09/04/2026
Scholarship Application স্কলারশিপ আবেদন
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Scholarship Application স্কলারশিপ আবেদন, Education Website, Dhaka.
09/04/2026
🇸🇦 স্বপ্ন যখন সৌদি আরবে উচ্চশিক্ষা! শুরু হয়েছে সৌদি গভারমেন্ট স্কলারশিপ ২০২৬ 🎓
আপনি কি সম্পূর্ণ সরকারি স্কলারশিপে সৌদি আরবের টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছেন? আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সৌদি মিনিস্ট্রি অফ এডুকেশন নিয়ে এলো এক বিশাল সুযোগ! ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি—তিনটি পর্যায়েই আবেদনের দুয়ার এখন উন্মুক্ত।
বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে আমরা External Scholarship-এর অধীনে আবেদন করতে পারবো। চলুন জেনে নেই বিস্তারিত:
💎 স্কলারশিপের অভাবনীয় সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ টিউশন ফি ফ্রি।
✅ মাসিক স্টাইপেন্ড ৮৪০ রিয়াল।
✅ সম্পূর্ণ ফ্রি আবাসন।
✅ বিনামূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা।
✅ প্রতি বছর নিজ দেশে যাতায়াতের রিটার্ন এয়ার টিকেট।
✅ গবেষণা অনুদান ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ।
🎓 আবেদনের যোগ্যতা:
ব্যাচেলর (HSC/আলিম): বয়স ২৫ বছরের নিচে হতে হবে।
মাস্টার্স : বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
পিএইচডি: বয়স ৩৫ বছরের নিচে হতে হবে।
📚 কোন কোন বিষয়ে পড়তে পারবেন?
⚙️ ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স
💼 বিজনেস ও আর্টস
🧬 লাইফ সায়েন্স
🕌 আরবি ভাষা (২ বছর মেয়াদি কোর্স)
📄 প্রয়োজনীয় ডকুমেন্টস:
বাধ্যতামূলক:
১. বৈধ পাসপোর্ট।
২. সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি।
৩. সকল সার্টিফিকেট ও মার্কশিট (অবশ্যই আরবি অনুবাদ করা)।
অতিরিক্ত (যা আপনার প্রোফাইল শক্তিশালী করবে):
🔹 একাডেমিক CV ও রিকমেন্ডেশন লেটার (তাজকিয়া)।
🔹 ভাষা সার্টিফিকেট (IELTS/Duolingo/MOI)।
🔹 এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও কাজের অভিজ্ঞতা।
🔹 পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট+ আরবি অনুবাদ।
🏛️ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের তালিকা:
সৌদি আরবের নামী সব বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের অন্তর্ভুক্ত, যেমন:
📍 মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
📍 King Saud University (Rank 143)
📍 King Abdulaziz University (Rank 163)
📍 Umm Al-Qura, King Khalid, King Fahd University-সহ আরও ২৯টি প্রতিষ্ঠান!
📅 গুরুত্বপূর্ণ সময়রেখা (Timeline):
⏳ আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৬
⏳ আবেদন শেষ: ১৫ মে ২০২৬
🔍 প্রাথমিক সিলেকশন: ১৬ মে - ১৮ জুন ২০২৬
🏆 ফাইনাল রেজাল্ট: ১৮ মে - ৩০ জুন ২০২৬
🤝 আমরা যেভাবে আপনাকে সাহায্য করবো:
ভুল আবেদনের কারণে অনেক সময় ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও স্কলারশিপ মিস হয়ে যায়। আমরা দিচ্ছি পূর্ণাঙ্গ সাপোর্ট:
✅ নির্ভুল আরবি অনুবাদ: অভিজ্ঞ অনুবাদক দ্বারা ডকুমেন্ট প্রসেসিং।
✅ প্রফেশনাল আবেদন: ধাপে ধাপে নির্ভুল অনলাইন আবেদন।
✅ আরবি সিভি।
✅ তাজকিয়া সাপোর্ট।
✅ ভিসা ও ইন্টারভিউ গাইডেন্স: চূড়ান্ত সফলতার জন্য মক ইন্টারভিউ ও প্রিপারেশন।
🚀 আপনার স্বপ্ন পূরণে আমরা আছি আপনার পাশে!
29/03/2026
🏗️ সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির ধাপসমুহ :
বর্তমান নিয়মে প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোটা থাকে।
১. প্রাথমিক করণীয়
পাসপোর্ট তৈরি: সবকিছুর আগে একটি বৈধ পাসপোর্ট নিশ্চিত করুন (ন্যূনতম ১ বছরের মেয়াদ থাকতে হবে)।
বিশ্ববিদ্যালয় বাছাই: কিং ফাহাদ ইউনিভার্সিটি (KFUPM), কিং সৌদ ইউনিভার্সিটি (KSU), কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি (KAU), এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ্য রাখতে পারেন। যদি আপনার রেজাল্ট ভালো থাকে। অন্যথায় মুল শহরের বাহিরের ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে পারেন।
ভাষা দক্ষতা: ইংরেজি মাধ্যম: সাইন্স ও বিজনেস ফ্যাকাল্টি রিলেডেট সাবজেক্টগুলোর জন্য IELTS বা TOEFL স্কোর (সাধারণত ৫.৫০ - ৭.০ এর মধ্যে)।
বি: দ্র:- অনার্সে আবেদনের ক্ষেত্রে IELTS মেন্ডাটরি না তবে চাইলে কেউ দিতে পারে।
আরবি মাধ্যম: যারা ইসলামিক স্টাডিজে পড়তে চান বা আর্টস ফ্যাকাল্টির যেকোনো সাবজেক্ট তাদের জন্য আরবি ভাষার দক্ষতা প্রয়োজন।
২. প্রয়োজনীয় ডকুমেন্টস (চেকলিস্ট)
সবগুলো ডকুমেন্টের স্ক্যান কপি (PDF ফরম্যাটে) প্রস্তুত রাখতে হবে:
* একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট: এসএসসি, এইচএসসি বা অনার্সের মূল কপি।
* অনুবাদ: সার্টিফিকেটগুলো আরবিতে অনুবাদ ও নোটারী করে নিতে হবে।
* এটেস্টেশন (সত্যায়ন): অনুবাদ নোটারী দিয়েই প্রাথমিক আবেদন করা সম্ভব। সত্যায়ন প্রয়োজন হয় ভিসা প্রসেসিং করতে তবে কেউ চাইলে আবেদনের সময় সত্যায়িত করে নিতে পারে। সত্যায়িত করতে গেলে পর্যায়ক্রমে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করতে হয়। চূড়ান্ত পর্যায়ে সৌদি দূতাবাস থেকে সত্যায়ন লাগবে।
* রিকমেন্ডেশন লেটার/তাজকিয়া (Recommendation Letter): আপনার পূর্ববর্তী শিক্ষক বা অধ্যাপকের কাছ থেকে ২-৩টি রিকমেন্ডেশন লেটার। অথবা বড় বড় শায়েখদের থেকেও নিতে পারেন।
* স্টেটমেন্ট অফ পারপাস (SOP): কেন আপনি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী।
* পুলিশ ক্লিয়ারেন্স: আবেদনের সময় বাধ্যতামূলক না হলেও ভিসা প্রসেসিংয়ের সময় অবশ্যই লাগবে।
* মেডিকেল রিপোর্ট: অনুমোদিত সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
*সিভি
*এক্সট্রা সার্টিফিকেট :- বাংলায় থাকলে আরবিতে অনুবাদ ও নোটারী করে নিতে হবে।
*প্রশংসা পত্র: প্রতিষ্ঠান থেকে নিবেন। অনুবাদ ও নোটারী করে নিতে হবে।
* জন্ম সনদ: ইংরেজিতে নিবেন এবং আরবিতে অনুবাদ ও নোটারী করে নিবেন।
* পাসপোর্ট সাইজ ছবি: সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি।
💡 কিছু গুরুত্বপূর্ণ টিপস
* স্কলারশিপের ধরন: সৌদি আরবে প্রায় সব সরকারি স্কলারশিপেই মাসিক ভাতা, ফ্রি আবাসন, প্রতি বছর রিটার্ন টিকিট এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায়।
* ধৈর্য ধরুন: সৌদি আরবের অ্যাডমিশন প্রসেস কিছুটা দীর্ঘ হতে পারে (কখনো ৬ মাস থেকে ১ বছর)। তাই ধৈর্য হারাবেন না।
* তদারকি: আবেদনের পর নিয়মিত নিজের ইমেইল এবং বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চেক করুন
18/03/2026
ادرس في مصر The new educational adventure that makes the whole difference - Your #1 to go place for education and fun. We provide you the easy access to all higher education entities in Egypt as well as facilitating your boarding through comprehensive set of services. Stay Connected and get your Educational Off...
25/02/2026
🇦🇪 আরব আমিরাতের ১ নম্বর বিশ্ববিদ্যালয় 'Khalifa University'-তে ফুল ফ্রি স্কলারশিপ!
বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ২০০-এর মধ্যে থাকা আবুধাবির খলিফা ইউনিভার্সিটি (KU) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সেশনের আবেদন গ্রহণ করছে।
আপনি যদি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স বা টেকনোলজিতে ক্যারিয়ার গড়তে চান, তবে এটি আপনার জন্য সেরা সুযোগ।
📍আবেদনের সময়সীমা (Deadlines):
খলিফা ইউনিভার্সিটিতে সাধারণত দুটি সেশনে আবেদন করা যায়:
* Fall Semester (আগস্ট সেশন): আবেদন শুরু হয় সাধারণত অক্টোবর/নভেম্বরে এবং শেষ সময় ৩০ এপ্রিল ২০২৬ (আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটিই প্রধান সময়)।
* Spring Semester (জানুয়ারি সেশন): আবেদন শেষ হয় সাধারণত ২৩ অক্টোবর ২০২৫/২০২৬ এর দিকে।
> পরামর্শ: যত দ্রুত আবেদন করবেন, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে।
স্কলারশিপের সুবিধাসমূহ:
এটি একটি Fully Funded স্কলারশিপ, যার আওতায় আপনি পাবেন:
* সম্পূর্ণ টিউশন ফি মকুব।
* মাসিক স্টাইপেন্ড (মাস্টার্স ও পিএইচডি-র জন্য প্রায় ৮,০০০ - ১০,০০০ দিরহাম পর্যন্ত হতে পারে)।
* সম্পূর্ণ ফ্রি আবাসন (Hostel)।
* বার্ষিক রিটার্ন এয়ার টিকিট (নিজের দেশে আসা-যাওয়ার জন্য)।
* প্রিমিয়াম মেডিকেল ইন্সুরেন্স।
📌 আবেদনের যোগ্যতা ও IELTS:
* Undergraduate: হাইস্কুল/কলেজে Good Academic Result এবং IELTS 5.5- 6.0 (ন্যূনতম)। সাথে SAT বা EmSAT স্কোর প্রয়োজন হতে পারে।
* Postgraduate (Master's/PhD): সিজিপিএ ৩.২৫ বা তার বেশি (৪-এর মধ্যে)। IELTS ৬.৫ এবং অনেক ক্ষেত্রে GRE স্কোর প্রয়োজন হয়।
📒 প্রয়োজনীয় ডকুমেন্টস:
১. সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
২. পাসপোর্ট সাইজ ছবি ও পাসপোর্টের কপি।
৩. ইংরেজি দক্ষতার সনদ (IELTS/TOEFL)।
৪. সিভি (CV) এবং (SOP)
৫. অন্তত ২-৩টি Recommendation Letter (LOR)
মনে রাখবেন, খলিফা ইউনিভার্সিটি অত্যন্ত কম্পিটিটিভ, তাই আপনার প্রোফাইলটি সুন্দর করে সাজান।
Selim Hossain
25/02/2026
25/02/2026
Islamic University Madinah Scholarship 2026 (Fully Funded)
Apply now https://ucbrowserapk.com.in/islamic-university-madinah-scholarship/
Scholarship Details
Level of Study:
Undergraduate
Master’s
Institution: Islamic University Madinah, Saudi Arabia
Program Period: Varies based on the selected program (usually 3-4 years for undergraduate and 2-3 years for master's).
Deadline: Ongoing (Applications are continuously accepted, but it is recommended to apply as early as possible).
Study Location: Islamic University Madinah, Saudi Arabia.
Islamic University Madinah Scholarship 2026 (Fully Funded) - Scholarship Opportunities To be eligible for the Islamic University Madinah Scholarship 2026, applicants must meet the following criteria:
09/02/2026
🕋 উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (Umm Al-Qura University)
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় (Umm Al-Qura University) সৌদি আরবের অন্যতম প্রাচীন, মর্যাদাপূর্ণ ও স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়। এটি অবস্থিত পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাতে—যা মুসলিম বিশ্বের হৃদয়ভূমি হিসেবে পরিচিত।
📜 ঐতিহাসিক পটভূমি
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে, যখন মক্কায় শরিয়াহ কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল সৌদি আরবের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য ছিল ইসলামি শিক্ষা, শরিয়াহ ও আরবি ভাষার সংরক্ষণ ও প্রসার।
পরবর্তীতে ১৯৮১ সালে, রাজকীয় আদেশের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এর মাধ্যমে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, শিক্ষা, সমাজবিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়—তবে ইসলামি মূল্যবোধ অটুট রেখে।
🏛️ একাডেমিক উৎকর্ষতা
বর্তমানে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে রয়েছে:
স্নাতক (Bachelor) প্রোগ্রাম
স্নাতকোত্তর (Master) প্রোগ্রাম
ডক্টরেট (PhD) প্রোগ্রাম
বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অনুষদ ও বিভাগসমূহ:
ইসলামি শিক্ষা ও শরিয়াহ
আরবি ভাষা ও সাহিত্য
শিক্ষা অনুষদ
প্রকৌশল ও ইসলামি স্থাপত্য
মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞান
প্রয়োগিক বিজ্ঞান
সমাজবিজ্ঞান ও ব্যবস্থাপনা
এই বিশ্ববিদ্যালয় সৌদি আরবের Vision 2030 বাস্তবায়নে গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
🌍 আন্তর্জাতিক ও ইসলামি গুরুত্ব
মক্কায় অবস্থিত হওয়ায়, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের রয়েছে এক বিশেষ বৈশ্বিক মর্যাদা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসে—বিশেষ করে:
ইসলামি শিক্ষা
শরিয়াহ আইন
আরবি ভাষা
হজ ও ওমরাহ ব্যবস্থাপনা
এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে সুপরিচিত:
প্রামাণিক ইসলামি গবেষণার জন্য
হজ ও ওমরাহ বিষয়ক গবেষণার জন্য
মুসলিম বিশ্বের সঙ্গে একাডেমিক সহযোগিতার জন্য
🎓 লক্ষ্য ও আদর্শ
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য:
মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা
ইসলামি পরিচয় ও মূল্যবোধ সংরক্ষণ
বৈশ্বিক মুসলিম উম্মাহর সেবা
দক্ষ, নৈতিক ও যোগ্য মানবসম্পদ তৈরি
৭০ বছরেরও বেশি ইতিহাস নিয়ে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় আজ জ্ঞান, ঈমান ও একাডেমিক নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক। এটি এমন একটি প্রতিষ্ঠান, যা ইসলামের আলোকে আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করছে।
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় শুধুই একটি বিশ্ববিদ্যালয় নয়—এটি মক্কার পবিত্র ভূমিতে গড়ে ওঠা জ্ঞানের এক অনন্য উত্তরাধিকার।
10/07/2025
USA তে পড়তে আসা অনেকেরই স্বপ্ন থাকে এখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার। তবে সেটেল হওয়ার পথটা শুধু পড়ালেখা শেষ করলেই হয় না—এর জন্য সঠিক পরিকল্পনা, ভিসার ধরন, এবং সময়মতো একশন নেওয়া জরুরি। আজকের এই লেখায় আমরা আলোচনা করব—
✅ H1B ভিসা
✅ EB2 NIW (National Interest Waiver)
✅ EB3 ভিসা
🎓 𝐒𝐭𝐞𝐩 𝟏: পড়াশোনা – 𝐅𝟏 𝐕𝐢𝐬𝐚 এবং শুরুটা
USA তে উচ্চশিক্ষার জন্য বেশিরভাগ স্টুডেন্ট আসে F1 Student Visa নিয়ে। এই ভিসা শুধুমাত্র পড়াশোনার জন্য হলেও, এর মাধ্যমেই আপনার আমেরিকান ক্যারিয়ার শুরু হয়।
𝐅𝟏 দিয়ে যা করতে পারবেন:
CPT (Curricular Practical Training) – পড়াশোনার সময় ইন্টার্নশিপ
OPT (Optional Practical Training) – গ্র্যাজুয়েশনের পর 1–3 বছরের কাজের অনুমতি
💼 𝐒𝐭𝐞𝐩 𝟐: চাকরি এবং 𝐇𝟏𝐁 𝐕𝐢𝐬𝐚
H1B Visa হলো একটি Non-Immigrant Work Visa যা মূলত Skilled Workers দের জন্য।
✅ Duration: 3 বছর + 3 বছর (Extendable)
✅ Requirement: Bachelor’s Degree, Job Offer
✅ Lottery System: প্রতি বছর এপ্রিল মাসে লটারি হয়
✅ Sponsorship Needed: Employer থেকে Sponsorship লাগবে
আপনি যদি STEM field (Science, Technology, Engineering, Math) থেকে পড়াশোনা করেন, তাহলে H1B পাওয়ার সম্ভাবনা বাড়ে।
🧠 𝐒𝐭𝐞𝐩 𝟑: 𝐄𝐁𝟐 𝐍𝐈𝐖 – 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭 𝐖𝐚𝐢𝐯𝐞𝐫
যারা কোনো Exceptional Skill বা Contribution রাখেন (যেমন: Academic Research, Entrepreneurship, Healthcare), তারা EB2 NIW এর মাধ্যমে Green Card অ্যাপ্লাই করতে পারেন – Sponsorship ছাড়াই।
✅ No Job Offer Needed
✅ Self Petition Possible
✅ Master’s Degree or 5+ Years’ Experience Required
✅ Strong Documentation: Publications, Recommendation, Statement of National Interest
👷 𝐒𝐭𝐞𝐩 𝟒: 𝐄𝐁𝟑 𝐕𝐢𝐬𝐚 – 𝐒𝐤𝐢𝐥𝐥𝐞𝐝 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐬 𝐨𝐫 𝐔𝐧𝐬𝐤𝐢𝐥𝐥𝐞𝐝 𝐖𝐨𝐫𝐤𝐞𝐫𝐬
EB3 হলো Employment-based Green Card যেটা তিন ক্যাটাগরিতে পড়ে:
Skilled Workers – 2+ years experience
Professionals – Bachelor's degree
Unskilled Workers – কম স্কিলের কাজ (Caregiver, Hotel Staff ইত্যাদি)
✅ Job Offer Needed
✅ PERM Labor Certification দরকার
✅ Employer Sponsorship লাগবে
💍 𝐒𝐭𝐞𝐩 𝟓: 𝐌𝐚𝐫𝐫𝐢𝐚𝐠𝐞-𝐛𝐚𝐬𝐞𝐝 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐂𝐚𝐫𝐝
আপনি যদি কোনো US Citizen বা Green Card Holder কে বিয়ে করেন, তাহলে খুব দ্রুত এবং সহজে Green Card পাওয়া যায়।
✅ No Lottery, No PERM
✅ Processing Time: সাধারণত 1–1.5 বছর
✅ Interview হবে USCIS অফিসে
✈️ বাস্তবতা ও পরামর্শ
প্রবাস জীবনে সফলভাবে সেটেল হতে হলে, শুধু ডিগ্রি না—Networking, Experience, এবং Planning খুব গুরুত্বপূর্ণ। নিচের কিছু টিপস মেনে চললে সফলতা সহজ হবে:
📑 OPT শেষ হওয়ার আগেই H1B বা EB2 NIW এর চিন্তা শুরু করুন
🧾 সব ডকুমেন্ট ঠিকভাবে সংরক্ষণ করুন
🗣 English Communication ভালো রাখুন
🤝 নিজের Filed এর Mentors বা Community খুঁজুন
Jahid Hasan
Graduate Student at Wright State University
02/07/2025
আগামী ১৩ জুলাই ২০২৫ এর পর থেকে আমাদের মাধ্যমে পূণরায় বিভিন্ন ইউনিভার্সিটিতে স্কলারশিপের আবেদন কার্যক্রম শুরু হবে।
Click here to claim your Sponsored Listing.