খুব কম use করার চেষ্টা করি,
এই যে post টা দিচ্ছি, সেটাও আমি facebook এ active না হয়েও দিচ্ছি।

তবে মাঝে মাঝে যখন social media তে একটু active হই,
অনেক কিছুই চোখে পড়ে, তার মধ্যে একটা হলো যে মানুষ "scammer"দের নিয়ে বেশি মাতামাতি করে।
যাদেরকে life নিয়ে পড়ে আছে, তারা যে বিন্দুমাত্র সাধারণ মানুষদেরকে নিয়ে care করে না, সেটা যেন কেউ বুঝতেই চায় না। অন্যদিকে প্রকৃতপক্ষে যারা দেশের জন্য, দেশের মানুষদের জন্য কাজ করে, তাদেরকে সাধারণত মানুষ চিনে না।

Social media platfrom টা social platform থেকে বেশি marketing platform হয়ে গেছে।
এখানে মানুষদের সাথে connect হওয়ার জন্য populist কথাবার্তা বলতে হয়,
trend follow করে কিছু না বললে post এর reach বাড়ে না।
তাহলে limelight এ আসছে কারা?
কাদেরকে আমরা follow করছি?
যাদেরকে follow করছি তারা significant কি করেছে life এ?

অমুকে ১০ হাজার followers,
তমুকের ২০ হাজার followers,
Followers count করে যেন glorify করা হচ্ছে।

অথচ একটা মানুষকে glorify করার জন্য তার দেশ ও মানুষের প্রতি contribution কতখানি সেটা দিয়ে করা উচিত না?
ওহ, উচিত কথা কাদেরকে বুঝাই?

04/08/2026

বুয়েটে যাওয়ার পথে ইলেকট্রোলাইটের প্যাকেটটা শেষ হওয়ার পর রাস্তায় না ফেলে পকেটে রেখে দিয়েছিলাম। কারণ ছোটবেলায় বইয়ে পড়া সেই একটা শিক্ষা আজও আমার মাথায় গেঁথে আছে, "প্লাস্টিক কখনো মাটিতে পচে না, পরিবেশ নষ্ট করে।"
অনেকে হয়তো বলতে পারে, "সবাই তো রাস্তায় ময়লা ফেলছে, আমি ফেললে কী এমন হবে?" কিন্তু হাজারটা মানুষের পরিবেশ নষ্ট করার মিছিলে আমি কেন একজন 'কন্ট্রিবিউটার' হতে যাব?
ছোটবেলায় পড়া সাধারণ একটা জ্ঞান যদি আমরা বড় হয়ে নিজের ভেতরে লালন করতে না পারি, তবে সেই শিক্ষার অর্থ কোথায়?

আমরা প্রায়ই অন্যান্য দেশের সৌন্দর্যের প্রশংসা করি আর নিজের দেশের দোষ খুঁজি। কিন্তু একটা দেশ তো আর এমনি এমনি সুন্দর হয় না, দেশ সুন্দর হয় তার নাগরিকদের অভ্যাস ও মানসিকতায়। দেশের ২০ কোটি মানুষ যদি সরকারের দিকে তাকিয়ে না থেকে শুধু যার যার নিজ দায়িত্ব ঠিকমত পালন করে, তবে একটু একটু করেই কিন্তু পুরো দেশটা বদলে যাওয়া সম্ভব।

আজকের ভিডিওটি মূলত এই ভাবনাগুলো নিয়েই।
ছোটবেলায় শেখা ভালো শিক্ষাগুলো শুধু বইয়ের পাতায় রেখে না দিয়ে নিজের জীবনে চর্চা করা জরুরি।
কারণ, আপনার আর আমার ছোট ছোট সঠিক পদক্ষেপই একদিন এই দেশটাকে সুন্দর করে তুলবে।

03/08/2026

ভার্সিটি লাইফ এ উঠার পর থেকে নিজের প্রতি যত্ন রাখা একদমই কমে গিয়েছিলো। Young বয়সে এগুলোর effect চোখে না পড়লেও বয়স বাড়ার সাথে সাথে এগুলোর ফল বুঝা যায়।

বর্তমানে আমি চেষ্টা করি দ্রুত ঘুমিয়ে যাওয়ার, আর ভোর বেলায় উঠে যাওয়ার।

ভার্সিটির একটা ordinary day কেমন যায় সেটারই চলমান দৃশ্য স্মৃতি হিসেবে রাখলাম।

31/07/2026

কেন আমি Social Media থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি?

এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ।
আমি সবসময় ভাবনার জগতে বসবাস করি।
আমরা প্রতিদিন যা সিদ্বান্ত নিচ্ছি সেটা কি ব্যাক্তিগত সিদ্ধান্ত হয়, নাকি আমাদেরকে অন্য কেউ ব্রেইনওয়াশ করেছে, আর আমরা সেই পথেই চলছি।
আমি একটা চিন্তা সবসময় করি যে,
যদি কোনোদিন গাড়ি আবিষ্কার না হোত, তাহলে কি বর্তমান সময় এসে গাড়ি কি আভিজাত্যের প্রতীক হোত?

মানুষ স্বভাবতই নিজেকে সবার থেকে আলাদা মনে করলেও, কর্মকাণ্ডের বেলায় সবাই যেন একই কাজ করছে।
আচ্ছা, প্রত্যেকটা মানুষ তো আসলেই আলাদা,
তাহলেও কেন সবার মাঝে সফলতার সংগা একই রূপে দেখা যায়?

আমরা ভাবি social media একটা free platform.
এখানে তো কোনো খরচ দেয়া লাগছে না।

তবে কেন যে আমরা খরচ বলতে শুধু টাকা কেই বুঝি।
'সময়' যা টাকার থেকেও কোনো অংশে কম নয়।
আমরা কি আমাদের সময়টা খরচ করছি না?

সময় ব্যয় করে যা কিনছি বা consume করছি,
সেটা আমাদেরকে কতটুকু benefit দিচ্ছে??

আমরা কি চিন্তা করতে ভুলে যাচ্ছি?
আমরা কি নিজের একান্ত সিদ্ধান্ত নিতেও ভুলে যাচ্ছি?

29/07/2026

আজ officially HSC27 Batch এর 1st Year এর journey অর্থাৎ 1st Paper Full Syllabus complete হলো।
আর 1st Paper full complete হওয়া শেষে Exam দিলো আমার প্রিয় শিক্ষার্থীরা। খুব ভালো লাগে যখন দেখি ওরা মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়।

26/07/2026

Buet এর main campus এ আমার ক্লাস হয় না। আমার ক্লাস হয় ECE Bhaban এ। আজকে সকাল ৮ টায় ক্লাস শুরু হয়েছিল। এরপর দুপুর ১২ টা পর্যন্ত ক্লাস চললো। তারপর আমি ক্লাসরুমে বসেই একটু পড়াশুনা করছিলাম। দুপুর দেড়টায় বের হলাম lunch করার জন্য। ECE Canteen এর খাবারের মানের অবনতি ঘটায় main campus এর cafeteria তে যাব ঠিক করলাম। Main Campus এর পিছনের gate থেকে ঢুকলাম। আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে। সবুজ শান্ত পরিবেশ । এই জায়গাটা দুপুর ২ টা পর্যন্ত কাটালাম। এরপর আবার ২:৩০ থেকে ৫ টা পর্যন্ত ল্যাব ছিলো।

ব্যস্ত জীবনে বুয়েটের এতটুকু শান্ত মুহূর্তগুলোই আমার ক্লান্তি দূর করে।

26/07/2026

Buet
Land of Living.

23/07/2026

"ফেরার কোনো ঠিকানা নেই"

শীতের এক কুয়াশাভেজা সকালে নিদনপুর থেকে ঢাকার বাসে উঠেছিলাম। গ্রামের প্রায় সব মানুষ জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি।
কেউ বলেছিল, "আর কষ্ট নাই রে, কয়েক বছর পরেই লাখ লাখ টাকা কামাবি।"
কথা শুনে মনে মনে হেসেছিলাম।
শুনেছিলাম, একটা টিউশন করলেই দশ-পনেরো হাজার টাকা।
মাসে তিন-চারটা টিউশন মানেই নিজের খরচ, বাড়িতে টাকা পাঠানো সব হয়ে যাবে।

বাস্তবতা প্রথম মাসেই শিখিয়ে দিলো।
একটা টিউশন পেতে তিন সপ্তাহ লেগেছিল।
গার্ডিয়ান প্রথম দিনেই বলেছিল, " তুমি তো এখনও ছাত্র। এত টাকা দিয়ে কি করবা?"

মাস শেষে পাঁচ হাজার টাকা হাতে পেলে হিসাব করতে বসি।
দুই হাজার নিজের থাকা-খাওয়া।
বাকি তিন হাজার বিকাশে মায়ের কাছে।

মা ফোনে বলে, "তুই নিজের জন্য কিছু রাখিস??"
হাসি মুখে মিথ্যা বলি, "হ্যাঁ। আমার অনেক আছে।"

ঢাকার দিঙ্গুলো একটা অদ্ভুত চক্র।
সকালে ক্লাস।
বিকেলে বাস।
টিউশন করানো।
রাতে ফিরতে ফিরতে দশটা বাজে।
হলে ফিরে খাতা খুললে চোখ বন্ধ হয়ে আসে।


বন্ধুদের দেখি কেউ রিসার্চ করে।
কেউ প্রোগ্রামিং প্রতিযোগিতায়।
কেউ ইন্টার্শিপের প্রস্তুতিতে।
কেউ বিদেশে মাস্টার্সের জন্য প্রোফাইল বানাচ্ছে।

আমি বাসে দাঁড়িয়ে ভাবি,
আরেকটা টিউশন না করলে পরের মাসে বাড়িতে টাকা পাঠাবো কিভাবে?

ঈদের ছুটিতে বাড়িতে যাই।
একসময় বাড়িটাই ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা।
এখন মনে হয় আমি যেন বাড়ির অতিথি।
এলাকার মানুষ এসে জিজ্ঞেস করে,
"চাকরি কবে হবে?"
"বেতন কত হবে?"
কেউবা আর্থিক সাহায্যই চেয়ে বসে।

ছুটি শেষ হওয়ার আগেই বুঝতে পারি,
এই বাড়িটা আর আগের মতো নেই আমার জন্য।

কেউ আমাকে তাড়ায় না।

তবু সবাই অপেক্ষা করে,
কবে আমি আবার ঢাকা ফিরে যাব।

কারণ সংসারের ছন্দে আমার জন্য আলাদা কোনো জায়গা আর নেই।

ভিতরে একটা ভয় কাজ করা শুরু করে।
সবচেয়ে বড় ভয় ছিল,
বাড়িতে ফেরার মতো অবস্থাও নেই,
আর ঢাকায় টিকে থাকার নিশ্চয়তাও নেই।

দুই শহ্রের মাঝখানে আটকে গেছি।

ঢাকা শহরে প্রতিদিন অসংখ্য বাস ছুটে চলে। জানালার পাশে বসে টাকা প্রতিটি তরূণ কোথাও না কোথাও পৌছায়। শুরু কেউ কেউ এখনও জানে না, সে ঠিক কোথায় যাচ্ছে।

--------------------------------------------------------------------------
কিছু গল্পের শেষ হয় না। আর সফলতা ছুঁতে না পারলে, কষ্ট করার মুহুর্ত কখনও গল্পে পরিণত হয় না।

22/07/2026

Motivation শুনে কি কখনো স্থায়ী সমাধান পাওয়া যায়?

একটা সহজ হিসাব করি।
প্রতিদিন হাজার হাজার মানুষ motivational video দেখে, বড় বড় seminar-এ যায়। যদি motivation-ই সফলতার মূল চাবিকাঠি হতো, তাহলে তো অধিকাংশ মানুষই long time motivated থাকত।

কিন্তু বাস্তবতা ভিন্ন।

সমস্যা motivation-এর অভাব না, self-control এর অভাব, discipline এর অভাব।

আমরা অনেক সময় জানি কী করা উচিত।
সঠিক decision-ও নিতে পারি।
কিন্তু??
execute করার সময় mind আর কথা শোনে না।

ধীরে ধীরে motivation-ই একটা addiction হয়ে যায়।
কাজ করার বদলে আমরা আবার নতুন একটা motivational video খুঁজি।

আর motivation বাহির থেকে নয়, নিজের ভিতর থেকেই আসা উচিত।
সুস্থতার সহিত বেঁচে থাকাই motivation.

21/07/2026

সকাল বেলা চলে আসা হয় বুয়েটে।

যত বেশি সকালে আসি, ততই ক্যাম্পাসটা শান্ত আর নিরিবিলি থাকে। এই নীরব পরিবেশটা আমার খুব ভালো লাগে। সুযোগ পেলেই একটু একা সময় কাটানোর জন্য এমন কোনো শান্ত জায়গা খুঁজে নিই।

কিন্তু ব্যস্ত জীবনে এমন মুহূর্ত খুব একটা পাওয়া হয় না। তাই যখনই সুযোগ মেলে, একটু থেমে এই শান্তিটুকু উপভোগ করে নিই।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fardin Shaikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category