Bangladesh Open University - BOU

Bangladesh Open University - BOU

Share

Open university Bangladesh page. It help to students of Bangladesh open University for get information quick.

07/01/2023

“OIC Today” ম্যাগাজিন তাদের ৮৮ তম সংখ্যায় আমার একটি সাক্ষাৎকার ছেপেছে এবং আমাকে নিয়ে কাভার স্টোরি করেছে।

“SANCTITY OF ISLAM IN BUSINESS” অর্থাৎ “ব্যবসায় ইসলামি শুদ্ধাচার” শিরোনামের এই সাক্ষাৎকারটিতে— ইসলামে ব্যবসার গুরুত্ব, ইসলামে অর্থ উপার্জনের নীতিমালা, ব্যবসায় ধর্মীয় মূল্যবোধ, হালাল ইন্ডাস্ট্রি, ব্যবসায় প্রযুক্তির ব্যবহার, শিল্পোদ্যোগের প্রয়োজনীয়তা, ইসলামিক ফিন্যান্স, ইসলামি ব্যাংকিং, স্পেস ইন্ডাস্ট্রিতে মুসলিমদের অংশগ্রহণ, বৈশ্বিক মন্দা মোকাবেলায় টেকসই অর্থনীতি এবং তরুণদের জন্য কিছু দা’ওয়াহ ভাবনা সহ আরো নানা বিষয় নিয়ে আলাপ করেছি। ম্যাগাজিনটির ২৬তম পৃষ্ঠা থেকে ৩১তম পৃষ্ঠা— পাঁচ পৃষ্ঠা জুড়ে সাক্ষাৎকারটি স্থান পেয়েছে।

17/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

15/07/2022

স্টিফেন কুইন্টেন্ট নামে পরিচিত ৫টি ভিন্ন গ্যালাক্সি বা ছায়াপথ গোষ্ঠির তোলা সবচেয়ে পরিষ্কার ছবি এটি। ১৯৪৬ সালে মুক্তি পাওয়া ''It's Wonderful life' নামে হলিউডের একটি বিখ্যার মুভিতে ফিচার করা হয়েছিল এই গ্যালাক্সিগুলোকে৷ আর এত বছর পর এসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবারের মত গ্যালাক্সিগুলোকে নতুন ভাবে প্রকাশ করলো৷ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা এখন পর্যন্ত সবচেয়ে বড় ছবি এটি৷ চাঁদের ব্যাসের এক-পঞ্চমাংশের সম-পরিমাণ জায়গা দখল করে আছে ছবিটি৷

১৫০ মিলিয়নের বেশি পিক্সেল দিয়ে গঠিত ছবিটি প্রায় ১০০০টি ছবি একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। ওয়েবের তোলা এই ছবিগুলো মহাবিশ্বের শুরুর সময়ের দিকে গ্যালাক্সিগুলোর মিথষ্ক্রিয়া কীভাবে গ্যালাক্সিগুলোর বিবর্তনে সাহায্য করেছিল সেটি জানতে সাহায্য করবে!

13/07/2022

📛আমাদের গর্ব📛

পরপর মোট ১১ বার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করা মাহমুদুল হাসান ফয়সাল একজন পলিটেকনিক শিক্ষার্থী❗

মাহমুদুল হাসান ফয়সাল একজন বাংলাদেশি ফুটবল কসরতকার। ফুটবল কসরত দেখিয়ে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন। তিনি পরপর মোট ১১ বার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।

মাহমুদুল হাসানের জন্ম নড়াইলের কালিয়াতে। পৈতৃক নিবাস মাগুরার হাজীপুর। হাজীপুরেই কাটিয়েছেন শৈশব ও কৈশোর। তার পিতা সোহেল রানা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। মা মঞ্জুয়ারা খানম গৃহিণী।

মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাসের পর মাগুরা পলিটেকনিক ইনিস্টিটিউটে ভর্তি হন ফয়সাল। বর্তমান ৭ম পর্বে মেকাট্রনিক্স টেকনোলজি তে। তিনি ফুটবল, বাস্কেটবল দিয়ে বিভিন্ন ধরনের কসরত দেখানোর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে পারদর্শী।

© Polytechnic Notice

13/07/2022

অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, আজকে প্রকাশিত এই ঐতিহাসিক ছবিটি ৪.৬ বিলিয়ন অর্থাৎ, ৪৬০ কোটি বছরের আগের হলো কিভাবে?

এটা সহজে বুঝতে হলে আমাদের আলোক সময় সম্পর্কে জানতে হবে। আমরা জানি, মহাবিশ্বের এই বিশাল থেকে বিশালতর দূরত্ব গুলো আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয়।

এখন বলি আলোক সময়টা কি? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড। আলোক সময়ের হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৮.৩১ মিনিট আলোক সময়। আলোর গতির সাথে এই দূরত্ব হিসেব করা হয়। এখানে একটা কথা বলে রাখি পৃথিবী থেকে এই মুহুর্তে আমরা সূর্যের যে অবস্থা দেখছি তা সূর্যে ঘটে গেছে ৮ মিনিট ১৯ সেকেন্ড আগে। সূর্যে ঘটে যাওয়া ঘটনা পৃথিবীতে আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড। মূলত আমরা অতীত দেখতে পাই।

এখন আসি আলোক বর্ষে, আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় ১ আলোক বর্ষ। ১ আলোক বর্ষ = ৯.৪৬১×১০^১২ কিলোমিটার। এই বিশাল মহাবিশ্বের দূরত্ব যদি আমরা সাধারণ কি.মি. প্রকাশ করতে যাই তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে।

আমাদের সৌর জগতের সবচেয়ে কাছে নক্ষত্র Proxima Centauri। পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২৪ আলোক বর্ষ। অর্থাৎ, এই তারার আলো পৃথিবীতে আসতে সময় নেয় ৪ বছর ৩ মাস প্রায়। আমরা মূলত পৃথিবী থেকে যখন এই নক্ষত্রকে দেখতে পাই সেটা মূলত তার আরো ৪ বছর ৩ মাস আগের অবস্থা। সেই হিসেবে মহাকাশের সকল কিছুরই অতীত দেখতে পাই আমরা।

জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপের যে ছবিটা প্রকাশ পেয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে। অর্থাৎ, এই ছবিতে আমরা গ্যালাক্সিগুলোর যে অবস্থান দেখছি তা মূলত ৪.৬ বিলিয়ন বছরের পুরনো।

একটা মজার হাইপোথিসিস আপনাদের বলি। ধরুন ছবিতে প্রকাশিত কোনো গ্যালাক্সির কোনো একটি গ্রহ থেকে এই মুহুর্তে আমাদের চেয়েও উন্নত মস্তিষ্কের কোন প্রাণী আছে। তারা যদি আরো উন্নত কোন টেলিস্কোপ দিয়ে আমাদের পৃথিবীতে নজর দেয় তাহলে তারা এই মুহুর্তে পৃথিবীতে ডাইনোসরের বিচরণ বা তারও পূর্বের অবস্থান দেখতে পাবে।

লিখেছেন : AI Robin

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Paltan
Dhaka
1000