11/06/2026
ক্লাস করতে গেলে সব পারি, নিজে সলভ করতে আটকায় যাই কেন?
এই সমস্যা একটা কমন সমস্যা, ২ ঘন্টা ক্লাস করি মনে হয় আরে সব শেষ সব কমপ্লিট। নিজে বোর্ড প্রশ্ন শুরু করলে একটাও মিলে না। কারণ কী? এই সমস্যার সমাধান কী?
সমাধান হচ্ছে, ক্লাসটা করার সময় তুমি যেহেতু নিজে সলভ করটেক না বরং সলভ দেখতেছ, তোমার ব্রেইন খাটতেছে না। একটা কনসেপ্ট রিভিশন দিচ্ছ বা নতুন জানতেছ ক্লাস থেকে, ইন্সট্যান্ট খাতায় বা বইয়ে শর্টে কিছু শব্দ বা ফ্লো চার্ট লিখে ফেলো। যেন পরে আবার ভুলে গেলে ক্লাস না দেখে শর্ট নোট পড়লেই হয়ে যায়। বিস্তারিত নোট দরকার নাই। লেকচার স্লাইডও পড়তে পারো চাইলে।
এবার আসি মেইন কথায়, প্রশ্ন সলভ। এই এত সিকিউ এমসিকিউ ওয়ানশটে ক্লাসে ভাইয়া কি বলে সেটা শুনার আগে ক্লাসটা একটু Pause করো।
Pause করে নিজে চিন্তা করবা উত্তর কি হওয়া উচিত, কেমনে হওয়া উচিত। এই চিন্তার স্টেপটা হচ্ছে,
১) প্রথমে দেখো উদ্দীপক আর প্রশ্নে কি দিসে? (কিসের কিসের নাম দেয়া আছে, কি কি কথা বলা আছে)
২) এরপর দেখো প্রশ্নে কি চাইসে? (কিসের মান, কিসের তুলনা, কোন জিনিসটা বের করতে বলছে)
৩) এরপর চিন্তা করো, আমি উদ্দীপকে যা যা দিসে সেগুলা দিয়ে প্রশ্নের চাওয়া জিনিসটা পর্যন্ত কীভাবে পৌছাইতে পারি।
এই চিন্তার উত্তরে দেখবা, সূত্রগুলা মাথার ভেতর নড়ে উঠসে। কিছু আবছা বুঝা যাচ্ছে, কিছু কনফিউশন আসতেছে, কিছু আবার শিউর মিলে যাচ্ছে। এই চিন্তাটা করার পর তুমি ক্লাসটা আবার চালু করো।
দেখো ভাইয়া কেমনে পড়ায়, কী বুঝায়। নতুন করে সিকিউ টাইপ শিখবা। তুমি কোন জায়গায় ভুল করসো, সঠিক কি হবে ধরতে পারবা। চিন্তা করতেও শিখবা।
এমনে পড়লে ২ ঘন্টার ক্লাস ৩ ঘন্টা লাগবে, কিন্তু ক্লাস করা আর প্র্যাকটিস একসাথে হবে। যারা আমাকে বলতেছ ভাই ক্লাস করে প্র্যাকটিসের সময় পাইনা তাদের ইনশাআল্লাহ সময় নিয়ে সমস্যা হবে না।
আর প্র্যাকটিস করতে গেলে আটকাবাও না।
Best of luck