06/06/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে আগামীকাল ‘স্কিল-বেইজড এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেই যে আমি এ পোস্টটি দিচ্ছি, বিষয়টি তা নয়। আমার মূল আগ্রহ ও আকর্ষণ হলো—বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করুক। কারণ, এসব আয়োজনের মাধ্যমে শিক্ষকরা নতুন বিষয় শিখতে পারবেন এবং সেই জ্ঞান শিক্ষার্থীদের মাঝে আরও কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারবেন।
যদিও কিছু বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে, তবু অনেক প্রতিষ্ঠান এ বিষয়ে এখনো যথেষ্ট উদাসীন। উচ্চশিক্ষার গুণগত উন্নয়নের স্বার্থে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত ও ধারাবাহিক হওয়া প্রয়োজন।
06/06/2026
https://www.facebook.com/share/p/17RyZ5RpGx/
Join the Admission Fair – Summer 2026 at Northern University Bangladesh and unlock endless opportunities!
🔹Up to 75% waiver based on SSC & HSC results
🔹Free backpack for enrolled students
Call now: 01755 514 650-61
Visit: nub.ac.bd
Apply today and take the first step toward your dream!
03/06/2026
বাংলা একাডেমি একটি কনফারেন্সের আয়োজন করেছিল। ‘ভাষা ও জ্ঞান’ বিষয়ক সেশনে তিনজন আলোচক ছিলাম। তাঁরা হলেন অধ্যাপক আসাদুজ্জামান, পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট; অধ্যাপক ড. আইনুন নাহার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; এবং আমি। সেশনটি সঞ্চালনা করেন ড. সাইমন জাকারিয়া।
শহীদ মুনীর চৌধুরী হলে গবেষকদের প্রবন্ধ উপস্থাপনা শেষে আমরা।
01/06/2026
After a long period of time, we are in a frame
30/05/2026
ড. আনোয়ারুল করীম স্যার আমাদের ছেড়ে আল্লাহর ডাকে চলে গেলেন এক বছর আগে (৩১ মে ২০২৫)। স্যারকে ক্ষমা করে মহান আল্লাহ বেহেস্ত নসীব করুক। আমীন
30/05/2026
যেকোনো গবেষণা মূলত শুরু হয় একটা সাধারণ প্রশ্ন দিয়ে। আর এই একটি নির্দিষ্ট প্রশ্নের সঠিক উত্তর খুঁজতেই গবেষণার বাকি সবগুলো ধাপ পার করতে হয়। মজার ব্যাপার হলো নতুন গবেষকদের শুরুতে একাডেমিক লিটারেচারের গ্যাপ নিয়ে বেশি ভাবার দরকার নেই। তবে একটা প্র্যাকটিক্যাল গ্যাপ সবসময় থাকতে হবে, নইলে গবেষণার কোনো জাস্টিফিকেশন নেই। রিসার্চ গ্যাপ বা নভেলটির বিষয়টা সাধারণত তখনই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন মূল ফোকাস থাকে কোনো জার্নালে পেপার পাবলিকেশন বা কোথাও থেকে ফান্ডিং পাওয়ার দিকে।
সেক্ষেত্রে আমাদের আশেপাশে প্রতিদিন ঘটতে থাকা যেকোনো সাধারণ ঘটনা বা সমস্যা দিয়েই রিসার্চ কোশ্চেন শুরু হতে পারে।
বিষয়টা খুব সাধারণভাবেই চিন্তা করা যাক। ধরুন এই ঈদে আপনি গ্রামের বাসায় গেলেন। সেখানে গিয়ে দেখলেন আপনার ছোট ভাই ম্যাথে অনেক দুর্বল। সে ঠিক কী কারণে ম্যাথ কম বোঝে সেটা একটু ভালো করে জানতে চাইলেন। এটাও একটা চমৎকার গবেষণা হতে পারে। আর শুধু আপনার ছোট ভাইয়ের এই নির্দিষ্ট সমস্যার উপর কাজ করলে গবেষণার ভাষায় সেটা হবে এন অফ ওয়ান স্টাডি, যেখানে একই ব্যক্তিকে বিভিন্ন কন্ডিশনে বারবার অবজার্ভ করা হয়। অথবা সিঙ্গেল কেস স্টাডি, যেখানে একজনকে গভীরভাবে অবজার্ভ করা হয়। দুটো আলাদা পদ্ধতি, তবে দুটোতেই স্যাম্পল সাইজ মাত্র একজন।
এর দুই একদিন পর ভালোভাবে খেয়াল করে দেখলেন সমস্যাটা শুধু আপনার ছোট ভাইয়ের একার না। গ্রামের আরও অনেক ছেলেমেয়েই ম্যাথে বেশ দুর্বল। তখন স্বভাবতই জানতে আগ্রহী হলেন সামগ্রিকভাবে গ্রামের ছেলেমেয়েরা আসলে কেন ম্যাথে দুর্বল। আর এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার পুরো যাত্রাটাই হলো গবেষণা।
এখন আপনি খুব স্বাভাবিকভাবেই বলতে পারেন গ্রামের ছেলেমেয়েরা কেন ম্যাথে দুর্বল সেটা তো আমার জানাই আছে। গ্রামে ভালো শিক্ষক পাওয়া যায় না বিধায় এমনটা হয়।
মজার ব্যাপার হলো এটা শুধুমাত্র আপনার একটা হাইপোথিসিস বা পূর্বানুমান। আপনার এই ধারণা সঠিক হতেও পারে আবার ভুলও হতে পারে। গবেষণা হলো পুরোপুরি একটা সিস্টেমেটিক পদ্ধতি। এখানে সবকিছু সায়েন্টিফিক হতে হবে। কোনো কিছুই কেবল আপনার ব্যক্তিগত অনুমানের উপর নির্ভর করে চূড়ান্ত বলে ধরে নেওয়া যাবে না। আপনাকে ধাপে ধাপে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রমাণ করতে হবে যে আসলেই শিক্ষকের অভাব নাকি অন্য কোনো কারণে তারা ম্যাথে পিছিয়ে আছে।
একইভাবে আপনার হলের বা মেসের পিঁপড়া বা তেলাপোকা মিষ্টি চা নাকি কফি পছন্দ করে সেটাও একটা মজার রিসার্চ কোশ্চেন হতে পারে। অর্থাৎ গবেষণার বিষয়বস্তু হতে পারে যেকোনো কিছু।
সহজ কথায় বললে গবেষণা মূলত শুরু হয় একটা প্রশ্ন দিয়ে। সেই প্রশ্নটা হতে পারে একান্তই আপনার নিজস্ব কৌতূহল থেকে আসা ছোট কোনো বিষয়, অথবা বৃহত্তর প্রভাব ফেলতে পারে এমন কোনো প্রশ্ন।
পরের আলোচনায় কথা বলব রিসার্চ কোশ্চেনের ঠিক পরের ধাপ অর্থাৎ রিসার্চ অবজেক্টিভ নিয়ে।
27/05/2026
Assalamu Alaykum
Eid Mubarak!
May your sacrifice be accepted by Almighty Allah (SWT), and may you and your family be blessed with happiness.