Birds of Paradise

Birds of Paradise A digital center for children with special needs

স্বর্গেরশিশুকানন !!! সেই মনোমুগ্ধকর ও আনন্দময় পরিবেশে স্বর্গের সকল শিশুরা আনন্দের সাথে খেলে , ঘুরেবেড়ায়, মনের আনন্দে বিচরণ করে। এদের মধ্য কিছু কিছু শিশু মহান সৃষ্টিকর্তার বিশেষ ভাবে প্রিয় , একটু বেশীই আদরের।
প্রতিদিন সৃষ্টিকর্তা স্বর্গের এ শিশুকানন থেকে কিছু শিশুকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এদের মধ্যে যেসব শিশুরা মহান সৃষ্টিকর্তার একটু বেশি প্রিয় , বেশি আদরের সেসব শিশুরা স্বর্গে এই আদরের সান্নিধ্য ছেড়ে পৃথিবীতে আসতে চায়না, হাত-পা ছুঁড়ে জিদকরে , আব্দার করে মহান সৃষ্টিকর্তার সাথে যাবোনা যাবোনা বলে ! এভাবে অনিচ্ছা নিয়ে এই পৃথিবীতে আগমনের পথে কেউ কেউ শারিরীক ও মানসিক ভাবে আঘাত প্রাপ্ত হয়। কেউবা সুস্থ শরীরে আসলেও স্বর্গে স্রষ্টার সেই আদরের সান্নিধ্য ও স্বর্গের শিশুকাননের অমোঘ স্মৃতি ও টানকে ভুলতে পারেনা৷ এ পৃথিবীতে নেমে এসে ও তাদের মনপাখি সেই অপূর্ব স্বর্গের শিশুকাননেই উড়ে বেড়ায়। এই বিশেষ শিশু গুলি তথা স্বর্গ থেকে উড়ে আসা পাখি গুলি আনমনা হয়ে ঘুরে বেরায় পৃথিবীতে, অনেকেই নিজেদের খাপ খাওয়াতে পারেনা এ পার্থিব পরিবেশে সহজে৷ সৃষ্টিকর্তার বিশেষ আদরের এই শিশুরাই আমাদের “বার্ডসঅফপ্যারাডাইস” ।

ইসাবার তৈরী ব্রেসলেট। ❤️❤️❤️ইসাবা খুবই দ্রুত শিখে ফেলে সব কিছু।বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য এবং তাদের সাথে কা...
20/07/2026

ইসাবার তৈরী ব্রেসলেট। ❤️❤️❤️
ইসাবা খুবই দ্রুত শিখে ফেলে সব কিছু।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য এবং তাদের সাথে কাজ করা আমার জন্য বিশেষ সম্মানের।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের ভোকেশনাল প্রোগ্রাম এর কাজ আবার শুরু হল।
গহনা তৈরির প্রফেশনাল কাজ করার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব।


Malekatuj Johara

ভালো প‍্যারেন্ট কিভাবে হওয়া যায়?ভালো শিক্ষক হওয়ার কৌশল কী? কিভাবে ভালো লেখা যায়? যে কোনো কাজে ভালো কিভাবে করবেন? যার মাই...
29/06/2026

ভালো প‍্যারেন্ট কিভাবে হওয়া যায়?

ভালো শিক্ষক হওয়ার কৌশল কী?

কিভাবে ভালো লেখা যায়?

যে কোনো কাজে ভালো কিভাবে করবেন?

যার মাইন্ড নতুন কিছু শেখার ব‍্যাপারে ওপেন না, সে কোনো কিছুতেই ভালো করতে পারবে না। যে কোনো পেশা, দক্ষতা কাজে ভালো হবার রহস‍্য হলো ওপেন টু লার্ন।

যারা মনে করে আমার যা জানার জেনে গেছি, এটাই শেষ। এই জানা কৌশল, পদ্ধতি দিয়ে কাজ না হলে আর কিছু করার নেই। ব‍্যর্থতা মেনে নিতে হবে। তারা ওই কাজে কোনোদিনও ভালো না।

ভালো প‍্যারেন্ট বলুন, ভালো টিচার বলুন, পারে না আর ভালো বাস্কেটবল প্লেয়ার বলুন— সবার একটাই বৈশিষ্ট্য, তারা শিখতে আগ্রহী। শেখার মনের দরজা তাদের খোলা।

কোনো কিছু বাচ্চাকে এক পদ্ধতিতে শেখানো না গেলে আরো হাজার রকমের পদ্ধতি আছে। কার বেলায় কোনটা কাজ করে সেটা আগে থেকে বলা মুশকিল। একেকজনের শিখনপ্রক্রিয়া একেকরকম। যদি চেষ্টার আগেই দিশা হারিয়ে ফেলি বা অল্প চেষ্টায় হতাশ হয়ে যাই, নিজের জানারে আপডেইট না করার চেষ্টা করি তাহলে সফল হওয়া সম্ভবই না। কোনো কাজে না।
ভালো শিক্ষক তারাই যারা প্রতিদিন শিখছে এবং কাজে লাগাচ্ছে। প‍্যারেন্টরাও তাই।
সংগ্রহ: এমিলের ছেলেবেলা

Johara's Creative Corner
Malekatuj Johara

29/06/2026
বিশেষ শিশু/কিশোরদের স্বাবলম্বী করার লক্ষ্যে  প্রিভোকেশনাল ও ভোকেশনাল প্রোগ্রাম শুরু হচ্ছে।   ১| টেইলরিং  ২| নকশী সেলাই (...
26/06/2026

বিশেষ শিশু/কিশোরদের স্বাবলম্বী করার লক্ষ্যে
প্রিভোকেশনাল ও ভোকেশনাল প্রোগ্রাম শুরু হচ্ছে।

১| টেইলরিং
২| নকশী সেলাই (হ্যান্ড এমব্রয়ডারি)
৩| ব্লক
৪| টাইডাই
৫| বাটিক
৬| হ্যান্ড পেইন্ট
৭| গহনা তৈরি
৮| ক্লে ক্রাফট
৯| বেকিং/ কেক তৈরি
১০| লুম বিডিং
১১| ক্রুশের কাজ

প্রশিক্ষণ কোর্স চলছে।
অনলাইন ও অফলাইন।
বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন পেইজ এ।

#ব্লকপ্রিন্ট

ইসাবার প্রথম ক্লাস। গহনা তৈরী ক্লাস এর প্রথম দিন ছিল আজ।আর্ট এন্ড ক্রাফট এর প্রতি ইসাবার আগ্রহ অনেক। আজ ম্যাটেরিয়াল পরি...
24/06/2026

ইসাবার প্রথম ক্লাস।
গহনা তৈরী ক্লাস এর প্রথম দিন ছিল আজ।
আর্ট এন্ড ক্রাফট এর প্রতি ইসাবার আগ্রহ অনেক।
আজ ম্যাটেরিয়াল পরিচিতি ক্লাসের মাঝেই সে দুল বানানোর চেষ্টা করেছে।

বিশেষ শিশু/কিশোরদের স্বাবলম্বী করার লক্ষ্যে  প্রিভোকেশনাল ও ভোকেশনাল প্রোগ্রাম শুরু হচ্ছে।   ১| টেইলরিং  ২| নকশী সেলাই (...
17/06/2026

বিশেষ শিশু/কিশোরদের স্বাবলম্বী করার লক্ষ্যে
প্রিভোকেশনাল ও ভোকেশনাল প্রোগ্রাম শুরু হচ্ছে।

১| টেইলরিং
২| নকশী সেলাই (হ্যান্ড এমব্রয়ডারি)
৩| ব্লক
৪| টাইডাই
৫| বাটিক
৬| হ্যান্ড পেইন্ট
৭| গহনা তৈরি
৮| ক্লে ক্রাফট
৯| বেকিং/ কেক তৈরি
১০| লুম বিডিং
১১| ক্রুশের কাজ

প্রশিক্ষণ কোর্স চলছে।
অনলাইন ও অফলাইন।
বিস্তারিত তথ্যের জন্য ইনবক্স করুন পেইজ এ।

#ব্লকপ্রিন্ট

17/06/2026

বাচ্চাদের জন‍্য যে ৬ টি জিনিস ঘরে আনবেন না-
ইন্সট‍্যান্ট নুডলস,
চিপস,
বিস্কিট/কুকিজ
চকোলেট/ক‍্যান্ডি,
জুস,
সস/ কেচাপ
প‍্যাকেটজাত সেরেলাক

তাহলে কি নিয়ে যাবেন বাচ্চার জন‍্য?
খাবারঃ মৌসুমি ফল, টকদই, চীজ , বাদাম

শিক্ষামূলক গিফট
• অক্ষর বা সংখ্যা শেখার বোর্ড
• ম্যাগনেটিক অ্যালফাবেট সেট
• পাজল গেম
• চিত্রাঙ্কন বই ও রঙ পেন্সিল
• ফ্ল্যাশ কার্ড (রঙ, পশুপাখি, ফল)

ক্রিয়েটিভ গিফট
• প্লে-ডো (মাটির খেলনা)
• আর্ট অ্যান্ড ক্রাফট কিট
• স্ট্যাম্প সেট
• স্টিকার বুক
• পাজল ব্লক বা লেগো

বই
• শিশুদের গল্পের বই
• ইন্টারঅ্যাকটিভ সাউন্ড বুক

অন্যান্য মজার গিফট
• বুদবুদ তৈরি করার সেট (Bubble Maker)
• পানির বোতল (কার্টুন প্রিন্টেড)
• ব্যাকপ্যাক (পছন্দের কার্টুন বা প্রাণীর ডিজাইন)

🎈 কম খরচে জনপ্রিয় গিফট আইডিয়া
• পেন্সিল বক্স সেট
• রঙিন জলরঙ
• ছোট স্টাফড টয়
• পাজল বা ব্লক
• রঙিন ছবিযুক্ত বই/গল্পের বই

বয়স না, রেডিনেস। রেডিনেস কী? সলিড খাবার কখন দিবেন? মান্ধাতার আমলের ধারণা— ৬ মাস পূরণ হলে। 📌নতুন ধারণা— বাচ্চা রেডি হলে। ...
19/12/2025

বয়স না, রেডিনেস।

রেডিনেস কী?

সলিড খাবার কখন দিবেন?
মান্ধাতার আমলের ধারণা— ৬ মাস পূরণ হলে।
📌নতুন ধারণা— বাচ্চা রেডি হলে।
রেডিনেস কিভাবে বোঝা যায়?
ঘাড় শক্ত, সাপোর্ট দিয়ে বসে, হাঁ করে, খেতে চায়।
(এমিলকে ডাক্তার সলিড দিতে বলেছে চার মাস হবার আগেই)

শিশুকে কখন পড়তে শেখাবেন?
কখন কলম দেয়া শুরু করবেন?
বয়স না, রেডিনেস।

আপনার শিশু কি নির্দেশনা ফলো করতে পারে? ধ্বনি নকল করে (আপনি ম‍্যাঁও বললে, সে ম‍্যাঁও বলে)? তার মানে সে ভাষার আনন্দ বোঝার জন‍্য প্রস্তুত।

আপনার শিশু কি মাটিতে আঁকাআঁকি করে?
সে কি কলম পেলেই আঁচড় দেয়? দেয়ালে আঁকে?
সে লেখা শেখার জন‍্য আগ্রহী।

আপনার কাজ সে আগ্রহের গোড়ায় জল ঢালা। তার মাথায় আলো লাগার সুযোগ করে দেয়া। সময়ে সময়ে সার দেয়া। এবং দুষ্টু পোকামাকড় থেকে দূরে রাখা।

চারাগাছকে যেমন অবস্থা বুঝে সাপোর্টিং লাঠি দিতে হয়, শিশুর শেখাকে তেমন রেডিনেস (প্রস্তুতি) বুঝে এগিয়ে নিয়ে হয়।

আর্লি চাইল্ডহুড এডুকেশন শিশুকে শেখাতে বলে। সেই শেখা মানে কিভাবে শিখতে হয়, কিভাবে শিখে আনন্দ পেতে হয় সেটা শেখা।

সেই শেখা মানে বাধ‍্য করা, জোর করা, তুলনা করা এবং কষ্ট দেয়া নয়।


#পারমিতার_প্রতিদিন

#শিশুশিক্ষা

Malekatuj Johara

Address

Tilpapara, Khilgaon
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 10:00 - 14:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Birds of Paradise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category