Kotalipara S N Institution

Kotalipara S N Institution K.S.N.I. It is a great ancient and famous school of Kotalipara. It has a glorious result. Once it was a 'Land Loard House'.

The loard Sachchidanando gave away all his properties for this school.

কোটালীপাড়া এস এন ইনস্টিটিউশন স্কুলটি হরিনাহাটি গ্রামের একটি ঐতিহ্যবাহী স্কুল।এটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় অবস্থিত।
এই স্কুলটি এককালে জমিদার বাড়ি ছিল।এই জমিদাররা সেই ঠাকুর বংশের জমিদার ছিল।তাদেরই উত্তরসূরি সচ্চিদানন্দ তার সমস্ত সম্পদ স্কুলের নামে দান করে ভারত চলে যান।তার নামানুসারে এই স্কুলের নামকরন করা হয়।এই স্কুলের তাই অনেক সম্পদ।প্রায় কয়এক্শ বিঘা জমি,দিঘী,পুকুরসহ পুরানো জমিদারদের ঐতিহ্যবাহী কারুকাজ্কৃত অনেক আসবাব ও দালানকোঠা সমৃদ্ধ এই স্কুল গ্রামের অনেক পরিচিতি বয়ে আনে।এই স্কুলের নিজস্ব অনেক সম্পদ বলে ছাত্র ছাত্রীদেরকে কোন বেতন দিতে হয়না।
এই স্কুলের সম্পুর্ন ক্যাম্পাস সুপারি এবং নারিকেল গাছ দিয়ে ঘেরা।

14/07/2025

🙂🙂কাল্পনিক এক গল্প 🤗🤗

"দায়িত্বপুর বিদ্যালয় ও দোষবৃক্ষের গল্প"

এক দেশে ছিল এক রাজ্য— দায়িত্বপুর। সেখানে এক বিখ্যাত বিদ্যালয় ছিল— “সোনার ফল বিদ্যা মন্দির”। এই স্কুলে ছাত্ররা ছিল নানা জাতের প্রাণী— ঘোড়া, হাতি, খরগোশ, শামুক, টিকটিকি আর বেকার হাওয়ায় ভেসে থাকা ফড়িং। আর শিক্ষকরা ছিল অভিজ্ঞ পাখি, নেকড়ে, মুরগি, এমনকি কিছু বোবা গাছও— যাদের কাজ ছিল শুধু বই উঁচিয়ে দাঁড়িয়ে থাকা।

এখানে প্রতি বছর ফলাফল প্রকাশের দিন এক উৎসবের মতো হতো। কিন্তু এক বছর রেজাল্ট বের হতেই রাজ্যে ঝড় বয়ে গেল।

🗣️ এক শামুক-মা হাঁটু গেড়ে কান্না শুরু করলেন—
“আমার ছেলে তো প্রতিদিন স্কুলে যায়! দেরি করে পৌঁছালেও তো যায়! ( স্কুলে পৌঁছানোর আগেই স্কুল ছুটি হয়ে যায়, বিভিন্ন আড্ডা আর..) এত বড় অন্যায়– ফেল কেন?”

🐘 এক হাতি-বাবা গর্জে উঠলেন—
“ও যে বই ছুঁতেই পারে না, সেটা তো স্কুলের দায়! ওকে মোটা আঙুলের বই দিলে এমন হতো না।”

🐇 এক খরগোশ-মা বললেন—
“আমার ছেলে তো দৌড়ে বাড়ি আসে, সেটা কি কোনো অর্জন নয়?”

প্রিন্সিপাল বুড়ো প্যাঁচা ধীরে বললেন,
“কিন্তু ওরা তো ক্লাসে মনোযোগ দেয় না, বই খোলে না, প্রশ্ন করলে বলে ‘ঘুম পাচ্ছে’। কীভাবে শেখাবোম?”

🎯 তখন একজন গার্ডিয়ান বললেন—
“শেখানো তোমার কাজ, সেটা তারা স্কুল বাদ দিয়ে আড্ডায় থাকলে ও বা আশেপাশে কোন চিপায় থাকলে ও। আমাদের কাজ ছেলেমেয়েকে মোবাইল কিনে দেওয়া, পড়ার পরিবেশ না, মুড তৈরি করাই আসল। ওরা তো ছোট, দায় কি ওদের? তুমি যদি সত্যিকারের শিক্ষক হও— তাহলে ওদের ভালো রেজাল্ট বানিয়ে ফেলতে পারো!”

পরিস্থিতি এতটাই চরমে উঠল যে স্কুলের উঠোনে “দোষবৃক্ষ” নামক একটি গাছ লাগানো হলো। নিয়ম হলো— যার সন্তানের রেজাল্ট খারাপ হবে, সে গাছের নিচে দাঁড়িয়ে বলবে, "দোষ আমার না, দোষ গাছের!"

দিন যায়। গাছ বড় হয়। ফল ধরে না।
শুধু প্রতিদিন একেকজন এসে বলে:
“শিক্ষক খারাপ।”
“প্রশ্ন পেপার কঠিন।”
“বাচ্চা তো স্পেশাল কেস।”
“স্কুল তো প্রাইভেট, সার্ভিস ভালো না।”
“ও তো ক্লাস ফোরে পড়ে, এখনই চাপ দিলে মানসিক সমস্যা হবে।”....…..…..................

এইভাবে গাছের নিচে দাঁড়িয়ে কেবল "অপরের" দোষ দিয়ে পৃথিবীর একমাত্র ফলবিহীন গাছটা দিনে দিনে ডালপালা ছড়ায়, কিন্তু একটাও ফল দেয় না।
আর ভিতরে ভিতরে ছাত্রদের মনেও কোনো "বীজ" রোপিত হয় না।

একদিন এক ছোট্ট ফড়িং, যাকে কেউ গুরুত্ব দেয় না, সে প্রশ্ন তোলে—
"এই গাছের নাম যদি দোষবৃক্ষ হয়, তাহলে নিজে নিজের আয়নায় আমরা দাঁড়াই না কেন?"

সেই প্রশ্ন শুনে কেউ আর উত্তর দেয় না। কেবল বাতাসে একটা দীর্ঘ নিঃশ্বাস ভেসে ওঠে—
"দোষ দিলে দায় কমে, দায়িত্ব দিলে ফল মেলে।"🤔🤔🤔🤔🤔

12/03/2025

ধাঁধাঃ-

জন্মে সাদা কর্মে কালা,গলায় লোহার হার।লাফ দিয়ে আহার করে,লম্বা লেজটি তার।

বলতো পারলে কী হবে?

এস.এস.সি ব্যাচ -২০২৫খ্রি.বিদায়  সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান কোটালীপাড়া এস. এন. ইনস্টিটিউশন।
27/02/2025

এস.এস.সি ব্যাচ -২০২৫খ্রি.
বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
কোটালীপাড়া এস. এন. ইনস্টিটিউশন।

হাজী আঃ রব মিয়া মেধা বৃত্তি অনুষ্ঠান-২০২৫ উপহার তুলে দিচ্ছেন জনাব মশিউর রহমান লিটন
30/01/2025

হাজী আঃ রব মিয়া মেধা বৃত্তি অনুষ্ঠান-২০২৫
উপহার তুলে দিচ্ছেন জনাব মশিউর রহমান লিটন

30/01/2025

রিফাত জিরুল্লা
এসএসসি পরীক্ষার্থী- ২৫

30/01/2025

শফিকুল ইসলাম
নবম শ্রেণি

30/01/2025
30/01/2025
উপস্থিত বক্তৃতা
30/01/2025

উপস্থিত বক্তৃতা

Address

Horinahati, Kotalipara, Gopalganj
Dhaka
8110

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 13:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

01716832131

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kotalipara S N Institution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category