BUET Batch '24

BUET Batch '24

Share

Official page of BUET'24 Batch

18/12/2025

শরিফ ওসমান বিন হাদী- আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

21/10/2025

DSW ও VC স্যারের আলোচনা সাপেক্ষে আগামী ২২ ও ২৩ তারিখের টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হলো।
উক্ত তারিখের পরীক্ষার পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।

04/10/2025

বুয়েট ব্যাচ ‘২৪-এর বিবৃতি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ঘৃণ্য ও নিন্দনীয়ভাবে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনাটি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আত্মমর্যাদার ওপর এক নির্মম আঘাত হেনেছে। আমরা এ জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অপরাধীকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি আন্তরিক সাধুবাদ জানাই এবং পাশাপাশি জোর দাবি জানাই যে— ধর্মীয় অবমাননা ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক কাজ করার সাহস না পায়।

Photos from BUET Batch '24's post 10/09/2025

গতকাল রাতে "DU insider", "ইলিয়াস হোসেন" ছাড়াও কয়েকটি পেজ থেকে নিচের ছবির সাথে একটি মিথ্যা ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয় বুয়েটের শিক্ষার্থীরা শিবিরের বিজয়ে বুয়েটের গেইটের সামনে সিজদা দিচ্ছে। কিন্তু স্পষ্টতই এটা বুয়েট পলাশী ক্যাম্পাসের বাইরে এবং বুয়েটের কোন শিক্ষার্থী এই উদযাপনে অংশ নেয়নি। গতকাল সন্ধ্যা থেকেই পলাশী এলাকায় বহিরাগতদের আনাগোনা ছিল এবং এজন্যে ছাত্রকল্যাণ অধিদপ্তর থেকে সকল শিক্ষার্থীকে সাবধান থাকতেও বলা হয়েছিল।
বুয়েট একটি ছাত্ররাজনীতি মুক্ত ক্যম্পাস, ডাকসুতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের জয়-পরাজয়ের সাথে বুয়েটের শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা বা আনন্দ প্রকাশের প্রশ্নই আসে না। এধরনের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্যে সবাইকে অনুরোধ করা হচ্ছে। আমরা এই ধরনের ভুয়া তথ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

Photos from BUET Batch '24's post 28/08/2025

সম্প্রতি ডিএমপি মিডিয়া সেল থেকে একটি খবর প্রকাশিত হয়, যেখানে বুয়েট ইইই'২১ ব্যাচের রাফিদ খান ভাইয়ের উপর ডিএমপি রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমের আক্রমণের ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী বলে দাবি করা হয়। দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এছাড়াও গতকাল ছাত্রদের উপর হওয়া পুলিশের হামলায় পুলিশের আহত হওয়া এবং ছাত্রদের হেক্সা ছুরি ব্যবহারের নামে মাসুদ আলমের করা দাবিগুলোও সম্পূর্ণ ভিত্তিহীন। এহেন পরিস্থিতিতে বুয়েট ব্যাচ'২৪ ডিএমপির এ অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন ও ক্ষোভ প্রকাশ করছে।

28/08/2025

২৪ ব্যাচ এর সকলকে ২:৪৫ এ ক্যাফেটেরিয়া তে আসতে বলা হলো ।
উদ্দেশ্য- আন্দোলন এর পরবর্তী কর্মসূচি সম্পর্কিত আলোচনা ও প্রশ্ন ।

26/08/2025

লং মার্চ টু ঢাকা।
দেশের সর্বস্তরের সকল জনগণকে আগামীকাল সকাল ১০ ঘটিকার মধ্যে ঢাকা আসার জন্য আহ্বান করা হচ্ছে।

26/08/2025

।।বর্তমান পরিস্থিতিতে ২৪ ব্যাচের অবস্থান।।

গতকাল নেস্কোতে কর্মরত ইইই বুয়েট '১৭ ব্যাচের প্রকৌশলী রোকনুজ্জামান রোকন ভাইয়ের উপর ন্যাক্কারজনক হামলার প্রশাসনিক বিচারের কোন কার্যকর পদক্ষেপ দেখতে না পাওয়ায় বুয়েট'২৪ ব্যাচ শঙ্কিত একইসাথে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। রোকন ভাইয়ের উপর নৃশংস হামলা আমাদের সকলের নিরাপত্তা, ন্যায় ও অধিকারের উপর আঘাত।

বর্তমান এই পরিস্থিতিতে, (১) রোকন ভাইয়ের উপর হামলার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া এবং (২) অবিলম্বে প্রকৌশল অধিকার আন্দোলনের ৩দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন না হওয়া পর্যন্ত ২৪ ব্যাচ সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বয়কট করবে এবং এই সিদ্ধান্তে অটল থাকবে।

২৪ব্যাচ থেকে স্পষ্ট ঘোষণা, প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইকে যারা তুচ্ছ করবে এবং এই আন্দোলনে কোনরূপ বাধার সৃষ্টি করবে তাদেরকে ব্যাচ থেকে আজীবনের জন্য বয়কট করা হবে।

সর্বোপরি ২৪ ব্যাচের সকল শিক্ষার্থীদের এই আন্দোলনে অংশগ্রহন করতে বলা হচ্ছে।

23/08/2025

বুয়েট ব্যাচ'২৪ প্রকৌশল অধিকার আন্দোলনের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছে এবং বিএসসি ইন্জিনিয়ারদের ৩ দফা দাবি বাস্তবায়ন ও ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ২৪, ২৫ ও ২৬ তারিখ সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করবে।

21/08/2025

ডিপ্লোমা টেকনিশিয়ানদের অবাস্তব কোটা দাবির বিরুদ্ধে আজ ২০মবৃত্ত এর পক্ষ থেকে রাত ১১ টায় প্রতিবাদ মিছিল ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।

মিছিলের রুট: বুয়েট মেইন গেট → পলাশি → TSC → দোয়েল চত্বর → কেন্দ্রীয় শহীদ মিনার → বুয়েট মেইন গেট

20/08/2025

২/৩ দিন ধরে ডিপ্লোমা শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের পক্ষ থেকে যে ৭ দফা দাবি উত্থাপন করা হয়েছে, তা শুধু প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফার সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং বর্তমানে তাদের জন্য নির্ধারিত কোটার শতাংশ বৃদ্ধি, প্রকৌশলের নবম গ্রেড দখল এবং বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত কোটা দাবি করে প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

একই সঙ্গে, 𝑰𝑫𝑬𝑩 সম্মেলনে একজন ডিপ্লোমাধারী সকল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদেরকে “কুলাঙ্গার” বলে সম্বোধন করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

আমরা বুয়েট ২৪ ব্যাচ এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি করছি। পাশাপাশি, ডিপ্লোমা শিক্ষার্থীদের এই অযৌক্তিক দাবিসমূহের বিরুদ্ধে অবস্থান নিয়ে, প্রকৌশল অধিকার আন্দোলনের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরের ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

Photos from ২০মবৃত্ত's post 11/07/2025
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Polashi Circle, Dhaka-1000
Dhaka