Hasan Jamil Azhari

Hasan Jamil Azhari ​M.Phil. Researcher, Al-Azhar University, Egypt

📢 ইলমুল ফারায়েজ কোর্স– সম্পূর্ন  ফ্রি রেজিষ্ট্রেশন করুন!📚 মীরাস (উত্তরাধিকার) সম্পত্তি ও তার সঠিক ভাগ-বণ্টন শেখার জন্য এ...
10/12/2025

📢 ইলমুল ফারায়েজ কোর্স– সম্পূর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করুন!

📚 মীরাস (উত্তরাধিকার) সম্পত্তি ও তার সঠিক ভাগ-বণ্টন শেখার জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স

🗓 ক্লাস শুরু: আগামী ১৩ ই ডিসেম্বর।
📆 সপ্তাহে একদিন: শনিবার
🕌 সময়: মাগরিব নামাজের পর থেকে ১ ঘন্টা।

👨‍🏫 দারস প্রদান করবেন:
মাওলানা মুহাম্মাদ হাসান জামিল আল আজহারী
এমফিল গবেষক, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিসর

📜 সার্টিফিকেট:
✅ কোর্স শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

✍ সীমিত আসন, এখনই নিবন্ধন করুন!
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/2FLYz6KwCGYdQwas5

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊনআজ জ্ঞানের দিগন্তে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।আমাদের প্রিয় আলেম, বিশ্ববরেণ্য মুহাদ...
07/10/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

আজ জ্ঞানের দিগন্তে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।
আমাদের প্রিয় আলেম, বিশ্ববরেণ্য মুহাদ্দিস ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শায়খ ড. আহমদ উমর হাশেম (رَحِمَهُ الله) ইন্তেকাল করেছেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا... وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ...

অর্থাৎ, “আল্লাহ তাআলা জ্ঞানকে মানুষের বুক থেকে কেড়ে নেন না, বরং তিনি আলেমদের মৃত্যু দ্বারা জ্ঞানকে উঠিয়ে নেন।"

আজ আমরা সেই বাস্তবতার সাক্ষী— একজন মহান আলেমের প্রস্থানে পৃথিবী আরও কিছুটা অন্ধকার হলো।

আল্লাহ তাআলা তাঁর আজীবন খেদমত কবুল করুন, তাঁর কবর নূরে পূর্ণ করুন, এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।
آمين يا رب العالمين

📢 ইলমুস সরফ কোর্স – সম্পূর্ন  ফ্রি রেজিষ্ট্রেশন করুন!📚 আরবি শব্দের গঠন ও রূপান্তর শেখার জন্য সাজানো একটি অনন্য সুযোগ! এক...
14/08/2025

📢 ইলমুস সরফ কোর্স – সম্পূর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করুন!

📚 আরবি শব্দের গঠন ও রূপান্তর শেখার জন্য সাজানো একটি অনন্য সুযোগ! একদম বেসিক থেকে ধাপে ধাপে শেখানো হবে, যেন আপনি সহজেই সরফ আয়ত্ত করতে পারেন।

🗓 ক্লাস শুরু: আগামী ২৪শে আগস্ট
📆 সপ্তাহে দুইদিন: রবিবার ও বৃহস্পতিবার
🕌 সময়: মাগরিব নামাজের পর থেকে ১ ঘন্টা।

👨‍🏫 দারস প্রদান করবেন:
মাওলানা মুহাম্মাদ হাসান জামিল আল আজহারী
🎓 অনার্স: ২০২৩ | মাস্টার্স: ২০২৪/২০২৫
🏛️ আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিসর

📜 সার্টিফিকেট:
✅ কোর্স শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে।

✍ সীমিত আসন, এখনই নিবন্ধন করুন!
📥 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/jQqbQ74s1BezDFbR6

📢 ইলমুস সরফ কোর্স – সম্পূর্ন ফ্রি রেজিষ্ট্রেশন করুন! 📚 আরবি শব্দের গঠন ও রূপান্তর শেখার জন্য সাজানো একটি অনন্য সু....

সংক্ষেপে হাদিসের মৌলিক পরিভাষা
19/06/2025

সংক্ষেপে হাদিসের মৌলিক পরিভাষা

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মমতার এক অনন্য দৃষ্টান্ত।ইন্দোনেশিয়ায় পিতার ইন্তেকালের খবরে পরীক্ষার হলে কান্নায় ভেঙে পড়েন ছাত্র...
16/06/2025

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মমতার এক অনন্য দৃষ্টান্ত।

ইন্দোনেশিয়ায় পিতার ইন্তেকালের খবরে পরীক্ষার হলে কান্নায় ভেঙে পড়েন ছাত্র মোহাম্মদ হেনদ্রিনা। তখন তার শিক্ষক ও كلية أصول الدين بالقاهرة-র ডিন অধ্যাপক ড. মাহমুদ মোহাম্মদ হুসাইন নিজ হাতে সান্ত্বনা দেন, দোয়া করেন এবং মৃত পিতার জন্য গায়েবানা জানাজা পড়ান।

আল্লাহ তার বাবাকে ক্ষমা করুন, রহম করুন, মর্যাদা বৃদ্ধি করুন ও কবর প্রশস্ত করুন।

ঈদ মোবারক / عيد مبارك / Eid Mubarak                      تقبل الله منا ومنكم صالح الأعمال اللهم آمين     (06 June 2025) ...
06/06/2025

ঈদ মোবারক / عيد مبارك / Eid Mubarak

تقبل الله منا ومنكم صالح الأعمال اللهم آمين

(06 June 2025) From Al Azhar University.

৯ জিলহজ্জে কেন মাতাাফ (তাওয়াফের জায়গা) কালো দেখায়?এটি মক্কার মানুষের এক পুরনো ও চমৎকার বার্ষিক রীতি — যাকে বলা হয় "يوم ا...
05/06/2025

৯ জিলহজ্জে কেন মাতাাফ (তাওয়াফের জায়গা) কালো দেখায়?

এটি মক্কার মানুষের এক পুরনো ও চমৎকার বার্ষিক রীতি — যাকে বলা হয় "يوم الخليف" (ইয়াওম আল-খলীফ)।
"الخليف" অর্থ — শূন্যতা বা ফাঁকা।

৯ জিলহজ্জে যখন লাখ লাখ হাজী ও মক্কার পুরুষেরা আরাফাতের ময়দানে অবস্থান করেন, তখন মক্কার নারীরা ও শিশুরা হারাম শরীফে এসে কাবা শরীফের তাওয়াফ করেন, যাতে পবিত্র হারাম এলাকা সম্পূর্ণ ফাঁকা না থাকে।

আর এই সময় একসাথে বহু নারী কালো রঙের আবায়া পরে তাওয়াফে অংশ নেন বলে দূর থেকে মাতাফ কালো দেখায়।

মসজিদে নামিরা প্রস্তুত হাজী সাহেবদের জন্য।লাখো হাজীর উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করবেন মক্কার পবিত্র মসজিদ...
05/06/2025

মসজিদে নামিরা প্রস্তুত হাজী সাহেবদের জন্য।

লাখো হাজীর উদ্দেশ্যে মসজিদে নামিরা থেকে খুতবা প্রদান করবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতীব শায়খ ড. সালেহ বিন হুমাইদ (হাফিজাহুল্লাহ)।

📖 কুরআনের বাণী:وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْ...
01/06/2025

📖 কুরআনের বাণী:
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِّيَذْكُرُوا ٱسْمَ ٱللَّهِ عَلَىٰ مَا رَزَقَهُم مِّنۢ بَهِيمَةِ ٱلْأَنْعَـٰمِ ۗ
— সূরা হাজ্জ: ৩৪

“আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি, যেন তারা নির্ধারিত পশু কুরবানির সময় আল্লাহর নাম স্মরণ করে — যেগুলো তিনি তাদের রিজিক দিয়েছেন।”

⸻

কুরবানি মানে শুধু পশু জবাই নয় — এটি অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ আমাদেরকে যে নেয়ামত ও রিজিক দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। এই দিন আমাদের শেখায় আত্মত্যাগ, আল্লাহর প্রতি আনুগত্য, এবং দুনিয়াবি ভালোবাসাকে ছেঁটে ফেলে তাঁর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার শিক্ষা।

কুরবানী সংক্রান্ত কিছু জরুরি মাসায়েল---------------------------------কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজি...
31/05/2025

কুরবানী সংক্রান্ত কিছু জরুরি মাসায়েল
---------------------------------

কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদীস শরীফে এসেছে, ‘যার কুরবানীর সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানী করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ -মুস্তাদরাকে হাকেম, হাদীস ৩৫১৯; আত্তারগীব ওয়াত্তারহীব ২/১৫৫

🔹 কার উপর কুরবানী ওয়াজিবঃ
-------------------------
মাসআলা : প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্কসম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ যিলহজ্ব ফজর থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানী করা ওয়াজিব। টাকা-পয়সা, সোনা-রূপা, অলঙ্কার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানীর নেসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য।

আর নেসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত (৭.৫) ভরি, রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন (৫২.৫) ভরি, টাকা-পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল- এর মূল্য সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা-পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার উপর কুরবানী করা ওয়াজিব। -আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

🔹 কুরবানী করতে না পারলেঃ
-----------------------
মাসআলা : কেউ যদি কুরবানীর দিনগুলোতে ওয়াজিব কুরবানী দিতে না পারে তাহলে কুরবানীর পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানীর উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল, কিন্তু কোনো কারণে কুরবানী দেওয়া হয়নি তাহলে ঐ পশু জীবিত সদকা করে দিবে। -বাদায়েউস সানায়ে ৪/২০৪; ফাতাওয়া কাযীখান ৩/৩৪৫

🔹 কোন্ কোন্ পশু দ্বারা কুরবানী করা যাবেঃ
----------------------------------
মাসআলা : উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েয। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েয নয়। -ফাতাওয়া কাযীখান ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫

🔹 কুরবানীর পশুর বয়সসীমাঃ
------------------------
মাসআলা : উট কমপক্ষে ৫ বছরের হতে হবে। গরু ও মহিষ কমপক্ষে ২ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে ১ বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে, দেখতে ১ বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারাও কুরবানী করা জায়েয। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ৬ মাস বয়সের হতে হবে।

উল্লেখ্য, ছাগলের বয়স ১ বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েয হবে না। -ফাতাওয়া কাযীখান ৩/৩৪৮; বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬

মাসআলা : উট, গরু, মহিষ সাত ভাগে এবং সাতের কমে যেকোনো সংখ্যা যেমন দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কুরবানী করা জায়েয। অর্থাৎ কুরবানীর পশুতে এক সপ্তমাংশ বা এর অধিক যে কোন অংশে অংশীদার হওয়া জায়েয। এক্ষেত্রে ভগ্নাংশ- যেমন, দেড় ভাগ, আড়াই ভাগ, সাড়ে তিন ভাগ হলেও কোনো সমস্যা নেই। -সহীহ মুসলিম, হাদীস ১৩১৮; বাদায়েউস সানায়ে ৪/২০৭

🔹 কুরবানীর পশুতে আকীকার অংশঃ
-----------------------------
মাসআলা : কুরবানীর গরু, মহিষ ও উটে আকীকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানী ও আকীকা দুটোই সহীহ হবে। -হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৬৬; রদ্দুল মুহতার ৬/৩৬২

মাসআলা : শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না।

মাসআলা : যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানী দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কুরবানী করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। -ফাতাওয়া কাযীখান ৩/৩৫০-৩৫১; বাদায়েউস সানায়ে ৪/২১০

🔹 রুগ্ন ও দুর্বল পশুর কুরবানীঃ
------------------------
মাসআলা : এমন শুকনো দুর্বল পশু, যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কুরবানী করা জায়েয নয়। -জামে তিরমিযী ১/২৭৫; আলমগীরী ৫/২৯৭; বাদায়েউস সানায়ে ৪/২১৪

🔹 দাঁত নেই এমন পশুর কুরবানীঃ
--------------------------
মাসআলা : গরু-ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়টি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কুরবানী সহীহ। কিন্তু দাঁত পড়ে যাওয়ার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ঐ পশু কুরবানী করা যাবে না। -বাদায়েউস সানায়ে ৪/২১৫; ফাতাওয়া আলমগীরী ৫/২৯৮

🔹 যে পশুর শিং ভেঙ্গে বা ফেটে গেছেঃ
------------------------------
মাসআলা : যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কুরবানী জায়েয নয়। কিন্তু শিং ভাঙ্গার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে সেই পশু দ্বারা কুরবানী জায়েয। তাই যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙ্গে গেছে বা শিং একেবারে উঠেইনি, সে পশু দ্বারা কুরবানী করা জায়েয। -জামে তিরমিযী ১/২৭৬; সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৮; বাদায়েউস সানায়ে ৪/২১৬; রদ্দুল মুহতার ৬/৩২৪; আলমগীরী ৫/২৯৭

🔹 কান বা লেজ কাটা পশুর কুরবানীঃ
-----------------------------
মাসআলা : যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশুর কুরবানী জায়েয নয়। আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কুরবানী জায়েয। তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। -জামে তিরমিযী ১/২৭৫; মুসনাদে আহমাদ ১/৬১০; ইলাউস সুনান ১৭/২৩৮; ফাতাওয়া কাযীখান ৩/৩৫২; আলমগীরী ৫/২৯৭-২৯৮

🔹 মৃতের পক্ষ থেকে কুরবানীঃ
-----------------------
মাসআলা : মৃতের পক্ষ থেকে কুরবানী করা জায়েয। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানী হিসেবে গণ্য হবে। কুরবানীর স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয়-স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানীর ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরীব-মিসকীনদের মাঝে সদকা করে দিতে হবে। -মুসনাদে আহমাদ ১/১০৭, হাদীস ৮৪৫; ইলাউস সুনান ১৭/২৬৮; রদ্দুল মুহতার ৬/৩২৬; কাযীখান ৩/৩৫২

🔹 অন্য কারো ওয়াজিব কুরবানী আদায় করতে চাইলেঃ
------------------------------------------
মাসআলা : অন্যের ওয়াজিব কুরবানী দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। অনুমতি নিলে এর দ্বারা ওই ব্যক্তির কুরবানী আদায় হয়ে যাবে। নতুবা ওই ব্যক্তির কুরবানী আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানী করে তাহলে তাদের কুরবানী আদায় হয়ে যাবে। তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো।

🔹 গোশত, চর্বি বিক্রি করাঃ
---------------------
মাসআলা : কুরবানীর গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েয নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। -ইলাউস সুনান ১৭/২৫৯; বাদায়েউস সানায়ে ৪/২২৫; কাযীখান ৩/৩৫৪; আলমগীরী ৫/৩০১

🔹 বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানী অন্যত্র করাঃ
----------------------------------------
মাসআলা : বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কুরবানী করা জায়েয।

মাসআলা : কুরবানীদাতা এক স্থানে আর কুরবানীর পশু ভিন্ন স্থানে থাকলে কুরবানীদাতার ঈদের নামায পড়া বা না পড়া ধর্তব্য নয়; বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে। -আদ্দুররুল মুখতার ৬/৩১৮

🔹 কুরবানীর পশুর হাড় বিক্রিঃ
------------------------
মাসআলা : কুরবানীর মৌসুমে অনেক মহাজন কুরবানীর হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয়-বিক্রয় জায়েয। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কুরবানীদাতার জন্য নিজ কুরবানীর কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েয হবে না। করলে মূল্য সদকা করে দিতে হবে। আর জেনেশুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২২৫; কাযীখান ৩/৩৫৪; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০১

🔹 কাজের লোককে কুরবানীর গোশত খাওয়ানোঃ
--------------------------------------
মাসআলা : কুরবানীর পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েয নয়। গোশতও পারিশ্রমিক হিসেবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকেও গোশত খাওয়ানো যাবে। -আহকামুল কুরআন জাস্সাস ৩/২৩৭; বাদায়েউস সানায়ে ৪/২২৪; আলবাহরুর রায়েক ৮/৩২৬; ইমদাদুল মুফতীন পৃ. ৮০২

🔹 জবাইকারীকে পারিশ্রমিক দেওয়াঃ
-----------------------------
মাসআলা : কুরবানীর পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া-নেওয়া জায়েয। তবে কুরবানীর পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। -কিফায়াতুল মুফতী ৮/২৬৫

-----------------------------

✍️ লিখেছেন: মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া
📘 সূত্র: মাসিক আল কাউসার

মহান মাওলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের প্রখ্যাত আলেম, জামেয়া দারুল মা’আরিফ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরি...
03/05/2025

মহান মাওলার ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন উপমহাদেশের প্রখ্যাত আলেম, জামেয়া দারুল মা’আরিফ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আল্লামা সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আল্লাহ তাঁর সব নেক আমল কবুল করুন, ত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবার ও প্রিয়জনদের সবরে জামিল দান করুন। আমীন।

Alhamdulillah!  Today Bangladesh!
12/04/2025

Alhamdulillah! Today Bangladesh!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Jamil Azhari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hasan Jamil Azhari:

Shortcuts

Share

Category