15/02/2026
Human Capital and Socio-Economic Development: The Role of Technical and Vocational Education and Training in Bangladesh
বিএনপির প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেবকে নিয়ে তো সবাই বললেন, বাবারা পড়তে বস। কথাটা একদমই ভুল না। ইনার প্রথম ২ বছরে লেটার/এ+ বাদ দেন,এইচ এস সি পাশের হার কত ছিল জানেন? ২৮.৪১% আর ২৭.০৯%। মানে আপনার ১০ জন বন্ধু পরীক্ষা দিলে গনহারে ৩ জনও পাশ করে নাই। ইনার আগে শেখ হাসিনা যে পাশের রেকর্ড রেখে গিয়েছিল সেটা রিকভার করতে ৪ বছর লাগছে। যাই হোক এসব পরিসংখ্যান এক সাইডে রাখি।
ধরেন, আপনি মন্ত্রী ছিলেন, তারপরের ইলেকশনে আপনি আসেন নাই, আমাকে বলেন তারপর আপনি কি কি করতে পারেন? ব্যবসা করতে পারেন, রাস্তাঘাটে হরতাল অবরোধ করতে পারেন,জেল জামিন খাটতে পারেন, আর বেশি আকাম করলে পাশের কোন দেশে পালাইতে পারেন, এই তো। এই লোক কি করছে জানেন? ইনি মালয়েশিয়াতে ২০১৮ তে IIUM থেকে পিএইচডি করেন! বলে রাখা ভাল মন্ত্রী হবার আগে উনি DU তে ক্যামিস্ট্রি, পরে নিউ ইয়র্কে New York Institute of Technology (NYIT or New York Tech) তে MBA করেছেন। তো এবার গেস করেন, উনি আসলে কি নিয়ে PhD তে রিসার্চ করেছেন। পলিটিক্স , ইকোনমিক্স কিছু একটা হবে হয়ত! না ভাই, উনার PhD এর ডিজার্টেশন টপিক ছিল, "Human Capital and Socio-Economic Development: The Role of Technical and Vocational Education and Training in Bangladesh"!!
মানে ভেবে দেখেন বাংলাদেশের এডুকেশনটাকে উনি কিভাবে ধারণ করছেন। এবং ঠিক কতখানি প্রিপারেশন উনি নিয়েছেন, এই ধ্বজভংগ শিক্ষাব্যবস্থার হাল ধরার জন্য।
I don’t know what dream Mr. Tarek Rahman has, but this leader was definitely preparing for this moment—and this time, he invested even more in it. Best of luck to Dr. ANM Ehsanul Hoque Milan. I hope BNP places him in the right position.
উনার একটা রিসার্চ পেপারের এবস্ট্রাকট দিলাম, মূল লেখাটা কমেন্টে পাবেন।
লেখা: Zahiruddin Pial