Al Ihsan Islamic Institute

Al Ihsan Islamic Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Ihsan Islamic Institute, School, 1/2, Tolarbag Residential Area, Mirpur-1, Dhaka.

ইসলামী এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি পর্যন্ত জেনারেল শিক্ষার পাশাপাশি পূর্ণ "কুরআনের হাফেজ" হওয়ার গৌরব অর্জন করে।

29/01/2026

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট- এর বিভিন্ন শ্রেণীর 'সেকশন' নামগুলোর পরিচিতি

আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাস সেকশনের নাম নেওয়া হয়েছে ইসলামের মৌলিক মূল্যবোধ ও কুরআন-হাদিসভিত্তিক গুরুত্বপূর্ণ ধারণা থেকে। এসব নাম শুধু পরিচয়ের জন্য নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র ও জীবনচর্চায় ইসলামী আদর্শ গড়ে তোলার এক একটি দিকনির্দেশনা।

আমানাহ (أمانة) — বিশ্বস্ততা
আমানাহ অর্থ দায়িত্ববোধ, সততা ও বিশ্বস্ততা। একজন শিক্ষার্থী আল্লাহ, শিক্ষক, সহপাঠী ও সমাজের প্রতি নিজের দায়িত্ব আন্তরিকভাবে পালন করবে—এটাই আমানাহর শিক্ষা।

বারাকাহ (بركة) — কল্যাণ ও বরকত
বারাকাহ বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত কল্যাণ ও বৃদ্ধি। আন্তরিকতা ও আনুগত্যের মাধ্যমে অর্জিত জ্ঞানেই প্রকৃত বরকত নিহিত থাকে।

হিকমাহ (حِكمة) — প্রজ্ঞা
হিকমাহ হলো জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করার ক্ষমতা। এটি শিক্ষার্থীদের চিন্তায় ভারসাম্য, কথায় সংযম ও কাজে বিচক্ষণতা শেখায়।

হিদায়াহ (هداية) — সঠিক পথের দিশা
হিদায়াহ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সঠিক পথের নির্দেশনা। জ্ঞানার্জনে চেষ্টা ও সাধনার সঙ্গে আল্লাহর হিদায়াহই প্রকৃত সফলতার চাবিকাঠি।

নিয়ামাহ (نعمة) — নিয়ামত ও অনুগ্রহ
নিয়ামাহ বলতে আল্লাহর দেওয়া অসংখ্য অনুগ্রহ বোঝায়—যেমন জীবন, সুস্থতা, সময় ও জ্ঞান। এসব নিয়ামতের জন্য কৃতজ্ঞতা দায়িত্বশীল মানুষ তৈরি করে।

কারামাহ (كرامة) — মর্যাদা ও সম্মান
কারামাহ মানে প্রকৃত সম্মান ও মর্যাদা। ইসলাম শিক্ষা দেয়—আসল সম্মান আসে তাকওয়া, উত্তম চরিত্র ও সৎ আমল থেকে।

আদালাহ (عدالة) — ন্যায়বিচার
আদালাহ অর্থ ন্যায়পরায়ণতা ও ইনসাফ। একজন শিক্ষার্থী কথা, কাজ ও সিদ্ধান্তে ন্যায়ের ওপর অটল থাকবে—এটাই ইসলামের শিক্ষা।

সাদাকাহ (صدقة) — দান ও উপকার
সাদাকাহ শুধু অর্থদান নয়; বরং সদাচরণ, সহানুভূতি ও মানুষের উপকার করাও সাদাকাহর অন্তর্ভুক্ত।

তাহারাহ (طهارة) — পবিত্রতা
তাহারাহ মানে বাহ্যিক ও অন্তর্গত পবিত্রতা। পরিচ্ছন্নতা, বিশুদ্ধ নিয়ত ও নৈতিক শুদ্ধতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।

হাসানাহ (حسنة) — সৎকর্ম
হাসানাহ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা প্রতিটি ভালো কাজ। ছোট ছোট সৎকর্মও ইসলামে অত্যন্ত মূল্যবান।

সালামাহ (سلامة) — নিরাপত্তা ও শান্তি
সালামাহ অর্থ নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান। একজন মুসলিম এমন আচরণ করবে যাতে অন্যরা তার দ্বারা নিরাপদ বোধ করে।

শাহাদাহ (شهادة) — ঈমানের সাক্ষ্য
শাহাদাহ ইসলামের ভিত্তি। আল্লাহ এক ও মুহাম্মদ ﷺ আল্লাহর রাসূল—এই বিশ্বাসই একজন মুসলিমের জীবনদর্শন নির্ধারণ করে।

রাহমাহ (رحمة) — করুণা ও দয়া
রাহমাহ অর্থ দয়া, সহমর্মিতা ও করুণা। আল্লাহর গুণাবলির অন্যতম এই রাহমাহ মানুষকে মানুষের প্রতি কোমল হতে শেখায়। একজন শিক্ষার্থী সহপাঠী, দুর্বল ও ভিন্নমতাবলম্বীদের সঙ্গে দয়ার আচরণ করবে—এটাই রাহমাহর শিক্ষা।

নাসীহাহ (نصيحة) — সদুপদেশ ও কল্যাণকামী পরামর্শ
নাসীহাহ অর্থ আন্তরিকভাবে কল্যাণকামী পরামর্শ প্রদান করা। এতে অহংকার, অপমান বা কঠোরতা নেই; বরং থাকে শুভকামনা ও সংশোধনের মানসিকতা। একজন শিক্ষার্থী বন্ধুকে ভুল থেকে ফেরাতে সদ্ভাবের সঙ্গে পরামর্শ দেবে এবং নিজেও অন্যের নাসীহাহ গ্রহণে উদার হবে—এটাই নাসীহাহর শিক্ষা।

এই নামগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিতে চাই—ইসলামী শিক্ষা শুধু পাঠ্যজ্ঞান নয়; বরং চরিত্র গঠন, ঈমানদারি ও দায়িত্বশীল নাগরিক তৈরির একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।

আলহামদুলিল্লাহ!আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সোহাইল আব্দুল্লাহ জেনারেল শিক্ষার পাশাপ...
15/12/2025

আলহামদুলিল্লাহ!
আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সোহাইল আব্দুল্লাহ জেনারেল শিক্ষার পাশাপাশি দশ পারা কুরআনুম মাজিদ হিফজ সম্পন্ন করায় সার্টিফিকেট প্রদান করা হয়।
আমাদের পরিকল্পনা অনুযায়ী একটি বাচ্চাকে প্লে শ্রেনী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে জেনারেল শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন এর প্রতি অধিক গুরুত্ব দিয়ে আল্লাহর রহম ও করুনা অনুযায়ী হাফেজ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করি।
আল্লাহ যেন আমাদের এই চাওয়া পূর্ণ করেন এজন্য আপনার দোয়ায় আমাদের সামিল করবেন।
বি:দ্র: আপনিও চেষ্টা করুন যেন আপনার একজন সন্তান হাফেজুল কুরআন হয়ে কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশের মাধ্যম হয়।

ক্লাস ফাইভের মধ্যেই হিফয কমপ্লিট! (ইন-শা-আল্লাহ)আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট🔹 ২০২৬ সেশনে ভর্তি চলছে🔹বৈশিষ্ট্যসমূহ1. অভিভা...
13/12/2025

ক্লাস ফাইভের মধ্যেই হিফয কমপ্লিট! (ইন-শা-আল্লাহ)

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট
🔹 ২০২৬ সেশনে ভর্তি চলছে

🔹বৈশিষ্ট্যসমূহ
1. অভিভাবকদের ধর্মীয় আবেগকে পুঁজি করে কোনো ধরণের প্রতারণা নয়।

2. মাদ্রাসা ও স্কুলের সমন্বিত শিক্ষা পদ্ধতি - বাস্তব প্রয়োগের মাধ্যমে যে পদ্ধতির কার্যকারিতা ও সফলতা ইতোমধ্যে প্রমাণিত।

3 পূর্ণ হাফেজ হয়ে ওঠার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ।

4. প্রতি ১০ শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক—ব্যক্তিগত নজরদারি ও যত্নের নিশ্চয়তা।

5. উন্নত আবাসন ও নিরাপত্তা।

🔹 অভিভাবকদের প্রতি বার্তা
আপনার সন্তান আপনার কাছে আল্লাহর দেওয়া নিয়ামাত ও আমানত। উপযুক্ত, সৎ ও মানসম্মত প্রতিষ্ঠান বেছে নেওয়া আপনারই দায়িত্ব।

🔹 বিশেষ নাসীহা
আপনার মাদ্রাসা-কেন্দ্রিক পরিকল্পনা না থাকলেও— অন্তত প্লে, নার্সারি ও প্রাথমিক কয়েক বছর একটি আদর্শ ইসলামিক স্কুলে দিন। জীবনের শুরুতে পাওয়া ইসলামী ভিত্তি ও সংস্কৃতি সারাজীবন তাকে সঠিক পথে রাখতে সহায়ক হবে।

আপনার সন্তানের হাতেখড়ি হোক আল-কুরআন শিক্ষার মাধ্যমে।

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট
১/২, (টোলারবাগ পানির ট্যাংক গলির শেষ প্রান্তে এসে বাম দিকে, তাওহীদ টাওয়ার-৭ এবং দখিনের বাড়ি'র গলি), টোলারবাগ আবাসিক এলাকা, মিরপুর-১, ঢাকা।
যোগাযোগ: 01831-043537, 01700-983537

09/12/2025

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট
🔹 ২০২৬ সেশনে ভর্তি চলছে

🔹বৈশিষ্ট্যসমূহ
1. ক্লাস ফাইভের মধ্যেই হিফয সম্পন্ন করার লক্ষ্য।
2. অভিভাবকদের ধর্মীয় আবেগকে পুঁজি করে কোনো প্রতারণা নয়।
3. মাদ্রাসা ও স্কুলের সমন্বিত শিক্ষা পদ্ধতি - বাস্তব প্রয়োগে যে পদ্ধতির কার্যকারিতা ও সফলতা প্রমাণিত।
4. পূর্ণ হাফেজ হয়ে ওঠার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ।
5. প্রতি ১০ শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক—ব্যক্তিগত নজরদারি ও যত্নের নিশ্চয়তা।

🔹 অভিভাবকদের প্রতি বার্তা
আপনার সন্তান আপনার কাছে আল্লাহর দেওয়া নিয়ামাত ও আমানত। উপযুক্ত, সৎ ও মানসম্মত প্রতিষ্ঠান বেছে নেওয়া আপনারই দায়িত্ব।

🔹 বিশেষ নাসীহা
সবার জন্য হাফেজ হওয়া ফরজ নয়, কিন্তু সবার জন্য মৌলিক দ্বীনি জ্ঞান অর্জন অত্যাবশ্যক।

আপনার মাদ্রাসা-কেন্দ্রিক পরিকল্পনা না থাকলেও— অন্তত প্লে, নার্সারি ও প্রাথমিক কয়েক বছর একটি আদর্শ ইসলামিক স্কুলে দিন। জীবনের শুরুতে পাওয়া ইসলামী ভিত্তি ও সংস্কৃতি সারাজীবন তাকে সঠিক পথে রাখতে সহায়ক হবে।

আপনার সন্তানের হাতেখড়ি হোক আল-কুরআন শিক্ষার মাধ্যমে।

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট
১/২, (টোলারবাগ পানির ট্যাংক গলির শেষ প্রান্তে এসে বাম দিকে, তাওহীদ টাওয়ার-৬ এবং দখিনের বাড়ি'র গলি), টোলারবাগ আবাসিক এলাকা, মিরপুর-১, ঢাকা।
যোগাযোগ: 01831-043537, 01700-983537

"ছোটদের আনন্দ মজলিস"ডিসেম্বর, ২০২৫
06/12/2025

"ছোটদের আনন্দ মজলিস"
ডিসেম্বর, ২০২৫

He is a professional student. ❤️
17/11/2025

He is a professional student. ❤️

12/11/2025

# # # 🌅 **📖 চলছে মাগরিবের পরের অমূল্য আমল 📖**

🕌 মাগরিবের সালাতের পরের সময় — এটি এমন এক পবিত্র মুহূর্ত, যখন আল্লাহ তায়ালা বান্দার দো’আ কবুল করেন।
এই সময়ে কিছু অমূল্য আমল আছে, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণ বয়ে আনে 🌸

✨ **মনে রাখবেন:**

> “যে আল্লাহকে মাগরিবের পর স্মরণ করে, তার রাত আলোকিত হয় ঈমানের আলোয়।”

---

📢 এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন, এবং আপনার প্রিয়জনদের মাগরিবের পরের আমলগুলো শেখার সুযোগ করে দিন।
🕌 *আল-ইহসান ইসলামিক ইনস্টিটিউট* — জ্ঞানের আলো, আমলের প্রেরণা 🌿

#মাগরিবেরপরআমল #ইসলামিকভিডিও #আলইহসান_ইনস্টিটিউট #দোআওযিকির

জুলাইয়ের শহীদগণ এবং উত্তর মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দুআ'।5 August, 2025
05/08/2025

জুলাইয়ের শহীদগণ এবং উত্তর মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দুআ'।

5 August, 2025

আলহামদুলিল্লাহ!আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট- এর দু'জন শিক্ষার্থী স্কুলের পড়া ঠিক রেখে ১০ পারা কুরআন মাজীদ মুখস্থ সম্পন্ন ...
02/08/2025

আলহামদুলিল্লাহ!

আল ইহসান ইসলামিক ইনস্টিটিউট- এর দু'জন শিক্ষার্থী স্কুলের পড়া ঠিক রেখে ১০ পারা কুরআন মাজীদ মুখস্থ সম্পন্ন করেছে।

১) আব্দুল্লাহ আল মাসুদ
শ্রেণি: চতুর্থ

২) সালমান
শ্রেণি: তৃতীয়

শীঘ্রই ওরা পূর্ণ কুরআনের হাফেয হয়ে উঠুক। এই দুআ রইলো।

[উৎসাহমূলক পুরস্কার দেয়া হয়েছে সন্দীপন প্রকাশন এর "ছোটদের খুলাফায়ে রাশিদা" প্যাকেজ।]

আরবি ক্যালেন্ডার (হিজরি বর্ষ) এর প্রথম মাস — মুহাররম।কুরআন মাজীদে চারটি মাসকে 'সম্মানিত' ঘোষণা করা হয়েছে (সূরা তাওবা: ৩৬...
03/07/2025

আরবি ক্যালেন্ডার (হিজরি বর্ষ) এর প্রথম মাস — মুহাররম।

কুরআন মাজীদে চারটি মাসকে 'সম্মানিত' ঘোষণা করা হয়েছে (সূরা তাওবা: ৩৬)। মহানবি ﷺ আমাদেরকে জানিয়েছেন, মুহাররম তন্মধ্যে একটি (বুখারি: ৪৬৬২)। এই মাসকে হাদীসে 'শাহরুল্লাহি' বলে আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ ‘আল্লাহর মাস’। রমযানের ফরয রোযার পর সবচেয়ে উত্তম রোযা হল আল্লাহর মাস মুহাররমের রোযা (মুসলিম: ১১৬৩)। এই মাসের বিশেষ দিনে তাওবা কবুল হয় (তিরমিযি: ৭৪১)।

নতুন বছরে সাহাবিগণ একটি দুআ খুব গুরুত্বের সাথে পড়তেন:

"হে আল্লাহ! আপনি আমাদের জন্য এই বছরের আগমন ঘটান — শান্তি ও নিরাপত্তার সাথে, ঈমান ও ইসলামের উপর অবিচলতার সাথে, শয়তান থেকে সুরক্ষার সাথে; এবং দয়াবান আল্লাহর সন্তুষ্টির সাথে।" (মু'জামুস সাহাবা)

মুহাররম মাসের সবচেয়ে মহিমান্বিত দিন হলো "ইয়াওমে আশুরা" — মুহাররম মাসের ১০ তারিখ।

এই দিনটি ইসলাম-পূর্ব যুগেও সমাদৃত ছিল। রাসূলুল্লাহ ﷺ মদীনায় এসে দেখলেন — ইহুদিরা এই দিন রোযা রাখে। তারা রোযা রাখার কারণ হিসেবে বললো: এই দিন আল্লাহ নবী মূসাকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফিরাউনসহ শত্রুদলকে ডুবিয়ে মেরেছেন। মূসা (আ.) শুকরিয়া স্বরূপ এই দিনে রোযা রেখেছিলেন, তাই আমরাও রাখি।

রাসূলুল্লাহ ﷺ বললেন — মূসা (আ.) এর এই ইবাদত অনুসরণের ক্ষেত্রে আমরা অধিক উপযুক্ত। তাই তিনি নিজেও রোযা রাখলেন, সাহাবিদেরও রোযা রাখতে নির্দেশ দিলেন (বুখারি: ১১২৫, ৩৯৪৩)।

মহানবি ﷺ বলেন:

"আশুরার দিনে রোযা রাখার ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রত্যাশী যে, তিনি পূর্বের এক বছরের সগীরাহ গুনাহ মাফ করে দিবেন।" (মুসলিম: ১১৬২)

যেহেতু বিধর্মীদের সাথে কোনো সাদৃশ্য রাখা ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, তাই ১০ তারিখের আগে বা পরে আরও একদিন রোযা রাখার কথা বলা হয়েছে (তিরমিযি: ৭৫৫; মুসলিম: ১১৩৪)।

এখানে চিন্তার বিষয় — রোযার মতো বিশুদ্ধ ও মৌলিক একটি ইবাদতের ক্ষেত্রেও যদি বিরোধিতার কথা আসে, তাহলে অমুসলিমদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতির ক্ষেত্রে তাদের বিরোধিতা করার বিধান কেমন হতে পারে!

মুহাররম মাসের দশম দিনটি ইসলামী ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর দৌহিত্র, সাহস ও সত্যের প্রতীক হযরত হুসাইন (রাঃ) কারবালার প্রান্তরে পরিবারসহ মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। শুধু এই ঘটনাই নয়, আশুরার দিনকে কেন্দ্র করে বহু অলৌকিক নিদর্শন ও গুরুত্বপূর্ণ নবী-ঘটনা সংঘটিত হয়েছে—যেমন হযরত মূসা (আ.)-এর ফিরআউন থেকে মুক্তি, হযরত নূহ (আ.)-এর নৌকার তীরে ভেড়ানো, এবং অন্যান্য বহু নবীর স্মরণীয় ঘটনা। তাই এই দিনটি ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি অগাধ আস্থার অনন্য প্রতীক।

মূলকথা:

১. মুহাররম আল্লাহর মাস; সম্মানিত মাস।
২. এই মাসের বিশেষ দিন 'আশুরা' — ১০ তারিখ।
৩. এই মাসের বিশেষ আমল: রোযা ও তাওবা-ইস্তিগফার।
৪. রমযানের রোযার পর সবচেয়ে ফযিলতপূর্ণ মুহাররমের রোযা।
৫. আশুরার দিনে রোযা রাখলে পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়।
৬. আশুরার দিনের সাথে আগে একদিন বা পরে একদিন রোযা রাখা উত্তম।
৭. সকল অবস্থায় বিধর্মীদের সাথে অনর্থক সখ্যতা ও তাদের কালচারের অনুসরণ বর্জনীয়।
৮. হুসাইন রা: এর সাহসিকতা, ধৈর্য ও ত্যাগ আমাদের জন্য আদর্শ।
৯. মুহাররম বা আশুরা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান বা আহার বিধিসম্মত নয়।
১০. কারবালা-কে স্মরণ করে শোক-বিলাপ নিষিদ্ধ।

এই বছর (২০২৫) আশুরার দিনটি হলো ৬ই জুলাই, রবিবার।

23/01/2025

Address

1/2, Tolarbag Residential Area, Mirpur-1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Ihsan Islamic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category