Learn with fun by Jannat

  • Home
  • Learn with fun by Jannat

Learn with fun by Jannat Learn practically with pleasure

24/08/2025
ফকির থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তিগফার দিয়ে।ঢাকায় এক গরীব তরুণ। পরিবারে অভাব, সংসারে টানাটানি, কাজ করে কোনোমতে দিন ...
06/08/2025

ফকির থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তিগফার দিয়ে।

ঢাকায় এক গরীব তরুণ। পরিবারে অভাব, সংসারে টানাটানি, কাজ করে কোনোমতে দিন চলে। অনেক চেষ্টা করেও তার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল না।

একদিন সে তার এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কান্নাকাটি করে বললো, “হুজুর, আমার কপালে কি কোনোদিন টাকা আসবে না?”

বৃদ্ধ আলেম তাকে বললেন, “বেটা, তুই বেশি কিছু করিস না। আল্লাহর কাছে মাফ চা, বেশি বেশি ইস্তিগফার কর। দিন-রাত আস্তাগফিরুল্লাহ বল। দেখবি আল্লাহ রাস্তা খুলে দিবেন।”

রফিক সেইদিন থেকে নিয়ত করলো — প্রতিদিন অন্তত ১০০০০ বার “আস্তাগফিরুল্লাহ” পড়বে। শুরু করলো কঠোরভাবে আমল।

৩ মাস পর একদিন তার এক আত্মীয় তাকে একটি ছোট ব্যবসার কথা বললো পুরনো মোবাইল ফোন কেনাবেচা। সে ধারদেনা করে খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো। কিন্তু আল্লাহর রহমতে ব্যবসা চলতে শুরু করলো, মুনাফা বাড়তে লাগলো।

কিছুদিন পর সে বড় পরিমাণে মোবাইল আমদানি শুরু করলো, পরে শোরুম খুলে ফেললো। শুধু তাই না, ইস্তিগফারের আমল ছাড়েনি একদিনের জন্যও। ৫ বছরের মধ্যে সে হয়ে উঠলো একটি মোবাইল শোরুম চেইন ব্র্যান্ডের মালিক। এখন সে কোটিপতি, গাড়ি-বাড়ির মালিক।

সেই তরুণ সবসময় বলে, “আমি ব্যবসার কলাকৌশল জানতাম না। শুধু ইস্তিগফারের বরকতেই আমার কপাল খুলেছে। ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তাঁর কাছে রিজিক খোলা চাওয়া।”

মূল শিক্ষা:

১. ইস্তিগফার আল্লাহর কাছে রিজিক চাওয়ার এক মহাঅস্ত্র।

২. অভাব-অনটনে বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন, যা মানুষ কল্পনাও করতে পারে না।

৩. ইস্তিগফারের সাথে চেষ্টা-পরিশ্রম ও ধৈর্য রাখতে হয়।©

বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।কিন...
06/08/2025

বছরের বাকি ৫ মাস কাজে লাগাতে চান?

আগামী ৫ মাসে কী কী করলে এই বছরটাও নষ্ট হবে না?

বছরের শুরুতে কত কিছু করার প্ল্যান করি।

কিন্তু দিন, রাত, সপ্তাহ, মাস যেতে যেতে বছরের ৭ মাস শেষ।

এভাবে কী বাকি মাসগুলো কাটাবেন?

কাটাতে চাইলে কিচ্ছু বলার নাই।

কিন্তু যদি চান যে- না, আগামী ৫ মাসের কন্ট্রোল নিজের হাতে নেবেন, কিছু না কিছু অবশ্যই শিখবেন, নিজেকে গড়ে তুলবেন একটু একটু করে।

তাহল নিয়ে নিন ২৫টি সেরা ওয়েবসাইট, যেগুলো আপনার প্রতিদিনের ১ ঘণ্টা সময়কে বানিয়ে তুলতে পারে জীবনের সেরা ইনভেস্টমেন্ট।

এই প্ল্যাটফর্মগুলো একদম ফ্রি।

কোথাও লাগবে না মাসিক সাবস্ক্রিপশন, কোথাও চাইবে না সার্টিফিকেট ফি।

শুধু আপনার মনোযোগ আর অন্তরের ইচ্ছেটা হলেই যথেষ্ট।

• ভাষা, যোগাযোগ ও আত্মপ্রকাশের জন্য

1. Duolingo – প্রতিদিন মাত্র ১০ মিনিটে নতুন ভাষা শেখার সবচেয়ে মজার উপায।
2. BBC Learning English – ইংরেজি শেখার জন্য সময়ের সেরা ফ্রি মাধ্যম
3. TED-Ed – অ্যানিমেটেড ভিডিওতে ভাবনামূলক কনসেপ্ট ও গল্পে শেখা
4. NewseumED – সাংবাদিকতা ও মিডিয়ার জগৎ নিয়ে শেখার দারুণ প্ল্যাটফর্ম

• টেক, কোডিং ও ডেভেলপমেন্ট শেখার জন্য

5. W3Schools – ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক শেখার জন্য আদর্শ জায়গা
6. The Odin Project – ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি-তে শেখার সম্পূর্ণ পথ
7. Launch School – ভালো মানের কোডিং শেখার একগুচ্ছ কোর্স
8. Bash Academy – শেল স্ক্রিপ্টিং ও লিনাক্স কমান্ড শেখার প্ল্যাটফর্ম
9. IBM Quantum Challenge – ভবিষ্যতের প্রযুক্তি কোয়ান্টাম কম্পিউটিং শেখার সুযোগ
10. edX – Harvard, MIT সহ বিশ্বের সেরা ইউনিভার্সিটির কোর্স
11. Coursera – গ্লোবাল ইউনিভার্সিটি কোর্সের ফ্রি ভার্সন শেখার সুযোগ
12. Alison – ক্যারিয়ার-ভিত্তিক কোর্সের জন্য দারুণ এক জায়গা

• ফিনান্স, মার্কেট ও কেরিয়ার বিল্ডিংয়ের জন্য

13. Investopedia – অর্থ, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স বুঝতে হলে এটাই বেস্ট
14. Brilliant.org – লজিক, ম্যাথ ও সায়েন্স শেখার ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম
15. Bartleby Learn – একাডেমিক কনসেপ্ট সহজভাবে শেখার রিসোর্স
16. Skillshare (Free Classes) – ফ্রিতে বিভিন্ন স্কিল শেখার প্র‍্যাকটিকাল কোর্স
17. LibreTexts – ওপেন সোর্স টেক্সটবুকের বিশাল ভাণ্ডার

• ক্রিয়েটিভ স্কিল, ডিজাইন ও DIY শেখার জন্য

18. GIMP – ফ্রিতে প্রো-লেভেলের ফটো এডিটিং শেখার সফটওয়্যার
19. Instructables – নিজে হাতে বানানোর জিনিস শেখার চমৎকার জায়গা
20. Smiling Mind – ফ্রি মেডিটেশন অ্যাপ; মানসিক প্রশান্তির চর্চা শুরু করুন
21. BrainBashers – মাথার ব্যায়াম ও মেন্টাল ওয়ার্কআউটের জন্য দুর্দান্ত গেম ও পাজল
22. NASA’s Eyes – মহাকাশ ও বিজ্ঞান শেখার জন্য নাসার দারুণ ইন্টার‍্যাকটিভ প্ল্যাটফর্ম
23. Khan Academy – গণিত, বিজ্ঞান সহ অসংখ্য বিষয়ের একদম ফ্রি কোর্স
24. HyperPhysics – পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ করে শেখার প্ল্যাটফর্ম
25. GeoGuessr – খেলতে খেলতে শিখে ফেলুন বিশ্বের ম্যাপ, শহর আর ভৌগলিক জ্ঞান

আমরা প্রতিদিন কত সময় খরচ করি স্ক্রলিংয়ে, অলস চিন্তায়, অথবা “কাল থেকে শুরু করবো” বলার অভ্যাসে।

কিন্তু সেই সময়টুকু যদি নিজের ভেতরে বিনিয়োগ করতেন।

তাহলে আপনার ভবিষ্যতের “আমি” আজকের আপনাকে নিয়ে প্রাউড ফীল করতো।

মনে রাখবেন, এই তালিকাটা শুধু কিছু ওয়েবসাইট নয়- এটা একটা সুযোগ।

নিজেকে তৈরি করার, হারিয়ে ফেলা আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার, আর প্রমাণ করার- আমি পারি।

এখনই শুরু করুন।

একটা ফোল্ডার খুলুন ব্রাউজারে- নাম দিন Skill 2025। প্রতিদিন একটি করে সাইটে ৩০ মিনিট সময় দিন।

আর হ্যাঁ, এই তালিকাটা শেয়ার করুন।

কারণ জ্ঞান ছড়ালে কমে না- বরং চারপাশ আলোকিত হয়ে ওঠে।

এই বাকি ৫ মাস- হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।

শুরুটা আজই হোক।

05/08/2025

অপেক্ষা করছি; রাত্রি ঘুমিয়ে গেলে
চুপিচুপি আকাশকে বলবো—
প্রিয় আকাশ, আমার ভীষণ মন খারাপ।
আরশের অধিপতির কাছে বার্তাটুকু পৌঁছে দাও।

01/08/2025

Assalamualikum

26/06/2025

আজ সন্ধ্যায় শুরু হতে পারে হিজরি নতুন বছর ১৪৪৭

নতুন বছর শুরুর দুআটি জেনে নিন

"বাংলাদেশে আজ ২৯ যুলহিজ্জা ১৪৪৬ হিজরি। যদি আজ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায় তাহলে শুরু হবে হিজরি নতুন বছর ১৪৪৭। আজ থেকে ১৪৪৭ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন।

নতুন বছরের শুরুতে একটি সুন্দর দুআ রয়েছে। সাহাবায়ে কেরাম নতুন মাস বা নতুন বছর শুরুর এ দুআটি তেমন গুরুত্ব দিয়ে শিখতেন, যেভাবে কুরআনুল কারীম শিখতেন।

اَللّٰهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ وَجِوَارٍ مِنَ الشَّيْطَانِ وَرِضْوَانٍ مِنَ الرَّحْمٰنِ

হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এ মাস/বছরের আগমন ঘটান- শান্তি ও নিরাপত্তা এবং ঈমান ও ইসলামের (উপর অবিচলতার) সাথে; শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সাথে।

(আলইসাবাহ ফী তাময়ীযিস সাহাবাহ, ইবনে হাজার আসকালানী, খ. ৪, পৃ. ২১৮, দারুল কুতুবুল ইলমিয়্যা, বৈরুত, প্র. সংস্করণ ১৪১৫ হি.)

হিজরী সনের সূচনা কখন কীভাবে?

হজরত ওমর রা. তার খিলাফতকালে হিজরতের ১৭তম বর্ষে হিজরী সন গণনা শুরু করেন। এর প্রেক্ষাপট ছিল এরকম—হজরত ওমর রা.-এর কাছে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি আসত। সেখানে মাসের নাম ও তারিখ লেখা হতো। কিন্তু সনের নাম থাকত না। এতে বিভ্রান্তির সৃষ্টি হতো। তখন পরামর্শের ভিত্তিতে একটি সন নির্ধারণ ও গণনার সিদ্ধান্ত হয়। বিভিন্ন উপলক্ষ থেকে সন গণনার মতামত আসলেও শেষ পর্যন্ত হিজরতের ঘটনা থেকে সন গণনার সিদ্ধান্ত হয়।

হিজরতের বছর থেকেই সন গণনার তাৎপর্য কী?

সন গণনার আলোচনার সময় প্রস্তাব উঠেছিল,ঈসায়ী সনের সূচনার সঙ্গে মিল রেখে নবীজীর জন্মের সন থেকে ইসলামী সনের শুরু হওয়া। এ রকম আরও কিছু কিছু উপলক্ষের কথাও আলোচিত হয়। কিন্তু হিজরতের সন থেকে সন গণনা চূড়ান্ত হওয়ার পেছনে তাৎপর্য হল,হিজরতকে মূল্যায়ন করা হয় ‘আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল’ অর্থাৎ সত্য-মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী বিষয় হিসেবে। হিজরতের পর থেকেই মুসলমানরা প্রকাশ্য ইবাদত ও সমাজ-গঠনের রূপরেখা বাস্তবায়ন করতে পেরেছিলেন।

প্রকাশ্যে আযান, নামায, জুমা, ঈদ সবকিছু হিজরতের পর থেকেই শুরু হয়েছে। এসব তাৎপর্যের দিকে লক্ষ্য করেই মুসলমানদের সন গণনা হিজরত থেকেই শুরু হওয়ার সিদ্ধান্ত হয়।

হিজরী সনের মাসগুলো তো আগে থেকেই ছিল। সে হিসেবে এ সনটিকে কেবল আরবী সন হিসেবে সাব্যস্ত করা যায় কি না?

মাসগুলো আরবী মাস হলেও সনটিকে গোটা মুসলিম উম্মাহর সন হিসেবেই গ্রহণ করতে হবে। মাসগুলো আসলে চান্দ্র বর্ষের মাস। আরবীতে ‘আশশুহূরুল কামারিয়্যা’ বলা হয়। এজন্য হিজরী সনও একটি চান্দ্রবর্ষ। যেমন ঈসায়ী সনের মাসগুলোকে বলা হয় ‘আশশুহূরুশ শামসিয়্যা’ বা সৌরবর্ষের মাস। এই চান্দ্রবর্ষকে তাই কেবল আরবদের সন হিসেবে আখ্যায়িত করা যায় না।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Learn with fun by Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share