যুব প্রশিক্ষণ একাডেমী - আব্দুল্লাহপুর কার্যালয়

  • Home
  • যুব প্রশিক্ষণ একাডেমী - আব্দুল্লাহপুর কার্যালয়

যুব প্রশিক্ষণ একাডেমী - আব্দুল্লাহপুর কার্যালয় আমরা উত্তরাতে কম্পিউটার ও কারিগরি প্?

12/01/2025
আধুনিক বিশ্বে উচ্চ শিক্ষা গ্রহণ করুন বা না করুন নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে কম্পিউটার শেখার কোন বিকল্প নেই। নিজেকে একজন...
10/12/2023

আধুনিক বিশ্বে উচ্চ শিক্ষা গ্রহণ করুন বা না করুন নিজেকে উত্তম রূপে গড়ে তুলতে কম্পিউটার শেখার কোন বিকল্প নেই। নিজেকে একজন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে আবশ্যই আপনাকে কম্পিউটার শিখতে হবে।

যুব প্রশিক্ষণ একাডেমীতে জানুয়ারী সেশনে সীমিত আসনে কম্পিউটার ও কারিগরি কোর্সে ভর্তি চলছে । আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা :

যুব প্রশিক্ষণ একাডেমী
বাড়ি – ২২
রোড – ৭/ডি
সেক্টর – ৯
আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০
( টঙ্গীব্রিজ সংলগ্ন, পলওয়েল মাকে'টের বিপরীত পাশ্বে' এ. আর. ভবনের দ্বিতীয় তলায়)

ওয়েবসাইট :
www.youthtrainingacademybd.com

আমাদের কোর্সসমূহ সম্পর্কে জানতে ভিজিট করুন:
www.youthtrainingacademybd.com/courses/

22/09/2021

যুব উন্নয়ন আব্দুল্লাহ্পুর শাখায়
পাট' টাইম ইলেকট্রিক্যাল শিক্ষক ও ফ্রিজ এসির শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি আগ্রহী থাকলে উক্ত নাম্বারে যোগাযোগ করুন।
মোবাঃ-০১৮১৩-৩১৪০২০।

ব্লুটুথ একটি রেডিও তরঙ্গের উপর কাজ করা প্রযুক্তি, কিন্তু এই প্রযুক্তি বিশেষভাবে কম দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন...
04/01/2020

ব্লুটুথ একটি রেডিও তরঙ্গের উপর কাজ করা প্রযুক্তি, কিন্তু এই প্রযুক্তি বিশেষভাবে কম দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে (১০ মিটার অথবা ১০ ফিট)। সাধারনত, এই প্রযুক্তি আপনি ডিজিটাল ক্যামেরা থেকে আপনার পিসিতে ফটো ডাউনলোড করার জন্য, আপনার ল্যাপটপের সাথে ওয়্যারলেস মাউস বা কীবোর্ড যুক্ত করার জন্য, অথবা আপনার ফোনের সাথে হ্যান্ডস-ফ্রী হেডসেট যুক্ত করে কথা বলতে আর নিরাপদে গাড়ি ড্রাইভ করার জন্য ব্যবহার করে থাকেন।
যে ইলেক্ট্রনিক গ্যাজেট গুলো এই প্রযুক্তির সাথে চলে তাদের প্রত্যেকের মধ্যে একটি রেডিও অ্যান্টেনা লাগানো থাকে, যা সিগন্যাল ট্রান্সমিট এবং রিসিভ উভয়ই করতে পারে—সুতরাং এরা লাগাতার কোন ওয়্যারলেস সিগন্যালকে প্রেরন এবং গ্রহন করতে থাকে অন্য গ্যাজেট গুলোর সাথে। পুরাতন ডিভাইজ গুলোতে যাতে আগে থেকেই ব্লুটুথ থাকেনা, এতে এই প্রযুক্তি কাজ করানোর জন্য অ্যাডাপ্টারস লাগানোর প্রয়োজন পড়ে (যেমন পুরাতন ল্যাপটপ বা ডেক্সটপে ইউএসবি অ্যাডাপ্টার স্টিক লাগানোর প্রয়োজন পড়ে)। ডিভাইজের পাওয়ারের উপর নির্ভর করে ৩ শ্রেণির ব্লুটুথ দেখতে পাওয়া যায়।
ক্লাস ১ হচ্ছে সর্বাধিক শক্তিশালী শ্রেণি, যা ১০০ মিটার পর্যন্ত সিগন্যাল বিস্তার করতে পারে। ক্লাস ২ আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি, এটি ১০ মিটারের দূরত্ব পর্যন্ত কাজ করতে পারে এবং ক্লাস ৩ হলো অনেক কম শক্তিশালী শ্রেণি যা মাত্র ১ মিটার পর্যন্ত কাজ করে।
ব্লুটুথ কীভাবে কাজ করে?
ব্লুটুথ প্রযুক্তি রেডিও তরঙ্গ ব্যান্ডে ৭৯ আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি (চ্যানেল) ব্যবহার করে ডাটা আদান প্রদান করে থাকে—এবং এটি ২.৪৫ গিগাহার্জের উপর কাজ করে। এই একই ফ্রিকুয়েন্সি ব্যবহার করে রেডিও, টেলিভিশন, সেলফোন, এমনকি কিছু মেডিক্যাল যন্ত্রপাতিও কাজ করে থাকে।
কিন্তু চিন্তার কোন কারন নেই, আপনার ফোনের ব্লুটুথ গিয়ে কারো লাইফ সাপোর্ট মেশিনের সাথে গণ্ডগোল পাকাবে না। কেনোনা আপনার ফোনে বা ডিভাইজে যে ট্রান্সমিটার লাগানো থাকে, তা অনেক কম শক্তিশালী হয়ে থাকে—ফলে এর সিগন্যাল এতোদূর বহন করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকেনা। এই প্রযুক্তি কম দূরত্বে কাজ করার এটিই হলো সবচাইতে বড় প্লাস পয়েন্ট।
এই প্রযুক্তি অনেক কম পাওয়ার ব্যবহার করে, তাই এর রেঞ্জ অনেক কম হয়ে থাকে—এবং তাত্ত্বিকভাবে এটি অন্যান্য বেশি রেঞ্জের ওয়্যারলেস প্রযুক্তি হতে বেশি নিরাপদ (যেমন ওয়াইফাই)। কিন্তু তারপরেও ব্যাস্তবিকভাবে এর কিছু অসুবিধার দিকও রয়েছে। ব্লুটুথ ডিভাইজ গুলো স্বয়ংক্রিয়ভাবে একে অপরকে সনাক্ত করতে পারে এবং সরাসরি একে অপরের সাথে কানেক্ট হতে পারে। একসাথে কানেক্ট থাকা ডিভাইজ গুলো একই সাথে একই সময়ে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এই ডিভাইজ গুলো কখনোই একে অপরের কানেকশনে বাঁধা প্রদান করে না—কেনোনা প্রত্যেকে ৭৯ চ্যানেল থেকে আলাদা আলাদা ফিকুয়েন্সি ব্যবহার করে একে অপরের সাথে পেয়ার করে।
যদি আপনি একটি ডিভাইজের সাথে আরেকটি ডিভাইজ কানেক্ট করতে চান তখন তারা এলোমেলোভাবে কোন একটি চ্যানেল পিক করে। যদি সেই চ্যানেলটি আগে থেকে আশেপাশে কোথাও ব্যবহৃত হয়ে থাকে, তবে আপনার ডিভাইজ গুলো স্বয়ংক্রিয়ভাবে আরেকটি চ্যানেল পিক করবে এবং তার উপরে কাজ করবে (এই টেকনিক কে spread-spectrum frequency hopping বলা হয়ে থাকে)। যেকোনো ইলেকট্রিকাল যন্ত্রপাতির সাথে বাধাদান করার ঝুঁকি এড়াতে দুটি কানেক্ট থাকা ডিভাইজ সর্বদা এদের ফ্রিকুয়েন্সি পরিবর্তন করে কাজ করে (এক সেকেন্ডে প্রায় ১ হাজারবার চ্যানেল পরিবর্তন করে)।
একটি ডিভাইজ আরেকটি ডিভাইজের সাথে কানেক্ট থাকা অবস্থায় এবং ডাটা আদান প্রদান করা অবস্থায় আরেকটি ডিভাইজ একই সময়ে কানেক্ট হতে পারে এবং তাদের সাথে সম্পর্ক স্থাপন করে রাখতে পারে। ব্লুটুথ প্রযুক্তি প্রযুক্তিতে একই সময়ে সর্বউচ্চ আটটি ডিভাইজ একই সাথে কানেক্ট থাকতে পারে।

ডার্ক থিম বা ডার্ক মোড বর্তমান ইন্টারনেট ইউজারদের কাছে বেশ জনপ্রিয় একটি টার্ম। অনেকেই ট্রেন্ড অনুসরণ করার জন্য ডার্ক থিম...
24/12/2019

ডার্ক থিম বা ডার্ক মোড বর্তমান ইন্টারনেট ইউজারদের কাছে বেশ জনপ্রিয় একটি টার্ম। অনেকেই ট্রেন্ড অনুসরণ করার জন্য ডার্ক থিম ব্যবহার করেন, আবার অনেকে রাতের অন্ধকারে বেটার ভিউ পাওয়ার জন্য এবং অনেকের ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্যও ডার্ক থিম ইউজ করেন।

কালো কিছু রাতে চোখের চাপ অবশ্যয় কমায়, কিন্তু সকল টাইপের ডিসপ্লে ব্যাটারি সেভ করার সুবিধা পায় না। তবে চোখও কি সত্যিই কোন সুবিধা পায়? কোন টাইপের ডিসপ্লে গুলো ডার্ক মোড থেকে সুবিধা নিতে পারে? — চলুন, বিষয় গুলো বিস্তারিত আলোচনা করা যাক।

ডার্ক থিম চোখ রক্ষা করে?

এই ব্যাপারটির উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ ডার্ক থিম বা ডার্ক মোড আপনার চোখের জন্য উপকারী হতে পারে, কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ড এবং কালো টেক্সট বেস্ট রিডাবিলিটি প্রদান করে। সাদা কালারে কালার স্পেকট্রামের প্রত্যেকটি তরঙ্গদৈর্ঘ্য মজুদ থাকে, ফলে সাদা কালার বোঝার জন্য আইরিসকে প্রশস্তভাবে খোলার দরকার পরে না।

যেহেতু আইরিস প্রশস্তভাবে খোলার দরকার পরে না তাই চোখের লেন্স সঠিক মাপে থাকে, ফলে জিনিষ আরো শার্প দেখতে পাওয়া যায়। অপরদিকে কালো কালার আলো প্রতিফলিত না করে আলো শোষণ করে নেয়। তাই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা টেক্সট সব সময় বেস্ট রিডাবিলিটি প্রদান করে না। যেহেতু কালো কালার আলো শোষণ করে, তাই আইরিসকে প্রশস্তভাবে খোলার দরকার পরে যাতে সঠিক মাত্রায় আলো চোখে পৌছাতে পারে।

আমাদের কাছে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট বেশি সহনীয় হলেও, অনেকের কাছে আবার অত্যন্ত বিরক্তিকর ব্যাপার হিসেবে প্রমাণিত হতে পারে। কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট অনেকের ব্যাড ইফেক্ট ফেলে আর সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

তাহলে ব্যাপারটি কি দাঁড়ালো? হ্যাঁ, কালো ব্যাকগ্রাউন্ড আর সাদা টেক্সট, মানে যেটা ডার্ক থিম এ ব্যবহৃত হয় — চোখের উপর কম চাপ ফেলে এবং বলতে পারেন একদিক থেকে চোখের জন্য ভালো কিন্তু সেটা লো লাইটে। মানে রাতের বেলা বা ঘরের মধ্যে পড়ার জন্য ডার্ক থিম বেস্ট হতে পারে। ডার্ক থিমে যদি ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কালারের মধ্যে হাই কনট্রাস্ট থাকে সেটা চোখের জন্য বেশি সহনীয়। তবে আপনাকে যদি শর্ট টেক্সট পড়ার দরকার পরে, যেমন- প্রোগ্রামিং করার সময় syntax হাইলাইটিং এর দিকে নজর রাখতে হয় সেক্ষেত্রে ডার্ক থিমই বেস্ট।

তবে দিনের বেলা বা বেশি আলো রয়েছে এমন জায়গায় ডার্ক থিম চোখের চাপ আরো বারিয়ে দিতে পারে। বেশি আলোর কন্ডিশনে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট আপনি হয়তো খুব কস্টে পড়তে পারবেন। তবে যদি বড় টেক্সট বা প্যারাগ্রাফ পড়তে হয় সেক্ষেত্রে ডার্ক থিমের তুলনায় লাইট থিম ব্যবহার করার রেকোমেন্ড করবো।

https://www.youthtrainingacademybd.com/when-should-i-charge-my-laptop/
22/12/2019

https://www.youthtrainingacademybd.com/when-should-i-charge-my-laptop/

একটি ব্যাটারি ঠিক কতোবার চার্জ ও ডিসচার্জ হতে পারে তার একটি লিমিট রয়েছে। আপনি যদি বারবার ০% পর্যন্ত ডিসচার্জ করে ফ...

যুব প্রশিক্ষণ একাডেমীতে জানুয়ারী সেশনে বিভিন্ন কম্পিউটার ও কারিগরি কোর্সে ভর্তি চলছে । আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকান...
15/12/2019

যুব প্রশিক্ষণ একাডেমীতে জানুয়ারী সেশনে বিভিন্ন কম্পিউটার ও কারিগরি কোর্সে ভর্তি চলছে । আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা :

যুব প্রশিক্ষণ একাডেমী
বাড়ি – ২২
রোড – ৭/ডি
সেক্টর – ৯
আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০
উত্তরা টাউন ডিগ্রী কলেজের দক্ষিন পার্শ্ব।

ওয়েবসাইট :
www.youthtrainingacademybd.com

আমাদের কোর্সসমূহ সম্পর্কে জানতে ভিজিট করুন:
www.youthtrainingacademybd.com/courses/

আকর্ষনীয় ছাড়ে ভর্তি হতে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এখানে..
https://www.youthtrainingacademybd.com/registration/

যে কোন তথ্য জানতে কল করুন:
01813-314020
01613-314020

ইমেইল :
[email protected]

Wordpress-এর মাধ্যমে আমি কিভাবে আমার নিজের জন্য একটি ওয়েবসাইট বানাতে পারি?আপনি ওয়ার্ডপ্রেসে দুইভাবে ওয়েবসাইট বানাতে পারে...
14/12/2019

Wordpress-এর মাধ্যমে আমি কিভাবে আমার নিজের জন্য একটি ওয়েবসাইট বানাতে পারি?

আপনি ওয়ার্ডপ্রেসে দুইভাবে ওয়েবসাইট বানাতে পারেন, কেননা ওয়ার্ডপ্রেস নিজেই দুই প্রকারের! একটি হচ্ছে, https://wordpress.com/ আরেকটা হচ্ছে https://wordpress.org/

WordPress.com. ওয়ার্ডপ্রেসের পুরোপুরি একটি পেইড প্রোগ্রাম। প্রথমে অনেকে এতেই ঢুকে পড়েন এবং WordPress.com. সাব ডোমেইন দিয়ে ফ্রী সাইট খুলে বসেন। তবে এতে আসল ওয়ার্ডপ্রেসের সব সুবিধা পেতে মাসে ২০০০ টাকার মতো খরচ করতে হবে। যেটাকে বলা হয় ওয়ার্ডপ্রেসের বিজনেস সার্ভিস। আনলিমিটেড টাইম ডোমেইন ও সার্ভার সব ওয়ার্ডপ্রেস থেকেই দেয়া হবে, সাথে সাথে সবসময় পাওয়া যাবে ওয়ার্ডপ্রেসের সাপোর্ট টিমের ২৪ ঘন্টার সাপোর্ট। তবে বড় বড় নিউজ মিডিয়া যেমনঃ টাইমস ও কোম্পানি ব্যাতিত কেউ তেমন এটি ব্যবহার করে না। পার্সোনাল ব্লগারদের ক্ষেত্রে এটা একদম বাজে, কেননা টাকা আয় করতে পারবেন, অর্থাৎ বিজ্ঞাপন সেবাগুলো ব্যবহার করতে পারবেন না। WordPress.com. এর একটি ফ্রী সেবাও রয়েছে তবে তা একই কাজের না।

WordPress.org. কে বলা হয় আসল ওয়ার্ডপ্রেস। এখানে অফিসিয়াল সাইট থেকে ওয়ার্ডপ্রেসটিকে ডাউনলোড করে সেলফ হোস্টেড সার্ভারে, নিজস্ব ডোমেইন সহ সেটাপ করতে হয়। ওয়ার্ডপ্রেস এর যতরকম সুবিধা তা এতে ব্যবহার করা যায়, ওয়ার্ডপ্রেসকে এক্সট্রা কোনো টাকা না দিয়েই। মেম্বারশীপ সাইট থেকে শুরু করে, ই কমার্স সাইট এতে তৈরি করা যায়।

এখন সাইট তৈরি করার জন্য প্রথমত আপানর প্রয়োজন পরবে একটি ডোমেইন নেম ও ওয়েব হোস্টিং বা চাইলে লোকাল হোস্ট থেকেও সাইট হোস্ট করতে পারেন!

বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র...
11/12/2019

বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা।

ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক।

উত্তরা যুব প্রশিক্ষণ একাডেমীতে জানুয়ারী সেশনে বিভিন্ন কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি চলছে । আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা :

যুব প্রশিক্ষণ একাডেমী
বাড়ি – ২২
রোড – ৭/ডি
সেক্টর – ৯
আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০
উত্তরা টাউন ডিগ্রী কলেজের দক্ষিন পার্শ্ব।

ওয়েবসাইট :
www.youthtrainingacademybd.com

আমাদের কোর্সসমূহ সম্পর্কে জানতে ভিজিট করুন:
www.youthtrainingacademybd.com/courses/

আকর্ষনীয় ছাড়ে ভর্তি হতে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এখানে..
https://www.youthtrainingacademybd.com/registration/

যে কোন তথ্য জানতে কল করুন:
01813-314020
01613-314020

ইমেইল :
[email protected]

কোনো ওয়েবপেজ খুঁজে না পাওয়া গেলে "404 Not Found" লেখা দেখা যায়? '404' দিয়ে কী বোঝায়?আপনি অবশ্যই জানেন, ইন্টারনেটের মধ্যে...
03/11/2019

কোনো ওয়েবপেজ খুঁজে না পাওয়া গেলে "404 Not Found" লেখা দেখা যায়? '404' দিয়ে কী বোঝায়?

আপনি অবশ্যই জানেন, ইন্টারনেটের মধ্যে দুই প্রকারের কম্পিউটার থাকে —একটি ক্লায়েন্ট এবং আরেকটি সার্ভার। ক্লায়েন্ট কম্পিউটার হলো আপনার আমার পার্সোনাল কম্পিউটার, যে কম্পিউটার ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক ব্রাউজিং করি বা আপনি ওয়্যারবিডি থেকে আর্টিকেল পড়েন।
আর সার্ভার হলো ঐ কম্পিউটার গুলো, যেগুলো ক্লায়েন্ট কম্পিউটারে পেজ সরবরাহ করে, ফাইল সরবরাহ করে।

যাই হোক, যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে থাকেন, অবশ্যই এইচটিটিপি (HTTP) সম্পর্কে জানেন, কিংবা অন্তত এটি লেখা থাকতে দেখেছেন, কেনোনা প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের পূর্বে অবশ্যই এইচটিটিপি থাকতেই হয়। যখন আপনি কোন ওয়েবসাইট ভিজিট করেন, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন (ওয়েব ব্রাউজার) এইচটিটিপি নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করে সার্ভারের সাথে কানেকশন তৈরি করে।
একই প্রোটোকল ব্যবহার করে সার্ভার থেকে ক্লায়েন্ট পর্যন্ত রেসপন্স ডাটা, কনটেন্ট যেমন- ওয়েব পেজ এবং কিছু প্রোটোকল ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকটি এইচটিটিপি রিকয়েস্টের রেসপন্সের সাথে একটি কোড নাম্বার পাঠিয়ে দেওয়া হয়, যেটা রেসপন্সের রেজাল্ট বর্ণনা করে।

এই রেজাল্ট কোড গুলো বিশেষ করে তিন ডিজিট নাম্বারে হয়ে থাকে এবং এদের বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। যদিও প্রত্যেকটি রেজাল্ট কোড ব্রাউজার আপনাকে প্রদর্শিত করে না, তবে আমি নিশ্চিত এর মধ্যে কিছু কোড আপনি অবশ্যই দেখে থাকবেন, যেমন- ৪০৪ এরর (এর মানে পেজটি খুঁজে পাওয়া যায়নি)!

১. কোড ১০০-১৯৯ ; ইনফরমেশন্যাল স্ট্যাটাস
২. কোড ২০০-২৯৯ ; সাকসেস স্ট্যাটাস
৩. কোড ৩০০-৩৯৯ ; রিডাইরেকশন স্ট্যাটাস
৪. কোড ৪০০-৪৯৯ ; ক্লায়েন্ট এরর
৫. কোড ৫০০-৫৯৯ ; সার্ভার এরর

তো আপনি দেখতেই পাচ্ছেন এরর কোডের রেঞ্জ কতো গুলো, কিন্তু এদের মধ্যে মাত্র কিছু কোডই সাধারণত দেখতে পাওয়া যায়। পেজ লোড করার সময় ক্লায়েন্টে একসাথে অনেক এরর কোড আসতে পারে, কিন্তু সেগুলো ইউজারের কাছে হাইড রাখা হয়, যাই হোক, আপনি যেহেতু 404 এরর নিয়ে প্রশ্ন করেছেন, তাই সেটা নিয়েই এবার কিছুটা বিস্তারিত আলোচনা করছি!
HTTP Error 404 “Not Found”

৪০৪ এরর কোডের অর্থ হচ্ছে, ক্লায়েন্ট থেকে আসা রিকোয়েস্টের ভিত্তিতে ওয়েব সার্ভার সেই রিকোয়েস্ট করা পেজটি, ফাইল, বা আলাদা কনটেন্ট খুঁজে পায় নি। তবে ৪০০ এরর মানে কিন্তু ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নেটওয়ার্ক কানেকশন ঠিক ছিল, কানেকশন সফল হয়েছে, ব্যাট পেজটি সার্ভারে নেই!

এই এরর তখন দেখা যায়, যখন আপনি ব্রাউজারে ভুল ইউআরএল প্রবেশ করান, অথবা সাইট অ্যাডমিন সার্ভার থেকে পেজটি ডিলিট করে দেয়, কিংবা পেজটি আলাদা কোন ইউআরএল এ ট্র্যান্সফার করে নিয়ে যায়, কিন্তু রিডাইরেকশন ব্যবহার করেনা। ইউজারকে এই প্রবলেম ফিক্স করার জন্য অবশ্যই ইউআরএল পরিবর্তন করতে হবে।

এছাড়াও কিছু কমন এরর কোড হচ্ছে, ৪০০, ৪০১, ৪০৩; এখানে ৪০০ হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। ক্লায়েন্ট থেকে প্রোটোকল ডাটাতে এরর থাকলে সার্ভার এই কোড সেন্ড করে। অনেক সময় আপনার ইন্টারনেট সমস্যার জন্য সার্ভারের কাছে ব্রাউজার থেকে ঠিকঠাক মতো রিকোয়েস্ট সেন্ড হতে পারে না, কিংবা ডাটা করাপ্টেড হয়ে যায়, তখন ৪০০ রেসপন্স কোড সেন্ড করা হয়।

আবার রিকোয়েস্টে ব্যাড সাইনট্যাক্স কোড থাকলেও ৪০০ এরর আসতে পারে। ৪০১ হচ্ছে আনঅথরাইজড এরর কোড; এখানে ব্রাউজার সার্ভারের কাছে এমন কোন রিসোর্সের রিকোয়েস্ট করে, যেটা সার্ভারে হয়তো রয়েছে, কিন্তু সেটা অ্যাক্সেস করার জন্য পারমিশন নেই। অবশ্যই প্রথমে ক্লায়েন্ট থেকে সার্ভারে লগইন করতে হবে বা ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে, তবেই রিসোর্সটি অ্যাক্সেস করা সম্ভব হবে।

যদি ইউজারনেম বা পাসওয়ার্ড ভুল হয়, এবং সেই ভুল ক্রেডিনশিয়াল নিয়েই ক্লায়েন্ট সার্ভারের কাছে রিসোর্স রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে ৪০৩ ফরবিডেন এরর কোড সেন্ড করা হয়। অথবা কোনভাবেই রিসোর্টটি অ্যাক্সেস করার পারমিশন নেই ক্লায়েন্টের, সেক্ষেত্রেও ৪০৩ এরর কোড সেন্ড করা হয়।

Address

Home : 22, Road : 7/D, Sector : 9, Abdullahpur, Uttara (Opposite Of Polwel Market)

1230

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

01813314020

Alerts

Be the first to know and let us send you an email when যুব প্রশিক্ষণ একাডেমী - আব্দুল্লাহপুর কার্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to যুব প্রশিক্ষণ একাডেমী - আব্দুল্লাহপুর কার্যালয়:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share