Teamwork Institute of Creative Arts - TICA

Teamwork Institute of Creative Arts - TICA for the NEXT for the BEST

একটি স্বপ্ন ও স্বপ্নপূরণের গল্প---প্রেমের অণুগল্প ও কবিতা। স্রেফ একটি বই নয়। এক টুকরো ইতিহাস। একটা বিরাট স্বপ্নের সূচনাপ...
14/02/2025

একটি স্বপ্ন ও স্বপ্নপূরণের গল্প
---
প্রেমের অণুগল্প ও কবিতা। স্রেফ একটি বই নয়। এক টুকরো ইতিহাস। একটা বিরাট স্বপ্নের সূচনাপর্ব। বাংলাদেশ, ভারত, সৌদিআরব এবং জার্মানী থেকে অংশ নেয়া লেখকদের, অসংখ্য তরুণ লেখকদের একই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার একটি স্বপ্নযজ্ঞ। এই স্বপ্নের সূচনা হয়েছে ‘ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ ২০২৪’-এর মাধ্যমে।
সমগ্র পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী লেখকদের বিশেষ করে নতুন লেখকদের সৃজনশীল লেখালেখি চর্চাকে আরও শাণিত করতে আমরা আয়োজন অনলাইন মাধ্যমে করেছিলাম ‘ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ’। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬ জন অধ্যাপক, লেখক, প্রকাশক ও প্রকাশনা এক্সপার্টগণ ক্লাস নিয়েছেন বিভিন্ন বিষয়ের ওপর।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকার বাংলা ভাষাভাষী কিছু মানুষকে এক মাসের জন্য আমরা একত্রিত করতে সক্ষম হয়েছিলাম। ঘোষণা অনুযায়ী ওয়ার্কশপে অংশগ্রহণকারী লেখকদের বাছাইকৃত লেখা নিয়ে প্রকাশিত হলো ‘প্রেমের অণুগল্প ও কবিতা’ শীর্ষক এই বই।
বইটি প্রকাশ উপলক্ষে আজ অমর একুশে বইমেলা ২০২৫-এ ভাষাচিত্রের ১৩ নাম্বার প্যাভিলিয়নে সন্ধ্যা ৭টায় লেখক-আড্ডা অনুষ্ঠিত হবে।
ভাষাচিত্রের ফেসবুক পেজ থেকে আড্ডার লাইভ সম্প্রচার করা হবে। আশা করি, আপনারা যুক্ত হবেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা উপলক্ষে বইটি এরইমধ্যে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হচ্ছে বাংলাদেশ সংস্করণ।

অনলাইনে মাসব্যাপী ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ শেষ হচ্ছে আজ।‘বই প্রকাশনা ও লেখক-প্রকাশক সম্পর্ক’ এবং ‘গ্রন্থ প্রকাশ ও নির্ম...
17/12/2024

অনলাইনে মাসব্যাপী ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ শেষ হচ্ছে আজ।
‘বই প্রকাশনা ও লেখক-প্রকাশক সম্পর্ক’ এবং ‘গ্রন্থ প্রকাশ ও নির্মাণে প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানের ভূমিকা’ নিয়ে আজ কথা বলবেন কবি, সম্পাদক, পাবলিশিং কনসালট্যান্ট, অভিযান পাবলিশার্স-এর প্রকাশক ও স্বত্বাধিকারী মারুফ হোসেন এবং সম্পাদক, পাবলিশিং কনসালট্যান্ট ও প্রকাশক, ভাষাচিত্র-এর স্বত্বাধিকারী খন্দকার সোহেল।
উল্লেখ্য, মাসব্যাপী এই ওয়ার্কশপের সূচনা হয়েছিল ২২ নভেম্বর ২০২৪। এরইমধ্যে দুইটি বিশেষ ক্লাসসহ মোট ২৪টি ক্লাস শেষ হয়েছে। ক্লাস নিয়েছেন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, প্রকাশক ও প্রকাশনা বিশেষজ্ঞ।
---
বাংলাদেশের সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সম্পাদনাবিষয়ক প্রতিষ্ঠান ‘এডিটরস পেজ’ ও ‘ভাষাচিত্র লার্নিং ইনিশিয়েটিভস্’-এর যৌথ আয়োজনে শুরু হয় ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ ২০২৪।
প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত মাসব্যাপী এই প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ও কলকাতার প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান ‘ভাষাচিত্র’ ও ‘অভিযান পাবলিশার্স’ এবং ইনস্টিটিউট অব রিসার্চ এডিটিং (আইআরই)।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা---১৯৭১ সালে যাদের মহান আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা, সেই সব বীরযোদ্ধা ও জাত...
16/12/2024

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

---
১৯৭১ সালে যাদের মহান আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা, সেই সব বীরযোদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অপার শ্রদ্ধা...

প্রকাশনা জগতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে এবং নতুন প্রজন্মকে ক্যারিয়ার গঠনে আগ্রহী করে তুলতে বাংলাদেশে প্রথমবা...
12/12/2024

প্রকাশনা জগতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে এবং নতুন প্রজন্মকে ক্যারিয়ার গঠনে আগ্রহী করে তুলতে বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে সম্পূর্ণ অনলাইনে।

--
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৪
রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/13kWO8pyR0gt6XfSxU1mSzCVGWgViczBZTvD1BDrCP6M/edit?

---
> মোট ক্লাস ১২টি। সকল ক্লাস হবে অনলাইনে। প্রশিক্ষণের মেয়াদ ৪ সপ্তাহ। ১৮ ঘণ্টা। ১২টি ক্লাস। প্রতিটি ক্লাস হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
> প্রশিক্ষণ দিবেন প্রকাশনা জগতের বিভিন্ন বিষয়ের ওপর দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত এক্সপার্ট প্যানেল।
> ক্লাস শুরু হবে ২ জানুয়ারি ২০২৫
> ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বাংলাদেশ সময় রাত ৯.০০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত
> রেজিস্ট্রেশন ফি ৯৯৯ টাকা বিকাশ করতে হবে 01930879794 নাম্বারে [সেন্ড মানি করতে হবে]
> কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা রেজিস্ট্রেশন করতে +8801930879794 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন

---
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে
১। বই বিক্রি এবং বিপণন (সেলস চ্যানেল, সেলস স্ট্রাটেজি, মার্কেটিং কনসেপ্ট, মার্কেটিং টুলস, কাস্টমার কনভার্সন, রেভিনিউ জেনারেট)
২। ব্র‍্যান্ডিং ও প্রমোশন (সোশ্যাল মিডিয়া, অনলাইন, অফলাইন)
৩। কমিউনিকেশন (লেখক, ক্রেতা, অনান্য স্টেক হোল্ডার)
৪। প্রমোশনাল কন্টেন্ট রাইটিং, ভিডিও কনটেন্ট
৫। প্রোডাকশন (পাণ্ডুলিপি প্রস্তুত থেকে বই প্রকাশের সবগুলো ধাপ)
৬। ইভেন্ট ম্যানেজমেন্ট (বইমেলা, প্রকাশনা উৎসব, অনান্য)
৭। ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি
৮। বইমেলার স্টল ব্যবস্থাপনা

[বিঃদ্রঃ যারা বইয়ের সঙ্গে ক্যারিয়ার গড়তে আগ্রহী, যারা প্রকাশনা জগতে পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে আগ্রহী কেবলমাত্র তাদের জন্য এই প্রশিক্ষণ।]

---
> প্রশিক্ষণের রেজিস্ট্রেশন কনফার্ম করতে অবশ্যই গুগল ফরম পূরণ করতে হবে।
> অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে [ই-সার্টিফিকেট]
> অংশগ্রহণকারীদের মধ্য থেকে মান বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীকে অমর একুশে বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানে মাসব্যাপী চাকরির সুযোগ দেয়া হবে। পরবর্তীতে আগ্রহ ও যোগ্যতা বিবেচনাসাপেক্ষে স্থায়ী চাকরির ব্যবস্থাও করা হবে।

---
উল্লেখ্য, বাংলাদেশের সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘এডিটরস পেজ’ ও ‘ভাষাচিত্র লার্নিং ইনিশিয়েটিভস্’-এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনলাইনে শুরু হচ্ছে ‘ক্যারিয়ার ইন পাবলিশিং’ শীর্ষক ওয়ার্কশপ।
আয়োজনে সার্বিক সহযোগিতা করছে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র ও বই নিয়ে দেশের একমাত্র ২৪ ঘণ্টার অনলাইন নিউজ পোর্টাল বইদেশ ডটকম

26/11/2024

‘ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ ২০২৪’ আয়োজনটা রীতিমতো গ্লোবাল আয়োজনের রূপ নিয়েছে। খুবই স্বল্প সময়ের আয়োজন হলেও আমাদের অভিজ্ঞতা বিস্ময়কর!
এই আয়োজন নিয়ে রীতিমতো নতুন করে ভাবতে হচ্ছে আমাদের। এরইমধ্যে আমাদের ৪টা ক্লাস হয়েছে। কিন্তু প্রতিদিন বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত ওয়ার্কশপে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। আমরা আগ্রহ বিবেচনায় নতুন কয়েকজনকে যুক্তও করেছি টিমে...
আমরা বার বার বলেছি, এই আয়োজনটি আমাদের কাছে স্বাপ্নিক। তাই আমরা আমাদের ক্ষমতার সবটুকু দিয়েই আয়োজনটিকে সার্থক করে তোলার চেষ্টাটুকু করছি।
আগেই বলেছি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম আর ত্রিপুরার ২৪ জন প্রশিক্ষকের ২৪টি ক্লাসের মধ্যেই সীমিত থাকবে না আমাদের এই আয়োজন। আমরা বেশ কয়েকটি বই প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের এই স্বাপ্নিক কর্মযজ্ঞকে একটি দূরগত পথযাত্রার সন্ধান করে দেবে।
প্রথম সপ্তাহের ক্লাস শেষে ক্লাসওয়ার্কের অ্যাসাইনমেন্ট হিসেবে প্রথম বই প্রকাশের উদ্যোগও শুরু হয়েছে প্রশিক্ষণার্থীদের লেখা দিয়ে। বই প্রকাশিত হবে একযোগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমাদের এই ওয়ার্কশপে প্রশিক্ষণার্থী যুক্ত হয়েছেন। এর বাইরেও প্রশিক্ষণার্থী যুক্ত হয়েছেন সৌদিআরব এবং জার্মানী থেকেও।

পুনশ্চ : আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করবো যাতে আমরা ওয়ার্কশপটি বিভিন্নভাবে সফল করে তুলতে পারি। আশা করি, ভবিষ্যতে আরও ব্যাপকভাবে আয়োজিত হবে আমাদের এই ওয়ার্কশপ।

কৃতজ্ঞতা সবার প্রতি, যারা আমাদের এই স্বপ্নযাত্রায় বিভিন্নভাবে সঙ্গী হয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

26/11/2024

চলছে ‘ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপ'। শুরু হচ্ছে ‘ক্যারিয়ার ইন পাবলিশিং’ শীর্ষক অনলাইন প্রশিক্ষণ...
---
বিস্তারিত পিন পোস্টে

একুশে বইমেলা এগিয়ে আসছে। আপনিও হয়তো প্রস্তুতি নিচ্ছেন প্রিয় কোনো বুক স্টলে চাকরির প্রত্যাশায়...একটু ভাবুন। আপনি চাকরির প...
25/11/2024

একুশে বইমেলা এগিয়ে আসছে। আপনিও হয়তো প্রস্তুতি নিচ্ছেন প্রিয় কোনো বুক স্টলে চাকরির প্রত্যাশায়...
একটু ভাবুন। আপনি চাকরির পেছনে ছুটবেন নাকি চাকরি আপনাকে খুঁজে নিবে?
চাকরির প্রত্যাশায় সিভি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দরজায় ঘোরাঘুরি না করে নিজেকে প্রস্তুত করুন। চাকরিই আপনাকে খুঁজে নিবে।

---
প্রকাশনা জগতে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে এবং নতুন প্রজন্মকে ক্যারিয়ার গঠনে আগ্রহী করে তুলতে বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে সম্পূর্ণ অনলাইনে।

---
রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৪
রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/13kWO8pyR0gt6XfSxU1mSzCVGWgViczBZTvD1BDrCP6M/edit?pli=1

---
> মোট ক্লাস ১২টি। সকল ক্লাস হবে অনলাইনে। প্রশিক্ষণের মেয়াদ ১ মাস। ১৮ ঘণ্টা। ১২টি ক্লাস। প্রতিটি ক্লাস হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
> প্রশিক্ষণ দিবেন প্রকাশনা জগতের বিভিন্ন বিষয়ের ওপর দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত এক্সপার্ট প্যানেল।
> ক্লাস শুরু হবে ১৯ ডিসেম্বর ২০২৪
> ক্লাস অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বাংলাদেশ সময় রাত ৯.০০ টা থেকে ১০.৩০ টা পর্যন্ত
> রেজিস্ট্রেশন ফি ৯৯৯ টাকা বিকাশ করতে হবে 01930879794 নাম্বারে [সেন্ড মানি করতে হবে]
> কর্মশালা সম্পর্কে বিস্তারিত জানতে অথবা রেজিস্ট্রেশন করতে +8801930879794 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন

---
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে
১। বই বিক্রি এবং বিপণন (সেলস চ্যানেল, সেলস স্ট্রাটেজি, মার্কেটিং কনসেপ্ট, মার্কেটিং টুলস, কাস্টমার কনভার্সন, রেভিনিউ জেনারেট)
২। ব্র‍্যান্ডিং ও প্রমোশন (সোশ্যাল মিডিয়া, অনলাইন, অফলাইন)
৩। কমিউনিকেশন (লেখক, ক্রেতা, অনান্য স্টেক হোল্ডার)
৪। প্রমোশনাল কন্টেন্ট রাইটিং, ভিডিও কনটেন্ট
৫। প্রোডাকশন (পাণ্ডুলিপি প্রস্তুত থেকে বই প্রকাশের সবগুলো ধাপ)
৬। ইভেন্ট ম্যানেজমেন্ট (বইমেলা, প্রকাশনা উৎসব, অনান্য)
৭। ভাষা, উচ্চারণ ও বাচনভঙ্গি
৮। বইমেলার স্টল ব্যবস্থাপনা

[বিঃদ্রঃ যারা বইয়ের সঙ্গে ক্যারিয়ার গড়তে আগ্রহী, যারা প্রকাশনা জগতে পেশাদার মনোভাব নিয়ে কাজ করতে আগ্রহী কেবলমাত্র তাদের জন্য এই প্রশিক্ষণ।]

---
> প্রশিক্ষণের রেজিস্ট্রেশন কনফার্ম করতে অবশ্যই গুগল ফরম পূরণ করতে হবে।
> অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে [ই-সার্টিফিকেট]
> অংশগ্রহণকারীদের মধ্য থেকে মান বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থীকে অমর একুশে বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানে মাসব্যাপী চাকরির সুযোগ দেয়া হবে। পরবর্তীতে আগ্রহ ও যোগ্যতা বিবেচনাসাপেক্ষে স্থায়ী চাকরির ব্যবস্থাও করা হবে।

---
উল্লেখ্য, বাংলাদেশের সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘এডিটরস পেজ’ ও ‘ভাষাচিত্র লার্নিং ইনিশিয়েটিভস্’-এর যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনলাইনে শুরু হচ্ছে ‘ক্যারিয়ার ইন পাবলিশিং’ শীর্ষক ওয়ার্কশপ।
আয়োজনে সার্বিক সহযোগিতা করছে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্র ও বই নিয়ে দেশের একমাত্র ২৪ ঘণ্টার অনলাইন নিউজ পোর্টাল বইদেশ ডটকম।

Address

18/1 Nayapaltan, Dhaka 1000
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Teamwork Institute of Creative Arts - TICA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share