29/05/2025
🇧🇩 Google Pay আসছে! বিকাশ-নগাদকে টেক্কা দেবে?
ভাবুন তো, পকেটে টাকা নেই। দোকানে গেছেন, কিছু জিনিস কিনেছেন — দোকানদার বললেন, “বিকাশ আছে?” আপনি বললেন, “না ভাই, Google Pay করব।” শুনে লোকটা একটু থমকে গেলেও কয়েক মাস পর এটাই কিন্তু সাধারণ ব্যাপার হয়ে যাবে।
👉 Colo Jani সেগমেন্ট-এর আজকের পোস্টে আমরা জানব Google Pay সম্পর্কে — এটি কী, কীভাবে কাজ করে, এবং কেন এটা হতে পারে বাংলাদেশের ডিজিটাল লেনদেনে বড় একটি বিপ্লব!
💡 Google Pay আসলে কী?
Google Pay (বা GPay) গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা, যা ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড এবং ইউপিআই সিস্টেমের সাথে যুক্ত হয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে সাহায্য করে। ভারতে এই অ্যাপ আগে থেকেই চালু রয়েছে এবং কয়েক কোটির বেশি মানুষ ব্যবহার করছে।
বাংলাদেশে আসার মানে হলো — এখন আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে ছোট দোকানে, অনলাইন শপে, এমনকি বড় সার্ভিসেও টাকা পাঠাতে বা পেমেন্ট করতে পারবেন — সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই।
⚙️ Google Pay কীভাবে কাজ করে?
প্রথমে অ্যাপটি ইনস্টল করে মোবাইল নম্বর ভেরিফাই করতে হয়, এরপর ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড লিংক করতে হয়। এরপর আপনি PIN বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপে ঢুকে QR স্ক্যান করে বা নাম্বারে টাকা পাঠাতে পারবেন। টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে।
🔄 বিকাশ/নগাদ বনাম Google Pay — পার্থক্য কোথায়?
আমরা সবাই বিকাশ, নগাদ ব্যবহার করি। কিন্তু এগুলো মূলত wallet-based: আপনি আগে টাকা add করেন, তারপর ব্যবহার করেন। আর Google Pay wallet না, এটা সরাসরি আপনার ব্যাংক বা কার্ডের সাথে কানেক্টেড — মানে আপনি যত টাকা ব্যাংকে রাখেন, ততটাই ব্যবহার করতে পারবেন।
আরেকটা পার্থক্য হলো — Google Pay মূলত QR বেইসড ও international integration সহ পেমেন্টের জন্য তৈরি। তাই আপনার অভিজ্ঞতা আরও স্মার্ট ও seamless হবে।
তবে এখানে একটা বাস্তব জিনিসও আছে — দেশের অনেক মানুষ এখনো মোবাইল ব্যাংকিংতেই অভ্যস্ত, আর Google Pay পুরোপুরি চালু হতে কিছুটা সময় লাগবে।
📶 NFC পেমেন্ট: হাই-টেক কিন্তু এখনো সীমিত
Google Pay-এর অন্যতম ফিচার হচ্ছে NFC (Near Field Communication) পেমেন্ট — যেখানে আপনি শুধু POS মেশিনের পাশে ফোন ধরে রাখলেই টাকা চলে যাবে, স্ক্যানও লাগবে না।
কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মোবাইলে এখনো NFC নেই। মূলত মিড-রেঞ্জ বা বাজেট ফোনগুলোতে এই প্রযুক্তি সাপোর্ট করে না। তাই NFC ফিচার থাকলেও, এটা আপাতত খুব একটা ব্যবহারযোগ্য হবে না আমাদের জন্য।
তবে QR কোড স্ক্যানিং পদ্ধতি, যেটা Google Pay-এর মূল ইউএসপি — সেটা বাংলাদেশে দারুণভাবে কাজ করবে। কারণ প্র্যকটিক্যালি সব ফোনেই QR স্ক্যান করা যায় এবং ব্যবসায়ী বা দোকানদারদের জন্যও এটা সস্তা ও সহজ।
🏪 কার্ড দিয়ে কেনা যায়, কিন্তু ছোট দোকানে নয় — সেখানেই Google Pay আসে
আপনি চাইলে ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে সুপারশপ, ব্র্যান্ড শোরুমে পেমেন্ট করতে পারেন। কিন্তু ছোট দোকানে বা চায়ের টং-এ কি POS মেশিন থাকে? না।
এখন যদি সেই দোকানদার Google Pay-এর QR কোড ব্যবহার করেন, তাহলে আপনি সহজেই ব্যাংক থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন — ঠিক যেভাবে বিকাশে স্ক্যান করে করেন। এটা ছোট ব্যবসায়ীদের জন্য একটা দারুণ সুযোগ হতে যাচ্ছে, কারণ এতে তারা ব্যাংকিং সেবা পাবেন কোনো বাড়তি খরচ বা যন্ত্র ছাড়াই।
🌍 আন্তর্জাতিক লেনদেন হবে? হ্যাঁ, তবে...
Google Pay দিয়ে আন্তর্জাতিক লেনদেন সম্ভব — তবে এর জন্য আপনার ব্যাংক থেকে ইস্যু করা পাসপোর্ট-এনডোর্সড কার্ড লাগবে। Google Pay কোনোভাবে ব্যাংকের নিয়ম বাইপাস করে না।
যেমন: আপনি যদি Netflix, Amazon, Udemy-এর মতো আন্তর্জাতিক সাইটে পেমেন্ট করতে চান, তাহলে আপনার কার্ডটা আন্তর্জাতিক পেমেন্টে ওপেন থাকতে হবে, এবং সেই কার্ড Google Pay-তে লিংক করলেই কাজ হবে।
তবে শুধুমাত্র Google Pay অ্যাকাউন্ট খুললেই আন্তর্জাতিক পেমেন্ট চালু হবে না — এটা বুঝে নেওয়া জরুরি।
🔍 কেন এটা গুরুত্বপূর্ণ?
Google Pay আসলে শুধু একটুখানি সুবিধা নয়, বরং দেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটা বড় পদক্ষেপ।
→ আপনি বাড়িতে বসেই মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন
→ ব্যাংকে লাইন দেওয়ার দরকার নেই
→ ছোট দোকানদাররাও ডিজিটাল পেমেন্ট নিতে পারবে
→ আন্তর্জাতিক মানের একটা স্মার্ট প্ল্যাটফর্ম পাবেন
এবং সবচেয়ে বড় কথা — এটা গুগল তৈরি করেছে, যাদের ইনফ্রাস্ট্রাকচার, সিকিউরিটি এবং গ্লোবাল এক্সপেরিয়েন্স রয়েছে।
Google Pay হয়তো প্রথমে বিকাশ বা নগাদের জায়গা পুরোপুরি দখল করতে পারবে না। কিন্তু ভবিষ্যতে স্মার্টফোন ইউজারদের জন্য এটা হয়ে উঠতে পারে সবচেয়ে সহজ ও নিরাপদ পেমেন্ট মাধ্যম। বিশেষ করে যারা অনলাইন কেনাকাটা করেন, কার্ড ব্যবহার করেন বা ক্যাশলেস থাকতে পছন্দ করেন — তাদের জন্য Google Pay একদম পারফেক্ট সঙ্গী হতে চলেছে।
তোমার কী মনে হয়? তুমি কি Google Pay ব্যবহার করতে আগ্রহী? নিচে কমেন্ট করো! আর পোস্টটা বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই সময় থাকতে প্রস্তুত থাকতে পারে!