Ahmad's Islamic English School

Ahmad's Islamic English School বাচ্চাদের জন্য ডেমরার সেরা স্কুল

পরীক্ষার হলে আমাদের ছোট্ট সোনামণিরা... মাশাআল্লাহ কত মনোযোগী!আল্লাহ সবাইকে সফল করুন। আমীন
16/05/2026

পরীক্ষার হলে আমাদের ছোট্ট সোনামণিরা... মাশাআল্লাহ কত মনোযোগী!
আল্লাহ সবাইকে সফল করুন। আমীন

পড়াশোনার ফাঁকে একটু খুশির বিরতি—হাসি থামেনি এক মুহূর্তও। আজ ছিল শুধু আনন্দ আর আনন্দ, এভাবেই গড়ে ওঠে সুন্দর শৈশব!
30/04/2026

পড়াশোনার ফাঁকে একটু খুশির বিরতি—হাসি থামেনি এক মুহূর্তও।
আজ ছিল শুধু আনন্দ আর আনন্দ, এভাবেই গড়ে ওঠে সুন্দর শৈশব!

23/04/2026

শিশুদের মুখে হাসি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্প্রতি আমাদের বেশ কিছু শিক্ষার্থীদের নিয়ে শিশু পার্কে একটি আনন্দময় ভ্রমণের আয়োজন করা হয়েছিল। ছোট ছোট মনগুলো আনন্দে ভরে উঠেছিল, কেউ রাইডে উচ্ছ্বাসে চিৎকার করেছে, কেউ নতুন অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে, আবার কেউ বন্ধুদের সাথে কাটিয়েছে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি।

এই আনন্দ শুধু এক দিনের নয়, এটি তাদের শৈশবের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে।

খুশির খবর হলো, এই পার্কের সাথে আমাদের স্কুলের একটি স্থায়ী চুক্তি সম্পন্ন হয়েছে। এখন থেকে নিয়মিত সময়ে সময়ে আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য এমন আনন্দঘন ভ্রমণের আয়োজন করবো।

তবে এই আনন্দ অর্জনের জন্য থাকবে কিছু সুন্দর শর্ত—
নিয়মিত উপস্থিতি, পরীক্ষায় ভালো ফলাফল, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, বড়দের সাথে ভদ্র আচরণ এবং শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা।

কারণ আমরা বিশ্বাস করি—
শুধু পড়াশোনা নয়, ভালো মানুষ হয়ে ওঠার পথেই সত্যিকারের আনন্দ লুকিয়ে আছে।

পার্কের ঠিকানা:
বাঁশের পুল কিডস জোন, বাঁশের পুল অটো স্টেন সংলগ্ন, ডেমরা, ঢাকা

#শৈশবের_হাসি #শিক্ষার_আনন্দ #ভালো_মানুষ_হওয়ার_পথ

30/03/2026

📢 জরুরি নোটিশ
বিষয়: শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সতর্কতামূলক ব্যবস্থা

সাম্প্রতিক সময়ে সারাদেশে শিশুদের মধ্যে হাম ও পক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। সব রোগ ও সুস্থতা আল্লাহর হাতে। তাই আতংকিত না হয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। এক্ষেত্রে সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতা কাম্য।

🔹 স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে গৃহীত ব্যবস্থা:

▪ প্রতিদিন ক্লাস শুরুর আগে সকল টেবিল চেয়ার জীবাণু নাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হবে।
▪ দরজা, দরজার হাতল, বেসিন, বাথরুমসহ শিক্ষার্থীদের স্পর্শকৃত সকল স্থান নিয়মিত জীবাণু নাশক দিয়ে ধৌত করা হবে।
▪ প্রতিটি বাথরুমে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে।
▪ শিক্ষার্থীদের কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখার অভ্যাস গড়ে তুলতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

🔹শিক্ষক-শিক্ষিকাদের জন্য নির্দেশনা:

▪ সকল শিক্ষক-শিক্ষিকাকে এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
▪ ক্লাসের শুরুতেই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে হবে।
▪ কোনো শিক্ষার্থীর মধ্যে হাম বা পক্সের লক্ষণ দেখা গেলে তাকে স্নেহ ও যত্নসহকারে তাৎক্ষণিকভাবে অফিসে পাঠাতে হবে।

🔹অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ:

➤ আপনার সন্তানের মধ্যে হাম বা পক্সের কোনো লক্ষণ দেখা গেলে তাকে স্কুলে না পাঠিয়ে বাসায় বিশ্রামে রাখুন এবং দায়িত্বশীল ইনচার্জকে অবগত করুন।
➤ দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পরই স্কুলে পাঠান।

🤲 আল্লাহ তাআলা সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমীন।

বেফাক পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে আমাদের হিফজ বিভাগ, আলহামদুলিল্লাহ।শুধু ১ম নয়, ২য় ও ৩য় স্থানও মাদরাসাতু আহমাদ থেকে হয়...
18/03/2026

বেফাক পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছে আমাদের হিফজ বিভাগ, আলহামদুলিল্লাহ।

শুধু ১ম নয়, ২য় ও ৩য় স্থানও মাদরাসাতু আহমাদ থেকে হয়েছে।
মোট প্রায় ৪০ হাজার ছাত্র হিফজের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

মাদানী নেসাবের অবিস্মরণীয় ফলাফলের পর আজ হিফজ বিভাগও অসাধারণ এই ফলাফল উপহার দিলো।

বিভাগ দু'টির সকল শিক্ষক ও ছাত্রদের জন্য দুয়া চাই।

পরিচালক, হিফজ বিভাগ
01897924426

12/03/2026

স্কুলে আজ এমন কিছু হচ্ছে, যা আগে কখনো হয়নি!
অনুষ্ঠান চলবে এশা পর্যন্ত। এখনি চলে আসুন।
সকল প্রশংসা আল্লাহর।

11/03/2026

এখনি চলে আসুন! অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে!

ঐতিহ্য, সৌন্দর্য ও আনন্দে ভরপুর আমাদের ইফতার ফেস্টিভ্যাল। সুস্বাদু ইফতার, আনন্দঘন পরিবেশ এবং পরস্পরের মাঝে খাবার ও ভালোবাসা বিনিময়ে প্রাণবন্ত হয়ে উঠবে এই আয়োজন।

পরিবার ও প্রিয়জনদের সাথে নিয়ে এই সুন্দর মুহূর্তের অংশ হতে আপনাদের সবাইকে আমন্ত্রণ।

বর্ণিল আলোর সাজে প্রস্তুত হচ্ছে আমাদের উৎসবের প্রাঙ্গণ।ইফতার ফেস্টিভ্যাল: ১২ মার্চ, বৃহস্পতিবার স্মৃতির আঙিনায় ফিরুক শৈ...
10/03/2026

বর্ণিল আলোর সাজে প্রস্তুত হচ্ছে আমাদের উৎসবের প্রাঙ্গণ।
ইফতার ফেস্টিভ্যাল: ১২ মার্চ, বৃহস্পতিবার

স্মৃতির আঙিনায় ফিরুক শৈশবের ঈদ আনন্দ:

সময়ের আবর্তে আমাদের অনেক সুন্দর ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। যান্ত্রিক বার্তার ভিড়ে আমরা ভুলতে বসেছি হাতে লেখা রঙিন ঈদ কার্ডের সেই অমলিন আনন্দ আর আন্তরিকতা।
সেই নির্মল ভালোবাসা আমাদের শিক্ষার্থীদের হৃদয়ে আবারও জাগিয়ে তুলতে আমরা একটি ছোট্ট উদ্যোগ নিয়েছি।
আমাদের প্রিয় শিক্ষার্থীরা নিজেদের হাতে সুন্দর করে ঈদ কার্ড তৈরি করবে অথবা সংগ্রহ করে আনবে এবং তা বন্ধু ও শিক্ষকদের সাথে পরম মমতায় বিনিময় করবে।

হয়তো এই রঙিন কাগজ আর শিশুর হাতের ছোঁয়ায় আমাদের সন্তানদের মনে আবারও ফিরে আসবে সেই পুরোনো দিনের ঈদের আসল খুশি। যান্ত্রিকতার ভিড়ে ওরা শিখুক—উপহারের চেয়েও সুন্দর হলো একে অপরের প্রতি এই অকৃত্রিম শ্রদ্ধা ও মমতা।

আমাদের এই ছোট্ট পথচলায় আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Address

ডগাইর বাজার, শুক্কুর ফার্নিচার, কবরস্থান মসজিদ সংলগ্ন
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad's Islamic English School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category