Bibek Sir's Bangla Classroom

Bibek Sir's Bangla Classroom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bibek Sir's Bangla Classroom, Educational consultant, Dhaka.

এই পেজটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নিবেদিত।
১। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমনের নিশ্চয়তা;
২। পরীক্ষার সময়সূচি ও ফলাফল;
৩। সাজেশন ও সংক্ষিপ্ত নোটস;
৪। ক্যারিয়ার গাইডলাইন ও পরামর্শ;

নিচের কোনটি সঠিক?
03/01/2026

নিচের কোনটি সঠিক?

নিয়মিত ‘মডেল টেস্ট’ দিতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।
24/12/2025

নিয়মিত ‘মডেল টেস্ট’ দিতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন।

22/12/2025

‘অপরিচিতা’ গল্প থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর।।

প্রশ্ন ১। নাম তার অনামিকা। সে তার পিতামাতাসহ পরিবারের সকলকে জানিয়ে দিয়েছে বিয়ের বাজারে সে পণ্য হতে চায় না। কথাটি এলাকায় ছড়িয়ে যাওয়ায় তার পিতামাতা পড়েছে দুশ্চিন্তায়। সম্প্রতি সরকারি চাকরিতে যোগদানকারী পাশের গ্রামের উচ্চশিক্ষিত তরুণ গৌতম রায় অনামিকাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। তার বাবা সিদ্ধেশ্বর রায় বিপুল পরিমাণ যৌতুক নিয়ে ঘটা করে ছেলের বিয়ে দেবেন ভেবে রাখলেও গৌতমের ইচ্ছা ও কঠিন সিদ্ধান্তে কোনো প্রকার শর্ত ছাড়াই অনামিকার বাবার কাছে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যান এবং অল্পদিনের মধ্যেই গৌতম- অনামিকার শুভ বিবাহ সম্পন্ন হয়।
ক। অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে?
খ। "এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।"- এখানে 'লক্ষ্মীর মঙ্গলঘট' বলতে কী বোঝানো হয়েছে?
গ। উদ্দীপকের অনামিকা ও 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা নিরূপণ কর।
ঘ। "উদ্দীপকের গৌতম রায় 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল।"- মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত যৌক্তিকভাবে তুলে ধর।
১নং প্রশ্নের উত্তর:
ক। অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে।
খ। এখানে লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ থাকাকে বোঝানো হয়েছে।
*'অপরিচিতা' গল্পে কল্যাণীদের বর্তমান আর্থিক অবস্থাকে সামনে রেখে অতীতের আর্থিক অবস্থার পরিচয় পাওয়া যায়। গল্পে অনুপমের মামা অনুপমের বিয়ে সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে কনে অপেক্ষা কনের পিতার আর্থিক অবস্থা সম্পর্কে আগে খোঁজ নেন। কারণ সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তখন তিনি জানতে পারেন যে এককালে কল্যাণীদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল, অর্থাৎ অনেক অর্থবিত্ত ছিল। বর্তমানে আর তাতে যা আছে তা একেবারে উপুড় করে দিতে কনের পিতা দ্বিধা করবেন না। প্রশ্নোক্ত বাক্যটিতে এ দিকটিই নির্দেশ করা হয়েছে।
গ। উদ্দীপকের অনামিকা ও 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা রয়েছে।
*আমাদের সমাজে বরপক্ষের চাহিদা মতো যৌতুক বা পণ না দিতে পারলে কন্যাদায়গ্রস্ত পিতারা তাদের মেয়েদের উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে দিতে পারেন না। বর্তমানে সচেতন নারীরা এ প্রথা মানে না।
*উদ্দীপকে অনামিকার বিয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে অনামিকা বিয়ের বাজারে নিজেকে পণ্য না হতে চাওয়ার কথা বলে। এ কথা এলাকায় ছড়িয়ে পড়লে তার পিতামাতা দুশ্চিন্তায় পড়ে যান। শেষে অনামিকার বিয়ে হয় তাদের পাশের গ্রামের উচ্চশিক্ষিত তরুণ গৌতম রায়ের সঙ্গে। গৌতম রায়ের বাবা সিদ্ধেশ্বর পরিমাণ যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দেওয়ার কথা ভাবলেও ছেলের ইচ্ছার বিরুদ্ধে সেই সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি। এখানে অনামিকার যে চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা হলো, নিজেকে যৌতুকের কবলে ফেলে পণ্য না করে যৌতুকবিহীন বিয়ে করতে চেয়েছে। এই বৈশিষ্ট্য 'অপরিচিতা' গল্পের কল্যাণীর সঙ্গে পুরোপুরি মেলে না। অনুপমের মামার অত্যধিক লোভ এবং তাদের সঙ্গে অসম্মানজনক আচরণের কারণে বিয়ে ভেঙে গেলে কল্যাণী মাতৃসেবা তথা দেশসেবার প্রতিজ্ঞা গ্রহণ করেছে। তার এই চারিত্রিক বৈশিষ্ট্য ও দৃঢ়তা উদ্দীপকের অনামিকা থেকে তাকে পৃথক করেছে।
ঘ। "উদ্দীপকের গৌতম রায় 'অপরিচিতা' গল্পের অনুপমের চেয়ে কার্যত অধিক সফল।"- মন্তব্যটি যথার্থ।
*মানুষের পরিপূর্ণ বিকাশ তার ব্যক্তিত্বে ধরা পড়ে। ন্যায়-অন্যায় বোধ না থাকলে এবং অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে কেউ মর্যাদাবান হয় না। কাজেই বিচার-বুদ্ধিসম্পন্ন মানবিক মানুষই প্রকৃত শিক্ষিত।
*'অপরিচিতা' গল্পে প্রথম পর্যায়ে অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং শেষ পর্যায়ে আবেগপ্রবণতা প্রকাশ পেয়েছে। কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ তার ব্যক্তিত্বহীনতা এবং মানসিকতার দিক থেকে পরনির্ভরশীলতা। এ গল্পে তার মামার হীন ও লোভী মানসিকতা প্রকাশ পেয়েছে। তিনি বিয়ের আসরে সেকরা নিয়ে গিয়ে কনের শরীর থেকে গহনা খুলে যাচাই করতে চেয়েছেন। মামার ইচ্ছাকে অনুপম মৌন সমর্থন দিয়েছে। এ ক্ষেত্রে উদ্দীপকের গৌতম রায় একজন বিবেকবানের পরিচয় দিয়েছে। সে যৌতুক ছাড়াই অনামিকাকে বিয়ে করেছে। এই দিক থেকে বিবেক রায় সফল হয়েছে।
*'অপরিচিতা' গল্পে অনুপম শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে সবাইকে ছেড়ে কল্যাণীর কাছে ছুটে গিয়েছে। তখন কল্যাণী দেশসেবার ব্রত ভেঙে অনুপমকে বিয়ে করতে রাজি হয়নি। এ ক্ষেত্রেও উদ্দীপকের গৌতম রায় 'অপরিচিতা' গল্পের অনুপম অপেক্ষা দৃঢ়চেতা। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

04/09/2025

১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক) সোনার তরী
খ) কড়ি ও কোমল
গ) কল্পনা
ঘ) বনফুল

‘সোনার তরী’ - কবিতা -২
31/08/2025

‘সোনার তরী’ - কবিতা -২

‘সোনার তরী’ - কবিতা -১
31/08/2025

‘সোনার তরী’ - কবিতা -১

Address

Dhaka
8022

Telephone

+8801732858864

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bibek Sir's Bangla Classroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bibek Sir's Bangla Classroom:

Shortcuts

Share