Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO

Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO

Share

BdAIO is Bangladesh’s national AI Olympiad for students up to Grade 12. It is the official gateway to IOAI, IAIO, and APOAI.

Participants learn AI, practice Python, and compete through multiple rounds for a chance to represent Bangladesh globally.

16/05/2026
Photos from Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO's post 16/05/2026

'৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬'-এর জাতীয় পর্বে সকাল ৯টায় শুরু হয় 'এআই কোডিং প্রতিযোগিতা', যা চলে দুপুর ১টা পর্যন্ত। ৪ ঘণ্টার বেশি এই এআই চ্যালেঞ্জ শুরুর আগে সকাল ৮:১৫ থেকে শুরু হয় মক কনটেস্ট। যাতে নতুন পিসির সাথে মানিয়ে নিতে অংশগ্রহকারীরা কিছুটা সময় পায় ও মূল প্রতিযোগিতা শুরুর আগে প্রস্তুতির জন্য বেশ কিছুটা সময় পায়।

Photos from Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO's post 16/05/2026

আজ শনিবার সকাল ৮টায় বিইউবিটি-তে অংশগ্রহণকারীদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে জাতীয় পর্বের সূচনা হয়। সৈয়দপুর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Photos from Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO's post 16/05/2026

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬ এর জাতীয় পর্বে এআই কোডিং চ্যালেঞ্জে বিজয়ীদের মধ্যে “সেরাদের সেরা” অর্থাৎ "Champion of the Champions" হয়েছে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এর লাবিব শাহরিয়ার। তাকে একটি ট্রফি ও একটি থ্রি ইন ওয়ান জাদু পিসি পুরস্কার দেয়া হয়।

আর এআই কুইজ ক্যাটাগরিতে "Champion of the Champions" হয়েছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামের সায়েদ মোহাম্মদ রাফান। তাকেও একটি ট্রফি ও একটি জাদু পিসি পুরস্কার দেয়া হয়।

বিজয়ীদের অভিনন্দন!!

16/05/2026

উৎসবমুখর পরিবেশে শেষ হলো '৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬'-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) তে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর বিভাগসহ সারা দেশ থেকে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

এই পর্বের বিজয়ীরা আগামী ১৮ থেকে ২০ মে জাতীয় ক্যাম্পে অংশ নেবে।

14/05/2026

জাতীয় পর্বের সেরা ২ জনের জন্য থাকছে চ্যাপিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন্স ট্রফি!!

এআই চ্যাঞ্জের সেরাদের সেরা ও এআই কুইজে সেরাদের সেরা, এই দুজনের জন্য থাকবে ২টি ট্রফি!!

তো জাতীয় পর্বের জন্য কয়ালিফাই করা সকল শিক্ষার্থীদের জন্য থাকবে এই ট্রফি অর্জন করার সুযোগ!! তো সবার সাথে দেখা হচ্ছে আগামী ১৬ মে, শনিবার, সকাল ৮টায়। ঢাকায় মিরপুর-২ নম্বরে Bangladesh University of Business and Technology - BUBT এর মেইন ক্যাম্পাসে।

তুমি জাতীয় পর্বের জন্য কোয়ালিফাই করেছো কিনা জানতে পারবে কমেন্টের এই লিংক থেকে!!

14/05/2026

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেয়া অংশগ্রহণকারীদের থাকছে চমক!!
জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য হতে সেরা ৩ জনের জন্য থাকবে ৩টা JaduPc.

কারা হবে এই সেরা ৩!!

Champion of the champion- Ai Challenge.
Champion of the Champion- Ai Quiz.
Emerging Champion- Ai Challenge.

14/05/2026

Dear All Regional Winners!!
We welcome you to the Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO National Round at Bangladesh University of Business and Technology - BUBT Rupnagar, Mirpur-2, Dhaka.

Those who are qualified for the national round will find their name on our website in the results section.

link: in the comment.

Photos from Bangladesh Artificial Intelligence Olympiad - BDAIO's post 13/05/2026

দেশে এআই ও রোবটিক্স শিক্ষার প্রসারে বিডিওএসএন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর!

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং স্টেম শিক্ষার প্রসার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে । গত মঙ্গলবার (১১ মে) রাজধানীর ধানমন্ডিতে ক্রিয়েটিভ আইটির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।

এই কৌশলগত অংশীদারত্বের আওতায় বিডিওএসএন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ যৌথভাবে দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং প্রশিক্ষণের একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে । চুক্তিপত্রে ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) জিয়া উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির কোষাধ্যক্ষ প্রমি নাহিদ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সভাপতি মুনির হাসান এবং পার্টনারশিপ ম্যানেজার মাহমুদ মীম।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও), এআই অলিম্পিয়াড এবং স্টেম (STEM) প্রতিযোগিতার জন্য বিশেষ প্রস্তুতিমূলক প্রোগ্রাম পরিচালনা করার জন্য একত্রে কাজ করবে। এছাড়া শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, রোবটিক্স ও এআই বুটক্যাম্প, ইনোভেশন ক্যাম্প এবং কোডিং ওয়ার্কশপের আয়োজন করার জন্য চুক্তি স্বাক্ষর করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ-মুখী কারিকুলাম তৈরি এবং দক্ষ মেন্টর ও প্রশিক্ষক গড়ে তোলার ব্যাপারে যৌথভাবে কাজ করবেন। দেশের নারী সমাজকে ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত করতে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় দক্ষতা প্রদান করা ও স্কুল পর্যায়ে আউটরিচ সেশন এবং যৌথ প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তির বার্তা ছড়িয়ে দেয়ার ব্যাপারে তাঁরা অঙ্গীকারবদ্ধ হন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন যে, এই অংশীদারত্ব শুধু আউটরিচ সেশন বা সচেতনামুলক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের তরুণ প্রজন্মের জন্য টেকসই একাডেমিক ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । ক্রিয়েটিভ আইটি এবং ক্রিয়েটিভ জুনিয়রসের প্ল্যাটফর্ম ব্যবহার করে এই প্রযুক্তিগত শিক্ষা দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়াই এই চুক্তির অন্যতম মূল উদ্দেশ্য।

09/05/2026

গতকাল সফলভাবে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬-এর রংপুর রিজিওনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাসউদুর রহমান, পিএসসি।

এর পাশাপাশি প্রতিযোগিতার প্রোগ্রামিং ও কুইজ কার্যক্রম পরিদর্শন করেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর অধ্যক্ষ মোঃ শাফিউল ইসলাম মেরাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের প্রফেসর ড. এস. এম. জাহাঙ্গীর আলম ও লেকচারার রাকিব তরফদার।

কুইজ প্রতিযোগিতা শেষে এআই নিয়ে একটি ইন্ট্রোডাক্টরি ওয়ার্কশপ নেন ঢাবির তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত ইসলাম।

09/05/2026

শেষ হল ৩য় বাংলায়দেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Level 12, 758 Satmasjid Road, Dhaka 1209
Dhaka
1215