আলোর ইস্কুল

আলোর ইস্কুল Educational Development

১৪ এপ্রিল ২০২৫,( ১ লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ) নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানাই! 🌸 পহেলা বৈশাখ আমাদের জীবনের এক নতুন অধ্যা...
14/04/2025

১৪ এপ্রিল ২০২৫,( ১ লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ) নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানাই! 🌸 পহেলা বৈশাখ আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। এই দিনে আমরা নতুন স্বপ্নে উজ্জীবিত হয়ে, নতুন পথচলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাই। গানের সুরে, আনন্দে আর মিলনমেলায় ভরে উঠুক সবার দিন। প্রতিটি মুহূর্ত হোক শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ।

চলুন, আমরা সবাই একসঙ্গে হাত ধরে এগিয়ে যাই, গড়ে তুলি একটি শুভ ও সুন্দর ভবিষ্যৎ। শুভ পহেলা বৈশাখ! 🎊💖
আলোর ইস্কুল পক্ষ হতে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ❤️🤍

ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রক্ত ঝরা ফেব্রুয়ারি, প্রতিবছর রক্তবরণ ফুল দিয়ে তাই বরণ করি,ফেব্রুয়ারি ফেব্রুয়ারি। আজ ২১ শে ফে...
22/02/2025

ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রক্ত ঝরা ফেব্রুয়ারি,
প্রতিবছর রক্তবরণ ফুল দিয়ে তাই বরণ করি,
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি।

আজ ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,।
# আলোর ইস্কুল এর সম্মানিত সভাপতি জনাব সরাফত উল্লাহ( এ সি,শ্যামপুর জোন) মহোদয়ের নির্দেশনায় পোস্তগোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ জনাব জালাল উদ্দিন আহমেদ এর তত্বাবধানে ও আলোর স্কুলের শিক্ষক দের ব্যবস্থা পনায় আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে মহান ভাষা শহীদ দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

আরো সহযোগিতায় ছিলেন জনাব আলী ভাই, জনাব মনির হোসেন, জনাব রানা ভাই।পুর্বের ন্যায় এ বছর ও শিক্ষার্থী দের জন্য ফুল খাবারের ব্যবস্থা করা হয়। এজন্য আলোর ইস্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পক্ষ থকে কৃতজ্ঞতা জানানো জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
নাজমুন নাহার,
প্রধান শিক্ষক,
আলোর ইস্কুল।
পোস্তগোলা পুলিশ ফাঁড়ি।

24/01/2025
'আলো ছড়িয়ে যাক সবখানে'।আজ২৩/০১/২০২৫ইং পোস্তগোলা পুলিশ ফাঁড়িতে অবস্থিত সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার উদ্দেশ্যে প...
23/01/2025

'আলো ছড়িয়ে যাক সবখানে'।আজ২৩/০১/২০২৫ইং পোস্তগোলা পুলিশ ফাঁড়িতে অবস্থিত সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত আলোর ইস্কুলের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হল। উপস্থিত ছিলেন শ্যামপুর থানার ও. সি. জনাব মো: শফিকুল ইসলাম। হাজি মো: আসলাম(মেট্রো সি. এন. জি.লিঃ), জনাব আতিকুর রহমান ( প্রগতি আয়রন) জনাব শাজাহান হাওলাদার(সুরমা আয়রন),জনাব জাহাঙ্গীর আলম (আমির গ্ৰুপ),জনাব মো: মঞ্জু সহ আরো অনেক গম্যমান্য ব্যক্তিবর্গ। আলোর স্কুলের উত্তরোত্তর মঙ্গলও সকলের সহযোগিতা কামনা করছি।
শুভকামনায়
সহকারী শিক্ষিকা
আলোর ইস্কুল

Address

Postogola
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর ইস্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category