26/03/2026
৫৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিও প্রিয় মাতৃভূমি🇧🇩
Elevating Rural Youth
26/03/2026
৫৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নিও প্রিয় মাতৃভূমি🇧🇩
ঈদ মোবারক🌙 Village Empowerment এর পক্ষ থেকে
আপনাদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা
দেশ ও জাতির জীবনে প্রতিষ্ঠিত হোক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দের মধ্য দিয়ে
ঈদ উদযাপন করুন। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানাই।
16/03/2026
#5 𝐃𝐀𝐘𝐒 𝐋𝐄𝐅𝐓 🗓️
𝗝𝗢𝗜𝗡 𝗧𝗛𝗘 𝗜𝗡𝗧𝗘𝗥𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟 𝗬𝗢𝗨𝗧𝗛 𝗥𝗘𝗦𝗘𝗔𝗥𝗖𝗛 𝗖𝗔𝗠𝗣 2026 𝗜𝗡 𝗦𝗥𝗜 𝗟𝗔𝗡𝗞𝗔! (Colombo & Galle);
The International Youth Research Camp 2026, invites you to an immersive international research experience in Colombo and Galle, Sri Lanka, from 29 April – 3 May 2026. This camp blends academic learning, practical research exposure, cultural exploration, and global networking—designed especially for emerging researchers.
Eligibility: Open to students, young researchers, academics, and professionals from all disciplines
📅 Application Deadline: March 20, 2026
🌐 Apply & Learn More:
https://iyrc.bdresearchsociety.com/
📩 For inquiries:
📧 [email protected]
08/03/2026
একজন high-maintenance মেয়ে মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, এর মানে হলো নিজের মূল্য বোঝা, আত্মসম্মান বজায় রাখা এবং নিজের লক্ষ্যকে দৃঢ়ভাবে অনুসরণ করা।
জীবনে চ্যালেঞ্জ আসবেই, কিন্তু প্রতিটি বাধাই নতুন সুযোগের দরজা খুলে দেয়। নিজের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দাও এবং নিজের মান কখনো কমিয়ে দিও না।
তুমি সাহসী, তুমি শক্তিশালী আর তোমার স্বপ্নই তোমাকে আলোকিত করে।
Happy Womens Day💜
04/03/2026
The Art of silence - চুপ থাকা আপনার জন্য শক্তি শালী একটি মাধ্যম হয়ে উঠতে পারে যদি আপনি জানেন কিভাবে সাইলেন্স ম্যানেজমেন্ট করতে পারেন।
চুপ থাকার প্রকিয়াটা সহজ নয়।একই সাথে আমরা যখন কোনো কার্যক্রম বিশেষ করে কথা বলা বন্ধ করি মস্তিষ্ক কথা বলা শুরু করে। যদি সেই সময়টা আমরা নিয়ন্ত্রণ করতে শিখি পজিটিভিটি দ্বারা এবং তুলনামূলক কম সোশাল মিডিয়াতে থেকে নিজ করণীয় কর্ম গুলোতে ফোকাস করতে থাকি। ধীরে নীরবতা হিরণ্ময় অনুভূত হবে। অপ্রয়োজনীয় বাক্যালাপ থেকে নিজেকে আমরা স্মরিয়ে নিতে শিখি। আর আমরা মানুষ তো বাক বিতন্ডতাই পছন্দ করি! ব্যাখ্যা করে নিজের এই মূল্যবান সময় তাকে দান করা যদি অর্থহীন প্রলাপে পরিণত হতে পারে মনে হয়। আমরা চুপ থাকি। কেউ যদি কথা বলার ফ্লোর না দেয় জোড় কোড়ে ফ্লোর না খুজি। নিজের জন্য সেই জায়গা প্রস্তুত করি। যখন সময় আসবে আপনি দেখবেন এই অধ্যাবসায় কোথায় নিয়ে এসেছে আপনাকে। সব শেষে। ধৈর্য ধারণ করতে শিখি। এই যাত্রায় ধর্যের বিকল্প নেই। সময়টা কাজে লাগাই নিজেকে দামী বানানোয়❤️
03/03/2026
কারণ ছাড়াই ভালো মানুষ হও।
প্রশংসা নয়, দৃষ্টি আকর্ষণ নয়, কেউ দেখছে বলেও নয় — শুধু তুমি যেই মানুষ, তার জন্যই। কঠিন হতে পারার জায়গায় কোমল হও। নিজের কোনো লাভ না থাকলেও সাহায্য করো। ভালোবাসাহীন পৃথিবীতে ভালোবাসা নিয়ে এগিয়ে চলো। এমন মানুষ হও, যার উপস্থিতিতেই ঘর আলোকিত হয়ে ওঠে। যার সঙ্গে কথা বলা যায় নির্দ্বিধায়, মন খুলে বলা যায় সব কথা। শান্ত, স্থির। জীবনের ভার যখন অসহ্য হয়ে ওঠে, মানুষ যেন তোমার কাছেই এসে নিঃশ্বাস নিতে পারে। তোমার একান্ত উপস্থিতিই যেন মানুষকে মনে করিয়ে দেয় — তারা ভাঙেনি, শুধু একটু ক্লান্ত। তোমার আলো এমন স্বাভাবিক হোক, যেন অন্যেরাও নিজের ভেতরের আলো আবার দেখতে পায়। এটাই সত্যিকার শক্তি। এটাই বাস্তবতা।
© Sazzad Rahmam
06/02/2026
Day- 6
The Book Thief – Markus Zusak
কিছু বই থাকে যেগুলো চুপচাপ হৃদয়ে ঢুকে যায়। The Book Thief ঠিক তেমনই একটি বই। যুদ্ধের অন্ধকার সময়কে পটভূমি করে এই গল্প আমাদের সামনে তুলে ধরে মানুষের সাহস, ভালোবাসা আর শব্দের শক্তি।
লিসেল মেমিঙ্গার একটি ছোট্ট মেয়ে, যে বই চুরি করে, কিন্তু আসলে শব্দের ভেতর আশ্রয় খোঁজে। হারানো, ভয় আর কষ্টের মাঝেও বই আর লেখা তাকে বাঁচতে শেখায়। তার পাশে থাকে হ্যান্স হুবারম্যান একজন নীরব, দয়ালু মানুষ, যিনি শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। রোজা হুবারম্যান রুক্ষ ভাষার আড়ালে লুকিয়ে রাখা এক গভীর মমতা। আর ম্যাক্স যার বন্ধুত্ব লিসেলকে শেখায় মানবিকতা কোনো ধর্ম বা জাত মানে না।
এই গল্পে সবচেয়ে আলাদা বিষয় এখানে মৃত্যু নিজেই গল্প বলে। সে নিষ্ঠুর নয়, বরং ক্লান্ত ও চিন্তাশীল এক পর্যবেক্ষক, যে মানুষের ভালো-মন্দ দুটোই গভীরভাবে দেখে।
The Book Thief আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ মানুষকে ভাঙে, কিন্তু শব্দ মানুষকে জোড়া লাগাতে পারে।
একটি বই, একটি গল্প, একটি বন্ধুত্ব সবচেয়ে অন্ধকার সময়েও আলো হয়ে উঠতে পারে।
"Words are life. Use them wisely.”
01/02/2026
Citizenship Olympiad 2026 – তরুণদের জন্য অনলাইন চ্যালেঞ্জ!
MILNetBD এবং UNESCO Dhaka প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছে Citizenship Olympiad – একটি জাতীয় অনলাইন অলিম্পিয়াড যা তরুণদের মিডিয়া ও তথ্য সচেতনতা, সমালোচনামূলক চিন্তা এবং দায়িত্বশীল নাগরিকত্ব শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে।
অলিম্পিয়াডের লক্ষ্য:
মিথ্যা তথ্য ও ডিজইনফরমেশন চিহ্নিত করা
মিডিয়া ও তথ্য সচেতনতা (MIL) প্রয়োগ করা
নাগরিকত্ব, সংবিধান এবং দায়িত্বশীল অংশগ্রহণ বোঝা
নির্বাচন ও জনসাধারণের সিদ্ধান্তের সময় তথ্যের সঙ্গে সঠিকভাবে আচরণ করা
পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন
ফাইনাল কোয়িজ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৫০টি MCQ, সময়সীমা আছে
নিবন্ধনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি
যোগ্যতা: বাংলাদেশি যুবক-যুবতী (১৮–৩৫ বছর), সকল শিক্ষাগত পটভূমি থেকে অংশগ্রহণ করতে পারবে
অংশগ্রহণ: বিনামূল্যে, সারা বাংলাদেশে খোলা
প্রস্তুতি: অফিসিয়াল রিসোর্স প্যাক ব্যবহার করে শিখুন, যা মিডিয়া সচেতনতা, ডিজইনফরমেশন, নৈতিক ডিজিটাল আচরণ এবং নাগরিকত্বের মূল বিষয়গুলো আচ্ছাদিত।
Resource Pack : https://drive.google.com/.../1S32yPbgFdH...
নিবন্ধন করুন : https://forms.gle/x8M7ctAB3EeHDBps8
পুরস্কার: দেশের শীর্ষ ১০ জন অংশগ্রহণকারী পাবেন স্বীকৃতি ও পুরস্কার
বিস্তারিত জানতে: MILNetBD Citizenship Olympiad 2026 (https://milnetbd.org/citizenship-olympiad-2026/)
26/01/2026
Day 5 – The Kite Runner
লেখক: Khaled Hosseini
The Kite Runner এমন একটি বই, যা বন্ধুত্ব, অপরাধবোধ, ক্ষমা আর মানবিকতার গল্প বলে নরম কিন্তু গভীরভাবে। আমির আর হাসানের সম্পর্ক আমাদের দেখায়, একটি ভুল কীভাবে সারাজীবনের বোঝা হয়ে থাকতে পারে, আবার সাহসী সিদ্ধান্ত কীভাবে মুক্তি দিতে পারে।
এই বই আমাকে শিখিয়েছে ভুল করা মানুষ হওয়া, কিন্তু ভুলের দায় না নেওয়া অমানবিকতা।
বই থেকে যা শেখা যায়:
সত্যিকারের বন্ধুত্ব পরীক্ষায় পড়ে।
ক্ষমা পাওয়া নয়, ক্ষমা চাওয়াটাই বড় সাহস।
অতীত পাল্টানো যায় না, কিন্তু ভবিষ্যৎ ঠিক করা যায়।
নীরবতাও অনেক সময় অন্যায়ের অংশ হয়ে যায়।
আজ নিজের জীবনের এমন একটি মুহূর্ত ভাবো, যেখানে তুমি চুপ ছিলে।
নিজেকে জিজ্ঞেস করো আজ হলে তুমি কী ভিন্ন কিছু করতে? কারণ, মানুষ তার ভুল স্বীকার করার মধ্য দিয়েই বড় হয়।
19/01/2026
Day 4- তোত্তোচান – জানালার ধারে ছোট্ট মেয়েটি
লেখক: তেৎসুকো কুরোয়ানাগি
যে বইগুলো আমার জীবনে শিশু হওয়া, শিক্ষা ও স্বাধীন চিন্তা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে, তার মধ্যে তোত্তোচান একটি বিশেষ স্থান করে নিয়েছে। তোত্তোচান হলো লেখিকা তেৎসুকো কুরোয়ানাগি–এর নিজের শৈশবের স্মৃতিচারণ যেখানে তিনি নিজ জীবন, স্কুল আর শিক্ষার গল্প বড় সুন্দরভাবে বলেন। বইয়ের চরিত্র তোত্তোচান একজন কৌতূহলী, স্বাধীনচেতা ও অমনোনিবেশী মেয়েটি, যিনি নিয়ম‑কানুনে আটকে যেতে চান না, সবকিছু জানতে ও বুঝতে চান।
বই থেকে যা শেখা যায়:
✔️ পড়াশোনা কাগজ‑কলমের মতো নয় জীবনের সাথে সংযোগ থাকা উচিত।
✔️ কৌতূহল, খোঁজ, খেলাধুলা ও অন্বেষণই সত্যিকারের শেখার আনন্দ।
✔️ প্রত্যেক শিশুর নিজস্ব রঙ‑ছবি ও চিন্তা থাকে, তাকে উৎসাহে ফেলা উচিত।
✔️ শিক্ষা মানে সম্ভাবনা খুঁজে পাওয়া নিয়মে আটকে থাকা নয়।
আজকের চ্যালেঞ্জ:
নিজের চারপাশে এমন একটা জিনিস খুঁজে দেখো যা তোমাকে জানতে বা শেখাতে আগ্রহ তৈরি করে সেটা হয়তো একটি পোকা‑পতঙ্গ, গাছের পাতা, বা প্রিয় খেলা …
এমন সব ছোট‑খাটো খোঁজই আসলে জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা।
“পড়াশোনা মানে শুধু ক্লাসরুম নয় জীবনটাই তোমার স্কুল।”
17/01/2026
Day 3 – Dopamine Detox by Dr. Cameron Sepah
আমার জীবনের যেসব বই সত্যিই আমার ভাবনাকে বদলে দিয়েছে, তাদের মধ্যে Dopamine Detox অন্যতম। লেখক Dr. Cameron Sepah দেখান কিভাবে আধুনিক জীবনের অতিরিক্ত স্ক্রীন ব্যবহার, সোশ্যাল মিডিয়া আর ছোট আনন্দের ভোগ থেকে বিরতি নিয়ে আমরা মনকে শান্ত রাখতে এবং ফোকাস বাড়াতে পারি।
বই থেকে শেখা:
✅মনকে শান্ত রাখা সম্ভব, যদি আমরা ছোট বিরতি নিই।
✅সোশ্যাল মিডিয়া ও স্ক্রীনের অতিরিক্ত ব্যবহার কমানো গুরুত্বপূর্ণ।
✅সচেতন সময় ব্যবহারের মাধ্যমে সৃজনশীলতা ও প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়।
✅নিজের জীবনে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা যায়।
আজ অন্তত ৩০ মিনিট ফোন বা স্ক্রীন ছাড়া সময় কাটাও পড়ো, লিখো বা নিজের চিন্তায় মনোযোগ দাও।
“মনকে রিচার্জ করো, মনোযোগ ফিরে পাবে, সাফল্য আসবে।”