DS School

DS School স্কুলের পড়াশুনাকে সহজ ও সাবলীল করার জন্য বুয়েট-ঢাকা মেডিকেলের একঝাঁক শিক্ষকের অন্যরকম প্রচেষ্টা।

02/05/2026

৭ ঘন্টা ঘুমালেই গণিত পরীক্ষায় ১০০ তে ১০০ পাবা ইনশাআল্লাহ

20/04/2026

আর মাত্র কয়েক ঘণ্টা পর জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা! ⏳
বুকের ভেতর ধুকপুকানিটা একটু বেড়ে গেছে, তাই না? শেষ মুহূর্তের এই ভয় আর টেনশন কাটানোর জন্য DS Dynamic School-এর পক্ষ থেকে রইলো ৩টি ছোট্ট কিন্তু কার্যকরী উপদেশ।
নিজের প্রিপারেশনের ওপর বিশ্বাস রাখো, ইনশাআল্লাহ বিজয় তোমাদেরই হবে! 💖 পরীক্ষার্থী বন্ধুদের মেনশন করে শুভকামনা জানিয়ে দাও।

20/04/2026

কাল সকালে টেনশনে কিছুই খেতে ইচ্ছা করছে না? 😰

সাবধান! খালি পেটে হলে গেলে মাথা ঘুরবে, আর গলা পর্যন্ত খেলে হলের ভেতরেই ঘুম আসবে। পরীক্ষার দিন সকালে ব্রেইনকে ৩ ঘণ্টা সুপার-অ্যাক্টিভ রাখতে কোন ৩টি 'ব্রেইন ফুড' খেয়ে হলে ঢুকবে, তা জেনে নাও এই ভিডিও থেকে। 🧠💡
পরীক্ষার্থী বন্ধুদের মেনশন করে সতর্ক করে দাও, যাতে কাল সকালে কেউ এই ভুল না করে!

19/04/2026

The 60-Second Reset (ব্ল্যাংক মাইন্ড সিনড্রোম)
মাথা পুরো ব্লাঙ্ক? 😨 পরীক্ষার হলে জানা উত্তর হঠাৎ ভুলে যাওয়ার সমস্যা টপারদেরও হয়!
প্যানিক না করে মাত্র ৬০ সেকেন্ডের এই "60-Second Reset" ট্রিকসটা অ্যাপ্লাই করো। গ্যারান্টি দিচ্ছি, ব্রেইন আবার ১০০% ফোকাসে ফিরে আসবে! 🧠✨
ভিডিওতে শিখে নাও:
👉 ব্রেইনকে রিস্টার্ট দেওয়ার ফিজিক্যাল হ্যাক
👉 ডোপামিন রিলিজ করে কনফিডেন্স ফেরানোর ট্রিক!
যে বন্ধু পরীক্ষার হলে সবচেয়ে বেশি ঘাবড়ে যায়, তাকে মেনশন দাও! 👇 আর পরীক্ষার হলের জন্য ভিডিওটা নিজের টাইমলাইনে শেয়ার করে সেভ রাখো।

19/04/2026

Heatwave Survival Guide (গরমে এক্সাম)
এপ্রিলের ভয়ংকর গরমে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়বে না তো? 🥵
প্রচণ্ড গরমে এক্সাম হলে বসে ব্রেইন কাজ করা বন্ধ করে দিতে পারে, যদি তুমি এই ৩টি বিষয় খেয়াল না রাখো! সুস্থ থেকে ৩ ঘণ্টার এক্সাম ভালোভাবে শেষ করার প্র্যাকটিক্যাল 'সারভাইভাল গাইড' দেখে নাও। ⚠️
এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই-বোনদের জন্য এটি খুবই জরুরি! পরিচিত সব SSC 26 পরীক্ষার্থীদের মেনশন করো অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দাও, যাতে এই গরমে কেউ অসুস্থ না হয়। সবার জন্য শুভকামনা! ❤️

17/04/2026

কেনো SSC বা HSC তে সাইলেন্ট এক্সপেল মারাত্মক জুলুম-

আমাদের দেশে বিভিন্ন স্কুল বা কলেজের মধ্যে দ্বন্দ্ব থাকে, এক প্রতিষ্ঠানে অন্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর সীট পড়লে পরীক্ষায় এমনিতেই কঠিন গার্ড দিয়ে বা হলে বেশি বকাঝকা করে ছাত্রছাত্রীদের পরীক্ষা খারাপ করানোর চেষ্টা করে।

সেই জায়গায় এই সাইলেন্ট এক্সপেল নামক হাতিয়ার তুলে দেওয়া মানে অনেক শিক্ষক এটার অপব্যবহার করতেই পারে সেক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। এটা দেখার কি কোনো ব্যবস্থা আছে?

আবার অনেক সময় দেখা যায় প্র‍্যাক্টিকালে টাকা পয়সা না দিলে প্র‍্যাক্টিকালের মার্কস কম দেয়, এমন অবস্থায় সাইলেন্ট এক্সপেল নিয়ে যে এমন হবে না তার কি গ্যারান্টি আছে কোনো?

খবরে বলা আছে যে পরীক্ষার হলে ঘাড় ঘুরালে বা দেখাদেখির চেষ্টা করলে সাইলেন্ট এক্সপেল করা যাবে। তো শুধু ঘাড় ঘুরানো বা ১/২ টা MCQ যদি কেউ শুনেও ফেলে এরজন্য খাতা ২/৩ মিনিট আটকে রাখলেই তো হয়, কিন্তু এই সামান্য অপরাধে যদি কাউকে এখন থেকে সাইলেন্ট এক্সপেল করে এটা কি কোনোভাবেই ন্যায় বিচার হলো?

আর সাইলেন্ট এক্সপেল একটা অদৃশ্য চাপ তৈরী করবে ছাত্রছাত্রীদের উপর‍, মনে হবে যে সবসময়ই তাদের উপর নজর রাখছে পরীক্ষার হলে + কোনো কারণে পরীক্ষার হলে কেউ পানি বা কলম চাইলেও তাকে সাইলেন্ট এক্সপেল করেছে কিনা এটা নিয়ে পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় থাকবে বিশেষ করে যাদের OCD আছে। কারণ বুঝার তো কোনো সুযোগ নেই।

সারাদিন আমরা বলি ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমাতে, সেই জায়গায় এই সাইলেন্ট এক্সপেল নামক জিনিস ধরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের মানসিক অবস্থার যে ১৪টা বাজাচ্ছি তার কোনো হিসাব আছে? বোর্ড পরীক্ষায় যদি এতো চাপ সামলাতে না পেরে আল্লাহ না করুক কেউ যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে নিজের সাথে তাহলে এই দায় কে নিবে?

তারপর অনলাইনে প্রতারণা তো আছেই, স্কুল বা কলেজের কেউ যদি বলে যে তোমাকে সাইলেন্ট এক্সপেল করা হয়েছে, টাকা দাও তাহলে এক্সপেল কেটে দিবো এমন কিছু হলে তো অনেকেই প্রতারণার শিকার হবে।

তাই একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে আমি শিক্ষাবোর্ডকে বলতে চাই আপনারা ছাত্রছাত্রীদের উপর আর চাপ বাড়িয়েন না, এমনিতেই বোর্ড পরীক্ষায় সবাই খুব চাপে থাকে।

কেউ যদি সত্যিই নকল করে বা পরীক্ষার হলে গুরুতর অপরাধ করে তাকে আপনারা প্রকাশ্যেই এক্সপেল করে দেন সমস্যা নেই কিন্তু সাইলেন্ট এক্সপেলের নামে এতো এতো চাপ বা উপরের এই কাজগুলোর সুযোগ করে দিয়েন না। এটা অন্যায় বাচ্চাগুলোর উপর।

গণিত পরীক্ষায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সময়ের মধ্যে সবগুলো এমসিকিউ সলভ করা। এক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার ঠিকঠাক...
14/04/2026

গণিত পরীক্ষায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সময়ের মধ্যে সবগুলো এমসিকিউ সলভ করা। এক্ষেত্রে ক্যালকুলেটরের ব্যবহার ঠিকঠাক জানলে অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে অংক গুলো করা সম্ভব। তাই ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে তোমার বইয়ের ম্যাচগুলো সলভ করবে তা নিয়েই চলে এলো তোমাদের বহুল কাঙ্খিত ভিডিও। কমেন্টে দেয়া ভিডিও লিংক থেকে দেখে নাও ক্যালকুলেটর হ্যাকস।

09/04/2026

সৃজনশীল প্রশ্নের প্রয়োগমূলক অংশ যেভাবে উপস্থাপন করবে

বংশগতি ও অভিব্যক্তি নিয়ে কনফিউশন? পরীক্ষায় পার্থক্য লিখতে গিয়ে কি মাথা ঘুরে যায়? আর না ❌ডিএমসিয়ান শাহানশাহ ভাইয়া নিয়ে এল...
08/04/2026

বংশগতি ও অভিব্যক্তি নিয়ে কনফিউশন? পরীক্ষায় পার্থক্য লিখতে গিয়ে কি মাথা ঘুরে যায়? আর না ❌
ডিএমসিয়ান শাহানশাহ ভাইয়া নিয়ে এলো "যতসব পার্থক্য সিরিজ"! এক ভিডিওতেই সব জটিল টপিক হবে পানির মতো পরিষ্কার। 🔥

07/04/2026

MCQ তে নম্বর বাড়াবে যে উপায়ে




জীববিজ্ঞানের জটিল সব পার্থক্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না🔥🔥DMC এর শাহানশাহ ভাইয়া নিয়ে আসছেন 'যতসব পার্থক্য সিরিজ'-এর ন...
05/04/2026

জীববিজ্ঞানের জটিল সব পার্থক্য নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না🔥🔥
DMC এর শাহানশাহ ভাইয়া নিয়ে আসছেন 'যতসব পার্থক্য সিরিজ'-এর নতুন ভিডিও।
টপিক: জীবের প্রজনন।

Address

Bakshibazar Mor
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when DS School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share