Raysa The Storyteller

Raysa The Storyteller আসেন গল্প করি।

21/02/2025

রক্তাক্ত একুশ 🌼
#একুশ #ইতিহাস #ইতিহাস
#একুশ #ইতিহাস

বর্গমূল মনে রাখার দারুণ কৌশল। 😍Follow: Raysa the storyteller
31/01/2025

বর্গমূল মনে রাখার দারুণ কৌশল। 😍

Follow: Raysa the storyteller

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই আইসব্রেকারের নাম হলো ফিফটি লেট পোবেডি। বিশালাকৃতির এই জাহাজটির মুল কাজ হলো বরফের আস্তরণ ভেদ ...
31/01/2025

বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই আইসব্রেকারের নাম হলো ফিফটি লেট পোবেডি। বিশালাকৃতির এই জাহাজটির মুল কাজ হলো বরফের আস্তরণ ভেদ করে সামনে এগিয়ে চলা।

২৫৮৪০ মেট্রিক টন ওজনের এই রাশিয়ান জাহাজটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আধুনিক পারমাণবিক আইসব্রেকার। আর্কটিক অঞ্চলে রাশিয়ান এই আইসব্রেকারকে টক্কর দেওয়ার মতো কোনো জাহাজ আজ পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি।

ফিফটি লেট পোবেডি জাহাজটি মুলত ব্যবহার করা হয় গবেষণার জন্য বিজ্ঞানীদের আর্কটিক বা এন্টার্কটিকা অঞ্চলে পৌঁছে দেওয়ার কাজে। যেহেতু বছরের বেশিরভাগ সময় এসব অঞ্চলগুলো পুরু বরফের আস্তরণে ঢাকা থাকে তাই সাধারণ জাহাজ নিয়ে সেখানে পৌঁছানো অসম্ভব।

এক্ষেত্রে আইসব্রেকার জাহাজের সাহায্যে খুব সহজেই এসব স্থানে পৌঁছানো যায়। তাছাড়া যদি অন্য কোনো জাহাজ বরফের মধ্যে আটকা পড়ে যায় সেক্ষেত্রে সেই জাহাজকে উদ্ধার করে আনার ক্ষেত্রেও আইসব্রেকার জাহাজের জুড়ি মেলা ভার।

সেইসাথে বরফের আস্তরণ সাফ করে আর্কটিক অঞ্চলে পণ্যবাহি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য নিরাপদ যোগাযোগ চ্যানেল তৈরির জন্যও ফিফটি লেট পোবেডি জাহাজটিকে ব্যবহার করা হয়।

মুলত পারমানবিক শক্তিসম্পন্ন হওয়ার সুবাদেই রাশিয়ান এই জাহাজটি আর্কটিক অঞ্চলে এতটা বেশি কার্যকর। জাহাজটিতে বসানো থাকে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিউক্লিয়ার রিয়েক্টর, যেগুলো প্রায় ৭৫ হাজার হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম।

সংগৃহীত

জাপানি শিল্পী এমন একটি রাবার তৈরি করেছেন যা ব্যবহার করলে ধীরে ধীরে টাক মাথার বয়স্ক লোকে পরিণত হয়!মানুষ ভুল করলে সেই ভুল ...
30/01/2025

জাপানি শিল্পী এমন একটি রাবার তৈরি করেছেন যা ব্যবহার করলে ধীরে ধীরে টাক মাথার বয়স্ক লোকে পরিণত হয়!
মানুষ ভুল করলে সেই ভুল সংশধনের জন্য ব্যবহার করা হয় রাবার। এই রাবারের উদ্ভাবনও কিন্তু হয়েছিল ভুল থেকে৷ সে যাক গে কেমন হত যদি এই ভুল করাই মানুষের মুখে হাসি ফোটাতে পারে? তেমন হাসি ফোটানোর মতই এক রাবার এটি।
মূলত এই রাবারটি ডিজাইন করেছেম ইশিকাওয়া কাজুইয়া৷ তিনি একজন জাপানি শিল্পী৷ প্রথমত তিনি ডিজাইনটি তার টুইটার একাউন্টে প্রকাশ করেন। এরপর ব্যাপক সাড়া ফেলে দেয় ডিজাইনটি।
এই রাবার ব্যবহার করলে ধীরে ধীরে বাদামী স্যুট পড়া লোকটি, টাক মাথার বয়স্ক লোকে পরিণত হবে৷ তবে কী ধরণের টাক চান তা কিন্তু নির্ভর করছে আপনার ওপর। যদি একেবারে ওপর থেকে ঘষতে থাকেন তাহলে এক সময় ছবিটির মত দুই পাশে অল্প চুলওয়ালা টাকের দেখা পাবেন৷ অপরদিকে চাইলে জায়গায় জায়গায় টাকওয়ালা ব্যক্তিও বানাতে পারেন৷
অবশ্য 'সেলারিম্যান' নামক এই রাবারটি শুধুমাত্র একটি ডিজাইনেই সীমাবদ্ধ। প্রোটোটাইপ এই রাবারটি মজা করেই বানানো হয়েছিল। বাস্তবে এই রাবারের অস্তিত্ব এখনও নেই৷ তবে জনপ্রিয়তা আরো বাড়লে ভবিষ্যতে এই রাবার বাণিজ্যিক ভাবে বিক্রিও হতে পারে!

এই বাচ্চাটার রোগটা আসলে কি????কি কষ্ট লাগছে দেখুন!!! এর কি কোন প্রতিকার নাই? বাচ্চাটা কষ্টে কান্না করছে দেখে এত খারাপ লা...
21/01/2025

এই বাচ্চাটার রোগটা আসলে কি????
কি কষ্ট লাগছে দেখুন!!! এর কি কোন প্রতিকার নাই? বাচ্চাটা কষ্টে কান্না করছে দেখে এত খারাপ লাগছে!!!
আল্লাহ ওকে দ্রুত শিফা দান করুন। 😔😔

💠 "ট্রি অফ লাইফ" ক্যালালক, ওয়াশিংটনের একটি আশ্চর্যজনক গাছ, যার শিকড়ের বেশিরভাগ অংশ মাটির ক্ষয়ের কারণে উন্মুক্ত। তবুও,...
20/01/2025

💠 "ট্রি অফ লাইফ" ক্যালালক, ওয়াশিংটনের একটি আশ্চর্যজনক গাছ, যার শিকড়ের বেশিরভাগ অংশ মাটির ক্ষয়ের কারণে উন্মুক্ত। তবুও, এই গাছটি সোজা দাঁড়িয়ে থাকে এবং প্রতি বছর সবুজ পাতা গজায়। প্রকৃতির স্থিতিস্থাপকতার এক অনন্য উদাহরণ এটি।

🗣️ এই ধরনের নতুন নতুন তথ্যপূর্ণ পোস্ট পেতে হলে আমাদের পেজটিকে ফলো করবেন।।

Geography zone- ভূগোল বলয় #ত্রেএস

Follow: Raysa The Storyteller

তুতানখামুনের সোনার মুখোশের একটি এক্স-রে নেওয়া হয়েছিল রাজা তুতানখামুনের সোনার মুখোশটি এক্স-রেতে প্রদর্শিত হওয়া পর্যন্ত...
20/01/2025

তুতানখামুনের সোনার মুখোশের একটি এক্স-রে নেওয়া হয়েছিল রাজা তুতানখামুনের সোনার মুখোশটি এক্স-রেতে প্রদর্শিত হওয়া পর্যন্ত সম্প্রতি প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করতেন যে মুখোশটি একটি টুকরো থেকে তৈরি করা হয়েছিল কিন্তু মুখোশটি একটি এক্সের অধীন হলে এটি বেশ অবাক হয়েছিল। - রশ্মি পরীক্ষা। আশ্চর্যের বিষয় ছিল যে মুখোশটিতে একাধিক অংশ রয়েছে যা খুব সুনির্দিষ্ট ঢালাই দিয়ে ঢালাই করা হয়েছিল যা খালি চোখে দেখা যায় না। সেই সময় প্রাচীন মিশরীয় সভ্যতা সংকর ধাতু এবং স্বর্ণ শিল্পের ক্ষেত্রে জ্ঞান ও অগ্রগতির ক্ষেত্রে কী পৌঁছেছিল তা দেখে সবাই অবাক হয়েছিল।
#মিশর #মানুষের_ইতিহাস #প্রাচীন #সভ্যতা #মমি

Follow: Raysa The Storyteller

একজন কেমিস্ট্রি লাভারের প্রেমপত্র 😬😬😬ফলো করুন : Raysa the Storyteller
19/01/2025

একজন কেমিস্ট্রি লাভারের প্রেমপত্র 😬😬😬

ফলো করুন : Raysa the Storyteller

আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের ...
15/01/2025

আমাদের দেশের সিংহভাগ মানুষ মনে করেন কুকুরেরা হাড্ডি খেতে ভালবাসে আরে বিড়ালেরা মাছের কাঁটা! কিন্তু এই সাধারণ জিনিস তাদের মাথাতেই আসে না, যে কুকুরেরা হাড্ডি নয়, হাড্ডির সাথে লেগে থাকা সামান্য মাংস বা মাংসের গন্ধের কারণে হাড্ডি নিয়ে বসে, বিড়ালেরাও তাই!
ওদের শুধু মাংস অথবা মাছ খেতে দিলে ওরা কখনও হাড় এবং কাঁটার দিকে ফিরেও তাকাবে না! এটাই স্বাভাবিক, এটাই যৌক্তিক!

ছবির এই কুকুরটাকেও তার মালিক উচ্ছিষ্ট হাড়গোড় খাওয়াতো, দিনের পর দিন বাচ্চাটা ক্ষুধার তাড়নায় তাই খেত যা তার মালিক তাকে খাওয়াত, একদিন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ার পর সে দয়া করে কুকুরটিকে হাসপাতালে নিয়ে যায়! প্রথমে ডাক্তারেরা ভাবেছিলেন যে ও বোধহয় জুতা, সোফার গদি এই টাইপ কিছু একটা খেয়ে ফেলেছে, কিন্তু এক্সরে দেখে কিছু বোঝা যাচ্ছিল না, অবশেষে তারা কুকুরটির পেট কাটার সিদ্ধান্ত নেন! পেট কাটার পর যা পাওয়া গেল তা হল এই! এই দৃশ্য দেখে ডাক্তারেরা তাদের চোখের পানি ধরে রাখতে পারেন নাই! অপারেশনের কয়েকঘন্টা পরই হতভাগা মারা যায়!

মুক্তি মিলে চিরতরে...
সংগ্রহীত

উত্তর জাপান এবং চীনের বনাঞ্চলে আপনি এই ফুলগুলি দেখতে পাবেন যা দেখতে স্বাভাবিক কিন্তু যখন তারা পানির সংস্পর্শে আসে তখন তা...
13/01/2025

উত্তর জাপান এবং চীনের বনাঞ্চলে আপনি এই ফুলগুলি দেখতে পাবেন যা দেখতে স্বাভাবিক কিন্তু যখন তারা পানির সংস্পর্শে আসে তখন তাদের পাপড়ি স্বচ্ছ হয়ে যায়।
এর নাম কঙ্কাল ফুল বা কাচের ফুল, এর বৈজ্ঞানিক নাম Diphylleia grayi।

Scabies, বাংলায় বলে খোশ/পাচড়া। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রচন্ড চুলকানো, জ্বালাপোড়া, অস্বস্তি...
13/01/2025

Scabies, বাংলায় বলে খোশ/পাচড়া। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি। প্রচন্ড চুলকানো, জ্বালাপোড়া, অস্বস্তি এবং রাতে ঘুম না হবার মত অশান্তি সৃষ্টি করে এই রোগটি। এই রোগের জন্য দায়ী ক্ষুদ্র এই পরজীবি প্রাণী, নাম তার Sarcoptes scabiei
এটি খুব দ্রুত একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পরে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলেও এই রোগ প্রসারিত হয়।
বর্তমান সময়ে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। খুব জরুরীভাবে সবাইকে সচেতন হতে হবে। সবচেয়ে ভালো হয় যদি সরকারিভাবে দেশের জনগণকে সচেতন করা হয়। এবং সরকারিভাবে আক্রান্ত পরিবার গুলোকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
যদিও এই রোগের চিকিৎসা খরচ খুব একটা বেশি না, কিন্তু এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক জটিল। কিছু কিছু পরিবার বা ব্যক্তির জন্য এই রোগের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা খুবই কঠিন।
ছবি : কালেক্টেড

Address

Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raysa The Storyteller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category