Al-intifadah Islamic Institute

Al-intifadah Islamic Institute

Share

তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও,
আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব।

06/12/2025

আলহামদুলিল্লাহ! ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
ময়মনসিংহ, আকুয়া, চৌরঙ্গীর মোড় গার্লস সেকশনে।

16/11/2025

পড়ুন এবং হাসুন!
পাঁচটা দুধের গাভী কিনবো। একটা থেকে ২৫ কেজি করে দুধ রেগুলার আসবে। ৫ টা গাভী থেকে ১২৫ কেজি। একটা ক্রিম সেপারেটর মেশিন কিনবো। ১২৫ লিটার দুধ থেকে প্রতিদিন মিনিমাম ১০ কেজি ক্রিম বের হবে। সে ক্রিম জ্বাল দিয়ে ৬ কেজি মতো ঘি তৈরি করবো। ৬ কেজি ঘি অনলাইনে ১৫০০ টাকা করে সেল করবো। প্রতিদিন ৯০০০ টাকা ঘি থেকে ইনকাম। আর ক্রিম বের করার পর দুধের ঘোল থাকবে ১১৫ কেজির মতো। সেটা মিস্টির দোকানে বিক্রি করে দিবো। সেখানেও ধরেন ৬০০০ টাকা।

৯০০০+৬০০০= ১৫০০০ টাকা ডেইলি।
৩০ দিনে সাড়ে চার লক্ষ টাকা।

সেখান থেকে প্রতি মাসে ১ লাখ টাকা গরুর খাবার, ৫০০০০ টাকা ফ্যামলীর খরচ, আর ১ লাখ টাকা বউয়ের শপিংয়ের জন্য রাখবো। বাকি দুই লাখ টাকা ব্যাংকে।
খামারে কাজের লোক রাখবো না। কাজ করবে আমার দুই সন্তান। বড় ছেলে গরুকে খাওয়াবে, ছোট ছেলে গোবর পরিষ্কার করবে। ওদেরকে পড়াশোনা করাবো না। পড়াশোনা করালে পোলাপান বেয়াদব হয়ে যায়। মা বাপের সেবা করতে চায় না।

ওওও... ৫ টা গরু থেকে বছরে আবার ৫ টা বাছুর পাবো। ষাড় বাছুর হলে বিক্রি করে দিবো। লেডিস বাছুর হলে ওকেও দুধ দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। তারপর...... কমেন্টে দেখুন!

07/10/2025

মাশাআল্লাহ

16/09/2025

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
প্রিয় সম্মানিত দ্বিনী ভাইগন অনলাইনে কোনো ভাই যদি কোরআন শিখতে আগ্রহী হয়ে থাকেন দয়াকরে যোগাযোগ করবেন।

আমাদের অনলাইনে কোরআন শিখানো মাদ্রাসার দ্বিতীয় কার্যক্রম আলহামদুলিল্লাহ ১৫ ই সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে। তাই মশক্বে তাক্বতী এর সমন্বয়ে যে বা যারাই গার্লস বা বয় কোরআন সহীহ শুদ্ধ করতে আগ্রহী সকলের জন্যে উন্মুক্তভাবে উস্তায এবং উস্তাযার দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে জানাচ্ছি।

যোগাযোগঃ হোয়াটসঅ্যাপঃ 01864- 719543

31/08/2025

মাশাআল্লাহ

বয়সের অভাবে আজকে সে মাদরাসায় ভর্তি হতে পারলনা। গত এক বছর যাবত সে নিজেকে প্রস্তুত করছে। নিজের হাতে খাওয়া, গোসল ও ভাতরুম করা ইত্যাদি কাজগুলো আয়ত্ব করেছে। নাম তার: আব্দুর রহমান। জেলা: শরীয়তপুর। বয়স: পাঁচ। স্বপ্ন—হাফেজ হওয়া। সে মা-বাবার একমাত্র সন্তান। ভর্তি হতে এসেও আজকে ঘুরে গিয়েছে। কারন,আমাদের প্রতিষ্ঠানে ৫ বছরের শিশু ভর্তি নেওয়া হয়না। তাকে আমি কথা দিয়েছি—আগামী জানুয়ারীতে ভর্তি নিব, ইনশাআল্লাহ। সবাই তাকে একটু মাশাল্লাহ বলে দুয়া করে দিন।

29/08/2025

মাশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! আজকে সাতজন হিফজ ও দুইজন আম্মাপাড়ায় সবক নিয়েছে। সবাই তাদের একটু মাশাল্লহ বলে দুয়া করে দিন।

24/08/2025

হিফজ ছাত্রদের মেহনতের পদ্ধতি,,,

১/ হাফেজ ছাত্ররা প্রতিদিন এক / আধা পাড়া উস্তাদকে পড়া শুনাবে। (বিনা লোকমায় এবং বিনা টোকায়)
সবকী ছাত্ররা সবক, সাতসবক, আমুখতা শুনাবে।(বিনা লোকমায় এবং বিনা টোকায়)।

২/ইয়াদ করার সময় প্রত্যেকটি শব্দ বাক্যকে কমপক্ষে ৩০/৪০/৫০ বার করে বার বার পড়বে, উদাহরণস্বরূপঃ
الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله.الحمد لله.....
رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين. رب العالمين....
الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.....
এভাবে বার বার পড়ার পর ১ বার না দেখে পরবে,,,, যদি প্রত্যেকটি হরফ, হরকত, নুকতা, শব্দ, বাক্য, চোখে ভাসে তাহলে ইয়াদ হয়েছে আর না হয় আবার নতুন করে প্রত্যেকটি শব্দ বাক্যকে ১০/২০ বার পড়বে। এভাবে ১ পারা ইয়াদ করতে ২ ঘন্টা ৩০ মিনিট সময় লাগবে।

৩/ হাফেজ ছাত্ররা নিয়মিত কমপক্ষে ১০ পারা এবং সবকী ছাত্ররা কমপক্ষে ৭ পারা তিলাওয়াত দেখে দেখে করবে।

৪/এশার নামাজের পর নিয়মিত ১ পারা নামাজে তিলাওয়াত করবে।

৫/আসরের পর ১৫ মিনিট দুইজন ছাত্র পরষ্পর প্রশ্ন পরবে।

৬/ খাবার সময়,অবসর সময়গুলোতে, বিশ্ববিখ্যাত হাফেজ ক্বারী যারা আছেন যেমনঃ( শায়খ মাহমূদ খালিল আল হুসারী রহঃ, শায়খ মুহাম্মাদ সিদ্দিক আল মিনশাবি রহঃ, শায়খ মুহাম্মাদ আইয়ূব রহঃ, শায়খ রাশেদ মাশারী আল আফাসী, শায়খ আব্দুর রহমান আস সুদাইস , শায়খ আলী আল হুজাইফী, শায়খ সাউদ বিন ইব্রাহীম আশ শুরাইম, শায়খ আলী জাবের, শায়খ বান্দার বিন আব্দুল আজিজ আল বালিলাহ, শায়খ মাহের আল মুয়াইকিলি, শায়খ আব্দুল ওয়ালী আল আরাকানী, শায়খ সালেহ আল আনসারী, শায়খ ইসমাতুল্লাহ , শায়খ মুহাম্মাদ জিবরাঈল, শায়খ আব্দুল্লাহ বাসফার হাফিজাহুমুল্লাহ ) সহ এধরনের আরো যারা রয়েছেন উনাদের তিলাওয়াত খুব বেশি শুনবে। সম্ভব হলে ভিডিও তিলাওয়াত দেখবে। এবং বাংলাদেশের যারা বিশ্বজয় করেছে তাদের প্রতিযোগিতার তিলাওয়াত শুনবে অথবা দেখবে। যেমন: বাহরাইন, দুবাই , কুয়েত,সৌদি আরব ,কাতার, জর্ডান ,মিশর সহ বিভিন্ন দেশের প্রতিযোগীতার তিলাওয়াত।

৭/ ইজতিমায়ী মাশক্বের ইহতিমাম করবে।

৮/ ইনফিরাদী বা একাকী আন্তর্জাতিক মানের হাফেজ ক্বারী উস্তাদের কাছে দৈনন্দিন এক পৃষ্ঠা করে মাশক্বের তিলাওয়াত শুনাবে।

৯/ফজরের রয়েছে ২ রাকাত সুন্নাহ নামাজ,যোহরের ৬ রাকাত, মাগরিবের ২ রাকাত, এশার ২ রাকাত সুন্নাহ নামাজ এবং ৩ রাকাত বিতর নামাজ। এই না

22/08/2025

আলহামদুলিল্লাহ!

আমাদের প্রতিষ্ঠানের আরবি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও ম্যানেজিং কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ তাকরিম, আনাস, মুয়াজ সহ অনেক বিশ্বজয়ী হাফেজদের প্রধান উস্তাজ বিশ্বজয়ী হাফেজ ক্বারী Abdullah AL Mamun সাহেব। যার সার্বিক পরামর্শে আল ইন্তিফাদাহ ইনস্টিটিউট আজকের এই কোয়ালিটি আলহামদুলিল্লাহ।
যার ডান চোখ মারকাযু ফয়জিল কোরআন আর বাম চোখ আল ইন্তিফাদাহ ইনস্টিটিউট। বাকি জিন্দেগীটা শায়েখের সোহবতে কাটাতে চাই। প্রিয় শায়েখের জন্য দোয়া চাই।

Photos from Al-intifadah Islamic Institute 's post 16/08/2025

আলহামদুলিল্লাহ।
আমার বড় মেয়ে হেফজ শেষ করে দাওর পড়তেছে। ছোট মেয়ে নাজারা পড়ে।

✒️আপনার মেয়েকে হাফেজা বানাতে চান কিছু পরামর্শঃ

১/ স্পষ্ট দৃঢ় প্রতিজ্ঞা করুন মেয়েকে হাফেজা বানাবেনই। এবং নিজে হালাল উপার্জন করুন। নেক সন্তনের জন্য দু'আ করতেই থাকুন।

২ / কোন মাদ্রাসায় ভর্তি করাবেন? যে মাদ্রাসার পরিচালকের স্ত্রী ও সন্তান সহ মাদ্রাসাই স্থায়ী থাকে। এমন মাদ্রাসা নির্বাচন করুন।

৩/ যত সম্ভব আপনার বাসার আশেপাশেই মহিলা হেফজখানাতে পড়ার চেষ্টা করুন ( ৫ -৮ কিলোমিটার ভিতরে)।

৪/ মেয়ের সাথে সপ্তাহে কোন একদিন দেখা করুন এবং অতিরিক্ত বাইরের খাবার দেওয়ার চেষ্টা কম করুন।

৫/ প্রতিমাসে ৩ দিনের ছুটি নিয়ে মেয়ে সহ পরিবার নিয়ে ভ্রমণ করে আসুন।

৬/ ছুটিতে আসলে বাসায় নিয়মিত নামায, তেলোয়াত, দু'আ যেন অব্যাহত
থাকে পুরাপুরি খোঁজ রাখুন।
ছুটি শেষ হবার আগে অতিরিক্ত আদর -ভালবাসা বর্জন করুন। এবং আগে থেকে তাকে পড়ার জন্যে তাকিদ দিন, যাতে মাদ্রাসায় এসে তার পড়ায় মন বাসাতেই সময় নষ্ট না হয়!

৭/ মেয়ের উস্তাদের সাথে অভিভাবকগণ সম্মানের সাথে কথা বলা চায় এবং তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলুন। মাঝেমধ্যে তাদের হাদিয়া -তুহফা দিন।

👉 ছোট মেয়েকে ভর্তি করানোর দিনে ছবিটা তুলছিলাম।

13/08/2025

আলহামদুলিল্লাহ!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

আকুয়া, সদর ময়মনসিংহ।
Dhaka