07/11/2024
হযরত মূসা আ., আমাদের নবীজী সা. হযরত সোলাইমান আ.সহ অনেক নবীদের সম্পর্কে, সাহাবাদের সম্পর্কে মাও. সাদ কান্দ. এর ভুল ও বিতর্কিত বয়ান, কুরআন-হাদীসের অপব্যাখ্যাসহ তার বিভিন্ন ভ্রান্তি সম্পর্কে ভারতের বিজ্ঞ উলামায়ে কেরামের ২৫ টি বেশী কিতাব প্রকাশ করেছেন। এখানে অনূদিত বইগুলোর ‘ই-বুক’ সংস্করণ আছে। আর সরাসরি পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।
https://drive.google.com/drive/folders/12zEF1Ykm-m3UEK82OyYJlVf4lCnE6DND?fbclid=IwY2xjawGYSvRleHRuA2FlbQIxMAABHVKpcV_IWYRc4uBpraf-gNWRA5qaorq63BC8s4rxL0oh7FBJGcgD9CSjLA_aem_X1l9OZHxS6Ao8flcPg-O1A
তাবলীগ সিরিজ : মাওলানা সাদ (আবদুল্লাহ ফারুক রচিত) - Google Drive
06/11/2024
সাদিয়ানি টোটকা মৌলভীরা প্রেসক্লাবে বসে মাজারপন্থিদের মতো বহাস বহাস করছে, অথচ গত একবছর যাবত মাওলানা সা‘দ হাফি. ও তার বিভ্রান্তি সম্পর্কে দারুল উলূম দেওবন্দের সর্বশেষ ৫১ পৃষ্ঠার তফসিলি ফতোয়া প্রকাশিত হয়েছে, তাদের কোন একজন আলেমেরও সেই সক্ষমতা হয়নি এই তফসিলি ফতোয়ার বিরুদ্ধে এক কলম লিখতে। দেওবন্দের তফসিলি ফতোয়ার বাংলা উর্দুসহ লিংক নিচে https://www.alkawsar.com/bn/article/3444/
05/11/2024
কোন কোন ছোট হওয়া মানুষকে অনেক বড় করে দেয়। আবার কোন কোন বড় হওয়া মানুষকে অনেক ছোট করে দেয়। যদিও ময়লা আবর্জনা পরিষ্কার করা আমাদের কাছে পছন্দনীয় কাজ মনে হয় কিন্তু এরা এই কাজটি করেই মানুষের দোয়া পাচ্ছে। আর নিকটকালে এমন দুই ব্যক্তির নুমনা আমাদের সামনে আছে যারা নিজেকে অনেক বড় করেছিল, তাদের ভক্ত অনুসারীরাও তাদের অনেক বড় করেছিল, কিন্তু আল্লাহ তায়া’লা মানুষের চোখে তাদেরকে কেবল ছোট-ই করেননি বরং ধিক্কৃত করে দিয়েছেন।
05/11/2024
মেরে দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরামের পক্ষ থেকে বড়দের পক্ষ যে কথা গুলো হয় তার প্রতিটি কথা খুব ধ্যানের সাথে শুনার এহতেমাম করি। দীল দ্বারা অনুধাবন করার চেষ্টা করি। কেন আজকে এখানে সকলকে ডাকা হয়েছে। শত বছর যাবত চলা দ্বীনের এই মুখলিছ মেহনত কিভাবে এক ব্যক্তির কবলে পড়ে জমাতের একটি অংশ আজ ফিতনার দিকে হাটছে। দাওয়াতের নাম করে মানুষকেও ঐ ফিতনার জামাত ভিড়াচ্ছে। আম মানুষকে চরম আলেম বিদ্বেষী করে তুলছে। আর জানা কথা আলেমদের প্রতি আস্থাহীন হয়ে গেলে মুসলমানদের দ্বীন ঈমান আমালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু মানুষ তা টেরও পাবে না। আল্লাহ মেহেরবান এই মজমাকে ভরপুর কবুল ফরমান।
05/11/2024
সাহাবায়ে কেরাম রাঃ দের তামান্না ছিল দ্বীনের মধ্যে কোন ক্ষতি আসবে আর আমি জীবিত থাকবে তা হতে পারে না। হকের পথে মুমিনদের কষ্ট মোজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন।
04/11/2024
আলহামদুলিল্লাহ, সোহরাওয়ার্দী উদ্যান, ফজরের নামাজের তরতীব চলছে।
04/11/2024
দাওয়াতের অন্যতম শিক্ষা হল, হার হালতে আল্লাহর দিকে রুজু করা। কোনো অবস্থায় হালত দ্বারা প্রভাবিত না হওয়া। প্রভাবিত না হওয়ার অর্থ হলো, যথানিয়মে কাজ করতে থাকা, দাওয়াতের উসুল আদব রক্ষ করা এবং সর্বাবস্থায় সবর ও হিলমের সাথে চলা।
আজ ৫নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে শীর্ষ উলামায়ে কেরামের আহ্বানে ইনশাআল্লাহ যে মহাসম্মেলন হতে যাচ্ছে, তার নিরাপত্তা, সফলতা ও কবুল হওয়ার জন্য সবাই আল্লাহর দিকে রুজু করা জরুরি। যারা যাত্রাপথে আছেন, তারাও আল্লাহর দিকে রুজু করুন! সতর্ক ও সাবধান থাকুন! উস্কানীমূলক কোনো কিছুতে পা দিতে সাবধান থাকুন।
আল্লাহ তাআলা এ মজমাকে ভরপুর কামিয়াব করুন। সকলপ্রকার অনিষ্ট হতে নিরাপদ রাখুন। আগত সকল মেহমানকে হেফাজত করুন। আমীন!
04/11/2024
আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সময় হালত সৃষ্টি করে মুমিনের পরীক্ষা লন। যে কোন হালতে ঈমান, ইসলামের উপর অটল অবিচল থাকা মুমিনের সফলতা।
04/11/2024
সোহরাওয়ার্দী উদ্যানের ম্যাপ
04/11/2024
*আগামীকাল ৫ই নভেম্বর ২৪ সোহরওয়ার্দী উদ্যানের মহা সমাবেশ এর জন্য কাকরাইল এর মুরুব্বিদের হেদায়েত হলঃ*
১। সালাতুল হাজত পড়ে সফর শুরু করা।
২। ওজু অবস্থায় থাকবো।
৩। জবানে জিকির, এস্তেগফার পড়বো।
৪। হাতে তাসবিহ রাখবো।
৫। সঙ্গে নামাজের জায়নামাজ রাখবো।
৬। দিলে দিলে দোয়া করবো।
৭। মহা সমাবেশে ৩ হাজার সেচ্ছাসেবক, বিভিন্ন পয়েন্ট ৩শত সাথী ট্রাফিকের দায়িত্ব পালন করবে ইনশা আল্লাহ।
৮। নির্দিষ্ট পার্কিং সমূহে গাড়ি রাখবো।
৯। মাঠে প্রবেশের পর কোনো হাটাহাটি করবো না। সবাই বসে যাবো। যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। দাঁড়িয়ে থাকবো না। যাতে পুরো মাঠ পর্যবেক্ষণ করতে কারো অসুবিধা না হয়।
১০। ছাত্র ও যুবক সাথী ভাইয়েরা সামীয়ানার নিচে না বসলে ভালো হবে। এখানে মুরুব্বী আলেম ও সাথীদেরকে বসতে দিলে বেশি এহসান হবে।
১১। যথেষ্ট নিরাপত্তার স্বার্থে অপরিচিত লোকদের থেকে সতর্ক থাকবেন।
১২। অন্য কোন বিশৃঙ্খলাকারী যেন আপনাদের ভিতরে ঢুকে কোন প্রকার নাশকতা তৈরি না করতে পারে এ ব্যাপারে যথেষ্ট সোচ্চার হবেন এবং স'তর্ক থাকবেন।
১৩। এমন কোন কাজ করতে যাবো না যেটা জনগণ এবং সরকারি নিষেধাজ্ঞার বাইরে চলে যায়।
১৪। আমরা আমাদের কাফেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ব্যক্তির কমান্ড মেনে চলবো।
১৫। উস্কানিমূলক কোন কাজ করতে যাবো না, মনে রাখবো এটা শান্তি এবং শৃঙ্খলার সাথে মজমা হচ্ছে।
১৬। এদিক সেদিক ঘোরাফেরা না করে মূল বক্তাদের আলোচনা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবো।
১৭। সমাবেশ চলাকালীন আপনাদের মতো পোশাক পড়া কেউ যদি রাষ্ট্রীয়, জনগণের সম্পদে হাত দেয় তাকে ধরে বেঁধে রাখবো।
পরিশেষে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই, হক এবং হক্কানীয়্যাতের স্বার্থে নিজ জিম্মাদারী পালন করা, এবং উম্মার দরদে নিজেকে বিলীন করবো ইনশা আল্লাহ।
04/11/2024
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আগামীকালের সমাবেশে তাবলিগি মেজাযে অংশ গ্রহণ করুন।
১: অপরিচিত কাউকে সাথে নিবেন না।
দুস্কৃতিকারী চক্র যাতে সুযোগ না পায়—সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন।
২: জায়নামাজ,মিসওয়াক-আতর ও অতি প্রয়োজনীয় বস্ত্র সাথে রাখুন। সামান্য শুকনো খাবার সাথে রাখুন।
আর কিছু নয়। অন্যদের দিকে লক্ষ রাখুন।
৩: শ্লোগান নয়,অনুচ্চস্বরে তাকবির-তাহলিল-তাসবিহ পাঠ করুন।
৪: নির্যাতিত মুসলিম উম্মাহের অবস্থা নিয়ে মুযাকারা করুন; দোয়া করুন।
৫: সাহাবায়ে কেরাম ও আকাবিরের হায়াত তাযকেরা করুন।
৬: মাদরাসাপড়ুয়া ছাত্রদের এখন বছরের গুরুত্বপূর্ণ সময়। অতএব, তাদের উচিত সিলেবাসভুক্ত তুলনামূলক সহজ কিতাব সাথে রাখা এবং সময়-সুযোগে মুতালাআ করা।
৭: ক্লাসমিট ছাত্র ভাইয়েরা পাশাপাশি বসার চেষ্টা করুন। সামষ্টিকভাবে কিতাবের কোন সাবাক পর্যালোচনা করুন।
৮: আধুনিক শিক্ষায় শিক্ষিত দ্বীনি সাথী ভাইদের গুরুত্ব দিন; পরিচিত হোন; দ্বীনি মুযাকারা করুন।
৯: দায়িত্বশীলদের আনুগত্যের প্রতি যত্নবান থাকুন।
১০: ইস্তেগফার করতে থাকুন; আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজতে রাখবেন।
১১: আপনার আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন।
আল্লাহ বলেন—
«وماكان الله معذبهم و هم يستغفرون»
হে আল্লাহ! উম্মাহর খালেস দ্বীনি মেহনত-তাবলিগ জামাতকে ফেতনা থেকে হেফাজতে রাখুন।
©️ shah momshad ahmed হাফিঃ