16/09/2026
আপনার Product Team হয়তো দিনরাত ড্যাশবোর্ডের হাজারটা নম্বর মেজার করছে। কিন্তু সত্যি করে বলুন তো, টিম কি জানে তারা আগামী ৩ মাসে আসলে কী বদলাতে চায়?
ব্যাপারটা বুঝতে বেশি দূর যাওয়া লাগবে না। ধরুন, আপনি একটি Ride Sharing App এর প্রোডাক্ট ম্যানেজার। আপনার ড্যাশবোর্ডে সারাদিন যেসব ডেটা ভেসে ওঠে:
• প্রতিদিন মোট কতগুলো রাইড হচ্ছে
• কতজন নতুন রাইডার যুক্ত হলো
• রাইড ক্যানসেলেশনের হার কত
• একজন ইউজার গড়ে মাসে কতবার রাইড নিচ্ছেন
এগুলো নিয়মিত ট্র্যাক করা হচ্ছে। বেশ ভালো কথা!
কিন্তু হঠাৎ লিডারশিপ টিম এসে আপনাকে প্রশ্ন করল: "সব নম্বর তো দেখছি, কিন্তু আগামী ৩ মাসে আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় লক্ষ্যটা কী?"
তখন শুধু ওই চার্ট আর নম্বরগুলো দেখালে চলবে না। কারণ:
• KPI বলে আমরা এখন কেমন করছি।
• OKR বলে আমরা কোথায় পৌঁছাতে চাই।
উদাহরণ দিয়ে আরেকটু সহজ করি।
ধরুন, আপনার অ্যাপে একটা বড় সমস্যা দেখা দিল, অনেকেই প্রথমবার রাইড নেওয়ার পর অ্যাপটা আর ব্যবহার করছেন না। ইউজার হারিয়ে যাচ্ছে।
তখন আপনার আগামী কোয়ার্টারের OKR হতে পারে:
• Objective: "ইউজারদের মনের মতো এক্সপেরিয়েন্স দিয়ে প্রতিদিনের রাইডের অভ্যাস তৈরি করা।"
• Key Result: আগামী ৩০ দিনের মধ্যে দ্বিতীয়বার রাইড নেওয়া ইউজারের হার ২০% থেকে বাড়িয়ে ৩০% এ নিয়ে যাওয়া।
আর এই লক্ষ্যটা পূরণ হচ্ছে কিনা তা মাপার জন্য যেসব Metric আপনি খেয়াল রাখবেন, যেমন User Retention, Repeat Ride Rate বা Cancellation Rate সেগুলোই হলো আপনার KPI।
পার্থক্যটা তাহলে কী দাঁড়াল?
• KPI = আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি (Health Check)
• OKR = আমরা সামনের দিনগুলোতে কোথায় পৌঁছাতে চাই (Target)
ড্যাশবোর্ডের ২০ টা KPI দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। আপনার হাজারটা KPI থাকতে পারে, কিন্তু পুরো টিমের ফোকাস ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট সময়ে অল্প কয়েকটি প্রধান OKR ই যথেষ্ট।
একজন দক্ষ প্রোডাক্ট ম্যানেজারের কাজ শুধু সংখ্যা গুনে ড্যাশবোর্ড সাজানো নয়। আসল কাজ হলো সেই নম্বর দেখে বোঝা, কোন সমস্যাটা এখন সবচেয়ে বড় এবং কীভাবে সেটা সমাধান করা যায়।
আপনার প্রোডাক্ট টিমে OKR আর KPI নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয় কোন জায়গায়?
কমেন্টে আপনার অভিজ্ঞতা বা মতামত শেয়ার করতে পারেন!