নিখুঁত

নিখুঁত

Share

শিক্ষায় শক্তি, জ্ঞানে মুক্তি
· নিখুঁত ❤️

30/11/2025

পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ
বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে কলরব ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

~ মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।

28/11/2025
28/11/2025

ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু চাকরি হওয়ার কোনো নামগন্ধ নেই। এদিকে বাসার বাজার নেই। প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করতে পারছে না। পরিবারের কাছে, আত্মীয়-স্বজনের কাছে ছোট হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন কঠিন পরিস্থিতিতেই তার এমন এক জায়গা থেকে চাকরির প্রস্তাব আসলো, যেটা ছিল তার কল্পনারও বাইরে। সব দিক দিয়ে উপযুক্ত এই জব অফার পেয়ে সে খুশিতে কাঁদবে না হাসবে, দিশা পাচ্ছে না।

২)

শারীরিকভাবে একদম সুস্থ। স্বাস্থ্য সচেতন একজন মানুষ। রেগুলার জিমে যাচ্ছে, ব্যায়াম করছে। খাবার খায় মেপে মেপে, বেছে বেছে। এমন একজন মানুষ রুটিন চেকআপের জন্য গেলো। রিপোর্টে যা আসলো, তার বিশ্বাস হলো না। টাকাপয়সার অভাব নেই। চলে গেলো সিঙ্গাপুর। পুনরায় চেকআপ করালো। রিপোর্ট একই। ক্যান্সার চতুর্থ স্টেজ। এক জায়গায় নেই। ছড়িয়ে পড়েছে কয়েক জায়গায়। অথচ রুটিন চেকআপের আগে, অল্প কিছুদিন কিছু অস্বস্তি ছাড়া বড় কোনো অসুখে সে কখনো ভুগেছিল, মনেও নেই তার।

উপরের ঘটনাগুলো আমাদের অনেকেরই। আশেপাশের মানুষদের। ভাইবোনদের।

আল্লাহর রাসুল (ﷺ) কী অদ্ভুত এক দুআ শিখিয়েছেন। ছোট্ট, কিন্তু জীবনঘনিষ্ঠ।

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَجْأَةِ الْخَيْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فَجْأَةِ الشَّرِّ

আল্লাহ! হঠাৎ করে আসা সুসংবাদগুলো, চেয়ে নিচ্ছি তোমার কাছে। সেই সাথে আশ্রয় চাচ্ছি অকস্মাৎ চলে আসা দুঃসংবাদগুলো থেকেও। - সুনান ইবনে মাজাহ।

-রিজওয়ানুল কবীর হাফি.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka