Dhaka College Accounting Association

Dhaka College Accounting Association Unity • Progress • Brotherhood

Dhaka College Accounting Association (DCAA) is a non-political, student-oriented organization dedicated to academic excellence, professional development, and unity among accounting students.

শোকবার্তা
22/08/2026

শোকবার্তা

17/08/2026

আসসালামু আলাইকুম
ঢাকা কলেজ একাউন্টিং এসোসিয়েশনের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তের অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, রানিং শিক্ষার্থীদের মাইগ্রেশনে "হ্যাঁ" এর পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাদের বিশেষ ভাবে অনুরোধ করা হলো। একমাত্র DCU পারে গণহারে ফেল এবং সেশনজট মুক্ত একটি শিক্ষাজীবন উপহার দিতে। এছাড়াও রানিং শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করেছে তাই আমরা আমাদের অধিকার আদায়ের জন্য শতভাগ ঐক্যবদ্ধ থাকবো।

ভোট দেওয়ার লিংক👇🏻

07/08/2026

মাত্র ২০ টাকা সদস্য ফি দিয়ে ঢাকা কলেজ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার সুযোগ রয়েছে।

আমাদের এই অ্যাসোসিয়েশন পুরো অ্যাকাউন্টিং বিভাগ এবং অ্যালামনাইদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করবে। সামনে অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি গঠিত হবে, যেখানে শুধুমাত্র সদস্যরাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তাই নিজের মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে সদস্য হয়ে যান। মাত্র ২০ টাকার বিনিময়ে এখানে ক্ষতির কিছু নেই, বরং ভবিষ্যতে বিভাগীয় ও পেশাগত নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এটি আপনার জন্য কাজে আসতে পারে।

আজই সদস্য হোন। 🤝

-Dhaka College Accounting Association (DCAA)

ঢাকা কলেজ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন সদস্য সংগ্রহের জন্য অনলাইন সদস্য ফর্ম প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টিং বিভাগের আগ্রহী ...
07/08/2026

ঢাকা কলেজ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন সদস্য সংগ্রহের জন্য অনলাইন সদস্য ফর্ম প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টিং বিভাগের আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফর্মটি পূরণ করে সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। যারা সরাসরি ফর্ম সংগ্রহ করেছেন তাদের এখানে পূরণ করার দরকার নেই। ধন্যবাদ।

সদস্য ফর্মের লিংক কমেন্ট বক্সে যুক্ত করা হয়েছে

-Dhaka College Accounting Association (DCAA)

আমাদের কাছে অনার্স একাউন্টিং ডিপার্টমেন্টের ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ৩ সেট বই সংগ্রহে আছে।আমরা এই বইগুলো আমাদের বিভাগের এমন ...
19/07/2026

আমাদের কাছে অনার্স একাউন্টিং ডিপার্টমেন্টের ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ৩ সেট বই সংগ্রহে আছে।

আমরা এই বইগুলো আমাদের বিভাগের এমন শিক্ষার্থীদের দিতে চাই, যারা আর্থিক অসচ্ছলতার কারণে বই কিনতে পারেনি। এমন কেউ থাকলে নির্দ্বিধায় ইনবক্সে নক করবেন। আপনার পরিচিত কারও প্রয়োজন থাকলে তাকে জানাতে পারেন।

আল্লাহর ওয়াস্তে, যাদের বই কেনার সামর্থ্য আছে তারা দয়া করে বই নেওয়ার জন্য যোগাযোগ করবেন না। প্রকৃত প্রয়োজন যার, তার হক নষ্ট করবেন না।

মাজহারুল ইসলাম সুজন
মাস্টার্স (২০২৪–২৫)

ATN Bangla-এর “Debate for Democracy” বিতর্ক প্রতিযোগিতায় BGMEA University of Fashion & Technology (BUFT)-কে পরাজিত করে ...
07/07/2026

ATN Bangla-এর “Debate for Democracy” বিতর্ক প্রতিযোগিতায় BGMEA University of Fashion & Technology (BUFT)-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজ।
এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক শেখ আকিব উজ্জামান, যিনি বিতর্কে হুইপ হিসেবে অসাধারণ অবদান রাখেন।
গতকাল হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সফিকুল ইসলাম এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে শেখ আকিব উজ্জামান এবং তাঁর দলকে এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভবিষ্যতেও তাঁদের সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এই কামনা রইল।

24/06/2026

ঢাকা কলেজ একাউন্টিং এসোসিয়েশন এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো উল্লেখ করা হলো।

১) শিক্ষার্থীদের সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর যোগাযোগ প্ল্যাটফর্ম তৈরি।

২) শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতির জন্য নির্দেশনা প্রদান।

৩) আইটি ভিত্তিক ধারণার সাথে শিক্ষার্থীদের পরিচিত করা।

৪) হিসাববিজ্ঞান শিক্ষার্থীদের একত্রিত করা ও নেটওয়ার্কিং তৈরি করা।

৫) ওয়ার্কশপ ও ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ তৈরি।

৬) শিক্ষা উপকরণ এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করা।

৭) গবেষণামূলক কাজ ও উদ্যোগতা উন্নয়নে সহযোগিতা করা।

৮) শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনে সহায়ক কার্যক্রম গ্রহণ।

৯) শিক্ষার্থীদের জন্য গাইডলাইন এবং পরামর্শ প্রদান।

১০) স্নাতক শেষে কর্মক্ষেত্রে প্রাক্তনদের দ্বারা স্নাতক ছাত্রদের জন্য সহযোগিতার সুযোগ সৃষ্টি করা।

১১) শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও পেশাদারিত্বের চেতনা সৃষ্টি করা।

১২) অ্যাসোসিয়েশনের প্রাপ্ত অনুদান শিক্ষার্থীদের সহায়তায় বণ্টন।

১৩) মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রফেশনাল ফার্মের সাথে যোগাযোগ স্থাপন করা।

১৪) বার্ষিক খেলাধুলা, ভ্রমণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

১৫) শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক এবং গঠনমূলক পরিবেশ তৈরি করা।

১৬) শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি।

১৭) শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করা।

প্রচার সম্পাদক
মোঃ ইয়াসিন আরাফাত

ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশনের সদস...
23/06/2026

ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা কলেজ একাউন্টিং অ্যাসোসিয়েশনের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ৩০ জুন পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। তাই আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ধন্যবাদ।

ঢাকা কলেজ একাউন্টিং এসোসিয়েশনের ফর্ম বিতরণের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত। আমাদের এই এসোসিয়েশনের ফর্ম বিতরণের কার্যক্রম ...
22/06/2026

ঢাকা কলেজ একাউন্টিং এসোসিয়েশনের ফর্ম বিতরণের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত। আমাদের এই এসোসিয়েশনের ফর্ম বিতরণের কার্যক্রম আজ রোজ সোমবার থেকে ৩০ জুন রোজ মঙ্গলবার পর্যন্ত চলবে।
এবং ১ তারিখ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে যারা এসোসিয়েশনের সাথে যুক্ত হতে চান তারা ডিপার্টমেন্টের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন।

20/06/2026

Address

Dhaka College, Mirpur Road, New Market
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka College Accounting Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share